ডেক্স নিউজঃ
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সারা বাংলাদেশে গত ১৩ অক্টোবর-২০২১ থেকে শুরু করে ২২ অক্টোবর -২০২১ পর্যন্ত প্রতিমা ও মন্ডপ ভাংচুর, ঘরবাড়ি ও উপাসনালয়ে অগ্নিসংযোগ, হত্যা, লুট, ধর্ষণ, শিশু ও নারী নির্যাতনসহ যে সকল অমানবিক,পৈশ্বাচিক ও হিংসাত্মক ঘটনা সংগঠিত হয়।
দুর্গাপূজার সময় সনাতন ধর্মাবলম্বীদের উপর ঘটে যাওয়া সাম্প্রদায়িক তান্ডব ও বাংলাদেশের হিন্দুদের অস্তিত্ব রক্ষার্থে- সংখ্যালঘু সুরক্ষা আইন ও সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন, অপরাধীদের বিশেষ ট্রাইবুনাল গঠন করে দ্রুত বিচারের আওতায় আনা,ধর্ম অবমাননার দোহাই দিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় বিনা বিচারে মাসের পর মাস আটকে রাখা,পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যাচারের জন্য পদত্যাগ ইত্যাদি দাবী নিয়ে আগামীকাল ১৯ নভেম্বর -২০২১ রোজ শুক্রবার আমেরিকা প্রবাসী হিন্দু ধর্মাবলম্বীদের আয়োজনে আমেরিকার সময় দুপুর ১২ ঘটিকায় ওয়াশিংটন ডিসিতে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জো বাইডেনের দাপ্তরিক বাসভবন হোয়াইট হাউসের সামনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক প্রতিবাদ সমাবেশ।
আয়োজকদের তথ্য বিবারণী অনুযায়ী, উক্ত প্রতিবাদ সমাবেশে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের হিন্দু, বৌদ্ধ ও খ্রীস্টান সম্প্রদায়ের কয়েক হাজার লোক অংশ গ্রহন করার জন্য সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

