ইউক্রেনে রুশ বিমানবাহিনীর তৎপরতা কি কমে গেল….!

//আন্তর্জাতিক ডেস্ক//

ইউক্রেনে ব্যাপকভাবে আঘাত হানবে রাশিয়া। নিজেদের শক্তিশালী বিমানবাহিনীকে দ্রুত মাঠে নামিয়ে ইউক্রেনের আকাশে নিজ যুদ্ধবিমানের আধিপত্য প্রদর্শন করবে মস্কো। গত ২৪ ফেব্রুয়ারি দেশটিতে আকস্মিক রুশ অভিযান শুরুর আগে এমনটাই আভাস দিয়েছিলেন মার্কিন গোয়েন্দারা।

হামলা শুরুর পর আট দিন পেরিয়ে গেছে। এই সময়ে ইউক্রেনে রুশ বিমানবাহিনীর তত্পরতা নিয়ে মার্কিন গোয়েন্দাদের আভাসের বিপরীত চিত্রই যেন দেখা গেছে। যুদ্ধে নিজের বিমানশক্তিকে এখন পর্যন্ত জোরালোভাবে খাটায়নি দেশটি। কিন্তু কেন? সেই প্রশ্নের জবাব খোঁজার চেষ্টা করা হয়েছে আল–জাজিরা ও দ্য মস্কো টাইমসের প্রতিবেদনে।

যুক্তরাজ্যের গবেষণা প্রতিষ্ঠান জেনসের তথ্য অনুযায়ী, রাশিয়া ও ইউক্রেনের বিমানবাহিনীর শক্তির ফারাক বেশ বড়। রাশিয়ার হাতে ১৩২টি বোমারু বিমান রয়েছে, যেখানে ইউক্রেনের কোনো বোমারু বিমান নেই। রাশিয়ার ৮৩২টি যুদ্ধবিমানের বিপরীতে ইউক্রেনের রয়েছে ৮৬টি। রাশিয়া ও ইউক্রেনের সেনাবাহিনীর পরিবহন উড়োজাহাজের সংখ্যাও যথাক্রমে ৩৫৮ ও ৬৩।

রাশিয়া–ইউক্রেন দুই দেশের বিমানবাহিনীর অন্যান্য অস্ত্রের তুলনামূলক চিত্রটাও অনেকটা একই। তবে ড্রোনের সংখ্যার দিক দিয়ে এগিয়ে রয়েছে ইউক্রেন। দেশটির ৬৬টি ড্রোনের বিপরীতে রাশিয়ার রয়েছে মাত্র ২৫টি।

হামলা শুরুর পর মার্কিন গোয়েন্দাদের মতো আন্তর্জাতিক রাজনীতি ও সমর বিশেষজ্ঞদের ধারণা ছিল, শুরুতেই ইউক্রেনের বিমানবাহিনী ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংসের চেষ্টা করবে রুশ যুদ্ধবিমানগুলো। ‘দ্য মিস্ট্রিয়াস কেস অব দ্য মিসিং রাশিয়ান এয়ার ফোর্স’ শিরোনামে যুক্তরাজ্যের গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের (আরইউএসআই) প্রকাশিত একটি নিবন্ধে বলা হয়েছে, যুদ্ধ শুরুর পর প্রথমেই প্রতিপক্ষের বিমানবাহিনী ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস করা ‘প্রত্যাশিত একটি পদক্ষেপ’। ১৯৩৮ সাল থেকে প্রায় সব যুদ্ধে এমনটিই দেখা গেছে। তবে উল্টো চিত্র দেখা যাচ্ছে ইউক্রেনে।

রাশিয়ার সঙ্গে সামরিক শক্তিতে ব্যাপক ফারাক থাকা সত্ত্বেও ইউক্রেনের বিমানবাহিনীর বেশ তত্পরতা দেখা যাচ্ছে। তারা আকাশ ও স্থলপথে রুশ বাহিনীকে লক্ষ্য করে স্বল্প পরিসরে পাল্টা প্রতিরক্ষামূলক হামলা পরিচালনা করছে। যুদ্ধের ময়দানে ইউক্রেনীয় আকাশ প্রতিরক্ষাব্যবস্থাও এখন পর্যন্ত সফল বলে মনে করছেন বিশ্লেষকেরা। দেশটির ভূমি থেকে আকাশে নিক্ষিপ্ত রকেট যেমন রুশ যুদ্ধবিমানের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে, তেমনি রুশ পাইলটদের জীবনের ঝুঁকিও বাড়াচ্ছে।

জেনসের কর্মকর্তা গ্যারেথ জেনিংস বলেন, বিশাল সংখ্যার কারণে রাশিয়ার বিমানবাহিনী শক্তি–সামর্থ্যের দিক থেকে এগিয়ে রয়েছে। তারপরও ইউক্রেনের বিমানবাহিনীর তত্পরতা রুখতে ও রুশ বাহিনীকে ক্ষয়ক্ষতি থেকে রক্ষায় আকাশে যে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা দরকার, সেটি রাশিয়া অর্জন করতে পারেনি।

বর্তমানে রুশ বিমানবাহিনীর সীমিত তৎপরতার কারণ কী, তার পরিষ্কার ব্যাখ্যা নেই মার্কিন কর্মকর্তাদের কাছে। তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষাবিষয়ক একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, নিজেদের যুদ্ধবিমান ও পাইলটদের বড় ঝুঁকির মুখে ফেলার ইচ্ছা নেই রাশিয়ার।

অপর দিকে রাশিয়ার ভাবগতিকে বিভ্রান্তিকর বলে আখ্যায়িত করেছেন গবেষণা প্রতিষ্ঠান ফরেন পলিসির রুশ সেনাবাহিনীবিষয়ক বিশেষজ্ঞ রব লি। তাঁর মতোই অনেকটা মত সাবেক ফরাসি সেনা কর্মকর্তা মিশেল গোয়ার। তাঁর কথায়, ‘রাশিয়ার বিমানবাহিনীর দক্ষতার ঘাটতি এই সংঘাতে বিস্ময় জাগানো কারণসমূহের একটি।’

ইউক্রেনে হামলা শুরুর পর রাশিয়ার স্থলবাহিনীর সঙ্গে বিমানবাহিনীর সমন্বয়ে ঘাটতি দেখছেন কোনো কোনো সামরিক বিশ্লেষক। তাঁরা বলছেন, ইউক্রেনে রুশ স্থলবাহিনীকে কয়েকটি বড় দলে পাঠানো হয়েছে। দলগুলোর কয়েকটিকে শত্রুর আক্রমণ থেকে রক্ষায় রাশিয়ার বিমানবাহিনীর নজরদারি দেখা যায়নি। এর মধ্যে আবার তুরস্কের ড্রোন এবং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র হাতে পাওয়ায় শক্তি বেড়েছে ইউক্রেনের। ফলে অরক্ষিত রুশ সেনারা আক্রমণের ঝুঁকিতে পড়ছেন।

ইউক্রেনের পূর্বাঞ্চলে মস্কোসমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে গত আট বছরের লড়াই থেকে অভিজ্ঞতা নিয়েছে দেশটির সেনাবাহিনী। যদিও লড়াই চলছে মূলত প্রথম বিশ্বযুদ্ধের মতো পুরোনো ধাঁচে। অপর দিকে সিরিয়ার যুদ্ধ থেকে অভিজ্ঞতা নিয়েছে রাশিয়া। সিরিয়ায় স্থলযুদ্ধ কৌশলের সঙ্গে বিমান ও ড্রোন হামলার সমন্বয়ের ক্ষেত্রে কিছুটা সক্ষমতার জানান দিয়েছে তারা। সিরিয়ার অভিজ্ঞতা সত্ত্বেও ‘নির্ভুলতা, নমনীয়তা ও আন্তঃকার্যক্ষমতার’ দিক দিয়ে পশ্চিমা দেশগুলোর বিমানবাহিনীর চেয়ে রুশ বিমানবাহিনী অনেক পিছিয়ে রয়েছে বলে মত দিয়েছেন ফরাসি সেনা কর্মকর্তা মিশেল গোয়া।

যুদ্ধের শুরু থেকেই রাশিয়ার বিমানশক্তি ব্যবহারে অনাগ্রহ অবাক করেছে অবসরপ্রাপ্ত মার্কিন সামরিক কর্মকর্তা ডেভিড ডেপতুলাকে। তিনি বলেন, কোনো যুদ্ধে একাধিক বাহিনীর সমন্বয় করা যে অতটা সহজ না, তা রাশিয়া বুঝতে পেরেছে। এ বিষয়ে তাদের যতটা দক্ষ মনে করা হচ্ছিল, আদতে তেমনটা তারা নয়।

রাজধানী কিয়েভ ও অন্য শহরগুলোতে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থাও বেশ শক্ত অবস্থানে রয়েছে। এসব স্থানে বিমান হামলা চালাতে রাশিয়াকে কঠিন সিদ্ধান্তের মুখে পড়তে হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। কারণ, বেশি নিচু থেকে হামলা চালালে যুদ্ধবিমানগুলো আকাশ প্রতিরক্ষাব্যবস্থার আওতায় এসে ধ্বংস হতে পারে। অপর দিকে অনেক উঁচু থেকে হামলা হলে বেসামরিক লোকজনের ক্ষয়ক্ষতির ঝুঁকি থাকছে।

গবেষণা প্রতিষ্ঠান এফএমইএসের গবেষণা প্রধান পিয়েরে রাজউক্স বলেন, ‘আপনারা বুঝতে পারছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরস্পরবিরোধী উদ্দেশ্যের পেছনে ছুটছেন। একদিকে নিজের ক্ষমতা জাহির করছেন। অপর দিকে যেকোনো মূল্যে (যত ক্ষয়ক্ষতিই হোক) একটি শহর দখলের মতো সীমাকেও অতিক্রম করছেন না।’

রুশ যুদ্ধবিমানের পাইলটদের মধ্যে সুনির্দিষ্ট কোনো লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানার সক্ষমতার অভাব থাকতে পারে বলে মনে করেন গবেষণা প্রতিষ্ঠান আরইউএসইর উড়োজাহাজ বিশেষজ্ঞ জাস্টিন ব্রঙ্ক। রুশ বিমান হামলা দেরিতে শুরুর এটিও একটি কারণ হতে পারে বলে ধারণা তাঁর।

এই বিশেষজ্ঞ বলেন, সিরিয়ায় রুশযুদ্ধবিমানগুলো হামলা চালাতে প্রায়ই আনগাইডেড মিসাইলের ওপর নির্ভর করত। এ থেকে এই ইঙ্গিত মিলছে, রাশিয়ার পাইলটরা শুধু লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানার সঙ্গে কম পরিচিতই নন, দেশটির বিমানবাহিনীতে এমন প্রযুক্তির অভাবও রয়েছে। আবার ভুলবশত নিজেদের সেনাদের ওপরই হামলার শঙ্কা জোর বিমান হামলার ব্যাপারে দেশটির বিমানবাহিনীর অনাগ্রহের আরেক কারণ বলে মনে করেন জাস্টিন ব্রঙ্ক।

এদিকে আপাতত ইউক্রেনে রুশ বিমানবাহিনী ততটা তত্পর না হলেও, শিগগিরই এমন পরিস্থিতি না–ও থাকতে পারে বলে মনে করছেন ব্রঙ্ক।

তথ্যসূত্র: আল–জাজিরা, মস্কো টাইমস, রয়টার্স ও এএফপি

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

সরকার সাম্প্রদায়িক অপশক্তি বিনাশে বদ্ধপরিকর : ড. হাছান মাহমুদ

 

পাকিস্তানে শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৫৬ 

//আন্তর্জাতিক ডেস্ক//

পাকিস্তানের পেশোয়ারে শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত বেড়ে ৫৬ জনে দাঁড়িয়েছে। হাসাপাতাল কর্মকর্তারা জানিয়েছেন, আহত হয়েছেন ১৯৪ জন যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আছিম এই তথ্য নিশ্চিত করেছেন।

পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে কোচা রিসালদার এলাকার সরকারের মুখপাত্র ব্যারিস্টার মোহাম্মদ আলী সাইফ বলেন, এটা একটা আত্মঘাতী হামলা। এই ঘটনায় দুই সন্ত্রাসী যুক্ত ছিল।

পেশোয়ারের ক্যাপিটাল সিটি পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আইজাজ খান বলেন, বিস্ফোরণে একজন পুলিশ নিহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, দুইজন হামলাকারী কিচ্ছা কাহিনী বাজার এলাকার মসজিদে প্রবেশের চেষ্টা চালায়। তারা নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের ওপর গুলি বর্ষণ করে। এতে একজন পুলিশ নিহত এবং আরেকজন গুরুতর আহত হন।

নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের গুলিতে একজন আত্মঘাতী নিহত হন। কিন্তু আরেকজন মসজিদে দৌঁড় দেন এবং নিজেকে উড়িয়ে দেন।

৫২ বছরের শেন ওয়ার্ন না ফেরার দেশে চলে গেছেন

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক//

অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন আর নেই। ৫২ বছর বছয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে যান তিনি।

এক বিবৃতিতে জানানো হয় শেন ওয়ার্নকে চিকিৎসাকরা সর্বোচ্চ চেষ্টা করেও বাঁচাতে পারেননি।

শেন ওয়ার্ন সর্বকালের সেরা লেগ স্পিনার ছিলেন। তিনি টেস্টে ৭০৮ উইকেট শিকার করেন। টেস্টে উইকেট শিকারের দিক থেকে তিনি দ্বিতীয়। তার চেয়ে বেশি উইকেট শিকার করেন শ্রীলংকার কিংবদন্তি ক্রিকেটার মুত্তিয়া মুরালিধরন।

রাশিয়ার বোমা হামলায় ইউক্রেনের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে আগুন

//আন্তর্জাতিক ডেস্ক//

ইউক্রেনের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের আশপাশে রাশিয়া এবং ইউক্রেনের সৈন্যদের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে।

ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের একটি ভবনে রাশিয়ার বোমা হামলায় সেখানে আগুন ধরে যায়।

জেপোরোজিয়ার এই বিদ্যুৎ কেন্দ্রটি ইউরোপের সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র।

এদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বলছে, তারা ইউক্রেনের কর্মকর্তাদের সাথে বিষয়টি নিয়ে কথা বলেছেন এবং জানতে পেরেছেন যে বিদ্যুৎ কেন্দ্রটির অপরিহার্য অংশগুলো এখনো চলমান আছে।

পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশে সংঘাত থামানোর জন্য আহবান জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা।

এদিকে জেপোরোজিয়া অঞ্চলের প্রধান প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন, বিদ্যুৎ কেন্দ্রটির নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

//বিবিসি//

 

ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট হিসেবে কাকে চান পুতিন?

//আন্তর্জাতিক ডেস্ক//

কিয়েভ পতনের পর যার নাম ইউক্রেনের প্রেসিডেন্ট হিসাবে প্রথম উঠে আসছে, তিনি ভিক্টর ইয়ানুকোভিচ।

অবিভক্ত সোভিয়েত ইউনিয়নে ১৯৫০ সালের ৯ জুলাই ইউক্রেনের ইয়েনাকিভ শহরে ইয়ানুকোভিচের জন্ম।

মা নার্স, বাবা ছিলেন ট্রেনচালক। মাত্র দুুই বছর বয়সে মাকে হারানো ইয়ানুকোভিচের শৈশব কাটে চরম দারিদ্র্যে। ১৯৬৭ সালে ডাকাতির অভিযোগে তিন বছর এবং ১৯৭০ সালে মারামারির কারণে দুই বছর জেলও খাটেন ইয়ানুকোভিচ।

তবে পরবর্তীকালে এ ঘটনাগুলোকে কৈশোর বয়সে করা ভুল হিসাবেই ব্যাখ্যা করেন তিনি।

১৯৭১ সালে ইয়েনাকিভের নগর আদালতের বিচারপতির ভাইঝি লুদিমিলা নাসটেনকোকে বিয়ে করেন ইয়ানুকোভিচ।

এরপর পড়াশোনা করতে তিনি ১৯৭৪ সালে দোনেস্ক পলিটেকনিক কলেজে ভর্তি হন। পড়তে পড়তে চাকরিও জুটে যায়।

কর্মক্ষেত্রে প্রভূত উন্নতি করার পর ১৯৯৬ সালে সক্রিয় রাজনীতিতে যোগ দেন ইয়ানুকোভিচ। আনন্দবাজার।

৪০০০ গাড়ি নিয়ে আটলান্টিকে ডুবে গেল আগুণ লাগা কার্গো জাহাজটি

//আন্তর্জাতিক ডেস্ক//

৪হাজার গাড়ি নিয়ে আটলান্টিকে ডুবে গেল আগুণ লাগা সেই জাহাজটি।

আটলান্টিক মহাসাগরে প্রায় চার হাজার গাড়ি নিয়ে ডুবে গেছে ‘দ্য ফেলিসিটি এইস‘ নামের সেই কার্গো জাহাজটি।

বিশ্বখ্যাত গাড়ির ব্র্যান্ড পোর্শে ও বেন্টলি নির্মিত গাড়িগুলো নিয়ে জার্মানির এমডেন বন্দর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডে যাওয়ার পথে পর্তুগিজ অ্যাজোরস দ্বীপপুঞ্জের কাছে জাহাজটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুন লাগার প্রায় দুই সপ্তাহ পর জাহাজটি ডুবে গেল। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফেলিসিটি এস নামের জাহাজটি পোর্শে ও বেন্টলির মতো বিখ্যাত ব্র্যান্ডের প্রায় চার হাজার গাড়ি পরিবহণ করছিল। জাহাজটি জার্মানির এমডেন বন্দর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডে যাওয়ার পথে ১৬ ফেব্রুয়ারি আগুনের সূত্রপাত হয়।

অগ্নিকাণ্ডের পর জাহাজটির সব ক্রুকে সরিয়ে নেওয়া হয়। পর্তুগালের নৌবাহিনী জানিয়েছে, আগুনে কেউ আহত হয়নি। ২২ জন ক্রুকে একটি হোটেলে নিয়ে যাওয়া হয়েছে।

গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভোক্সওয়াগেন জানিয়েছে, গাড়িগুলো ডুবে যাওয়ায় প্রায় ১৫৫ মিলিয়ন ডলারেরও বেশি ক্ষতি হয়েছে। অপর দিকে, বেন্টলি নিশ্চিত করেছে, তাদের ১৮৯টি গাড়ি এবং পোর্শে বলছে তাদের প্রায় এক হাজার ১০০টি গাড়ি জাহাজে ছিল।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

মাগুরার নহাটায় স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রানীশংকৈলে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা  ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নাবিক হাদিসুর রহমানের লাশ জাহাজের ফ্রিজে রেখেছে, ‘লাশ কবে ফেরানো যাবে তা বলা মুশকিল’

নাবিক হাদিসুর রহমানের লাশ জাহাজের ফ্রিজে রেখেছে, ‘লাশ কবে ফেরানো যাবে তা বলা মুশকিল’

//আন্তর্জাতিক ডেস্ক//

বুধবার বাংলাদেশ সময় রাত ১১টায় গণমাধ্যমের খবরে ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে পড়া বাংলাদেশি জাহাজে নাবিক হাদিসুর রহমানের মৃত্যুর খবর জানতে পারে তার পরিবার।

বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টার দিকে ‘বাংলার সমৃদ্ধি’তে রকেট হামলা হলে অগ্নিদগ্ধ হয়ে মারা যান হাদিসুর রহমান।

শুরুতে গণমাধ্যমের বরাতে মি. রহমানের মৃত্যুর খবর জানতে পারলেও কিছুক্ষণের মধ্যেই জাহাজে থাকা তার সহকর্মীরাও ফোন করে জানান পরিবারকে জানান মর্মান্তিক সে খবর।

“তারা (জাহাজের নাবিকেরা) বলছে, আমার ভাইয়ের লাশ জাহাজের ফ্রিজে রাখছে। আমার মা জানি লাশটা একবার দেখতে পায়, এইটাই শুধু আমরা চাই এখন,” কান্নাজড়িত কণ্ঠে বিবিসি বাংলাকে বলছিলেন হাদিসুর রহমানের ছোট ভাই তরিকুল ইসলাম তারেক।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন হাদিসুর

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ২০১৪ সালে মেরিন ইঞ্জিনিয়ার হিসাবে যোগ দেন বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ গ্রামের ছেলে হাদিসুর রহমান।

বাংলার সমৃদ্ধি জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার ছিলেন তিনি।

এই মূহুর্তে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি।

মি. ইসলাম জানিয়েছেন, জমি বন্ধক রেখে বড় ছেলেকে পড়াশোনা করিয়েছিলেন তার বাবা।

সাত বছরে বন্ধকী জমির অনেকটাই ছাড়িয়েছিলেন তার ভাই, কিন্তু শেষ করতে পারেননি সে কাজ।

“ভাইয়া আব্বা-আম্মাকে বলত, অনেক কষ্ট করছো তোমরা, এখন খালি সুখ করবা। কিন্তু সেই সুখ হইল না, তারও হইল না, আমার বাপ-মায়েরও হইল না,” বলছিলেন মি. ইসলাম।

অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক বাবা আব্দুর রাজ্জাক আর অসুস্থ মা আমেনা বেগমের চার সন্তানের মধ্যে দ্বিতীয় ছিলেন হাদিসুর রহমান।

এক বোনের পরে তিনজন ভাই, ভাইদের মধ্যে বড় ছিলেন মি. রহমান।

‘এবার ফিরে বিয়ে করার কথা ছিল’

গত আড়াই মাস ধরে সাগরেই ছিলেন হাদিসুর রহমান।

সম্প্রতি পরিবারকে তিনি জানিয়েছিলেন, তার বেতন বেড়েছে।

“ভাইয়া বলছিল এবার বাড়িতে এসে নতুন ঘর তুলবে। তারপর বিয়ে করবে বলছিল আমাদের।”

অসুস্থ মায়ের খাওয়া-দাওয়া নিয়ে ছিলেন খুব চিন্তিত, এজন্য মা কী খাচ্ছেন, কখন আর কতটুকু খাচ্ছেন নিয়মিত সে খবর নিতেন হাদিসুর রহমান।

বুধবার সকালেও ছোটভাই আর মায়ের সাথে হোয়াটসঅ্যাপে তিনি সে খবর নিয়েছিলেন।

অসুস্থ মাকে নিয়ে পটুয়াখালী ডাক্তার দেখাতে গিয়েছিলেন মি. ইসলাম, বুধবার সকালেই বাড়ি ফিরেছেন।

“পটুয়াখালী থেকে সকালে ফিরতেছি যখন, সেই সময় ভাইয়া আমার আর মায়ের সাথে কথা বলছে।

মার খাওয়ার খোঁজ নিসে, আর তারে বলছে, তোমার পছন্দমত বাজার করে বাড়ি যাইয়ো,” বলছিলেন মি. ইসলাম।

স্নাতক চতুর্থ বর্ষের ছাত্র মি. ইসলাম বিবিসিকে বলছিলেন “আর কিচ্ছু চাই না, খালি ভাইয়ের লাশ চাই, তার কবর দেখতে চাই। আমার মা জানি লাশটা একবার দেখতে পায়, এইটাই আমাদের চাওয়া এখন।”

মি. ইসলাম এই দাবি বাংলার সমৃদ্ধি জাহাজের নাবিকদের কাছে জানিয়েছেন।

বাংলার সমৃদ্ধি জাহাজে রকেট হামলা নিয়ে আজ (বৃহস্পতিবার) ঢাকায় সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশের নৌ পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

তিনি বলেছেন, নিহত র হাদিসুর রহমানের মরদেহ জাহাজের ভেতরেই ফ্রিজে রাখা হয়েছে।

“আমরা লাশ আনার চেষ্টা করবো, তবে কবে লাশ আনা সম্ভব হবে সেটা বলা মুশকিল,” বলেন প্রতিমন্ত্রী মি. চৌধুরী।

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নির্বাহী পরিচালক পীযুষ দত্ত চট্টগ্রামে এক সংবাদ সম্মেলনে বলেছেন, এই মুহূর্তে জাহাজটি বন্দর ছেড়ে যাওয়া নিরাপদ নয়।

নিরাপত্তার কথা বিবেচনা করে সবাইকে জাহাজে অবস্থান করার জন্য পরামর্শ দেয়া হচ্ছে।

জাহাজটিতে এখনো নাবিক এবং ইঞ্জিনিয়ারসহ ২৮জন অবস্থান করছেন।

গত ২৬শে জানুয়ারি এটি ভারতের মুম্বাই বন্দর থেকে যাত্রা করে এবং তুরস্কের ইরেগলি হয়ে ২২শে ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরের বহির্নোঙ্গরে পৌঁছায় বাংলার সমৃদ্ধি।

জাহাজটি বন্দরে পৌঁছানোর পরদিন ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু হয়।

মি. দত্ত জানিয়েছেন জাহাজটিতে এক মাসের খাদ্য মজুত রয়েছে।

দুইদিন আগে আটকে পড়া জাহাজের একজন নাবিক বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে দেশে ফিরে আসার জন্য তাদের তীব্র আকুতির কথা জানিয়েছিলেন।

বাংলার সমৃদ্ধি জাহাজটির মালিক বাংলাদেশ শিপিং কর্পোরেশন। সূত্র: বিবিসি

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

পাথরের তৈরি গোরক্ষনাথ মন্দির দেবতারা নির্মাণ করেন

আমতলীতে অবৈধ স্থপনা সরাতে গণবিজ্ঞপ্তি। ব্যবসায়ীদের মধ্যে আতংক!

তৃতীয় বিশ্বযুদ্ধ হলে তা পারমাণবিক যুদ্ধই হবে: লাভরভ

//আন্তর্জাতিক ডেস্ক//

মার্কিন যুক্তরাষ্ট্রকে নেপোলিয়ন ও হিটলারের সাথে তুলনা করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই লাভরভ বলেছেন, যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয় – তাহলে তা হবে “পারমাণবিক যুদ্ধ।”

মস্কোয় এক সংবাদ সম্মেলনে মি লাভরভ বলেন, , মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনই বলেছেন (রাশিয়ার ওপর) নিষেধাজ্ঞা আরোপের একমাত্র বিকল্প হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ – আর তৃতীয় বিশ্বযুদ্ধ হলে তা পারমাণবিক যুদ্ধই হবে।

তিনি আরো বলেন, রুশ জনগণের মাথায় এসব চিন্তা ঘুরছে না বরং পশ্চিমা রাজনীতিবিদদের মাথায়ই ঘুরছে।

মি. লাভরভ আবারো বলেন , ইউক্রেনের সরকার একটি নব্য-নাৎসী শাসকচক্র, এবং তাদের ‘গ্যাং’গুলো মারিউপোল সহ বিভিন্ন শহরে লুটপাট চালাচ্ছে, বেসামরিক মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করছে। বিবিসি এসব দাবির পক্ষে কোন প্রমাণ পায়নি।

রুশ পররাষ্ট্রমন্ত্রী এ ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রকে নেপোলিয়ন ও হিটলারের সাথে তুলনা করেন, এবং বলেন, নেপোলিয়ন ও হিটলারের যেমন ইউরোপকে পদানত করার লক্ষ্য ছিল – এখন আমেরিকানরা তাই করছে। সূত্র: বিবিসি।

পাথরের তৈরি গোরক্ষনাথ মন্দির দেবতারা নির্মাণ করেন

রাশিয়া-ইউক্রেইনে যুদ্ধ// জাতিসংঘের নিন্দা প্রস্তাব, ভোট দেয়নি বাংলাদেশসহ ৩৫ দেশ

 

 

কিয়েভ শহরের বেসামরিক মানুষকে নিরাপদে চলে যেতে বলছে রাশিয়া, কেন..?

//আন্তর্জাতিক ডেস্ক//

রাশিয়ার কর্মকর্তারা বলছেন, ইউক্রেনের রাজধানী কিয়েভ শহরের বাসিন্দাদের সেখান থেকে সরে যাওয়ার সময় রাশিয়ার সৈন্যরা কোন প্রতিবন্ধকতা তৈরি করবে না।

৪০ মাইল দীর্ঘ রাশিয়ার একটি সামরিক বহর এখন কিয়েভ শহর থেকে ২০ মাইল দূরে রয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, কিয়েভ শহর থেকে বাসিন্দারা যাতে বের হতে পারে সে সুযোগ দেয়া হবে।

“বেসামরিক নাগরিকরা শহর ছেড়ে যাবার সময় রাশিয়ার সৈন্যরা কোন প্রতিবন্ধকতা তৈরি করবে না,” বলেন মেজর জেনারেল কোনাসনেকভ।

তার এই বার্তা রাশিয়ার একটি টিভি চ্যানেলে দেখানো হচ্ছে।

কিয়েভ শহর খালি করে দেবার জন্য দ্বিতীয়বারের মতো রাশিয়া প্রস্তাব দিয়েছে।

তবে রাশিয়ার কর্মকর্তারা যে পথ ধরে শহর থেকে বেসামরিক জনগণকে বেরিয়ে যাবার প্রস্তাব দিয়েছেন, সে পথে কয়েকদিন আগেও রাশিয়ার সৈন্যরা ব্যাপক গোলাবর্ষণ করেছে। সূত্র: বিবিসি

ইউক্রেনে বাংলাদেশি জাহাজে রকেট হামলা

//আন্তর্জাতিক ডেস্ক//

ইউক্রেনে বাংলাদেশি একটি জাহাজ রকেট হামলার শিকার হয়েছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বুধবার স্থানীয় সময় ভোর ৫টা ১০ মিনিটে এ হামলা হয়।

‘এমভি বাংলার সমৃদ্ধি’ নামে ওই জাহাজটি ইউক্রেনের অলভিয়া বন্দরের জলসীমায় আটকে আছে। জাহাজটিতে বাংলাদেশের ২৯ জন নাবিক রয়েছেন।

ওই বন্দরে পৌঁছানোর পর গত ২৪ ফেব্রুয়ারি থেকে জাহাজটি সেখানে আটকে আছে।

বাংলাদেশি জাহাজটিতে হামলার খবর গণমাধ্যমকে ফেসবুক মেসেঞ্জারে নিশ্চিত করেছেন জাহাজটিতে থাকা একজন নাবিক।

তিনি বলেন, ইউক্রেনের সময় ৫টা ১০ মিনিটের দিকে আমাদের জাহাজে বিমান হামলা হইছে। আগুন নেভানোর চেষ্টা করছি। আরেক নাবিক লিখেছেন, ‘বোমা পড়ছে’।

জাহাজটিতে থাকা এক নাবিকের ভাই আজিজুল হক টাঙ্গাইল সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসক হিসেবে কর্মরত। তিনি গণমাধ্যমকে বলেন, ‘জাহাজটি হামলার শিকার হয়েছে। আমাদের ভাইদের জন্য দোয়া করুন।’

তবে জাহাজে রকেট হামলার ঘটনায় এখনও হতাহতের খবর পাওয়া যায়নি।