চট্টগ্রামের বায়োজিদ বোস্তামীর মাজার পুকুর থেকে এক শিশুর কঙ্কাল উদ্ধার

চট্টগ্রাম মহানগরীতে অবস্থিত হযরত বায়োজিদ বোস্তামীর মাজার সংলগ্ন পুকুর থেকে এক শিশুর কঙ্কাল উদ্ধার করা হয়েছে। হতভাগ্য মিশুর নাম নুর আলম(৯)। সে হবিগঞ্জ সদর থানা এলাকার নুর নবঅর ছেলে।

কঙ্কাল উদ্ধারের ঘটনা নিশ্চিত করেছেন বায়োজিদ বোস্তামী জেনের সহকারী পুলিশ কমিশনার মো: শাহ আলম। তিনি বলেন, গত বুধবার নগরীর বায়োজিদ বোস্তামী মাজারের পুকুর থেকে একটি মানুষের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। কঙ্কালের প্রাথমিক অবস্’া দেখে মনে করা হচ্ছে চার, পাঁচ দিন আগে মরদেহটি পুকুরে পড়েছিল।

আনুমানিক ৯/১০ বয়সের মরদেহটির শরীরের মাংস কাছিম খেয়ে ফেলেছে। এখন শুধু কঙ্কাল অবশিষ্ট রয়েছে। উদ্ধারকৃত কঙ্কালটির ফরেনসিক পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

এ দিকে উদ্ধারকৃত কঙ্কালটি নিজ পুত্র নুর আলমের বলে দাবী করেছেন হবিগঞ্জ জেলা সদর থানা এলাকার নুর নবীর স্ত্রী হেনা বেগম। তিনি বলেন, গত শনিবার থেকে তার একমাত্র পুত্র নুর আলমকে পাওয়া যাচেছ না।

বায়োজিদ বোস্তামীর মাজারের পুকুর থেকে শিশুর কঙ্কাল উদ্ধারের খবর পেয়ে সে চলে কঙ্কাল সনাক্ত করে।

// আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো //

আরও পড়ুন…

 

মুনিয়ার মৃত্যু কী আত্মহত্যা, তা নিশ্চিত হতে ময়নাতদন্ত প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে পুলিশ

 

গুলশানের একটি ফ্ল্যাট থেকে সোমবার কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে সেই ফ্ল্যাট থেকে ৬টি ডায়েরি পাওয়া কথা জানিয়েছে পুলিশসেগুলো যাচাইবাছাই করছে পুলিশ

তরুণীর আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে কলেজছাত্রীর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করার পরই ঘটনার তদন্তে নামে পুলিশ

ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার সুদীপ কুমার চক্রবর্তী ২৭ এপ্রিল, ২০২১ইং মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমকে বলেন, ওই তরুণীর মৃহদেহ উদ্ধারের পর সেখান থেকে তার মোবাইলসহ বিভিন্ন ধরনের আলামত উদ্ধারের সঙ্গে ৬টি ডায়েরি পাওয়া যায়। এসব ডায়েরিতে কী লিখা আছে, তা যাচাই করা হচ্ছে

পুলিশ কর্মকর্তা সুদীপ কুমার বলেন, ওই ফ্ল্যাটে তরুণী একা থাকার কথা বলা হলেও কে কে আসা যাওয়ার মধ্যে থাকত, সে জন্য ভবনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে উদ্ধার হওয়া ডায়েরির সাথে সেগুলো যাচাই চলছে

মুনিয়ার মৃত্যু কী আত্মহত্যা, তা নিশ্চিত হতে ময়নাতদন্ত প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে পুলিশ

উপকমিশনার সুদীপ বলেন, আমরা অপেক্ষা করছি ময়নাতদন্তের প্রতিবেদনের জন্য। আপাতত হ্যাংগিং মনে হলেও প্রতিবেদন থেকে জানা যাবে কীভাবে তার মৃত্যু হয়েছে। এরপরেই তদন্তের গতি নির্ধারণ হবে। এখন আমরা এভিডেন্স কালেকশন করছি

এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের পর মুনিয়ার লাশ কুমিল্লায় নিয়ে মঙ্গলবারই দাফন করেছেন স্বজনরা

মুনিয়া রাজধানীর একটি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি কুমিল্লা শহরে। সেখানেই থাকে তার পরিবার

এর আগে সোমবার সন্ধ্যার পর গুলশান নম্বরের ১২০ নম্বর সড়কের একটি ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করা হয়। সূত্র: যুগান্তর

// অনলাইন ডেস্ক //

আরও পড়ুন…

 

ভারতে অন্ধ্রপ্রদেশে অ্যাম্বুলেন্সের অভাবে ছেলের মোটরসাইকেলে মায়ের লাশ

 

ভারতের অন্ধ্রপ্রদেশে অ্যাম্বুলেন্স না পেয়ে মায়ের লাশ মোটরসাইকেলে করে শ্মশানে নিয়েছে তার দুই ছেলে। তার করোনার উপসর্গ থাকায় পরীক্ষার জন্য নমুনা দেন। তবে, রিপোর্ট আসার আগেই তিনি মারা যান।

 

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, অন্ধ্রপ্রদেশের শ্রীকুলম জেলার মন্দাসা মণ্ডল গ্রামে ওই নারী বাড়ি। বেশ কিছুদিন ধরে করোনার নানা উপসর্গ দেখা দিয়েছিল তার। এরপর করোনা পরীক্ষা করান তিনি। তবে, রিপোর্ট আসার আগেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে শেষ পর্যন্ত মৃত্যু হয়।

 

এরপর মহিলার দেহ সৎকারের জন্য বিভিন্ন হাসপাতালে অ্যাম্বুলেন্সের খোঁজ শুরু হয় পরিবারের। তবে কোনও ভাবেই একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে পারেননি পরিবারের সদস্যরা। এমনকি, অন্য কোনও গাড়ির মাধ্যমে দেহ শ্মশানের নিয়ে যাওয়ার ব্যবস্থা করা যায়নি। শেষ পর্যন্ত ওই মহিলার দেহ বাইকে করে শ্মশানে নিয়ে যান তার ছেলে এবং জামাই।

ভারতে গত ২৪ ঘণ্টায় ৩ লাখ ২৩ হাজারের বেশি মানুষের দেহে মহামারি করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। ভারতে এ পর্যন্ত ১ কোটি ৭৬ লাখের বেশি মানুষের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৮৯৪ জনের।

অনলাইন ডেস্ক।।

একটি অ্যাম্বুলেন্সে ২২টি মরদেহ  

”হিট স্ট্রোকে মৃত্যু”- বরিশাল নগরীতে জনসম্মুখে এক রিক্সা চালকের মৃত্যু হয়েছে প্রচন্ড তাপদাহে

 বরিশাল নগরীর প্রাণকেন্দ্র সদররোডে অর্ধশতাধিক জনসাধারণের চোখের সামনে এক মুহুর্তে হিট স্ট্রোকে রাজা মিয়া (৬৫) নামের এক রিক্সা চালকের মৃত্যু ঘটেছে। আজ (মঙ্গলবার ২৭ এপ্রিল) সকাল ১১টায় এঘটনাটি ঘটে।

সদররোডে বে-সরকারী ল্যাব এইড হাসপাতালের গার্ড সদস্যরা বলেন দূর্ঘটনাটির ঠিক কয়েক মিনিট আগে রিক্সা চালক তাদের ল্যাব এইডের সামনে এসে থামিয়ে দাঁড়ান।

এসময় তিনি কয়েকবার শরীরে কাপুনী দিয়ে রাস্তায় পড়ে গেলে তাকে ধরে ল্যাব এইডের ট্রলিতে রেখে সেবা দেয়ার চেষ্টা করেন উক্ত প্রতিষ্ঠানের সেবিকারা। এ সময় কোতয়ালী মডেল থানার টহলরত এ.এস.আই রিয়াজুল ইসলাম রাজা মিয়াকে সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে মেডিকেল চিকিৎসক ডাঃ মলয় কৃষ্ণ রিক্সা চালক রাজা মিয়াকে মৃত্যু ঘোষণা করেন।

এব্যাপারে এ.এস. আই রিয়াজ বলেন, ল্যাব এইডে রাখা অবস্থায় রাজা মিয়ার মেয়ে মাহিনুর ও ছেলে ইমন দ্রুত সংবাদ পেয়ে তারা চলে আসলে তাদেরকে সাথে নিয়ে সদর হাসপাতালে নিয়ে যাই। পড়ে সেখানে বসে ছেলে ও মেয়ের কাছে তাদের পিতার লাশ হস্তান্তর করা হয়।

জানা গেছে, রাজা মিয়া বরিশাল নগরীর বগুড়া রোড অপসোনিন মেডিসিন ফেক্টরি কারখানা এলাকায় তারা বসবাস করেন।

আরও জানাযায়, সাধারণত দীর্ঘ সময় বাইরে বা গরম পরিবেশে কাজ করেন, কৃষক, শ্রমিক, রিকশাচালক। ফলে দীর্ঘক্ষণ রোদে দাঁড়ালেও এমন হতে পারে। এ থেকে মৃত্যুও হতে পারে। লক্ষণ শুনে আমাদের ধারণা রাজা মিয়া হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন।

পলাশ চন্দ্র দাস, বরিশাল //

আরও পড়ুন…

 

বাগেরহাটের মোংলায় ছেলের হাতে মা খুন

 

পারিবারিক কলহের জেরে মোংলায় ছেলের হাতে মা এর খুনের ঘটনা ঘটেছে। লোমহর্ষক এই ঘটনা মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুর সাড়ে তিনটায় হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটে মোংলা পৌর শহরের খোছের ডাঙ্গা এলাকায়।

এ ঘটনায় পুলিশ ঘাতক ছেলেসহ তার স্ত্রীকে আটক করেছে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায় বেশ কিছুদিন ধরেই তাদের পারিবারিক কলহ চলছে এ নিয়ে এলাকায় অনেকবার সালিশ মীমাংসা করা হলেও কোন সুরাহা আসেনি, আজ দুপুরে ছেলে ও মায়ের ভিতর কথা কাটা কাটির একপর্যায়ে ছেলে সুব্রত রায় (৪৫) তার হাতে থাকা কোঁদাল দিয়ে তার মা শৈবালিনী রায়ের (৬০) মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ঘাতক ছেলে সুব্রত রায় ও তার স্ত্রী সুচিত্রা রায় (৩০) কে আটক করেছে পুলিশ।

//আজিজ মোড়ল, মোংলা, বাগেরহাট//

আরও পড়ুন……

চট্টগ্রামের ফটিকছড়িতে অগ্নিকান্ডে ৭ দোকান ক্ষতিগ্রস্থ

 

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং এ ভয়াবহ অগ্নিকান্ডে ৭ টি দোকান পুরোপুরি ভস্মীভূত হয়েছে।

সোমবার (২৬ এপ্রিল) দুপুর ২ টার দিকে শাহনগর ইসলামিয়া বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এলাকাবাসী ও ফটিকছড়ি ফায়ার সার্ভিস দীর্ঘ ১ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনলেও ততক্ষণে আগুনে বাঁশ-বেড়ার দোকানগুলো পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায়। মোস্তফা সওদাগরের চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আগুনে মোস্তফা সওদাগরের চায়ের দোকান, বাদল ডাক্তারের হোমিওপ্যাথিকের চেম্বার, মোহাম্মদ করিমের মুরগির ফার্ম, আল আমিনের মাছের দোকান, মোহাম্মদ আইয়ুবের সবজির দোকান, মোহাম্মদ নাসিরের কলার দোকান, আব্দুস সালামের মুরগির ফার্ম ক্ষতিগ্রস্ত হয়। এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।

এদিকে খবর পেয়ে লেলাং ইউপি চেয়ারম্যান সরোয়ার উদ্দিন চৌধুরী শাহীন ও ফটিকছড়ি থানার এস আই ফখরুল ঘটনাস্থল পরিদর্শন করে।

//আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো//

আরও পড়ুন….

করোনা আতঙ্কে মৃতকে ছুঁল না স্বামী সন্তান, সৎকার করলেন একদল মুসলিম যুবক

যতই দিন যাচ্ছে ভয়াবহ রূপ নিচ্ছে ভারতের করোনা পরিস্থিতি। ইতোমধ্যে দেশটিতে দৈনিক মৃত্যুর সংখ্যা প্রায় তিন হাজারে পৌঁছেছে। প্রতিদিনের সংক্রমণ সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ৩ লাখের গণ্ডি। শ্মশানেও জায়গা সংকুলান হচ্ছে না মৃতদেহ সৎকারে।

 

এমতাবস্থায় সাম্প্রদায়িক সম্প্রীতির নজির গড়লেন ভারতের বিহারের গয়া জেলার একদল মুসলিম যুবক।

 

করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন, এই ভয়ে এক নারীর মৃতদেহ ছুঁতে চায়নি পরিবারের লোক। শেষপর্যন্ত রীতি মেনে ওই হিন্দু নারীর শেষকৃত্য সম্পন্ন করলেন মুসলিম যুবকরাই। ইতিমধ্যে ভাইরাল হয়েছে তাদের সেই কাজ। অনেকেই প্রশংসাও করেছেন।

খবরে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে বিহারের গয়া জেলার ইমামগঞ্জ পুলিশ স্টেশনের তেতারিয়া গ্রামে। সম্প্রতি গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন প্রভাবতী দেবী নামে ৫৮ বছরের ওই নারী। তাকে তড়িঘড়ি একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আরটি-পিসিআর টেস্টও করা হয়। কিন্তু সেই রিপোর্ট নেগেটিভ আসলেও পরবর্তীতে চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় ওই নারীর। করোনাতেই মারা গিয়েছেন তিনি, এই ভয়ে ওই নারীর স্বামী এবং দুই ছেলে মরদেহ নিতে রাজি হননি। ফলে দীর্ঘক্ষণ গাড়িতেই পড়েছিল মৃতদেহ। শেষপর্যন্ত খবর পেয়ে ওই নারীর শেষকৃত্য সম্পন্ন করতে এগিয়ে আসেন মুহাম্মদ রফিক, শারিক, কালামি, বারিক, লাদ্দানসহ এলাকারই বেশ কয়েকজন মুসলিম যুবক।

 

এই প্রসঙ্গে সমাজকর্মী মুহাম্মদ শারিক জানান, ‘চিকিৎসা চলাকালীনই ওই নারীর শারীরিক অবস্থার আরও অবনতি হতে থাকে। এরপরই চিকিৎসকরা তার করোনা পরীক্ষা করতে বলেন। রিপোর্ট নেগেটিভ এলেও চিকিৎসা চলাকালীনই মারা যান তিনি।’

 

এদিকে, করোনায় মমৃত্যু হয়েছে প্রভাবতী দেবীর, এই ভয়ে তার স্বামী বা দুই ছেলে কেউই মৃতদেহ নিতে রাজি হননি। ফলে দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত গাড়িতেই পড়েছিল তার মৃতদেহ। শেষপর্যন্ত আমরা খবর পেয়ে সেখানে যাই, পরিবারের লোকজনকে শেষকৃত্য সম্পন্ন করতে বলি। কিন্তু তবুও তারা দূরেই দাঁড়িয়েছিলেন। শেষপর্যন্ত আমরা কয়েকজন গাড়ি থেকে মৃতদেহটি নামাই। এরপর বাঁশ দিয়ে মড়া নিয়ে যাওয়ার খাট তৈরি করে শবদেহটি নিয়ে শ্মশানের উদ্দেশে রওনা হই। তখন অবশ্য পরিবারের অন্যরা নিজেদের ভুল বুঝতে পেরে আমাদের সঙ্গ দেন।’

এই প্রসঙ্গে মৃতের এক ছেলে বলেন, ‘এলাকার মুসলিম যুবকরা আমার মায়ের শেষকৃত্য সম্পন্ন করতে সাহায্য করেন। ওরা সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ গড়েছে। আমাদের পরিবার ওদের প্রত্যেকের কাছে ঋণী।’ সূত্র: সংবাদ প্রতিদিন

অনলাইন ডেস্ক।।

আরও পড়ুণ…

রাজবাড়ীতে পূর্বশত্রুতার জেরে ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা

রাজবাড়ীতে সুজন তালুকদার (২৮) নামে এক বালু ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আহত হয়েছেন রিমন ও একরামুল নামে আরও দুজন।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে মিজানপুর ইউনিয়নের গঙ্গাপ্রসাদপুর গ্রামের রেললাইনের পাশে ভাদালের মাঠে এ ঘটনা ঘটে।

নিহত সুজন তালুকদার মিজানপুর ইউনিয়নের গঙ্গাপ্রসাদপুর এলাকায় গিয়াসউদ্দিন তালুকদারের ছেলে।  তিনি পেশায় বালু ব্যবসায়ী।

হাসপাতালে ভর্তি আহত একরামুল ইসলাম বলেন, সোমবার ইফতার ও মাগরিবের নামাজ শেষে গঙ্গাপ্রসাদপুর রেললাইনের ওপর বসেছিলাম আমি, সুজন ও রিমন। এ সময় হঠাৎ ৭-৮ জনের একদল দুর্বৃত্ত মুখে কাপড় বেঁধে  আমাদের তিনজনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করলে ঘটনাস্থলেই সুজন মারা যায়।

এ ঘটনায় আহত দুজনকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে  রিমনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

নিহতের স্ত্রী সালমা বেগম  বলেন, পূর্বশত্রুতার জেরে আমার স্বামীকে হত্যা করা হয়েছে। সন্ত্রাসীরা এর আগেও আমাদের বাড়িতে হামলা করে ঘরবাড়ি ভাঙচুর করেছিল।

রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, সোমবার সন্ধ্যায় সুজন তালুকদার নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় তাদের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।  পূর্বশত্রুতা নাকি অন্য কোনো কারণে তাকে হত্যা করা হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

//নিজস্ব প্রতিবেদক//

আরও পড়ুন…

বিশুদ্ধ পানির জন্য RO Filter ব্যবহার করুন…

থাই সীমান্তের কাছে মিয়ানমারে সেনাবাহিনীর একটি চৌকিতে তীব্র  লড়াই

 

থাইল্যান্ড সংলগ্ন মিয়ানমারের পূর্বাঞ্চলীয় সীমান্তের কাছে সেনাবাহিনীর একটি চৌকিতে তীব্র লড়াই শুরু হয়েছে।

মঙ্গলবার ভোর থেকে মূলত বিদ্রোহী কারেন আর্মির নিয়ন্ত্রণে থাকা এলাকাটিতে দুই পক্ষের মধ্যে লড়াই শুরু হয়। কারেন ন্যাশনাল ইউনিয়ন বলছে, তীব্র লড়াইয়ের মধ্যে দিয়ে তারা সেনাবাহিনীর অবস্থানটির নিয়ন্ত্রণ নিয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে।

মিয়ানমারের ১ ফেব্রুয়ারির সামরিক অভ্যুত্থানের পর থেকে এটি সবচেয়ে তীব্র লড়াইগুলোর মধ্যে একটি।

দেশটিতে সহিংসতা বন্ধে তারা জান্তার সঙ্গে একটি সমঝোতায় পৌঁছেছেন, দক্ষিণপূর্ব এশিয়ার নেতারা এমন কথা বলার কয়েকদিনের মধ্যে এ লড়াই।

থাইল্যান্ডের সালউইন নদীর দুই পাড়ের গ্রামবাসীরা জানিয়েছেন, সূর্য ওঠার আগে থেকেই ব্যাপক গোলাগুলি শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ভিডিওতে বন ঘেরা পাহাড়ের একপাশে আগুন ও ধোঁয়া উঠতে দেখা গেছে।     

কারেন ন্যাশনাল ইউনিয়নের (কেএনইউ) বাহিনীগুলো স্থানীয় সময় ভোর ৫টা থেকে ৬টার মধ্যে সীমান্ত চৌকিটি দখল করে নেয়।

শিবিরটি দখল করে সেটি পুড়িয়ে দেওয়া হয়েছে। কতোজন হতাহত হয়েছে কেএনইউয়ের সদস্যরা তা পরীক্ষা করে দেখছে।

স্থানীয় মিডিয়া গোষ্ঠী ‘কারেন তথ্য কেন্দ্র’ জানিয়েছে, সেনাবাহিনীর ঘাঁটিটি ছারখার করে দেওয়া হয়েছে। গ্রামবাসীরা সৈন্যদের দৌঁড়ে পালাতে দেখছেন বলে জানিয়েছে তারা।

কারেনদের এসব দাবির বিষয়ে মিয়ানমারের সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

মিয়ানমারের ওই ঘাঁটির সৈন্যদের সঙ্গে যোগাযোগ থাকা থাইল্যান্ডের গ্রামবাসীরা জানিয়েছেন, গত কয়েক সপ্তাহ ধরে কেএনইউয়ের বাহিনীগুলো এই ঘাঁটিটি ঘেরাও করে রেখেছিল তাই সেখানে পর্যাপ্ত খাবার ছিল না।

//অনলাইন ডেস্ক//

আরও পড়ুন…

বিশুদ্ধ পানির জন্য RO Filter ব্যবহার করুন…

 

খুলনায় ফার্নিচারের দোকানে ভয়াবহ অগ্নিকান্ড ,কয়েক লক্ষ টাকার ক্ষতি

 

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকায় অগ্নিকান্ডে একটি ফার্নিচার কারখানা ভষ্মিভুত হয়েছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। মাত্র আধাঘন্টার চেষ্টায় এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রন আনে ফায়ার সার্ভিস।

সরেজমিন পরিদর্শনে গিয়ে জানা যায়, সোমবার বিকেল সোয়া চারটার দিকে নগরীর সোনাডাঙ্গা থানাধীন ১নং বয়রা ক্রস রোডের ঈদগাহ জামে মসজিদের পেছনে একটি ছোফার কারখানায় হঠাৎ করে আগুন লেগে যায়। স্থানীয় লোকজন সাথে সাথে ফায়ার সার্ভিসে খবর দেন।

একই সাথে স্থানীয় যুবকরা আগুন নিয়ন্ত্রনে ছুটে আসে। তারা পাশ্ববর্তি একটি ট্যাঙ্কি থেকে পানি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। বিকেল সাড়ে চার টারদিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনা স্থলে পৌছে পাঁচটার মধ্যে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে মিল্টন কেইন ফার্নিচার নামক শো-রুমের কারখানা পুড়ে সম্পূর্ণ ভষ্মিভুত হয়েছে।

কারখানায় থাকা লক্ষাধিক টাকার বেত, ফোম, তুলা, কাঠ, কাপড়সহ আনুসাঙ্গিক মালামাল পুড়ে গেছে। স্থানীয়রা জানান, মোহাম্মদ খানের কাছ থেকে তিনটি ঘর ভাড়া নিয়ে দীর্ঘ প্রায় পাঁচ বছর এনামুল কবির তার ফার্নিচারের কারখানা চালিয়ে আসছে। এখানে গ্যাসের সিলিন্ডার, তুল, ফোমসহ, বানির্শ করার কেমিক্যাল ছিল। ফলে আগুন দ্রুত বিস্তার লাভ করে। তিনটি ঘরই পুরে ছাই হয়ে যায়।

বয়রা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাইদ্জ্জুামান জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করছি। তবে তদন্ত শেষে আসলে কি ঘটনা তা জানা যাবে। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান এখনও নিরূপন করা সম্ভব হয়নি। আমাদের আধঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়েছে।

// আ:রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

আরও পড়ুন… 

 

বিশুদ্ধ পানির জন্য RO Filter ব্যবহার করুন…