পিরোজপুরে পানিতে পড়ে একই পরিবারের দুই সহোদরের মৃত্যু

পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলার পত্তাশী গ্রামে পানিতে পড়ে একই পরিবারের দুই ভাইবোনের মৃত্যু হয়েছে।

গত ৩ আগস্ট মঙ্গলবার বিকালে ইন্দুরকানি উপজেলার পত্তাশী গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মৃত সহোদরদের পরিচয় হলো ১, নাজমুল ইসলাম, বয়স ৯ বছর। ২, নাইমা আক্তার, বয়স ৭ বছর। তারা উভয়েই পত্তাশী গ্রামের মোঃ সরোয়ার হোসেনে ফরাজির সন্তান।

স্থানীয় সুত্রে জানা যায়, মৃত দুই ভাইবোন বিকালে বাড়ির কাছাকাছি খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে গিয়ে আর উঠতে পারেনি, পানিতে ডুবে যায়। পরে তাদের স্বজনরা তাদের খোজাখুজি করে না পেয়ে মরদেহ পুকুরে ভাসতে দেখেন।

তাদেরকে পুকুর থেকে তুলে ইন্দুরকানি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষনা করেন। এ মৃত্যুতে উক্ত গ্রামের সর্বস্তরের মাঝে শোকের ছায়া নেমে আসে।

এ ঘটনা সম্পর্কে ইন্দুরকানি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৈয়বুর রহমান বলেন হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু ঘটে। তাদের পেটে অতিরিক্ত পানি জমার কারনে মৃত্যু হয়েছে বলে জানানো হয়।

//পলাশ চক্রবর্ত্তী, বিশেষ প্রতিবেদক//

পড়ুন দৈনিক বিশ্ব …

বিবর্তন যশোর।। হরিজনপল্লীতে বিনামূল্যে টীকা রেজিষ্ট্রেশন

 

অভয়নগরে পানি নিষ্কাশণের পোল আটকে মাছ চাষ: পানি বন্দি শতাধিক পরিবার

যশোর যশোরের অভয়নগরে পানি নিষ্কাশণের পোল আটকে রেখে ঘের তৈরি করে মাছ চাষ করায় জলাবদ্ধতার সৃৃৃৃষ্টি হয়েছে ৷ এতে পানি বন্দি হয়ে পড়েছেন উপজেলার পৌর নওয়াপাড়ার ৪ ও ৫নং ওয়ার্ড সংলগ্ন বুইকরা সরকারি কবরস্থান ও দেবুর মিল এলাকার প্রায় শতাধিক পরিবার ৷

৩আগষ্ট (মঙ্গলবার) দুপুরে সরেজমিনে গিয়ে দেখাযায়, প্রবল বর্ষণেই ওই এলাকার রাস্তাঘাট ও বসতভিটা পানিতে তলিয়ে যায় ৷ পাশা পাশি তলিয়ে যাচ্ছে গেছে এলাকার টিউওয়েল গুলো ৷

এতে সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে ৷ ভেঙ্গে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা ৷ অধিকাংশ টয়লেটে পানি উঠায় খোলা আকাশের নিচে প্রাকৃতিক কাজ সারতে হচ্ছে এ এলাকার পানি বন্দি মানুষের ৷

এলাকাবাসি নিত্যপ্রয়োজনীয় জিনিস পত্রের জন্য প্রায় মাজা সমান পানি পাড়ি দিয়ে বাজারে আসতে হচ্ছে ৷ স্থানীয় ৪নং ওয়ার্ডের বাসিন্দা আবদুল মালেক হাওলাদার জানান, দেড়মাস পানিবন্দি থাকার  কারণে এলাকায় খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে।

পানিবন্দি এলাকায় দীর্ঘদিন যাবত জলাবদ্ধতায় থাকায় এখানকার মানুষের চর্মরোগসহ পানিবাহিত নানাবিধ রোগ দেখা দিচ্ছে। অপর ভুক্তভোগী সুমা শেখ জানান, বর্ষা মৌসুমে জনৈক প্রভাবশালী লিটু বেগম নামের একজন মহিলা ঘের তৈরি করে পানি নিস্কাশনের পোল বন্ধ করে মাছচাষ করছেন৷ এতে কষ্ট পেতে হচ্ছে দুই ওয়ার্ডের মানুষের ৷

বিষয়টি সম্পর্কে স্থানীয় কাউন্সিলর মো. মিজানুর রহমান মোল্যা জানান, জলাবদ্ধতা সৃষ্টির বিষয়টি সঠিক। তবে দ্রুততার সাথে মীমাংসার প্রক্রিয়া চলমান রয়েছে ৷ আশাকরছি, অচিরেই এ বিষয়টির সমাধান হবে।

// মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

করোনায়ও থেমে নেই ৩৪কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

পটুয়াখালী ভুরিয়া ইউনিয়নে দুই সন্তানের জননীর লাশ উদ্ধার

 

পটুয়াখালী সদর উপজেলার ভুরিয়া ইউনিয়নে শশুর বাড়ি থেকে গৃহবধূ সালমা বেগম (৩২) এর লাশ উদ্ধার করেছে পুলিশ।মৃত সালমা বেগম (৩২), লোহালিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা জব্বার দেওয়ানের মেয়ে।

গত ১২ বছর আগে ভুরিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা রশনে আলী মোল্লার ছেলে রেজাউল মোল্লার সাথে বিবাহ হয়, তাদের ঔরসে জান্নাতি (৯) ও রবিউল (২) বছরের দুটি সন্তান রয়েছে। ঘটনাটি গত ৩১-জুলাই রাত আনুমানিক আড়াটার সময় ঘটে।নিহতের গলায় ও শরীরে বিভিন্ন স্থানে ক্ষত দাগ রয়েছে বলে নিহতের পরিবারের দাবি তাকে মারধর করে মেরে ফেলে ঝুলিয়ে রাখা হয়েছে, এটা আত্মহত্যা নয় হত্যার অভিযোগ উঠেছে শশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে।

অভিযোগ কারী মৃত সালমা বেগমের ভাই শহিদুল ইসলাম।তিনি এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের কাছে বিচারের দাবি করেন। নিহত সালমার শশুর বাড়ির লোকজন জানান, বাসার ভিতর পাক ঘরে খাটের সঙ্গে ওরনা গলায় পেচানো ফাঁস দেয়া ঝুলন্ত লাশ দেখতে পায় তখন রাত আনুমানিক আড়াটা বাজে।ঘটনার বিষয় জানতে চাইলে বলেন, হয়তো স্বামী স্ত্রীর মধ্যে কোন কিছু হয়েছে কিনা জানেন না, তারা।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেছে পুলিশ, আসলে হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্তের রিপোর্ট না আশা পর্যন্ত সঠিক বলা যাবে না।আমরা পরবর্তী সংখ্যায় উল্লেখ করতে পারবো।

// মোঃ তুহিন শরীফ, পটুয়াখালী//

পড়ুন দৈনিক বিশ্ব …

রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধানমন্ত্রীর উপহার কোভিড সামগ্রী প্রদান

পিরোজপুরে মাদক বিরোধী অভিযানে ৩ মাদক কারবারি আটক- র‌্যাব-৮

 টাঙ্গাইলের কালিহাতীতে যমুনার তীব্র ভাঙন : জনদুর্ভোগ

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের আলীপুর এলাকায় আবার যমুনার তীব্র ভাঙন শুরু হয়েছে।  টাঙ্গাইলের কালিহাতীতে যমুনার তীব্র ভাঙ্গনে সোমবার (২ আগস্ট) বিকাল ৬টার থেকে রাত ১০টা পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, মাদ্রাসা, হাট বিলীন হয়ে যায়।

হুমকিতে রয়েছে শত শত ঘরবাড়ী ও বসতভিটা। বিষয়টি ৮নং ইউপি সদস্য আব্দুল খালেক মঙ্গলবার (৩ আগস্ট) সকালে নিশ্চিত করেছেন। আব্দুল খালেক জানান, সোমবার বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত ৩নং বেলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি ঘর, মাদ্রাসার তিনটি ঘর, মজজিদ ও হাটের জায়গা বিলীন হয়ে যায়।

এসব প্রতিষ্ঠান থেকে শুধু কয়েকটা ব্রেঞ্চ বের করা সম্ভব হয়েছে। বাকি সব যমুনায় চলে গেছে। এছাড়াও আশে পাশের শত শত বাড়িঘর ও বসতভিটা হুমকির মুখে রয়েছে। স্থানীয় বাসিন্দা বাচ্চু মিয়া জানান, চোখের সামনে মুহুর্তের মধ্যে সব বিলীন হয়ে গেলো, মাদ্রাসা ও মসজিদের সব আসবাব পত্র সরানোর মতো সময়ও পাইনি। ভাঙনরোধে এ এলাকায় স্থায়ী বেরী বাধের দাবি জানাই।

বাচ্চু মিয়া জানান, এ পর্যন্ত তিনবার ঘরবাড়ি সরাইছি। তারপরও হুমকির মুখে রয়েছি। কখন বুঝি আবার বর্তমান বাড়িটি যমুনা ঘিলে খায়। টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, আমরা আগামীকাল থেকেই ভাঙনরোধে কাজ শরু করবো।

 //মোঃ আল-আমিন শেখ টাঙ্গাইল জেলা প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

টাঙ্গাইলের ভূঞাপুরে বস্তাবন্দি অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার

জাতীয় শোক দিবস পালনে রূপসা উপজেলা আওয়ামীলীগের প্রস্তুতি সভা

দুমকিতে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থদের জেলা প্রশাসকের সহায়তা

টাঙ্গাইলের ভূঞাপুরে বস্তাবন্দি অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার

//মোঃ আল-আমিন শেখ টাঙ্গাইল জেলা প্রতিনিধি//

টাঙ্গাইলের ভূঞাপুরে অজ্ঞাত এক তরুণীর লাশ উদ্ধার করেছে ভূঞাপুর থানা পুলিশ। মঙ্গলবার (৩ আগস্ট) সকাল ১০ টায় উপজেলার বরুয়া এলাকায় পাকা রাস্তার পাশে বস্তাবন্দি অবস্থায় ঐ তরুণীর লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়া জানান, আমিনুল ইসলাম এর বাড়ি সংলগ্ন পাকা রাস্তার পশ্চিম পাশে একটি প্লাস্টিকের বস্তা পরে থাকতে দেখি। বস্তার আশেপাশে কাউকে না দেখতে পাওয়ায় আমাদের সন্দেহ হয়। পরে আমরা বস্তার মুখ খুলি এবং ভিতরে এক তরুণীর মরদেহ দেখতে পাই। সাথে সাথে আমরা পুলিশকে খবর দেই, পরে পুলিশ এসে লাশ নিয়ে যায়।

এ বিষয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ আব্দুল ওহাব বলেন, আমরা বস্তাবন্দি অবস্থায় তরুণীর লশটি উদ্ধার করেছি। লাশটির শনাক্তের জন্য ময়নাতদন্ত সহ আমাদের সকল কার্যক্রম অব্যহত রয়েছে।

পড়ুন দৈনিক বিশ্ব …

Daily World

দুমকিতে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থদের জেলা প্রশাসকের সহায়তা

খুলনা রূপসায় বৈদ্যুতিক খুঁটির সাথে সরাসরি দ্রুতগতির বাস দুর্ঘটনা

//স্টাফ রিপোর্টার//

খুলনা রূপসায় বিদ্যুতের খুঁটির সাথে সরাসরি দ্রুতগতির বাস দুর্ঘটনা ঘটেছে। আজ রবিবার আনুমানিক সকাল ১১ ঘটিকায় খুলনা থেকে বরিশালগামী একটি দ্রুতগতির বাস মোড়ে রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটি এর সাথে সজোরে আঘাত করে । ঘটনাটি ঘটেছে খুলনা মোংলা মহাসড়কের কুদির বটতলা মোড়ে।  অনেক বড় এ বৈদ্যুতিক খুঁটিটি ভেঙ্গে পাশে থাকা কুদীর বটতলা শ্মশান কালী মন্দিরের অফিস বিল্ডিংয়ে লাগে, ধারণা করা হচ্ছে এই বিল্ডিং এর কারণে বৈদ্যুতিক খুঁটিটি পড়ে যায়নি , আরও বড় কোন দুর্ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় বাসটি খুলনা থেকেে এসে ডানে মোড় না নিয়ে সরাসরি বৈদ্যুতিক খুঁটির এর সাথে সজোরে আঘাত করে । বাসে থাকা যাত্রীদের অধিকাংশ আহত হয়েছে তবে নিহতের কোন ঘটনা ঘটেনি । যারা বেশি আঘাত পেয়েছে কারা স্থানীয় ডাক্তারের পরামর্শে চিকিৎসা নিয়েছে বলে জানা গেছে ।

বাসটির নাম্বার: খুলনা মোট্রো ব, ১১-০০৭৩, উপস্থিত ছিলেন লকডাউন বাস্তবায়নকারী পুলিশ সদস্যরা। বৈদ্যুতিক থাম ভাঙ্গা এবং দুর্ঘটনার মামলা দেওয়ার প্রস্তুতি চলছে ।

পড়ুন দৈনিক বিশ্ব …

রূপসায় মারামারির ঘটনায় ইউপি সদস‍্যকে আসামী করে মামলা

করোনায় কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ

বরিশালে পানিসম্পদ প্রতিমন্ত্রীর বাড়িতে অগ্নিকাণ্ড

// পলাশ চন্দ্র দাসঃ বরিশাল //

বরিশালে পানিসম্পদ প্রতিমন্ত্রী ও সদর আসনের সংসদ সদস্য কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীমের বাড়ির রান্নাঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় নগরীর বটতলা সড়কস্থ তার বাসভবনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম।

বাসভবনের কেয়ারটেকার সাজ্জাদ হোসেন জানান, শনিবার বাড়ির রান্নাঘরের কাঠের চুলায় দুপুরের খাবার রান্নার পর ঘর বন্ধ করে চলে যান। মাগরিবের নামাজের পর হঠাৎ আগুনের সূত্রপাত হয়। এসময় প্রতিমন্ত্রীর বাড়িতে থাকা নেতাকর্মী ও স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানো শুরু করে। পরে বরিশাল ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

বরিশাল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক বেলাল উদ্দিন, রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত। খবর পেয়ে দ্রুততার সাথে মাত্র ১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ৫টি দল কাজ করেছে। বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম বলেন, ওই বাড়ির কেয়ারটেকার রান্না ঘরে দুপুরের খাবার তৈরি করেছিলেন। ধারণা করা হচ্ছে সেই ঘরের চুলা থেকেই আগুনের সূত্রপাত

রূপসায় মারামারির ঘটনায় ইউপি সদস‍্যকে আসামী করে মামলা

 

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রূপসায় মারামারির ঘটনায় ইউপি  সদস্য সহ  ৬জনকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে। এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই বিকালে আইচগাতী ইউনিয়ন ৪নং ওয়ার্ড মেম্বর আকলিমা খাতুন তুলিসহ তার লোকজন একই এলাকার ডকইয়ার্ড ব্যবসায়ী মো. শাহজাহান হাওলাদার ও তার পরিবার সদস্যদের উপর ব্যবসা প্রতিষ্ঠানে।গিয়ে হামলা চালায়।

হামলায় আহত হন সিংহেরচর গ্রামের মো. শাহাজাহান হাওলাদার (৬০), ছেলে মো. সোহাগ হাওলাদার (৩৪), মো. হাসান হাওলাদার (৩২), ছেলে মো. রুবেল হাওলাদার (৩১),তার ভাই মো. জাকির হাওলাদা, মো. জাহাঙ্গীর হাওলাদার (৪৮) সহ পরিবার অন্যান্য সদস্যদরা। আসামীরা লোহার রড়,হাতুড়ি ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের মারপিট করে গুরুতর জখম করে। স্থানীয়রা আহতদের উদ্বার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

পরে শাহজাহান হাওলাদার বাদী হয়ে ছয় জনকে আসামী করে মামলা দায়ের করেন। আসামীরা হলেন-মো. নুরুজ্জামান সরদার, পিতা- সলেমান সরদার, ২) লিমন সরদার,পিতা- মো. নুরুজ্জামান সরদার, ৩) আকলিমা খাতুন তুলি, স্বামী নুরুজ্জামান সরদার, ৪) ইমন সরদার, পিতা- নুরুজ্জামান সরদার, ৫) মো. আরিফ, পিতা- মৃত জসিম, ৬) মো. বদিউজ্জামান সরদার,পিতা- সলেমান সরদার, সর্বসাং- সিংহের চর, রূপসা, খুলনাসহ অজ্ঞত ১০/১৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। মামলা নং-১৪,তাং-৩০/৭/২১ইং।

আরো জানা গেছে, আসামী ইউপি সদস্য আকলিমা খাতুন তুলির সাথে নির্বাচনী বিষয়াদি নিয়ে দীর্ঘদিন মো. সোহাগ হাওলাদারের বিরোধ চলে আসছে। উক্ত বিরোধের জের হিসেবে আসামীদের সাথে এঘটনা ঘটে।

//নিজস্ব প্রতিবেদক//

পড়ুন দৈনিক বিশ্ব …

করোনায় কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ

 

 

বেলতলা খেয়াঘাটে নিখোঁজ চা বিক্রেতার লাশ মুক্তিযোদ্ধা পার্ক থেকে উদ্ধার

 

ফেরি ঘাটের পল্টুন থেকে বরিশালের কীর্তনখোলা নদীতে পড়ে নিখোঁজ হওয়া চা বিক্রেতা শাহিন খলিফা (৩৫) এর মরদেহ একদিন পর উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে বরিশাল নগরের মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন নদী থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এসময় সেখানে কোষ্টগার্ড ও সদর নৌ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল সদর নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনরা মরদেহ শনাক্ত করেছে, এখন পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

উল্লেখ্য শাহিন খলিফা (৩৫) বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের বিশ্বাসের হাট এলাকার হাসমত আলী খলিফার ছেলে তার বিশ্বাসের হাট এলাকাতে একটি চায়ের দোকান রয়েছে। দোকানের মালামাল কেনার জন্য শুক্রবার (৩০ জুলাই) বরিশাল নগরে গিয়েছিলেন তিনি। ফিরে আসার সময় কীর্তনখোলা নদীর বেলতলা ফেরিঘাটের পল্টুনের ওপর ট্রলারের অপেক্ষায় বসে ছিলেন। হঠাৎ করেই তিনি সেখান থেকে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন। খবর পেয়ে কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা শুরু করেন।

//পলাশ চন্দ্র দাস, বরিশাল //

পড়ুন দৈনিক বিশ্ব

করোনায় কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ

 

 

নলছিটির বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আব্দুল কাদের মোল্লা আর নেই

নলছিটি দলিল লেখক সমিতি প্রধান উপদেষ্টা ও সুগন্ধা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ মিজানুর রহমান মোল্লার পিতা সমাজসেবক আলহাজ্ব আব্দুল কাদের মোল্লা ২৯ শে জুলাই বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে মৃত্যু বরন করেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মরহুম আব্দুল কাদের মোল্লার নামাজের জানাজা আজ ৩০ শে জুলাই বাদ আসর অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাপন করা হয়। মৃত্যুকালে তিনি ছেলে, মেয়ে, নাতি, নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সমাজ সেবক এই মানুষটির মৃত্যুতে নলছিটি উপজেলার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন সহ সর্ব স্তরের জনগন গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

//পলাশ চক্রবর্ত্তী, বরিশাল//