রূপসায় মাজলিসুল মুফাসসিরীনের ২দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল সম্পন্ন

//এম মুরশীদ আলী//

“লিল্লাহি তাকবীর-আল্লাহু আকবার, দ্বীন ইসলাম-জিন্দাবাদ”। বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন এর উদ্যোগে ২দিন ব্যাপী ৩য় বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল গত ২৭ ও ২৮ নভেম্বর বিকেলে রূপসা উপজেলা সদর কাজদিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ওয়াজের আগে কুরআন তেলাওয়াত, আজান ও ইসলামী সংগীত প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়।

মাহফিলে কুরআনের আলোকে তাফসীর পেশ করেন- বাংলাদেশ আল-কোরআন গবেষণা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা সুলাইমান কবীর নোমানী।

মাজলিসে ইসলামী জীবন ও সুন্নাহের উপর আলোচনা করেন- মাজলিসুল মুফাসসিরীন খুলনা জেলা সভাপতি আলহাজ্ব মাওলানা আব্দুস সালাম জাহিদী, নওগাঁ জেলা সহ-প্রচার সম্পাদক মাওলানা মুস্তাকিম বিল্লাহ, যশোর থেকে আগত হাফেজ মাওলানা নুরুল ইসলাম আজাদী, সহকারী অধ্যাপক মাওলানা আজিমুদ্দিন খান, মাওলানা আব্দুর রহিম প্রমুখ।

রূপসায় মাজলিসুল মুফাসসিরীনের ২দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল সম্পন্ন

দুই দিনের মাহফিলে সভাপতিত্ব করেন- হাফেজ মাওলানা ইব্রাহিম খলিল ফারুকী ও মাওলানা হেকমত আলী। উক্ত মাহফিলের বিশেষ আকর্ষণ হিসেবে আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে স্বর্ণপদকপ্রাপ্ত ক্বারী ও নাশিদ শিল্পী, আব্দুন নূর জালালী ইসলামী সংগীত পরিবেশন করেন।

মাহফিল বাস্তবায়ন কমিটির মাজলিসুল মুফাসসিরীন নেতা হাফেজ ক্বারী রবিউল ইসলাম জিহাদী, হাফেজ মাওলানা মুফতি জাহাঙ্গীর হুসাইন, হাফেজ মাওলানা মাহদী হাসান হেলাল, হাফেজ মাওলানা মো. ফিরোজ হুসাইন গণের একান্ত প্রচেষ্টায় মাহফিল সম্পন্ন হয়েছে।

রূপসায় এমপির পক্ষ থেকে ৮০ ফুট কালীর জন্য ১ লক্ষ টাকা উপহার

//এম মুরশীদ আলী//

রূপসা উপজেলার শিয়ালি (মধ্যপাড়া) গ্রামে সার্বজনীন পূজা মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে ৮০ ফুট কালী প্রতিমার পূজা। (বৃহৎ কালী) শিয়ালি মালাকার বাড়ি এ পূজা সফলভাবে আয়োজন করার লক্ষ্যে খুলনা-৪ আসনের সংসদ সদস্য এসকে আজিজুল বারী হেলাল এর পক্ষ থেকে ১ লাখ টাকা আর্থিক শুভেচ্ছা মন্দির কমিটিকে প্রদান করেন, জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। গত ৮ নভেম্বর দুপুরে কালীপূজা উদযাপন কমিটির আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খুলনা জেলা বিএনপির আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু।

পূজা উদযাপন কমিটির সভাপতি ও ঘাটভোগ ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য মহিতোষ ভট্টাচার্যের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান, সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, জেলা বিএনপির সদস্য মোল্যা এনামুল কবীর, আরিফুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিকাশ মিত্র, রূপসা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি রাজু দাস, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবীর, শ্রীফলতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শরিফুল ইসলাম বকুল, ঘাটভোগ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মিকাইল বিশ্বাস, ঘাটভোগ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দু সহ আরো উপস্থিত ছিলেন- সাবেক ছাত্রনেতা ফরহাদ হোসেন, বিএনপি নেতা আবুল কাশেম কালা, নুর আলী মেম্বার, আরিফ মোল্যা, দুরুল মোল্যা, প্রাণ গোপাল বিশ্বাস, রাধাকান্ত শিকদার, মিসকাত মোল্যা, শুকলা খাঁ, ফরিদ আনোয়ার, শামীম মোল্যা,আবু তাহের রনি প্রমুখ।

ঝালকাঠির শতবর্ষের ঐতিহ্যবাহী কালীবাড়ির নাটমন্দির দখলমুক্ত: প্রেস ব্রিফিংয়ে মন্দির কমিটি

সৈয়দ রুবেল, ঝালকাঠি॥

আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে ঝালকাঠি শহরের শতবর্ষের ঐতিহ্যবাহী শ্রী শ্রী রক্তকমলেশ্বর ও অপরাপর দেবদেবীর দেবোত্তর মন্দির কেন্দ্রীয় কালীবাড়ির নাটমন্দির দখলমুক্ত হয়েছে বলে দাবি করেছে মন্দির কমিটি ও জেলা হিন্দু সমাজ।

রবিবার (৪ অক্টোবর) এক প্রেস ব্রিফিংয়ে মন্দির কমিটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

প্রেস ব্রিফিংয়ে বলা হয়, দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রতিবন্ধকতা ও জটিলতার কারণে ঐতিহ্যবাহী নাটমন্দিরটি ব্যবহারে সংকট তৈরি হয়েছিল। সংশ্লিষ্টদের সহযোগিতায় সম্প্রতি নাটমন্দিরটি দখলমুক্ত করা হয়েছে বলে দাবি করে মন্দির কমিটি ।

মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ স্বাস্থ্যসহকারী (প্রতিমন্ত্রী মর্যাদা) ড. জিয়াউদ্দিন হায়দারের নির্দেশনা এবং ঝালকাঠির জেলা প্রশাসক মো: মমিন উদ্দিন ও জেলা পরিষদের প্রশাসক এবং জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো: শাহাদাত হোসেনের সহযোগিতায় নাটমন্দিরটি দখলমুক্ত করা হয়েছে।

এ জন্য ড. জিয়াউদ্দিন হায়দার ও জেলা প্রশাসক মো: মমিন উদ্দিনে ও  জেলা পরিষদের প্রশাসক এবং জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো: শাহাদাত হোসেনের  প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মন্দির কমিটির নেতৃবৃন্দ। একই সঙ্গে নাটমন্দিরটি দখলমুক্ত করার প্রক্রিয়ায় শুরু থেকে বিভিন্নভাবে সহযোগিতা করায় ঝালকাঠির অসাম্প্রদায়িক মুসলিম সমাজের প্রতিও কৃতজ্ঞতা জানানো হয়।

প্রেস ব্রিফিংয়ে আরও বলা হয়, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সবাইকে ঝালকাঠি কেন্দ্রীয় কালীবাড়ি মন্দিরে আমন্ত্রণ জানানো হচ্ছে। ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যের মধ্য দিয়ে এবারের দুর্গোৎসব উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন মন্দির কমিটি ও জেলা হিন্দু সমাজের নেতৃবৃন্দ।

মন্দিরের নথি অনুযায়ী, শ্রী শ্রী রক্তকমলেশ্বর ও অপরাপর দেবদেবীর দেবোত্তর স্টেটের কেন্দ্রীয় কালীবাড়ি মন্দির ও ঠাকুরালয় দেবোত্তর এস্টেটের ঐতিহ্য দীর্ঘদিনের। কার্যালয় ঝালকাঠি শহরের কালীবাড়ি রোডে।

এদিকে, শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে ঝালকাঠির বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে প্রস্তুতি চলছে। ধর্মীয় সম্প্রীতি ও আইনশৃঙ্খলা বজায় রেখে উৎসব উদযাপনে সংশ্লিষ্টরা বিভিন্ন প্রস্তুতি নিচ্ছেন।

মণ্ডপে মণ্ডপে দুর্গোৎসব রূপসায় আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তায় প্রস্তুত

//এম মুরশীদ আলী,  রূপসা//

“গজে এসে দেবী দোলায় যাবেন” এ উপলক্ষে রূপসায় শারদীয় দুর্গোৎসব ৭৪টি মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের জন্য সবচেয়ে বড় উৎসব হচ্ছে। এ মন্দির এলাকায় প্রশাসনিকভাবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। পূজার উৎসব বিজয়া দশমী বিহিত পূজা সমাপনে বিসর্জন প্রশস্তা পূজার মধ্যে শেষ হবে। ষষ্ঠীর দিন সকালে ‘দুর্গা মায়ের’ মুখ উন্মোচিত করা হয় এবং এ সময় লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতীকে নিয়ে দেবীদুর্গা মণ্ডপে অধিষ্ঠিত হন।

এ ব্যাপারে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু জানান- দেবী গজে (হাতি) পিঠে চড়ে আগমন অত্যন্ত শুভ আর দোলা (পালকি) গমন অশুভ শাস্ত্র অনুসারে মনে করা হয়।
রূপসা উপজেলার ৫টি ইউনিয়নে ৭৪টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা ২৮ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠিত হচ্ছে। তারমধ্যে আইচগাতী ইউনিয়নে ১০টি, শ্রীফলতলা ইউনিয়নে ৭টি, নৈহাটী ইউনিয়নে ১২টি, টিএসবি ইউনিয়নে ১১টি ও ঘাটভোগ ইউনিয়নে ৩৪টি মণ্ডপে পূজা আজ থেকে শুরু হচ্ছে দেবী-দর্শন, ভক্তদের অঞ্জলি। সন্ধ্যায় থাকছে আরতি।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন জানান, যে সকল পূজা মন্দিরে সুরক্ষার ব্যবস্থা নেই, সেই সকল মন্দিরে নৈশকালীন পাহারা ব্যবস্থা আছে এবং প্রতিটি মন্দিরে সিসি ক্যামেরা প্রতিস্থাপন করা হয়েছে। পূজা শান্তিপূর্ণ সম্পন্নের লক্ষ্যে উপজেলা পর্যায়ে মনিটরিং সেল ও ভ্রাম্যমান টিম গঠন করা হয়েছে। আশা করি সকল সম্প্রদায়ের ঐকান্তিক প্রচেষ্টায় দূর্গা পূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।

আনসার ভিডিপি (অতিরিক্ত) কর্মকর্তা মো. আজিজুল ইসলাম জনান- রূপসায় অধিক গ্রুরুত্বপূর্ন ২৫টি মন্দিরে ৮ জন করে আনসার ও ভিডিপি নিরাপত্তার জন্য থাকবে। তাদের মধ্যে আনসার প্লাটুন কমান্ডার ১ জন, সহকারী প্লাটুন কমান্ডার ১ জন, তাছাড়া ভিডিপি পুরুষ সদস্য ৪ জন ও মহিলা সদস্য ২ জন থাকবে। তাছাড়া সাধারণ মন্দির গুলিতে ৬ জন করে নিরাপত্তার জন্য থাকবে। তাদের মধ্যে আনসার সহকারী প্লাটুন কমান্ডার ১ জন, ভিডিপি পুরুষ সদস্য ৩ জন ও মহিলা সদস্য ২ জন থাকবে। এ সকল সদস্যদের গত ২৭ সেপ্টেম্বর উপজেলা আনসার-ভিডিপি কার্যালয়ে পূজার ৬ দিন দিবারাত্রে কঠোর প্রহর ও নিরাপত্তা বিষয়ে ট্রেনিং ও ব্রিফিং প্রদান করা হয় এবং উপযুক্তদের পূজার মন্দিরে দায়িত্ব প্রদান করা হয়েছে।

রূপসা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান আইন শৃঙ্খলা সম্পর্কে পুলিশ ও আনসার-ভিডিপি সদস্যদের বিভিন্ন বিষয়ে অবহতি করেন।

উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিক্তা বলেন- দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীরা যাতে প্রতিমা দর্শন করতে পারে, সে জন্য স্বেচ্ছাসেবক দল দায়িত্ব পালন করছেন। পাশাপাশি পূজা শান্তিপূর্ণভাবে সম্পন্নের লক্ষ্যে আনসার-ভিডিপি, টহল পুলিশ সহ সাদা পোশাকে পুলিশ, র‌্যাবের ভ্রাম্যমাণ টিম এবং সেনাবাহিনী মাঠে কাজ করবে বলে জানান।

রূপসা রিপোর্টার্স ক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত

//আঃ রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

বিশিষ্ট ব্যবসায়ী ও যুবনেতা মহিউদ্দিন লিটুর আয়োজনে রূপসা রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে বৃহস্পতিবার ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সাবেক  যুগ্ম সাধারণ সম্পাদক জি এম  কামরুজ্জামান টুকু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়  মুন্না সরদার,  টিএসবি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক এইচ এম কামরুল ইসলাম, রূপসা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আ:রাজ্জাক শেখ, সাধারণ সম্পাদক  খান শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তৌহিদ উদ্দীন শেখ, ক্রীড়া সম্পাদক গোলাম হোসেন ডালিম, সদস‍্য গোলাম রব্বানী, রাণী শিকদার। এছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক শামীম চৌধুরীসহ অনেকেই।

বাগেরহাটের মংলায় পবিত্র কুরআন কে অবমাননা করায় সাবেক পৌর মেয়র জুলফিকার আলীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

//বিশেষ প্রতিনিধি, জেনিভা প্রিয়ানা//

বাগেরহাটের মোংলায় সাবেক মেয়র ও পৌর বিএনপির আহ্বায়ক মোঃ জুলফিকার আলী পবিত্র আল-কোরআনকে অবমাননা করে বক্তব্য দেওয়ার অভিযোগে তাওহিদী জনতা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় শাপলা চত্বর থেকে বিশাল একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পৌর মার্কেট চত্বরে এসে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

বক্তব্য ও দাবিসমূহ:

বিক্ষোভ সমাবেশে তাওহিদী জনতার পক্ষে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট মোঃ হোসেন, পাওয়ার হাউস জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হযরত মাওলানা জাহাঙ্গীর আলম, মোংলা কবরস্থান জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হযরত মাওলানা আব্দুর রহমান, ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ ইউনুস।

বক্তারা বলেন, “যদি কেউ নিজেকে মুসলিম দাবি করে, তবে সে কখনো কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারে না। যে কোরআনকে অবমাননা করে, সে নাস্তিক ও মুরতাদ।”

তারা দাবি করেন, গত ১৫ ফেব্রুয়ারি বিকাল ৫টায় রিমঝিম চত্বরে বিএনপির সমাবেশে মোংলা পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র মোঃ জুলফিকার আলী পবিত্র আল-কোরআনের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য দিয়েছেন। বক্তারা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং বলেন, “কোনো মুসলমান কোরআনের অবমাননা মেনে নিতে পারে না।”

২৪ ঘণ্টার আল্টিমেটাম:

বিক্ষোভকারীরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে মোঃ জুলফিকার আলীকে গ্রেপ্তার করার দাবি জানিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেন। তারা বলেন, “যদি তাকে গ্রেপ্তার করা না হয়, তাহলে সাধারণ মুসলিম ও তাওহিদী জনতা ঘরে বসে থাকবে না।”

এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।

উপমহাদেশের বড় শ্মশান দিপালী উৎসব আজ

//পলাশ চন্দ্র দাস, বরিশাল//

বরিশাল নগরীর কাউনিয়ায় নতুন বাজার আদি শ্মশানে অনুষ্ঠিত দিপালী উৎসবকে উপমহাদেশের সবচেয়ে বড় শ্মশান দিপালী উৎসব মনে করা হয়।

চতুর্দশি পূণ্য তিথিতে বরিশালে আজ (বুধবার) সন্ধ্যায় শুরু হবে কাউনিয়ার নতুন বাজার আদি শ্মশানের এই দিপালী উৎসব। সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে উৎসব সম্পন্ন করতে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো শ্মশান এলাকা। রয়েছে সিসি ক্যামেরার নজরদারি উৎসব চলাকালে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে শতাধিক পুলিশ সদস্য পাশাপাশি টহলে থাকবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব ও গোয়েন্দা।

বিষয়টি নিশ্চিত করেন মহা শ্মশান রক্ষা কমিটির আহবায়ক মানবেন্দ বট্যাবেল ।

এই কমিটির নিজস্ব ১শ স্বেচ্ছাসেবক দায়িত্ব পালনে থাকবে বলেও জানান তিনি। প্রতি বছরের মতো এবারও ভারত, নেপালসহ বিভিন্ন দেশ থেকে আগত মৃতদের স্বজনরা এই উৎসবে অংশ নিবেন। শ্মশান রক্ষা কমিটির সদস্য সচিব বিশিষ্ট সাংবাদিক সুশান্ত ঘোষ বলেন, ২০৫ বছর ধরে চলা এই মহাশ্মশানে কাঁচা পাকা সমাধি মিলিয়ে প্রায় ৭০ হাজার সমাধি রয়েছে। এ মুহূর্তে সমাধিগুলোকে রংতুলির আঁচড়ে নতুন করে সাজানো হচ্ছে। তবে সার্বিক নিরাপত্তার বিষয়ে বরিশাল সিটি কর্পোরেশন,  পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকের বৈঠক শেষে তারা সর্বাত্মক সহযোগিতার কথা জানিয়েছেন।

তিনি জানান, উৎসবের রাতকে শ্মশান এলাকা হাজারো প্রদীপ প্রজ্জলনে রাতকে দিনের আলোতে নিয়ে আসা হবে।  কবি জীবনানন্দ দাশের পিতা সত্যানন্দ দাশগুপ্ত, পিতামহ সর্বানন্দ দাশগুপ্ত, ব্রিটিশবিরোধী নেতা বিপ্লবী দেবেন ঘোষ, বিশিষ্ট দানবীর অমুত লাল দে, মনোরমা বসু মাসিমাসহ বহু খ্যাতিমান মানুষের সমাধি রয়েছে এই মহাশ্মশানে। বরিশাল নগরীর কাউনিয়াস্থ মহা-শ্মশান ঘুরে দেখা গেছে, প্রিয়জনদের সমাধীতে নতুন ভাবে সাজাতে ব্যস্ত সময় পার করছেন  স্বজনরা। কেউবা মাটির সমাধী তৈরী করছেন, কেউ আবার পাকা সমাধীতে রংঙের আচর দিচ্ছেন। মা-বাবার সমাধিতে সাজ সজ্জার কাজ করতে আশা নগরীর ভাটিখানা নিবাসী শিপ্রা জানান। বছরের অন্যান্য সময় শ্মশানে এলেও দিপালী উৎসব উপলক্ষে তিনি তার প্রয়াত মা-বাবা, ঠাকুরমার সমাধীতে নতুন রূপে সাজাতে এসেছেন।নগরীর ভাটিখানার আরেক স্বজন গবিন্দ দাস নাথু বলেন, তিনি তার বাবা-মার সমাধী তৈরী করতে এসেছেন।

যাতে দিপালী উৎসবের দিন সেখানে পূজা অর্চনা করতে পারেন। এদিকে শ্মশানে অনেক সমাধী রয়েছে যার কোন স্বজন এখানে আসেন না কিংবা কেউ হয়তো বেঁচেও নেই। তাদের সমাধীতে শ্মশান কমিটির পক্ষ থেকে রংঙের কাজ করা হচ্ছে।বাংলা পঞ্জিকা অনুযায়ী বুধবার দুপুর  ১:১২ মিনিটে  ভু-চতুর্দশী শুরু হবে এবং বৃহস্পতিবার দুপুর ৩:৫২ মিনিটে শেষ হবে রাত ১২.১ মিনিটে শশ্মান কালিপূজা শুরু হবে।

Daily World News

ডুমুরিয়ায় কন্দল ফসল উন্নযনে কৃষক প্রশিক্ষণ

দেবী মর্ত্য ছেড়ে ফিরে গেলেন স্বামীগৃহ

//এম মুরশীদ আলী//

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা এবং কৈলাসে ফিরলেন দেবী দুর্গা। এই দিনেই দেবী মর্ত্য ছেড়ে ফিরে গেলেন স্বামীগৃহ কৈলাসে। মণ্ডপে মণ্ডপে বিষাদের ছায়া। উলুধ্বনি-শঙ্খ ঘণ্টা আর ঢাক-ঢোলের বাজনায় বাজলো দেবী দুর্গার বিদায়ের সুর। ৫ দিনব্যাপী শারদীয় উৎসবের শেষ দিনে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে ধর্মীয় উৎসব শেষ হলো।

সারাদেশের ন্যায় রূপসা উপজেলা এলাকায় মন্ডপে মন্ডপে পূজা অনুষ্ঠিত হয়েছে হিন্দু ধর্মের সর্বোবৃহৎ দূর্গোৎসব। উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে ৭৪টি পূজামণ্ডপে ধর্মীয় রীতি অনুযায়ী বিভিন্ন আয়োজনের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। মণ্ডপগুলোতে সকাল থেকে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিকেলের দিকে এ উপস্থিতি হয় ভিড়ে পরিণত। উৎসবকে ঘিরে রূপসায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তুষ্টি প্রকাশ করেছেন রূপসা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদ সাংবাদিক কৃষ্ণ গোপাল সেন। তিনি জানান- দুর্গোৎসব ঘিরে পদচারনায় মুখরিত মণ্ডপে মানুষের মাঝে ছিল বিপুল আনন্দ। দেবী মায়ের কাছে প্রার্থনা, দেশ জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সুখ ও সমৃদ্ধি হোক।

বিজয়ার দিনে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে অন্যরকম আবেগ ও মন খারাপ করা এক অনুভূতির সৃষ্টি হয়েছে। দশমী মানেই দুর্গা মায়ের ফিরে যাওয়া অপেক্ষায় থাকতে হবে আরো একটি বছর। সনাতনী শাস্ত্র অনুযায়ী এবার দেবীদুর্গা জগতের মঙ্গল কামনায় “দোলায় এসে দেবী ঘোটকেই যান” মর্ত্যলোকে (পৃথিবী) এসেছেন। এতে করে প্রাকৃতিক বিপর্যয় ঝড় বৃষ্টি হবে এবং শস্য ও ফসল উৎপাদন বৃদ্ধি পাবে, এমনটা মনে করেন হিন্দুধর্মের অনুসারীরা।

নবমীতে এসেই পূজার ষোলোকলা পূর্ণ হয় এবং বিদায়ের সুর বাজে। দশমীতে বিদায় জানানো হয়। এবার নবমীতেই দর্পণে বিসর্জন হয়েছে। শনিবার মহা নবমী তিথিতে বিহিত পূজা ও দর্পণ বিসর্জনের মাধ্যমে মণ্ডপে মণ্ডপে দেবী দুর্গার আরাধনা করেন হিন্দু ধর্মাবলম্বীরা। এদিন সকালে ১০৮টি বেল পাতা, আম কাঠ, ঘি দিয়ে যজ্ঞের মাধ্যমে দেবী দুর্গার কাছে দেওয়া হয় আহুতি। দশমীর বিহিত পূজা শেষে দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।

পূজা দিতে আসা ভক্তরা বলেন, আমাদের সব কষ্ট দূর করে দেবী দুর্গা চলে যাবেন। এক বছর পর মা আবার আসবেন। মায়ের কাছে দেশের জন্য কল্যাণ কামনা করেছি। তিনি যেন উন্নতি আর প্রগতিতে আমাদের জীবন ভরিয়ে দেন। বিশ্বজুড়ে যেন শান্তি ফিরে আসে। বন্ধ হয় মানুষে মানুষে সব হানাহানি।

Daily World News

দুর্গোৎসবের  সমাপনী ও বিজয়া দশমী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার

দুর্গোৎসবের  সমাপনী ও বিজয়া দশমী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার

//এম মুরশীদ আলী, রূপসা/

রূপসার তিলক কুদির বটতলা শ্মশান কালী মন্দির কর্তৃক আয়োজিত শারদীয় দুর্গোৎসবের সমাপনী ও বিজয়া দশমী উপলক্ষে আলোচনা সভা গত ১৩ অক্টোবর সকালে মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন- খুলনা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) মো. হাফিজুর রহমান।

এ সময় সম্মানিত অতিথি ছিলেন রূপসা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মনিরুল ইসলাম।

মন্দির কমিটির আহবায়ক ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- রূপসা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনসার আলী বিশ্বাস, কালাম গোলদার, ইউনিয়ন বিএনপি সদস্য সচিব দিদারুল  ইসলাম, রূপসা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু, সাধারন সম্পাদক সাংবাদিক  কৃষ্ণ গোপাল সেন, রূপসা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি গণেশচন্দ্র পাল।

মন্দির কমিটির সদস্য সচিব পরিতোষ দত্তের পরিচালনায় বক্তৃতা করেন-  সেলিম রেজা, জামায়াত নেতা মনিরুল ইসলাম, মাসুম রেজা, মঞ্জু শিকারী, জাহাঙ্গীর হোসেন, শাহিন ভূইয়া, মাসুম হাওলাদার, দেবপ্রসাদ পাল, তাপস কুমার দে, মলয় কুমার ঘোষ, উজ্জ্বল কুমার মিত্র, প্রশান্ত কুমার সাহা, বিধানচন্দ্র পাল, শামিম মোল্যা, ফরহাদ হোসেন, কবির শেখ, ইমরান খন্দকার, মহব্বত শেখ, ইকরাম, জামিল মিজান, সাইফুল আলী, আকরাম রাজু, শাওন ভূইয়া, নুর, মাহাবুবুর রহমান, আলামিন, শাকিল প্রমূখ।

মণ্ডপে মণ্ডপে দুর্গোৎসব || রূপসায় আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তার জন্য প্রস্তুত

//এম মুরশীদ আলী, রূপসা//

“দোলায় এসে দেবী ঘোটকেই যাবেন” এ উপলক্ষে রূপসায় শারদীয় দুর্গোৎসব ৭৪টি মণ্ডপে শুরু হলো। যা সনাতন ধর্মাবলম্বীদের জন্য সবচেয়ে বড় উৎসব। এ জন্যে মন্দির এলাকায় প্রশাসনিকভাবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। পূজার উৎসব বিজয়া দশমী বিহিত পূজা সমাপনে বিসর্জন প্রশস্তা পূজার মধ্যে শেষ হবে।

এ ব্যাপারে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু জানান- রূপসা উপজেলার ৫টি ইউনিয়নে ৭৪টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা ৯ অক্টোবর থেকে অনুষ্ঠিত হচ্ছে। তারমধ্যে আইচগাতী ইউনিয়নে ১০টি, শ্রীফলতলা ইউনিয়নে ৭টি, নৈহাটী ইউনিয়নে ১২টি, টিএসবি ইউনিয়নে ১০টি ও ঘাটভোগ ইউনিয়নে ৩৫টি মণ্ডপে হচ্ছে এ পূজা।

উপজেলা আনসার ও ভিডিপি ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপুল গাজী জনান- রূপসায় অধিক গ্রুরুত্বপূর্ন ২৬টি মন্দিরে ৮ জন করে আনসার ও ভিডিপি নিরাপত্তার জন্য থাকবে। তাদের মধ্যে আনসার প্লাটুন কমান্ডার ১ জন, সহকারী প্লাটুন কমান্ডার ১ জন, তাছাড়া ভিডিপি পুরুষ সদস্য ৪ জন ও মহিলা সদস্য ২ জন থাকবে।

বাকি মন্দির গুলিতে ৬ জন করে নিরাপত্তার জন্য থাকবে। তাদের মধ্যে আনসার সহকারী প্লাটুন কমান্ডার ১ জন, ভিডিপি পুরুষ সদস্য ৩ জন ও মহিলা সদস্য ২ জন থাকবে। এ সকল সদস্যদের গত ৮ অক্টোবর উপজেলা আনসার-ভিডিপি কার্যালয়ে পূজার ৫ দিন দিবারাত্রে কঠোর প্রহর ও নিরাপত্তা বিষয়ে ট্রেনিং ও ব্রিফিং প্রদান করা হয় এবং উপযুক্তদের পূজার মন্দিরে দায়িত্ব প্রদান করা হয়েছে।

আইন শৃঙ্খলা সম্পর্কে রূপসা থানায় গত ৮ অক্টোবর সকালে পুলিশ ও আনসার-ভিডিপি সদস্যদের বিভিন্ন বিষয়ে অবহতি করেন- খুলনা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্তী, রূপসা ক্যাম্প কমান্ডার ক্যাপটেন নাহিদুল ইসলাম নাবির, রূপসা থানা ওসি তদন্ত (ভারপ্রাপ্ত ওসি) মো. মনিরুল ইসলাম। তাঁনরা বলেন- এ বছর রূপসায় ৭৪টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এখানে দর্শনার্থীরা যাতে শান্তিপূর্ণভাবে প্রতিমা দর্শন করতে পারে, সে জন্য স্বেচ্ছাসেবক দল দায়িত্ব পালন করছেন। পাশাপাশি পূজা শান্তিপূর্ণভাবে সম্পন্নের লক্ষ্যে আনসার-ভিডিপি, টহল পুলিশ সহ সাদা পোষাকে পুলিশ, র‌্যাবের ভ্রাম্যমান টীম এবং সেনাবাহিনী মাঠে কাজ করবে বলে জানান।