বি.১.১.৫২৯ করোনার নতুন ধরণ কতটা ভয়াবহ…!

করোনা ভাইরাসের নতুন একটি ধরন দক্ষিণ আফ্রিকায় ছড়াচ্ছে। এ ধরনটি নিয়ে বিশ্বজুড়ে বিজ্ঞানীরা চিন্তিত। যুক্তরাজ্য বৃহস্পতিবার জানিয়েছে, তারা রীতিমতো উদ্বিগ্ন।

যুক্তরাজ্যের স্বাস্থ্য সুরক্ষা এজেন্সি জানিয়েছে, করোনার এ ধরনকে বলা হচ্ছে- বি.১.১.৫২৯। এর মধ্যে যে স্পাইক প্রোটিন আছে, তা অন্য করোনা ভাইরাসের চেয়ে একেবারেই আলাদা।

তাদের দাবি, এখন পর্যন্ত করোনা ভাইরাসের যতগুলো ধরনের সন্ধান পাওয়া গেছে, তার মধ্যে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ ধরন কতটা ভয়ঙ্কর, ভ্যাকসিন তাতে কাজ করবে কি না, কতটা দ্রুত তা ছড়ায়- সবই গবেষকরা পরীক্ষা করে দেখছেন।

যুক্তরাজ্যের স্বাস্থ্য সচিব বলেছেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এ ধরন অনেক দ্রুত ছড়ায়। আর এখন যে ভ্যাকসিন চালু আছে, তা এর উপর খুব বেশি কার্যকর হবে না।

যুক্তরাজ্য ইতোমধ্যেই দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবোয়ে, বতসোয়ানাসহ মোট ছয়টি দেশে যাতায়াতের উপর কড়াকড়ি চালু করেছে।

ডয়চে ভেলে জানায়, শুক্রবার বিশ্ব স্বাস্থ্যসংস্থা বৈঠকে বসেছে। সেখানে করোনার এ ধরন নিয়ে আলোচনা করা হবে এবং তার একটা নামও দেয়া হবে।

নতুন প্রজাতির করোনা ভাইরাস নিয়ে ভারতেও সতর্কতা জারি করা হয়েছে। বিমানবন্দরে বিদেশ থেকে আসা যাত্রীদের করোনা পরীক্ষার বিষয়টি নিয়ে আরও কড়াকড়ি করার নির্দেশ দেয়া হয়েছে। বিশেষ করে দক্ষিণ আফ্রিকা ও তার আশপাশের দেশ থেকে যারা আসছেন, তাদের ক্ষেত্রে কড়াকড়ি করার কথা বলা হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, এটা (নতুন ধরন) অস্বাভাবিকভাবে দ্রুত গতিতে ছাড়াতে সক্ষম। দক্ষিণ আফ্রিকার সেন্টার ফর এপিপেমিক রেসপন্স এন্ড ইনোভেশনের পরিচালক অধ্যাপক তুলিও ডি ওলিভেইরা বলেন, এ ধরনটি অন্যগুলোর চেয়ে ‘বেশ আলাদা।’

যে কারণে নতুন এ ধরন নিয়ে এতো উদ্বেগ, সেটা হলো- এটি চীনের উহান থেকে প্রথম আবিস্কৃত করোনা ভাইরাসের আদি ধরন থেকে অনেকটাই আলাদা।

এ কারণে আশঙ্কা করা হচ্ছে, করোনা ভাইরাসের অন্য ধরনগুলোর জন্য কাজে লাগা ভ্যাকসিন এ ধরনের ক্ষেত্রে কাজে না-ও লাগতে পারে।

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

আবুল হাসেম একাই কেন ২৫ প্রকল্পের পরিচালক…!

রোমানিয়ায় করোনার ৪র্থ ঢেউ ভয়াবহ (ভিডিও)

হাসপাতালের মর্গের বাইরে স্তূপ করে রাখা হয়েছে লাশ। মর্গের বাইরে লাশের পাশে দাঁড়িয়ে সেখানকার সেবিকা জানাচ্ছিলেন তাদের মর্গের ১৫টি লাশ রাখার ব্যবস্থা আছে। কিন্তু ধারণ ক্ষমতার দ্বিগুণের বেশি লাশ গ্রহণ করেছেন তারা। তাই এখানে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বলা হচ্ছে রোমানিয়ার বুখারেস্ট ইউনিভার্সিটি হাসপাতালের মর্গের কথা। দেশটিতে করোনার চতুর্থ ঢেউ আঘাত হানায় সেখানে এই হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়েছে বলে সোমবার সিএনএন  এক প্রতিবেদনে জানিয়েছে।

বুখারেস্ট ইউনিভার্সিটি হাসপাতাল রোমানিয়ার সবচেয়ে বড় করোনা হাসপাতাল। দেশটির করোনার চতুর্থ ঢেউ আঘাত হানায় পরিস্থিতি সামাল দিকে হিমশিম খাচ্ছে সেখানকার কর্তৃপক্ষ।

হাসপাতালের নার্স ক্লাউডিউ ইওনিতা জানান, চাকরি জীবনে এমন পরিস্থিতির মুখোমুখি হবেন তা ভাবেননি তিনি।

তিনি বলেন, আমি কখনই ভাবিনি যে এমন একটি বিপর্যয় দেখবো যেখানে শেষ পর্যন্ত পুরো পরিবারের কেউই আর বেঁচে থাকবে না।

ইউরোপের দেশগুলোর মধ্যে রোমানিয়ায় টিকা নেওয়ার হার সর্বনিম্ন। দেশটিতে মোট জনসংখ্যার মাত্র ৩৬ শতাংশ মানুষ টিকা নিয়েছে। গত ডিসেম্বরে দেশটির টিকাকরণ অভিযান ভালোভাবে শুরু হওয়ার পরও দেশটির জনগণ এ ব্যাপারে বিমুখই ছিল।

//অনলাইন নিউজ//

ভিডিওঃ

আগামীকাল হোয়াইট হাউসের সামনে প্রতিবাদ সমাবেশ

ডেক্স নিউজঃ

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সারা বাংলাদেশে গত ১৩ অক্টোবর-২০২১ থেকে শুরু করে  ২২ অক্টোবর -২০২১ পর্যন্ত  প্রতিমা ও মন্ডপ ভাংচুর, ঘরবাড়ি ও উপাসনালয়ে অগ্নিসংযোগ, হত্যা, লুট, ধর্ষণ, শিশু ও নারী নির্যাতনসহ যে সকল অমানবিক,পৈশ্বাচিক ও   হিংসাত্মক  ঘটনা সংগঠিত হয়।

দুর্গাপূজার সময় সনাতন ধর্মাবলম্বীদের উপর ঘটে যাওয়া সাম্প্রদায়িক তান্ডব ও বাংলাদেশের হিন্দুদের অস্তিত্ব রক্ষার্থে- সংখ্যালঘু সুরক্ষা আইন ও সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন, অপরাধীদের বিশেষ ট্রাইবুনাল গঠন করে দ্রুত বিচারের আওতায় আনা,ধর্ম অবমাননার দোহাই দিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় বিনা বিচারে মাসের পর মাস আটকে রাখা,পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যাচারের জন্য পদত্যাগ ইত্যাদি দাবী নিয়ে আগামীকাল ১৯ নভেম্বর -২০২১ রোজ শুক্রবার আমেরিকা প্রবাসী হিন্দু ধর্মাবলম্বীদের আয়োজনে  আমেরিকার সময় দুপুর ১২ ঘটিকায় ওয়াশিংটন ডিসিতে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জো বাইডেনের দাপ্তরিক বাসভবন  হোয়াইট হাউসের সামনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক প্রতিবাদ সমাবেশ।

আয়োজকদের তথ্য বিবারণী অনুযায়ী, উক্ত প্রতিবাদ সমাবেশে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের হিন্দু, বৌদ্ধ ও খ্রীস্টান সম্প্রদায়ের কয়েক হাজার লোক অংশ গ্রহন করার জন্য সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

বাংলদেশে হবে ওয়ানডে বিশ্বকাপ

২০২৪ থেকে ২০৩১ সালের ছেলেদের আইসিসি টুর্নামেন্টের স্বাগতিকদের নাম ঘোষণা করেছে আইসিসি। ঘোষণা অনুযায়ী, ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে বাংলাদেশ। সঙ্গে সহযোগী আয়োজক হিসেবে থাকবে ভারত।

আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি।

২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত ক্রিকেটের ৮টি বৈশ্বিক টুর্নামেন্টের আয়োজক কোন দেশ হবে সেটি ঘোষণা করেছে আইসিসি। টুর্নামেন্টগুলো হবে ১৪টি দেশে। ৮টি টুর্নামেন্টের মধ্যে হবে দুটি ওয়ানডে বিশ্বকাপ, চারটি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও দুটি চ্যাম্পিয়নস ট্রফি।

ঘোষণা অনুযায়ী, প্রথমবারের মতো আইসিসির বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজন করবে যুক্তরাষ্ট্র ও নামিবিয়া। এর মধ্যে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র।

২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে পাকিস্তানে। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হচ্ছে শ্রীলঙ্কা। এরপরের বছর অর্থাৎ ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের আসর বসবে নামিবিয়া, জিম্বাবুয়ে ও সাউথ আফ্রিকাতে। ২০২৮ সালের অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যৌথভাবে।

আইসিসির ঘোষিত সূচি অনুযায়ী, ২০২৯ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসবে ভারতে। পরের বছর ২০৩০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। সবশেষ ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপের আয়োজক হিসেবে যৌথভাবে থাকছে বাংলাদেশ ও ভারত।

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

আগামীকাল বরিশালে আসছেন পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ

সারাদেশের ব্র্যাক স্কুলে পালিত হচ্ছে “বিশ্ব শিক্ষক দিবস”

“শিক্ষা জাতির  মেরুদণ্ড”- আর এই শিক্ষার মেরুদন্ড  বা ভিত্তিকে শক্ত,মজবুত ও সুচারুভাবে গড়ে তোলার জন্য অত্যন্ত যত্নের সাথে শিক্ষার্থীদের  সহায়তা করেন সর্বোজন শ্রদ্ধেয় শিক্ষক।

আর তাই সমগ্র বিশ্বের শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১৯৯৪ সাল থেকে ইউনেস্কোর উদ্যোগে প্রতিবছর ০৫ অক্টোবর তারিখে পালিত হয় “বিশ্ব শিক্ষক দিবস”।

দিবসটির মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষকদের পেশাগত উন্নয়নের মাধ্যমে তাদের যথাযথ সম্মানের আসনে প্রতিষ্ঠিত করা এবং  শিক্ষকদের মূল্যায়ন,গুরুত্ব প্রদান ও জাতি গঠনে তাদের অবিস্মরণীয় অবদানের কথা স্মরণ করা। শিক্ষকতা পেশার যথাযথ স্বীকৃতি, সম্মান ও শিক্ষকতা পেশায় বিদ্যমান সমস্যাসমূহ চিহ্নিত করে সমস্যার সমাধান করা এবং শিক্ষকতা পেশাকে আরও আকর্ষণীয় করে তোলা।

বিশ্বের ভবিষ্যত নাগরিকদের উপযুক্ত শিক্ষকের মাধ্যমে গুণগত মান সম্পন্ন শিক্ষা প্রদানের কথা বিবেচনা করে দিবসটি যথাযথ সম্মানের সাথে পালনের মাধ্যমে স্মরণ করা হয়।

বৈশ্বিক মহামারী করোনার সংক্রমনের কারণে ১৭ মার্চ-২০২০ থেকে ১১ সেপ্টেম্বর -২০২১ পর্যন্ত এই দীর্ঘ ৫৬৬ দিন দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বিশ্বের শিক্ষা ব্যবস্থায় একটা বিশাল শিখন শূণ্যতা সৃষ্টি হয়েছে। যা সমগ্র বিশ্বের শিক্ষাখাতকে একটি বৃহৎ প্রতিযোগীতার মুখোমুখি দাঁড় করিয়েছে।আর এই সমস্যা থেকে পরিত্রাণের উপায় হিসাবে শিক্ষকদের মূখ্য ভূমিকা পালন করতে হবে।

গত ১২ সেপ্টেম্বর -২০২১ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে এবং শিক্ষা কার্যক্রম পুনরায় স্বাভাবিক হচ্ছে। কিন্তু শিক্ষার্থীদের এই বিশাল শিখন শূণ্যস্থান শিক্ষক,অভিভাবক ও কমিউনিটির সম্মিলিত প্রচেষ্টায় পূরণ করতে হবে এবং সেক্ষেত্রে  শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।আর তাই  এবছরের বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য“ Teachers at the heart of education recovery ”- বাংলায় “ শিখন ঘটতি কাটিয়ে উঠার কেন্দ্র বিন্দুতে রয়েছেন শিক্ষকরাই।”

সরকারের গৃহীত  পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী গুণগত মানসম্পন্ন সার্বজনীন শিক্ষাকে সফলভাবে বাস্তবায়নের দেশের প্রত্যন্ত অঞ্চলের  চরাঞ্চল,নদীভাঙন এলাকা,হাওড়, বাওড়,সমূদ্র উপকূলবর্তী এলাকা, আদিবাসী ও দূর্গম পাহাড়ী এলাকার পিছিয়ে পড়া অনাগ্রসর শ্রেণীর হতদরিদ্র সাড়ে সাত লক্ষ শিক্ষার্থীদের নিয়ে সারাদেশে ব্র্যাক শিক্ষা কর্মসূচি তার শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে।

করোনার সংক্রমণ অনেকাংশে নিয়ন্ত্রণে আসায় সারাদেশের সরকারি বেসরকারি স্কুলের ন্যায় ব্র্যাক পরিচালিত স্কুলসমূহে শিক্ষার্থী ও শিক্ষকদের মাস্ক ও তাপমাত্রা মাপার থার্মাল স্ক্যানার, হাতধোঁয়ার জন্য সেনিটাইজার ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে পরিচালিত হচ্ছে এবং আজ ৫ অক্টোবর -২০২১ রোজ মঙ্গলবার বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ব্র্যাক পরিচালিত সকল স্কুলে “ আমার শিক্ষক সবার সেরা,আমার অনুপ্রেরণা” Happy Teacher’s Day-এই স্লোগান নিয়ে দিবসটি  পালিত হচ্ছে।দিবসটি উপলক্ষে শিক্ষকদের জানানো হয়েছে বিশেষ সম্মান। এছাড়াও মাসব্যাপি নেওয়া হয়েছে নানা কর্মসূচি।কর্মসূচির মধ্যে আছে অভিভাবকসভা ও শিক্ষিকাদের রিফ্রেশার্সে শিক্ষক দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করা,সকল শিক্ষার্থী কর্তৃক ছবি আঁকা ও গল্প লেখার প্রতিযোগীতার আয়োজন করা।

“বিশ্ব শিক্ষক দিবস”- উপলক্ষে  সকল শিক্ষকদের প্রতি জানাই অকৃত্রিম শ্রদ্ধা, কৃতজ্ঞতা  ও ভালবাসা।

নিজস্ব প্রতিনিধিঃ

পড়ুন দৈনিক বিশ্ব …

বরিশালে সাংবাদিক ‍আলম রায়হানের ‍ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

 

১৬ কোটি বছর আগের ‘উড়ন্ত ড্রাগনের’ জীবাশ্মর খোজ পাওয়া গেছে

 

সম্প্রতি খোঁজ পাওয়া ‘উড়ন্ত ড্রাগন’ তথা উড়ন্ত ডাইনোসরের জীবাশ্ম। পাখির মতো উড়ে বেড়াত এই অতিকায় ডাইনোসর। তাই একে বলা হতো ‘উড়ন্ত ড্রাগন’।

চিলির আতাকামা মরুভূমিতে বিজ্ঞানীরা সেই উড়ন্ত ড্রাগনের জীবাশ্ম আবিষ্কার করেছেন। এত দিন ধারণা করা হত, জুরাসিক যুগের এই ডাইনোসর কেবল উত্তর গোলার্ধেই বিচরণ করত।

উড়ন্ত এ সরীসৃপ আদিম টেরোসরাসের অন্তর্গত ছিল, যারা ১৬ কোটি বছর আগে পৃথিবীতে বিচরণ করত। এদের দীর্ঘ লেজ, ডানা এবং বাইরের দিকে বেরিয়ে থাকা তীক্ষ্ণ দাঁত ছিল।

এই ডাইনোসরের জীবাশ্ম প্রথম আবিষ্কার করেছিলেন আতাকামা ডেজার্ট মিউজিয়াম অব ন্যাচারাল হিস্টরি অ্যান্ড কালচারের কর্মকর্তা ওসালদো রোজাস। এরপর চিলি বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এ নিয়ে গবেষণা চালান। দক্ষিণ গোলার্ধে উড়ন্ত ড্রাগনের অস্তিত্বের বিষয়টি প্রকাশিত হয়েছে জীবাশ্মবিজ্ঞান নিয়ে কাজ করা এক পত্রিকায়।

এই গবেষণার নেতৃত্ব দেওয়া চিলি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী জোনাথন অ্যালার্কন বলেন, এত দিন পর্যন্ত উড়ন্ত ড্রাগনের বিচরণ নিয়ে যা জানা ছিল, প্রকৃতপক্ষে তাদের বিস্তৃতি ছিল তার চেয়েও বেশি। শুধু তাই নয়, এই আবিষ্কার থেকে উত্তর ও দক্ষিণ গোলার্ধের প্রাণীদের সম্ভাব্য স্থানান্তর ও তাদের আন্তঃসম্পর্কের সূত্রেরও ইঙ্গিত মেলে। আর এটি এমন একটি সময়ের ইঙ্গিত দেয়, যখন পৃথিবীর অধিকাংশ দক্ষিণাঞ্চলীয় ভূমি গন্ডোয়ানা নামক এক মহা-মহাদেশে সংযুক্ত ছিল।

বিজ্ঞানী অ্যালার্কন বলেন, এসব টেরোসরাসের একটি প্রজাতির খোঁজ কিউবাতেও পাওয়া যায়। এগুলি উপকূলীয় প্রাণী ছিল। তাই তারা সম্ভবত উত্তর ও দক্ষিণে জায়গা বদল করত। অথবা তারা এ অঞ্চলে একবার এসে আর ফেরত যায়নি।

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

খালের পানির স্রোতে গভীরে তলিয়ে তিন ছাত্রীর মৃত্যু, ১ জন নিখোঁজ

সূত্র: রয়টার্স

আফগানিস্তান থেকে উচ্চমাত্রার গোপন দলিল হাতিয়ে নিয়েছে পাকিস্তান

//অনলাইন নিউজ//

তালেবান আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর দেশটির সাবেক সরকারের উচ্চমাত্রার গোপন তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তান। সিএনএন নিউজ ১৮- এর বরাত দিয়ে লাইভ হিন্দুস্তান এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়েছে, পাকিস্তান সেনাবাহিনীর তিনটি সি-১৩০ বিমান মানবিক ত্রাণ দেয়ার নামে আফগানিস্তানে গিয়েছিল। বিমানগুলো আফগানিস্তানের সাবেক সরকারের গোপন দলিলপত্র নিয়ে কাবুল ত্যাগ করে।

এ ঘটনাকে আফগানিস্তানের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে দেখা হচ্ছে বলে এ রিপোর্টে উল্লেখ করা হয়েছে।তবে নিরপেক্ষ কোনো সূত্র থেকে এই খবরের সত্যতা যাচাই করা যায়নি।

সিএনএন নিউজ ১৮ আরো জানিয়েছে, পাকিস্তানের সেনা গোয়েন্দা সংস্থা আইএসআই এসব দলিলের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। আফগান গোয়েন্দা সংস্থা বা এনএসডি’র এসব দলিলের মধ্যে রয়েছে অসংখ্য হার্ড ডিস্কসহ অন্যান্য ডিজিটাল ডাটা।

সূত্র : পার্সটুডে

পড়ুন দৈনিক বিশ্ব …

রামপালে ষড়যন্তমূলক মামলা ও পাওনা টাকা ফেরতের দাবীতে সংবাদ সম্মেলন

 

 

 

 

তুমুল সংঘর্ষ ও পাঞ্জশির দখল নেওয়ার পর কি বলল তালেবান কমান্ডার

//অনলাইন নিউজ//

ব্যাপক সংঘর্ষের পর আফগানিস্তানের পাঞ্জশির উপত্যকা নিজেদের দখলে নেয়ার দাবি করেছে তালেবান। খবর টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভির।

তালেবানের এক কমান্ডার বলেছেন, পুরেরা আফগানিস্তান এখন আমাদের নিয়ন্ত্রণে। সমস্যা সৃষ্টিকারীরা পরাজিত হয়েছে এবং পাঞ্জশির এখন আমাদের নিয়ন্ত্রণে।

আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে ৪৮ কিলোমিটার দূরে পাঞ্জশির উপত্যকা। এলাকাটি উঁচু-নিচু পাহাড়ি ও দুর্গম হওয়ায় অনেকটা সুবিধাজনক স্থানে ছিল তালেবান প্রতিরোধ গোষ্ঠী। উপত্যকাটিতে ঢোকার রাস্তা খুবই সরু। সেখানে কয়েক হাজার তালেবান বিরোধী যোদ্ধা অবস্থান করছিল।

প্রসঙ্গত, এখনো এই অঞ্চলটি এনআরএফের নিয়ন্ত্রণে ছিল। এই গোষ্ঠীটি প্রতিষ্ঠা করেছিলেন আফগান প্রতিরোধের নায়ক বলে পরিচিত আহমদ শাহ মাসুদের ছেলে আহমদ মাসুদ।

আহমদ শাহ মাসুদ ছিলেন একজন শক্তিশালী গেরিলা কমান্ডার।  যিনি তৎকালীন সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। এরপর তিনি ১৯৯০ -এর দশকে বিদ্রোহী জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে আফগান সামরিক বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন।

তালেবান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরও ২০০১ সালে তাকে হত্যার আগ পর্যন্ত তালেবান শাসনের বিরুদ্ধে তিনিই ছিলেন প্রধান বিরোধী কমান্ডার।

 

আমেরিকায় তৈরি বিপুল অত্যাধুনিক সমরাস্ত্র তালেবানের হাতে এল কিভাবে

 

গত ১৫ আগস্ট কাবুল দখলের মাধ্যমে আফগানিস্তানের ক্ষমতা দখল করে নিয়েছে তালেবান।  ২০ বছর আগে আফগানিস্তান তালেবানের দখলে ছিল।  মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী আফগানিস্তান ছাড়তেই নাটকীয়ভাবে দেশটি দখল করে নেয় বিদ্রোহী গোষ্ঠীটি।

এদিকে, কাবুল দখলের মাধ্যমে শুধু রাজনৈতিক ক্ষমতা নয়, রাতারাতি বিপুল সামরিক শক্তিরও অধিকারী হয়ে গেছে তালেবান। আমেরিকায় তৈরি আধুনিক নানা সমরাস্ত্র এখন তাদের হাতে।

গত দুই দশকে আফগান বাহিনীকে এসব অস্ত্র, সামরিক যান, গোয়েন্দা নজরদারি সরঞ্জাম ও হেলিকপ্টার দিয়েছিলে আমেরিকা। এখন তাদের পরিত্যক্ত ১১ সামরিক ঘাঁটিসহ ন্যাটো সেনাদের ফেলে যাওয়া সব অস্ত্রই তালেবানের নিয়ন্ত্রণে।

মার্কিন সেনাদের ব্যবহৃত আধুনিক সামরিক যান হামভিতে এখন উড়ছে তালেবানের পতাকা। এমন দুই হাজারের বেশি সাজোয়া যান নিয়ন্ত্রণে নিয়েছে গোষ্ঠীটি। যেগুলোর প্রত্যেকটির মূল্য প্রায় ৩ লাখ ডলার, যা বাংলাদেশি টাকায় আড়াই কোটি টাকারও বেশি।

দীর্ঘদিন ধরেই কালাশনিকভ, একে-৪৭ এর মতো অস্ত্র দিয়ে যুদ্ধ চালিয়ে এসেছে তালেবান যোদ্ধারা। এখন তাদের হাতে শোভা পাচ্ছে এম-ফোর কার্বাইন এবং এম-১৬ এর মতো অত্যাধুনিক সব সমরাস্ত্র। কারণ মার্কিনিদের ফেলে যাওয়া আধুনিক সব অস্ত্রাগারের দখল এখন তালেবানের হাতে।

যুক্তরাষ্ট্র বলছে, গত ২০ বছরে তারা আফগান বাহিনীর পেছনে খরচ করেছে ৮৩ বিলিয়ন মার্কিন ডলার। তাদের কিনে দিয়েছে অত্যাধুনিক সব সার্ভেইল্যান্স ইকুইপমেন্টস। এক সপ্তাহের ব্যবধানে যার প্রায় সবই এখন তালেবানের নিয়ন্ত্রণে।

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, মার্কিন সামরিক বাহিনী যেসব অস্ত্র আফগান বাহিনীকে দিয়েছিল তা এখন তালেবানের হাতে চলে গেছে। আফগানিস্তান থেকে যখন মার্কিনিদের সরিয়ে আনা হচ্ছিল তখনই তারা এসবের দখল নেয়। এতেই পরিস্কার যে সেখানে মার্কিন সেনা উপস্থিতি কতোটা গুরুত্বপূর্ণ ছিল।

১১টি সামরিক ঘাঁটি দখল করে শুধু যুদ্ধযান বা অস্ত্রই নয়, যুক্তরাষ্ট্রের এ টুয়েন্টি নাইন সুপার টুকানো যুদ্ধবিমান, ব্ল্যাকহক, স্কাউট অ্যাটাক, স্ক্যানঈগল মিলিটারি ড্রোন’সহ দুই শতাধিক হেলিকপ্টার পেয়েছে তালেবান। এমনকি ভারতের এম-৩৫ হেলিকপ্টারও দখলে নিয়েছে তারা।

বিশাল অস্ত্রভাণ্ডার আর আধুনিক যুদ্ধযান নিয়ন্ত্রণে থাকলেও বিশেষ প্রশিক্ষণ ছাড়া তালেবান এগুলো পরিচালনা করতে পারবে না বলেই মনে করে যুক্তরাষ্ট্র। সূত্র: ফ্রান্স২৪, রয়টার্স, ওয়াশিংটন পোস্ট, ফার্স্ট পোস্ট

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

মহম্মদপুরে চৌবাড়ীয়া গ্রাম পানিতে ডুবে শিশুর মৃত্যু

 

ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ নিজেকে আফগানিস্তানের প্রেসিডেন্ট ঘোষণা করলেন

আফগানিস্তানের আশরাফ গনি সরকারের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ নিজেকে দেশের বৈধ ও সাংবিধানিক প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার এক টুইট বার্তায় তিনি এ ঘোষণা দেন।

টুইট বার্তায় তিনি বলেন, সংবিধান অনুসারে দেশের প্রেসিডেন্ট অনুপস্থিতিতে ভাইস প্রেসিডেন্টই আফগানিস্তানের প্রেসিডেন্ট হওয়ার কথা। সংবিধান সেই বৈধতা ও ক্ষমতা দিয়েছে।

নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা আগে এক টুইট বার্তায় আমরুল্লাহ বলেছেন, আমি কখনই তালেবানের কাছে মাথানত করবেন না। সরকারি বাহিনীর সর্বশেষ নিয়ন্ত্রণাধীন এলাকা কাবুলের উত্তরপূর্বের পাঞ্জশির উপত্যকা থেকে তালেবানকে সর্বশক্তি দিয়ে প্রতিরোধের ডাক দিয়েছেন তিনি।

আত্মগোপনে যাওয়ার আগে সালেহ বলেন, আমাকে যে লাখ লাখ মানুষ শুনছেন আমি তাদের হতাশ করবো না। আমি কখনোই তালেবানদের সাথে এক ছাদের নিচে থাকবো না। কখনোই না।

তালেবানরা রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পরদিন সামাজিক যোগাযোগমাধ্যমে আমরুল্লাহ সালেহর সাবেক পরামর্শদাতা এবং প্রখ্যাত তালেবানবিরোধী যোদ্ধা আহমদ শাহ মাসুদের ছেলের সাথে তার ছবি আসতে শুরু করে। এ সময় তাকে হিন্দু কুশের একটি পাহাড়ি এলাকায় দেখা যায়।

কিন্তু রোববার তালেবান রাজধানী কাবুলে প্রবেশের পর আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে আফগানিস্তানের এই ভাইস প্রেসিডেন্ট দেশ ছেড়ে পালিয়েছেন বলে খবর আসে।

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

নাগরপুরে সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে আলোচনা সভা