রাণীশংকৈলে দাফন করা লাশ কবর থেকে সাড়ে তিন মাস পর উত্তোলন

//মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি//

মৃত্যুর সাড়ে তিন মাস পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার গাঙ্গুয়া গ্রামের হোসেন আলির( ৭৮) নামে এক ব্যক্তির গলিত মরদেহ উত্তোলন করা হয়েছে। (১০ অক্টোবর রবিবার) সোয়া ১১টায় সিনিয়র সহকারি পুলিশ সুপার( সার্কেল) তোফাজ্জল হোসেন, সহকারি কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা, রাণীশংকৈল থানার ওসি(তদন্ত)আব্দুল লতিফ শেখ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডাঃ ফিরোজ আলম স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম ও এলাকাবাসির উপস্থিতিতে এ মরদেহ উত্তোলন করেন।

প্রসঙ্গত, গত ২৬ জুন দুপুর ১টায় গাঙ্গুয়া গ্রামের হোসেন আলি তার নাতি রুহুল আমিনের বাড়ীর বারান্দায় অসুস্থ অবস্থায় মারা যান। তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। পরে তার মেয়ে মাহমুদা খাতুন এ নিয়ে গত ৩ জুলাই ঠাকুরগাঁও জেলা আদালতে বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে লাশ উত্তোলন করে পুলিশ । এ বিষয়ে ওসি(তদন্ত) আব্দুল লতিফ শেখ জানান, উত্তোলনকৃত লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে ।

অভয়নগরে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

 

//মোঃ শফিকুল ইসলাম পিকল, বিশেষ প্রতিনিধি//
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া আকিজ সিটির সংলগ্নে ট্রেনের ধাক্কায়,জিসান (১৮) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।
নিহত জিসান উপজেলার পায়রাহাট মাধ্যমিক বিদ্যালয়ের বানিজ্য বিভাগের ১০ম শ্রেণীর ছাত্র ।

সরেজমিনে জানা যায়, ৯ সেপ্টেম্বর (শনিবার) সকাল সাড়ে দশটার দিকে নওয়াপাড়া পৌর এলাকার আকিজ জুট মিলস্ সংলগ্ন রেলক্রসিংয়ে এ দূর্ঘটনা ঘটলে স্থানীয়রা তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

জিসানের পিতা মো আতিয়ার রহমান পায়রাহাট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও তার মাতা জাহানারা বেগম পদ্ম পুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ (শনিবার) সকাল সাড়ে দশটার দিকে মোটর সাইকেল যোগে রেল লাইন পার হওয়ার সময় ট্রেনের সাথে ধাক্কা খায় জিসান। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

পরে হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ইফ্ফাত শারমিন দিপ্তী জিসানকে মৃত বলে ঘোষণা করেন।
চিকিৎসক ইফ্ফাত শারমিন দিপ্তী জানান, হাসপাতালে আনার আগেই জিসানের মৃত্যু হয়েছে।

দূর্ঘটনা সম্পর্কে নওয়াপাড়া স্টেশন মাস্টার মো বুলবুল হোসেন জানান সংবাদটি পেয়েছি ১০ টার পর যশোরগামী রকেট ট্রেনের সাথে এই দূর্ঘটনাটি ঘটেছে।
জিসানের মৃত্যুতে শিক্ষক পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে সহপাঠীরা জিসান’র মর্মান্তিক এই মৃত্যুর ঘটনায় কান্নায় ফেটে পড়ে।

//মোঃ শফিকুল ইসলাম পিকল, বিশেষ প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব

শারদীয় উৎসব উপলক্ষ্যে সাতক্ষীরা ব্লাড ব্যাংক কর্তৃক শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ

 

ভোলা সদরে পানিতে ডুবে একই পরিবারের ২ শিশুর মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধিঃ

গত সেপ্টেম্বর -২০২১ মাসে দফায় দফায় ভারী বর্ষণ হয় ভোলা জেলার সকল উপজেলায় এবং বাড়ির আশেপাশে অবস্থিত সকল পুকুর ডোবা পানিতে ভরে টইটম্বুর। ফলে অভিভাবকদের অসচেতনতার জন্য  ভোলা জেলায় পানিতে ডুবে শিশু মৃত্যু ঘটছে।

তারই ধারাবাহিকতায় আজ ৯ অক্টোবর  -২০২১ রোজ শনিবার ভোলা জেলার ভোলা সদর উপজেলার ২ নং ইলিশা ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের দক্ষিণ ইলিশা গ্রামের কালু মিয়ার হাট সংলগ্ন মাঝি বাড়ির খোকন মাঝির মেয়ে হেনা(৫) ও জসিম মাঝির ছেলে জাহিদুল(৬) এর পানিতে ডুবে মৃত্যু হয়েছে।

নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, আজ দুপুরে দুই চাচাতো ভাই- বোন বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে প্রথমে জাহিদুল ডুবে যেতে লাগলে হেনা তাকে উদ্ধার করতে যায়।এতে করে ভাই- বোন দুজনেই ডুবে যায়।

পরে স্বজনরা তাদের দুজনকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিশু দুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

পড়ুন দৈনিক বিশ্ব …

রাণীশংকৈলে ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

রাণীশংকৈলে ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

 

মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের পাঁচপীর কবরস্থানের পাশে ধানক্ষেত থেকে ৯ অক্টোবর শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে আলিফ( ২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মৃত আলিফ ভান্ডারা মহল্লার শহিদুল ইসলামের ছেলে। শহিদুল জানায়, তার ছেলে আলিফ গত ৭ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। তাকে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও পায়নি। শনিবার দুপুরে ঐ ধানক্ষেতে ধান কাটতে গিয়ে শ্রমিকরা আলিফের লাশ দেখতে পায়।

খবর পেয়ে লোকজন ও পুলিশ ঘটনাস্থলে আসে। আলিফের মৃত্যুর কারণ জানা যায়নি। থানার ওসি( তদন্ত) আব্দুল লতিফ শেখ জানান, ময়না তদন্ত সাপেক্ষে মৃত্যুর কারণ জানা যাবে।

পড়ুন দৈনিক বিশ্ব

 

বরিশাল নগরীতে সবচেয়ে বেশী পূজার আয়োজন চলছে

বরিশাল নগরীতে সিএনজির চাপায় নারী মৃত্যু

//পলাশ চন্দ্র দাসঃ বরিশাল//

বরিশাল নগরীতে সিএনজি চাপায় এক নারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর নথুল্লাবাদ এলাকায় রাস্তা পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম রিনা বেগম (৪০)। তিনি লুৎফর রহমান সড়কের বাসিন্দা ও সালাম হাওলাদারের স্ত্রী।

স্থানীয়রা জানান, সিএন্ডবি রোড থেকে নথুল্লাবাদের দিকে দ্রুতগতিতে একটি সিএনজি যাচ্ছিল। এসময় রাস্তা পার হতে যাওয়া এক পথচারী সিএনজির চাপায় ঘটনাস্থলেই মারা যান। সিএনজি চালককে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছেন। স্বজনরা জানায়, মেয়ের জন্য মাছ কিনতে নথুল্লাবাদ মাছ বাজারের উদ্দেশ্যে রওনা হন রিনা বেগম। এসময় রাস্তা পার হতে গিয়ে সিএনজি চাপায় মারা যান তিনি। নিহতের লাশ শেবাচিম হাসপাতালের মর্গে আছে। সুরতহাল রিপোর্ট শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে লাশটি। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ হালদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

০৮ অক্টোবর রোজ শুক্রবার সিলেট চট্টগ্রামে ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক।।

০৮ অক্টোবর রোজ শুক্রবার সিলেট চট্টগ্রামে ভূমিকম্প অনুভব হয়( দিবাগতরাত ১২ঃ৩০ ঘটিকায়) এবং সিলেটের রাস্তা ভূমিকম্পের প্রকম্পনে প্রকম্পিত হয়ে বিধ্বস্ত হয়ে পড়েছেঃ
তবে ভূমিকম্পের উৎপত্তিস্থল বা মাত্রা তাৎক্ষণিকভাবে জানা pযায়নি।

বরিশালে রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে দিয়ে শেষ হলো উপ-নির্বাচন

 

বরিশালে নির্বাচনী সহিংসতায় ৩ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যার কিছুক্ষণ আগে নগরীর ২৮নং ওয়ার্ড কাশিপুরে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে একজনকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া অপর দু’জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে এ ঘটনায় জড়িত কাউকে এখন পর্যন্ত আটক করতে পারেনি পুলিশ।

স্থানীয়রা জানান, ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় লা‌টিম প্রতীকের প্রার্থী ‌সৈয়দ গোলাম ক‌বির মামুনের পরাজিত হওয়ার গুঞ্জন ওঠে।

বিষয়টিকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে ওঠেন তার কর্মী-সমর্থকরা। তারা জা‌হিদ হো‌সেনের ঘু‌ড়ি প্রতীকের সমর্থকদের ওপর হামলা চালান।

আহত মাহফুজ হোসেন সবুজ বলেন, আমরা নির্বাচন দেখতে গিয়েছিলাম। মামুন মেম্বারের ছেলে রাব্বি ঘু‌ড়ি প্রতীকের সমর্থকদের মারধর করছিল তা আমরা ভিডিও করি এবং ছবি তুলি।

তা দেখে রাব্বির নেতৃত্বে আমাকে দৈনিক ভোরের অঙ্গীকার পত্রিকার শিক্ষানবিশ রিপোর্টার , শাকিল দৈনিক কলমের কন্ঠ রিপোর্টার রিপন রানা, কে মারধর করে। তারা শাকিলকে কুপিয়ে জখম করে। আমরা তিনজনই হাসপাতালে ভর্তি হয়েছি।

এ বিষয়ে এয়ারপোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসি কমলেশ চন্দ্র হালদার জানান, মারধরের ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে তাদের চিহ্নিতের চেষ্টা করা হচ্ছে।

প্রসঙ্গত, ২০২০ সা‌লের ১১ ডিসেম্বর ২৮ নম্বর ওয়া‌র্ডের কাউ‌ন্সিলর জাহাঙ্গীর হোসে‌ন মৃত্যুবরণ করার পর এ ওয়ার্ডে বৃহস্পতিবার উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে ঘু‌ড়ি প্রতীক নি‌য়ে জা‌হিদ হো‌সেন, ঠেলাগা‌ড়ি প্রতীক নি‌য়ে হুমায়ূন ক‌বির এবং লা‌টিম প্রতীক নি‌য়ে ‌সৈয়দ গোলাম ক‌বির মামুন প্রতিদ্বন্দ্বিতা করেন।

//পলাশ চন্দ্র দাসঃ বরিশাল//

পড়ুন দৈনিক বিশ্ব

যশোরের ভবদহের জলাবদ্ধতার বলি আরও এক জলভাসী

 

 

 

যশোরের ভবদহের জলাবদ্ধতার বলি আরও এক জলভাসী

যশোর জেলার অভয়নগর, মনিরামপুর, কেশবপুর উপজেলার ৮০ টির অধিক গ্রাম গতমাসের কয়েক দফা বৃষ্টির জন্য তলিয়ে গেছে।পানি অপসারণের কোনো স্থায়ী ব্যবস্থা না থাকায় উক্ত এলাকার বিস্তৃর্ণ জনপদে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

আর এই স্থায়ী জলাবদ্ধতার জন্য জলভাসী শিশু কিশোর নারী-পুরুষ, বৃদ্ধ-বৃদ্ধা সকলেই অমানবিক জীবন যাপন করতে বাধ্য হচ্ছে। চারিদিকে জলাবদ্ধ থাকায় পানিতে পড়ে ঘটছে নানা রকম দুর্ঘটনাসহ অপমৃত্যু।

গত ৫ অক্টোবর -২০২১ ভবদহ এলাকার মনিরামপুর থানার হরিদাসকাটি ইউনিয়নের পাঁচকাটিয়া গ্রামের কৃষক পলাশ রায়ের স্ত্রী স্বরসতী রায় (২৩) নিজ বাড়ির উঠানে স্থাপিত টিউবওয়েল থেকে জল আনতে গিয়ে পা পিছলে পড়ে মারা যান।

ঠিক তার একদিন পরে ৬ অক্টোবর -২০২১ রোজ বুধবার  আবারও ভবদহের দহনে মনিরামপুর উপজেলার নেবুগাতি গ্রামের যমুনা বাইন(৮৮),স্বামী- মৃত নিলু বাইনের মৃত্যু হয়েছে। তিনি  সকাল ১০ টার সময় প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘরের পিছনে যান এবং ঘরের পিছনে যাওয়ার সময় পা পিছলে জলের ভিতর পড়ে যান। জলের ভিতর পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। আশেপাশে কেউ না থাকায় বিষয়টি কারো দৃষ্টি গোচর না হওয়ায় পানির ভিতরেই মৃত্যু বরণ  করেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য প্রনব কুমার বিশ্বাস বলেন, বয়সের ভারে মহিলা শারীরিক দিক দিয়ে অনেকটাই দুর্বল হওয়ায় উপুড় হয়ে  পানিতে পড়ার পর আর উঠতে পারেননি।পরবর্তীতে বৃদ্ধাকে কিছু সময় যাবত ঘরে দেখতে না পাওয়ায় খোঁজাখুঁজি শুরু করেন এবং বাড়ির পিছনে  পানিতে পড়ে থাকতে দেখে ধরাধরি করে উঠিয়ে আনেন কিন্তু ততক্ষণে বৃদ্ধা পৃথিবীর সকল জ্বালা যন্ত্রণা,দুঃখকষ্টের উর্দ্ধে চলে গেছেন।আর ভবদহের জলাবদ্ধতার বলি হয়ে প্রমাণ করে গেছেন যে জন্মই তার আজন্মের পাপ ছিল ।

আশির দশকে শুরু হওয়া এই সমস্যার কারণে জানা আজানা আরও কতজন যে এই ভবদহের জলাবদ্ধতার শিকার হয়েছেন তার কোন ইতিহাস হয়তো পাওয়া যাবে না।কিন্তু স্বজন হারানোর এই সকল লোক সারাজীবন বয়ে বেড়াবে স্বজন হারানোর দুঃখ কষ্ট আর জ্বালা যন্ত্রণা। ভবদহের দীর্ঘদিনের সমস্যার সমাধান না হওয়ার জন্য হারানো স্বজন ও মৃতের আত্মা হয়তো ভবদহ সমস্যার সমাধান জিইয়ে রাখা ব্যক্তি এবং বর্তমান ও আগামী প্রজন্মকে কিছুতেই ক্ষমা করবেনা।

//নিজস্ব প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

পটুয়াখালী নিউমার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি

 

পটুয়াখালী নিউমার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি

পটুয়াখালী জেলা শহরের পৌর নিউমার্কেটে গত বুধবার দিবাগত গভীর রাতে বৃহস্পতিবার (৭-সেপ্টেম্বর-২০২১ ইং) তারিখ রাত আনুমানিক ৪ টার সময় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় মুদি-মনোহরি দোকান, চালের আরৎ, হার্ডওয়ারি দোকান, খাবার হোটেল, লোহার দোকান, পানের দোকান সহ অনান্য ব্যাবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়।এতে প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় ব্যাবসায়ীদের ধারনা।

ঘটনার খবর পেয়ে, পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ ও অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।এসময় প্রশাসনিক কর্মকর্তারা জানান, আগুন নিয়ন্ত্রনে আনতে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স পটুয়াখালী, আমতলী ও বাকেরগন্জের ৪ টি ইউনিট কাজ করছে।এছাড়াও রেড-ক্রিসেন্ট সোসাইটি পটুয়াখালী ইউনিট উদ্ধার অভিযানে সহযোগিতা করছে।তবে ক্ষয়ক্ষতির পরিমান সুনির্দিষ্ট ভাবে এখনো বলা যাচ্ছে না। প্রশাসনের পক্ষ থেকে জেলা পুলিশ সুপার মোঃ মোহাম্মদ শহিদুল্লাহ জানান, পটুয়াখালী ও বরিশাল পায়রা স্টেশনের ৬ টি ইউনিট ও স্থানীয় প্রশাসনের যৌথ তৎপরতায় অগ্নিকান্ড নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এখনো অগ্নি কান্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান সুনির্দিষ্ট বলা যাচ্ছে না।

এ ব্যাপারে ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্সের বরিশাল অঞ্চলের উপ-পরিচালক মমতাজ উদ্দিন বলেন,পটুয়াখালী ফায়ার স্টেশনের অধীনে ৪ টি ইউনিট অগ্নিকান্ডকে নিয়ন্ত্রনে আনতে না পেরে বরিশাল অঞ্চলকে অবগত করলে আমার অধিনে আরও দুটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘন্টাব্যাপি তৎপরতা চালিয়ে অগ্নিকান্ড নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। তিনি আরো বলেন, অগ্নিকান্ডের সূত্রপাত কোথা থেকে হয়েছে এখনো জানা যায়নি।

স্থানীয় ব্যাবসায়ীদের ধারনা রাতের আধারে কিভাবে আগুন লাগলো কেহই জানিনা তবে রহস্য জনক ভাবে এঘটনা ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে।

//মোঃ তুহিন শরীফ, পটুয়াখালী জেলা প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

যশোরে স্থায়ী জলাবদ্ধতার জন্য জীবন-জীবিকা শাপলা-শালুক নির্ভর হয়ে পড়েছে

বরিশালে সম্পাদকসহ তিন সাংবাদিককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

বরিশালে একটি পত্রিকা অফিসে ঢুকে সম্পাদকসহ তিনজনকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। শনিবার রাতে নগরীর বটতলা এলাকায় অবস্থিত জেলা পরিষদের মার্কেটের পেছনে ‘দৈনিক দখিনের সময়’ পত্রিকার কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে।

আহত সম্পাদক আলম রায়হানকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, ওই এলাকার বা‌সিন্দা তৌহিদ, উজ্জ্বল, সিদ্দিকসহ অন্তত ১০ জন অত‌র্কিতভাবে দখিনের সময়ের অফিসে গিয়ে হামলা করে।

এ সময় উপস্থিত সাংবাদিকদের উপর চড়াও হন তারা। তাদের হামলায় দখি‌নের সময়ের বরিশাল বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের রিপোর্টার হাফিজ ও সরকা‌রি সৈয়দ হাতেম আলী কলেজ প্রতিনিধি মশিউরও আহত হন।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে হামলাকারীদের সঙ্গে সাংবাদিক আলম রায়হানের জমিসংক্রান্ত বিরোধ চলছে। আলম রায়হানের ওপর হামলা করে হামলাকারীরা তাদের ওপর হামলা করা হয়েছে বলে অভিযোগ করে পুলিশে খবর দেন। কিন্তু ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই অভিযোগকারীরাই সাংবাদিক আলম রায়হান ও তার অফিসে হামলা করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

১৯৮১ সালে সাপ্তাহিক সুগন্ধায় চিফ রিপোর্টার জনপ্রিয় ‘গেদুচাচার খোলা চিঠি’র লেখক আলম রায়হান সাপ্তাহিক সুগন্ধা, সুগন্ধা কাগজ, আমাদের সময়, আমাদের অর্থনীতি, দৈনিক যায়যায় দিন এবং বাংলা ভিশন ও মাই টিভিতে কাজ করেছেন। বর্তমানে তাঁর সম্পাদনায় বরিশাল থেকে ‘দৈনিক দখিনের সময়’ নামের একটি স্থানীয় দৈনিক নিয়মিত প্রকাশিত হচ্ছে।

//স্টাফ রিপোর্টার//

পড়ুন দৈনিক বিশ্ব …

শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন।। ১১-২০ গ্রেড সরকারি চাকুরিজীবীদের বিশেষ আলোচনা সভা ও খাবার বিতরন