রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে তিন কারণ নিয়ে বিশ্লেষণ

কক্সবাজারের উখিয়ায় ক্যাম্পের ভেতরে ঢুকে রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহকে গুলি করে হত্যা হয়েছে। বুধবার রাত পৌনে ৯টার দিকে উখিয়া কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ইস্ট-ওয়েস্ট ১ নম্বর ব্লকের বাড়ির সামনে তাকে হত্যা করা হয়।

নিরাপত্তা বিশ্লেষক মেজর (অব.) এমদাদুল ইসলামের মতে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের পেছনে তিনটি কারণ থাকতে পারে। এ তিনটি কারণ সামনে রেখে তদন্ত করা হলে মুহিব্বুল্লাহ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে।

তিনি বলেন, মুহিবুল্লাহ ক্রমাগতভাবে রোহিঙ্গাদের একক নেতৃত্বে ছিলেন, জাতিসংঘ গিয়ে বৈঠক করেছেন। জেনেভায় গিয়েছিলেন। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও দেখা করেছিলেন। তার জনপ্রিয়তা কারণে অন্যান্য যেসব রোহিঙ্গারা নেতৃত্ব দিয়ে সামনে আসতে পারছে না তাদের একটি গ্রুপ এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটাতে পারে।

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ সবসময় রোহিঙ্গাদের মাঝে রোহিঙ্গা জাতীয়তাবোধ জাগ্রত করার চেষ্টা করতেন। কিন্তু এর বিপরীত এ যাদের অবস্থান তারাও এ হত্যাকাণ্ড ঘটাতে পারে।

এ ছাড়াও মুহিবুল্লাহ রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পক্ষে সোচ্চার ছিলেন। কিন্তু কিছু দেশ দেশ ভূ-রাজনীতি বা ভূ-কৌশলের কারণে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিপক্ষে রয়েছে। সেসব দেশও মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের পেছনে কলকাঠি নাড়তে পারে। জড়িত থাকতে পারে মিয়ানমার সরকারও। ধারণা নিরাপত্তা বিশ্লেষক মেজর (অব.) এমদাদুল ইসলামের।

তিনি এ তিনটি বিষয় মাথায় রেখে  হত্যাকাণ্ডের বিষয়টি তদন্ত করা হলে দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা সম্ভব উল্লেখ করে প্রত্যাবাসনের পক্ষে সক্রিয় থাকা রোহিঙ্গা নেতাদের নিরাপত্তা জোরদার করার পরামর্শ দিয়েছেন এ নিরাপত্তা বিশ্লেষক।

এ বিষয়ে কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত বলেন, রোহিঙ্গা মুহিবুল্লাহ হত্যাকাণ্ড ঘিরে যেসব অভিযোগ বা কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি। সব বিষয় মাথায় রেখে তদন্তের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করা হবে। মুহিবুল্লাহ হত্যাকাণ্ড পরবর্তী যাতে বিশৃঙ্খলা না হয় এ জন্য সর্বস্তরে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান তিনি।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন যুগান্তরকে বলেন, রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে কি কারণে তাকে হত্যা করা হয়েছে সেটি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার লোকজন এ বিষয়ে কাজ করছে।

তিনি আরও বলেন, রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

সাবেক স্বাস্থ্যের ডিজি ও সাহেদের বিরুদ্ধে চার্জশিট

 

রাণীশংকৈলে পুকুরের পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ।।

ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল উপজেলায় ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে পুকুরের পানিতে ডুবে সাব্বির হোসেন (১৫) নামে এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সাব্বির উপজেলার পশ্চিম সন্ধ্যারই গ্রামের আজিজুর রহমানের ছেলে এবং মীরডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, সাব্বির দীর্ঘদিন যাবত মানুষিক সমস্যায় ভূগছিল।

ঘটনার দিন দুপুরে সাব্বির বাড়ির পাশের একটি পুকুর পাড়ে একাই ঘুরতে গিয়েছিল। বিকেল ৩টা পর্যন্ত সে বাড়িতে ফিরে না আসায়  পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করে। তারা এক পর্যায়ে না সাব্বিরের পায়ের জুতা পুকুরের পাড়ে পড়ে থাকতে দেখে। ওই পুকুরে লোকজন  ফায়ার সার্ভিসের সহযোগিতায় প্রায় ঘন্টা খানেক খোঁজাখুঁজি করে সাব্বিরের লাশ  উদ্ধার করতে সক্ষম হয়।

ধারনা করা হচ্ছে পুকুরে নেমেই সাব্বির পানিতে তলিয়ে গেলে তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে  বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

পড়ুন দৈনিক বিশ্ব …

শেখ হাসিনার জন্মদিন।। দুস্থ নারীদের শাড়ী উপহার দিল সেচ্ছাসেবকলীগ সভাপতি এ্যাপোলো

 

জগন্নাথপুরে রাস্তার মাটি কেটে ২ লাখ টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ এক প্রবাসীর বিরুদ্ধে

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পল্লীতে জনসাধারণ চলাচলের একমাত্র রাস্তার মাটি কেটে ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি ও প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে। তবে এ ঘটনায় জড়িত এক লন্ডন প্রবাসীর বিরুদ্ধে এলাকায়  ক্ষোভের সঞ্চার হয়েছে।

এদিকে গ্রামের ভুক্তভোগী জনসাধারণ জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লন্ডন প্রবাসী ফখর উদ্দিনকে প্রধান করে ২৭ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন ।

অভিযোগ জানা যায়, উপজেলার ২ নং পাটলী ইউনিয়নের  লাউতলা ( নুরবালা) পশ্চিম গাংপাড় এলাকার রাস্তাটি ওই এলাকার একমাত্র রাস্তা হিসেবে পরিচিত। লাউতলা পশ্চিম গাংপাড় এলাকায় শতাধিক বাড়ী-ঘর বিদ্যমান রয়েছে। ২০০৬ সালে প্রথমে উক্ত রাস্তায় সরকারি বরাদ্ধে মাটি ভরাটের কাজ শুরু হয়। প্রর্যায়ক্রমে ২০১৮ ও ২০২১ ইং সালে সরকারি বরাদ্ধে মাটি ভরাটের কাজ সমাপ্ত হয়।

রাস্তাটি বর্তমানে এলজি ইডি  ইনভেন্টরিতে পাকা করণের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।

২০২১ সালের ১৫ ই জুন রাতের আঁধারে গ্রামের খালিছ মিয়ার বাড়ীর পাশে কে বা কাহারা রাস্তার মাটি কেটে জমিতে ফেলে দেয়। পরদিন গ্রামবাসী রাস্তা পূনরায় ভরাট করেন। এভাবে রাতের আঁধারে পরপর ৩ বার মাটি কেটে ফেলার ঘটনায় গ্রামবাসী অবাক হন।

অভিযোগে আরো উল্লখ করা হয়, একই গ্রামের মৃত ছমরু মিয়ার ছেলে ইংল্যান্ড প্রবাসী ফখর উদ্দিনের নির্দেশে গত ২১ সেপ্টেম্বর সকাল ৮ টায় গ্রামের সিরাজ মিয়ার ছেলে জুনেল মিয়া ও দিলু মিয়া, পাশ্ববর্তী ছাতক থানার কাংলাজান গ্রামের মৃত রইছ উল্লার ছেলে মধু মিয়া, শিব্বির আহমদ, তফজ্জুল সহ উশৃংখল প্রকৃতির ৪৫/৫০ জনের  একদল ভাড়াটে সন্ত্রাসী দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে প্রকাশ্যে রাস্তার মাটি কেটে জমিতে ফেলে দিচ্ছে। এ ঘটনা দেখে পাশ্ববর্তী বাড়ীর বাসিন্দা খালিছ মিয়া, রফু মিয়া, শাহিনুর, আবদাল মিয়া, কালাশাহ ও রফিনা বেগম সহ উপস্থিত অনেকেই এ ঘটনার প্রতিবাদ করে এর কারণ জানতে চাইলে তাদের বাঁধা উপেক্ষা করে ভাড়াটে লোকজন হুমকি দিয়ে বলেন, লন্ডন প্রবাসী ফখর উদ্দিনের নির্দেশে কাজ করছি। যে কোন মুল্যে আমরা রাস্তা  জমিতে মিশিয়ে দেব।

এ খবর গ্রামে মূহুর্তে ছড়িয়ে পড়লে গ্রামবাসী জড়ো হলে দূস্কৃতিকারীরা পালিয়ে যায়।

মাটি কেটে জমিতে ফেলে দেয়ায় সরকারের প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনেকেই জানান।

সরেজমিনে দেখা যায়, উক্ত রাস্তা দিয়ে প্রতিদিন এলাকার ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, রাস্তার সন্নিকটে মসজিদের মুসল্লী ও মসজিদে আরবি পড়তে আসা শিশুরা সহ এলাকার শত শত মানুষ এই রাস্তা দিয়ে প্রতিদিন চলাচল করছে। রাস্তা কাটার কারনে স্কুল পড়ুয়া শিক্ষার্থী ও এলাকাবাসী দূর্ভোগে পড়েছেন। বিশেষকরে এলাকার অসুস্থ রোগীদের উপজেলা সদরে নিয়ে আসতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।

এদিকে লন্ডন প্রবাসী ফখর উদ্দিনের এ ধরনের অমানবিক কার্যক্রমের জন্য এলাকায় ক্ষোভের সঞ্চার হয়েছে।

গ্রামের  শাহিনুর, খালিছ মিয়া, আবদাল মিয়াসহ অনেকেই বলেন লন্ডন প্রবাসী  ফখর উদ্দিন এলাকায় আধিপত্য বিস্তার কায়েম করতে আমাদেরকে হয়রানির উদ্দেশ্যে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। উক্ত রাস্তার মাটি কাটায় গ্রামবাসী ভোগান্তির শিকার হচ্ছেন। তার লালিত সন্ত্রাসীদের হুমকিজনিত কারনে বর্তমানে আমরা চরম নিরাপত্তাহীনতায় আছি। এ বিষয়ে সুষ্ঠু  ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে  আইনানুগ ব্যাবস্থা নিতে সরকার ও প্রশাসনের প্রতি জোর দাবী জানাচ্ছি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজেদুল ইসলাম জানান, এলাকাবাসীর  দেয়া অভিযোগের বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান সিরাজুল হক বলেন, এই রাস্তায় বার বার সরকারি বরাদ্ধে মাটি ভরাটের কাজ হয়েছে। যারা রাস্তার মাটি কেটে জনসাধারণের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন এটা খুবই অন্যায়। রাস্তাটি এলাকার একমাত্র চলাচলের মাধ্যম এটা সত্য।

//মোঃ রনি মিয়া, জগন্নাথপুর প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

ডোমার উপজেলার সোনারায় ইউনিয়ন পরিষদে গণ টিকা নিতে সাধারণ মানুষের ভীড়

 

মাস্টার্স পরীক্ষা দেয়া হলনা সালমানের, পিটিয়ে হত্যা করা হলো চোর অপবাদে

আট দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে ২৫ সেপ্টেম্বর ঢাকা মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে আড়ংঘাটা থানা পুলিশ।

পূর্ব শত্রুতার জের ধরে গত ১৭ই সেপ্টেম্বর রাত এগারোটায় রায়েরমহল এলাকায় সালমান (২৫) নামের এক যুবককে পিটিয়ে  হাত-পা ভেঙ্গে পালিয়ে যায় দুষ্কৃতকারীরা।

নিহত সালমান রূপসার সামন্তসেনা গ্রামের সেকেন্দার আলীর ছেলে ।

আড়ংঘাটা থানা পুলিশ সূত্রে জানা যায়,  গত ১৭ সেপ্টেম্বর পরীক্ষা দেওয়ার জন্য রূপসা থেকে যশোর এম এম কলেজে পরীক্ষা দিতে যাবে এ জন্য আড়ংঘাটা থানা এলাকায় রায়ের মহল পশ্চিমপাড়া এলাকায় বন্ধু রোমান খন্দকারের বাড়িতে আসেন ।  কিন্তু পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয়,জাহাঙ্গীর, আলমগীর, রব , দিপু ও পিন্টু খন্দকার ওত পেতে থাকে।

সালমান  রাত ১০ টার দিকে এলাকায় ঢুকলেই প্রথমে তাকে ডাক দিয়ে ,পরে তাকে চোর বলে ধাওয়া দিয়ে ধরে গণপিটুনি দেয়। এ সময় তার মাথায় ইট দিয়ে, পিটিয়ে তার হাত, পা ও পাঁজরের হাড় ভেঙে দেয় এবং মাথায় আঘাত করলে বমি হতে থাকে। প্রথমে স্থানীয় লোকজন ধরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও পরে চিকিৎসকের পরামর্শে ঢাকা মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয় । মিটফোর্ড হাসপাতালে ভর্তির ৮ দিন পর মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। নিহত সালমান এর ভাই মো: শাহিন শেখ বাদী হয়ে আড়ংঘাটা থানায় ৫জনকে আসামি করে মামলা করেন। তবে প্রধান আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। আড়ংঘাটা থানায় মামলা নাম্বার ৬।

আসামিরা হল আজিম খন্দকারের ছেলে জাহাঙ্গীর খন্দকার ,আলমগীর খন্দকার, আব্বাস খন্দকারের ছেলে দিপু খন্দকার, রাব্বানী খন্দকারের ছেলে পিন্টু খন্দকার, এবং রব খন্দকার।

এ ঘটনায় সালমানের গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

পুলিশ সার্ভিস কোন চাকুরী নয় ‍এটি একটি সেবা: বিএমপি কমিশনার

 

চট্টগ্রামের কিশোরের মরদেহ উদ্ধার

চট্টগ্রামে ধান ক্ষেত থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৫ সেপ্টেম্বর) কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড এলাকার ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হতভাগ্য কিশোরের নাম মোহাম্মদ শাকিল (১৭)। সে পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের বুধপুরা বেলখাইন এলাকার মোহাম্মদ নাজিম উদ্দিনের ছেলে। সে পরিবারের সাথে চরলক্ষ্যা এলাকায় পরিবারের সাথে বসবাস করত।

জানা যায়, নিহত কিশোর মোহাম্মদ শাকিল কালুরঘাট ব্রিজ এলাকায় একটি এলপি গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠানে চাকরি করত। শুক্রবার বিকেলে বাসা থেকে বের হওয়ার পর রাতেও বাড়ী না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখোঁজি শুরুর করেন। শনিবার সকালে ধান ক্ষেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য কিশোরের লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।

//আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো//

খুলনার ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত- ৪

খুলনায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ ৪ জন নিহত হয়েছেন। শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পূর্ব জিলেরডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকের হেলপার রাকিব শেখকে আটক করেছে পুলিশ।

নিহতরা হলেন, সিএনজি চালক ডুমুরিয়ার শরাফপুরের জাকারিয়া সরদারের ছেলে ইলিয়াস সরদার (৪৫), রুদাঘরা গ্রামের মহিউদ্দিনের মেয়ে রেশমা খাতুন (৪৫), শরাফপুরের বাবু (২৮) ও তার স্ত্রী শিউলী (২০)।

ডুমুরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওবায়দুর রহমান জানান, বালু ভর্তি ট্রাক (সাতক্ষীরা ই ১১-০৩৯৪) এবং যাত্রীবাহী সিএনজি খুলনার দিকে যাচ্ছিল। সিএনজি ট্রাকটি ওভারটেক করতে গেলে ট্রাকের বাম্পারে আটকে যায়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ও সিএনজি খাদে পড়ে। সাথে সাথে রেশমা নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়। সিএনজির ওপর বালু ভর্তি ট্রাক পড়ায় সেটি পানির নিচে ডেবে যায়। সিএনজি থেকে কেউ বের হতে পারেনি। পরে ডুমুরিয়া ফায়ার সার্ভিসের ডুবুরিরা প্রায় ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে পানির ভেতর থেকে আরও তিন জনের মরদেহ উদ্ধার করে। সিএনজিটি উদ্ধারের চেষ্টা চলছে। শুনেছি এক শিশু এখনও ডোবায় থাকতে পারে।

তিনি বলেন, ট্রাক চালক রাকিব শেখকে আটক করা হয়েছে। তিনি খুলনার দিঘলিয়া উপজেলার মহসীন শেখের ছেলে।

এদিকে দুর্ঘটনায় পর উদ্ধার কাজ চলায় খুলনা-সাতক্ষীরা মহাসড়ক প্রায় ৪ ঘণ্টা যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুস্থ, অসচ্ছল ও অসহায় ক্রীড়াসেবী এবং তাদের পরিবারকে সহযোগিতা করে যাচ্ছে :সালাম মূশের্দী

খুলনায় যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ

//খুলনা ব্যুরো//

বটিয়াঘাটা উপজেলার ছয়ঘড়িয়া ইউনিয়নের গুপ্তমারি গ্রাম থেকে আইয়ুব আলী মোল্লা নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে হত্যা করে এখানে ফেলে রাখা হয়েছে বলে পুলিশের ধারণা। নিহত আইয়ুব এই উপজেলার বিরাট গ্রামের মোনতাজ আলী মোল্লার ছেলে।

বটিয়াঘাটা থানার এসআই মোঃ নূর ইসলাম জানান, সকাল সাড়ে ১০ টায় স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন ছয়ঘড়িয়া ইউনিয়নের গুপ্তমারী গ্রামে অজ্ঞাত এক যুবকের লাশ পাওয়া গেছে। সংবাদ শুনে তিনি ঘটনাস্থলে যান। নিহতের চাচাতো ভাইয়ের মাধ্যমে তার পরিচয় জানতে পারেন তিনি। তার মা- বাবা কেউ নেই। তাকে কি কারণে হত্যা করা হয়েছে সেটি এখনও জানা যায়নি। বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জাহিদুর রহমান জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্বার করা হয়েছে। রাতে ওই যুবককে খুন করে লাশ ওখানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা বলে ধারনা করা যাচ্ছে।

বরিশালের চন্দ্রমোহন ইউপি চেয়ারম্যান আজিজ মাস্টার আর নেই

 

//পলাশ চন্দ্র দাসঃ বরিশাল//

বরিশাল সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক ও জেলা আওয়ামী লীগের কোষাদক্ষ ১০নং চন্দ্রমোহন ইউনিয়ন পরিষদের পাঁচ বারের র্নিবাচিত চেয়ারম্যান একেএম আব্দুল আজিজ (মাস্টার) আর নেই। মঙ্গলবার রাত ৮ টা ১০ মিনিটে ঢাকার সোসাল ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন (ইন্নালিল্লাহে…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

তিনি স্ত্রী , তিন ছেলে ও তিন মেয়ে সহ অসখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবরে চন্দ্রমোহন ইউনিয়নে শোকের ছায়া নেমে এসেছে। তিনি চন্দ্রমোহন আর এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাজনৈতিক জীবনে তিনি দির্ঘদিন সাধারন মানুষের পাশে থেকে কাজ করেছেন। তিনি ওই এলাকায় পাঁচবার চেয়ারম্যান নির্বাচিত হন। তার রাজনৈতিক সহকর্মীরা তার মৃত্যুর খবরে শোকে স্তব্দ হয়ে পড়েছেন।

 

বাগেরহাটের রামপালে নির্বাচন পরবর্তী সহিংসতায় পাল্টাপাল্টি অভিযোগ

রামপালে নির্বাচন পরবর্তী সহিংসর ঘটনায় পক্ষে পক্ষে বিপক্ষে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রামপাল থানায় উভয়পক্ষ লিখিতভাবে অভিযোগ করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অভিযোগে জানা গেছে, উপজেলার পেড়িখালী ইউনিয়নের ২ নং সিকিরডাঙ্গা ওয়ার্ডে সদস্য পদে হেরে যাওয়া সমর্থক ও বিজয়ীদের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে সোমবার রাত সাড়ে ৯ টা থেকে ১০ টার মধ্যে ৮ টি বাড়িতে হামলা করে ভাংচুর করা হয়।

বাগেরহাটের রামপালে নির্বাচন পরবর্তী সহিংসতায় পাল্টাপাল্টি অভিযোগ

বিজয়ী প্রার্থী আব্দুস সালাম অভিযোগ করে বলেন, প্রতিপক্ষ নির্বাচনে হেরে এলাকার কবিরুল মোড়ল, নুরুল আমীন মোড়ল, গোলদার মোহাম্মদ আলী, মোড়ল হাফিজুর রহমান, আ. হান্নান, মোহাম্মদ আলী, মোজাফফর আলী, কবির শেখসহ বেশ কিছু মানুষের বাড়িঘর ভাংচুর, মালামাল লুট, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নেয়। সরোজমিনে গিয়ে ভাংচুরের ঘটনা দেখতে পাওয়া গেছে।

একই অভিযোগ করেন অপর প্রার্থী আলহাজ্ব আবুল কালাম বলেন, আমি কিছু জানি না। ঘটনাকে ভিন্নখাতে নিতে কেউ হয়তো এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটাতে পারে। আমার সমর্থক শাহিনের দোকানে থাকা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি পাশাপাশি প্রকৃত দোষীদের খুঁজে বের করে শাস্তির দাবি করছি।

এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বাবুলের সাথে কথা হলে তিনি বলেন, এলাকার সবাই যাতে শান্তি শৃঙ্খলা বজায় রেখে বসবাস করতে পারে আমি সেই চেষ্টা করবো। কাউকে বিশৃঙ্খলা সৃৃষ্টি করতে দেয়া হবেনা।

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

পড়ুন দৈনিক বিশ্ব

বরিশালে ১৫দফা দাবিতে পণ্য পরিবহন মালিক শ্রমিকদের ৭২ ঘন্টার কর্মবিরতি শুরু

 

রাণীশংকৈলে আ’ লীগের সাংগঠনিক সম্পাদকের মৃত্যু

মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, মিরডাঙ্গি বিএমএস বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক খায়রুল আলম (৪৮) ২০ সেপ্টেম্বর সোমবার বিকেল ৪ টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি…. রাজিউন) তিনি দীর্ঘদিন যাবৎ কিডনি সমস্যায় ভুগছিলেন।

তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। আজ রাত ১০ টায় পারিবারিক কবরস্থানে তার জানাযা ও দাফন সম্পন্ন হবে। তাঁর মৃত্যতে  উপজেলা আওয়ামী লীগ ও  অঙ্গ সংগঠনের নেতাকর্মিরা গভীর শোক প্রকাশ করেছেন।