বিদেশে যেতে ইচ্ছুক শ্রমিকদের অর্থ যোগান প্রসঙ্গে প্রধানমন্ত্রীর পরামর্শ

//নিউজ ডেস্ক//

বিদেশে যেতে ইচ্ছুক শ্রমিকেরা যাতে প্রতারিত না হন, সে জন্য এ–সংক্রান্ত বিষয়গুলো আরও স্বচ্ছ করা এবং এ বিষয়ে ব্যাপক প্রচার চালাতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে তিনি বিদেশে যেতে জমি বিক্রি না করে প্রয়োজন হলে প্রবাসীকল্যাণ ব্যাংকের মাধ্যমে ঋণ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় এ নির্দেশ ও আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি ভার্চ্যুয়াল বৈঠকে সভাপতিত্ব করেন। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রধানমন্ত্রী বিশেষভাবে নির্দেশনা দিয়েছেন বিদেশে যে লোকজন যাবেন, তা ভেরি প্রিসাইজ ও ট্রান্সপারেন্ট করে দিতে এবং টেলিভিশন, রেডিও, গণমাধ্যমে ব্যাপক প্রচার করে দেওয়ার জন্য। মানুষকে বলতে হবে, এরা হলো কর্তৃপক্ষ এবং এই পরিমাণ টাকা লাগবে। আর যদি টাকার প্রয়োজন হয়, তাহলে প্রবাসীকল্যাণ ব্যাংকের মাধ্যমে যেন ঋণ নিয়ে যান।

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, যে শ্রমিকেরা বিদেশে যাবেন, তাঁরা যেন প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় বা তাদের অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ রাখেন। কোনোভাবেই যেন তাঁরা অতিরিক্ত টাকা না দেন। অনেকে না জেনে পেমেন্ট করে দেন, সে জন্য মন্ত্রিসভা প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে পরামর্শ দিয়েছে।

শ্রমিকেরা যাতে জমি বিক্রি না করে প্রবাসীকল্যাণ ব্যাংক থেকে ঋণ নিয়ে যান, সে বিষয়ে উৎসাহ দিতে মন্ত্রিসভা বলেছে। এতে সুবিধা হবে, ব্যাংক নিয়োগ ঠিক আছে কি না, সেটি নিশ্চিত না হয়ে টাকা দেবে না। সে ক্ষেত্রে ওই ব্যক্তিও একটি সুরক্ষা পাবেন।

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, আলোচনায় এসেছে, দালাল শ্রেণির লোকজনের খপ্পরে পড়ে কয়েকজন বাড়িঘর বিক্রি করে তিন–চার লাখ টাকা করে দিয়ে মালয়েশিয়ায় গেছেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে নিঃস্ব হয়ে ফেরত এসেছেন তাঁরা। ওই টাকাও দুই বছরে তুলতে পারেননি। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে, এগুলো যাতে ব্যাপকভাবে প্রমোশন ও ক্যাম্পেইন করে মানুষকে জানানো হয়, যাতে মানুষ প্রতারিত না হন।

মন্ত্রিপরিষদ সচিব জানান, বৈঠকে আলোচনা হয়েছে, প্রধানমন্ত্রীও বলেছেন, দেশে ১০০টি শিল্প পার্ক হচ্ছে বেজা ও অন্যদের। অনেক জায়গায় শ্রমিক পাওয়া যাচ্ছে না। সে জন্য এটাও যেন প্রচারে আনা হয়।

পড়ুল দৈনিক বিশ্ব

English Dainikbiswa

হাইমচরে সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবক মুুলক কাজে যুবকদের ভূমিকা জনসচেতনতামুলক প্রশিক্ষণ

 

প্রধানমন্ত্রী মানুষের বাসস্থান ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে কাজ করছেন : এমপি পত্নী সারমিন সালাম

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

খুলনা -৪আসনের সংসদ সদস‍্যের সহধর্মিনী সারমিন সালাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের প্রয়োজনীয় খাদ্য নিশ্চিত করেছেন। দেশে কেউ না খেয়ে থাকে না। প্রধানমন্ত্রী মানুষের বাসস্থান ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে কাজ করছেন। ঘরহীনকে ঘর দিচ্ছেন, এ দেশে কেউ আর ঘরহীন থাকবে না।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য মহিলাদের আরও সোচ্চার হতে হবে।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, যাবেই ইনশাল্লাহ। দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে কোনো অপশক্তি পারবে না।
এমপি সালাম মুর্শিদী ও আমি তিন উপজেলায় দলের সদস্য ছাড়া সকল শ্রেণীপেশার মানুষের বিপদ-আপদে সার্বিক সহযোগিতা করে যাচ্ছি। আগামী নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জয় লাভ করার জন‍্য সকল ভেদাভেদ ভুলে ঐক‍্যবন্ধ হয়ে কাজ করার আহবান জানান

আজ ৫ ফেব্রুয়ারি শনিবার বিকালে এমপি সালাম মুর্শেদীর খুলনাস্থ দলীয় কার্যালয়ে রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলার মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের সকল নেতৃবৃন্দের মাঝে এমপি সালাম মূশের্দী ও সারমিন সালামের নিজস্ব অর্থায়নে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে জুম কনফারেন্স এর মাধ‍্যমে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

জেলা আওয়ামী লীগের সদস্য ও দিঘলিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামসুন্নাহার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ আব্দুস সালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক মোঃ মোতালেব হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব,এমপির প্রধান সমন্বয়কারী যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজা সুলতানা, সাংগঠনিক সম্পাদক রিনা পারভিন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন, আওয়ামীলীগ নেতা মিয়া আরিফ হোসেন, সালাম মূশের্দী সেবা সংঘের টিম লিডার সামসুল আলম বাবু, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মঈন উদ্দীন, আবদুল্লাহ আল মামুন, তেরখাদা উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি আনজুয়ারা সুমি, সাধারণ সম্পাদক, তাহিরা নয়ন, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আকলিমা খাতুন তুলি, শারমিন সুলতানা রুনা, রিক্তা আকতার, মাধুরী সরকার, মমতা হেনা জোসনা, খাদিজা বেগম,হাসিনা বেগম,দিপালী মালী, নাদিয়া খানম,হাওয়া জান বেগম, সামিনা বেগম,ফিরোজা বেগম,আনোয়ারা বেগম, ইউপি সদস্য সামিরুল বেগম, ফিরোজা বেগম, স্বপ্না রানী পাল, লিপিকা রানী দাস,হোসনে আরা পারভীন হেনা, নাসিমা কবির, রোমেছা বেগম, পাখি রানী বিশ্বাস, তমা রানি ধর, সেলিনা বেগম,বেবি মজুমদার, স্বপ্না বেগম, পারভীন বেগম, আসমা বেগম, রোমেছা বেগম, জেসমিন আকতার, সেবা সংঘের তরিকুল ইসলাম,শিমুল শেখ, ছাত্রলীগের রিয়াজ প্রমূখ।

পড়ুন দৈনিক বিশ্ব

বাঁশখালী পুকুরিয়ায় চৌমুহনী ফুটবল ফেডারেশনের টুর্নামেন্টের সেমিফাইনাল সম্পন্ন

 

সার্চ কমিটিতে কে কে মনোনীত হলেন

//অনলাইন নিউজ//

বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৬ সদস্যের সার্চ কমিটি গঠন করেছেন রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদ।

শনিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বিচারপতি ওবায়দুল হাসান:

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে দেশব্যাপী পরিচিত পান বিচারপতি ওবায়দুল হাসান। পরে তিনি ২০২০ সালের ৩ সেপ্টেম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ লাভ করেন। আগের দুই সার্চ কমিটিতেও সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন বিচারপতি ওবায়দুল হাসান।

বিচারপতি ওবায়দুল হাসানের গ্রামের বাড়ি নেত্রকোণা জেলার মোহনগঞ্জ থানাধীন ছয়াশী হাটনাইয়া গ্রামে। তার বাবা ডা. আখলাকুল হোসাইন আহমেদ ১৯৭০ সালের নির্বাচনে নেত্রকোনার মোহনগঞ্জ আসনে প্রাদেশিক পরিষদ সদস্য নির্বাচিত হন। তিনি নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সহ সভাপতির দায়িত্ব পালন করেন।

বিচারপতি ওবায়দুল হাসান শাহীনের ছোট ভাই সাজ্জাদুল হাসান প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব-১ (পিএস) হিসেবে দায়িত্বপালন করেছেন।

বিচারপতি ওবায়দুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয় হতে বিএসএস.(অনার্স), এমএসএস (অর্থনীতি), এলএলবি ডিগ্রি অর্জন করেন।

বিচারপতি এসএম কুদ্দুস:

২০২০ সালের ২৯ মে হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পান রাজবাড়ীর  কৃতি সন্তান বিচারপতি এসএম কুদ্দুস। এর আগে ঢাকা জেলা ও দায়রা জজ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

মুসলিম চৌধুরী:

বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করছেন মুসলিম চৌধুরী। চট্টগ্রামে ১৯৫৯ সালে জন্মগ্রহণ করা মুসলিম চৌধুরী সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

মোহাম্মদ মুসলিম চৌধুরী ৩ অক্টোবর ২০১৭ তারিখে সচিব হিসেবে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে যোগদান করেন। তিনি ১৯৮৪ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডারে যোগদান করে কন্ট্রোলার জেনারেল অব অ্যাকাউন্টস, কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স এবং অর্থ বিভাগের উপসচিব, যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞান বিষয়ে বিকম (সম্মান) ও এমকম এবং যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিংয়ে ডিসটিংশনসহ এমএসসি ডিগ্রি অর্জন করেন।

সোহরাব হোসাইন:

বাংলাদেশ সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন সোহরাব হোসাইন। বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা মোহাম্মদ মো. সোহরাব হোসাইন শিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ সরকারের বিভিন্ন পদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এর আগে, তিনি তিনি শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, বিসিএস প্রশাসন একাডেমির রেক্টরসহ নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবন থেকেই তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে জড়িত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক দল ও নাট্যচক্রের সদস্য ছিলেন।

ছহুল হোসাইন:

২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনার ছিলেন ছহুল হোসাইন। মেয়াদ শেষ হওয়ার পর থেকে তিনি অবসরে রয়েছেন। সিলেটের কাজিটুলায় জন্মগ্রহণকারী ছহুল হোসাইন দীর্ঘদিন জজশিপে চাকরি করেছেন। তিনি জেলা জজ হিসেবে দেশের বিভিন্ন জেলায় দায়িত্ব পালন করেন। এছাড়া আইন সচিব হিসেবেও তিনি কর্মরত ছিলেন।

গত নির্বাচনে সিলেট-১ আসন থেকে নৌকার প্রার্থী হওয়ার জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন। কিন্তু ওই আসনে মনোনয়ন পান জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন। তিনি নির্বাচিত হয়ে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক:

কথাসাহিত্যিক অধ্যাপক সৈয়দ আনোয়ারা সৈয়দ হক একজন মনোরোগ বিশেষজ্ঞ। উপন্যাসে অবদানের জন্য তিনি ২০১০ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। পারিবারিক জীবনে তিনি সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের স্ত্রী।

আনোয়ারা ১৯৪০ সালের ৫ নভেম্বর যশোর জেলার চুড়িপট্টি গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৫৯ সালে আনোয়ারা ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন। তিনি ইংরেজি সাহিত্যে পড়তে চাইলেও তার বাবার আগ্রহে তাকে মেডিকেলে ভর্তি হতে হয়। ১৯৬৫ সালে তিনি এমবিবিএস পাস করেন। পরে ১৯৭৩ সালে উচ্চ শিক্ষার জন্য লন্ডন যান। তিনি সেখান থেকে ১৯৮২ সালে মনোবিজ্ঞানে এমআরসি ডিগ্রী লাভ করেন।

১৯৮৪ সালে ঢাকা মেডিকেল কলেজে মনোরোগ বিভাগে সহকারী প্রভাষক হিসেবে যোগ দেন। ১৯৮৯ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত তিনি জাতীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের পরিচালকের দায়িত্ব পালন করেন। পরে ১৯৯৩ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত ছিলেন ঢাকার মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটের পরিচালক ও প্রভাষক। ১৯৯৮ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে অবসর নেন।

১৯৬৫ সালের ১৯ নভেম্বর তিনি সৈয়দ হকের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। সৈয়দ হক ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। সূত্র: যুগান্তর।

পড়ুল দৈনিক বিশ্ব

English Dainikbiswa

চট্টগ্রামের বাঁশখালীতে অটোপার্টস এণ্ড ব্যাটারী হাউস এর শুভ উদ্বোধন

বাঁশখালী জালিয়াঘাটা মরহুম নজির আহমদ স্মতি সংসদের উদ্যোগে পবিত্র মিলাদুন্নবী (সাঃ) মাহফিল

।।।চট্টগ্রাম প্রতিনিধি।।

বাঁশখালী সরল ইউনিয়নের জালিয়াঘাটা মরহুম নজির আহমদ স্মতি সংসদের উদ্যোগে ২য় তম পবিত্র মিলাদুন্নবী (দঃ ) ও ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার ৩ ই ফেব্রয়ারী শাহ মজিদিয়া (রঃ) মাদ্রসা ও হেফজখানার সুপার মাওলানা মুহাম্মদ ওসমান গনি শিকদার, এর সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা ছিলেন, জামির রজবিয়া আজিজিয়া রহমানিয়া সুন্নিয়া ফাযিল ডিগ্রী মাদ্রসার আরবী প্রভাশক মাওলানা মুহাম্মদ খাইরুল বশর হক্কানী, উদ্বোধক ছিলেন, সরল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রশিদ আহমদ চৌধুরী,প্রধান ওয়ায়েজ,মিডিয়া ব্যাক্তিত্ব ক্বারী মাওলানা শামিম হুসাইন রেজা, মাহফিলে বিশেষ অথিতি ছিলেন, ইউপি সদস্য রশিদ আহমদ, শিক্ষক মাওলানা আবু বক্কর আল কারেরী,সরল ১নং ওয়াড যুবলীগের সভাপতি হারুনুর রশিদ, আয়োজক ফরিদ আহমদ,সাইফুল ইসলাম সিরাজী,ব্যাবসায়ী কামাল উদ্দীন, কোরআন তেলোয়াত মোহাম্মদ রিদয় ও মোহাম্মদ রিদওয়ান প্রমূখ।

যুক্তরাষ্ট্র আর নিষেধাজ্ঞা দেবেনা – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম

//অনলাইন নিউজ//

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আর বাড়াবার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেন, যুক্তরাষ্ট্র আর নিষেধাজ্ঞা দেবে না। অন্য কোথাও এর প্রভাব পড়বে না। গত ১০ ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্রের দিক থেকে আমরা যে সাড়া পেয়েছি তাতে আর নিষেধাজ্ঞার কোনো আশঙ্কা দেখি না।

প্রতিমন্ত্রী বলেন, ১০ ডিসেম্বর যুক্তরাষ্ট্র যখন র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে তখন থেকেই আমরা এ বিষয়ে কাজ করছি। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ও ট্রেজারি বিভাগের কাছে চিঠি দিয়ে কারণ জানতে চেয়েছি। তারা আমাদের চিঠির উত্তর দেবে। যুক্তরাষ্ট্রের মতো বন্ধু দেশের কাছে প্রত্যাশা করতেই পারি, তারা এর বিস্তারিত কারণ আমাদের জানাবে। এজন্য আমরা তাদের অনুরোধ করেছি।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

এক প্রশ্নের উত্তরে শাহরিয়ার আলম বলেন, মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে কেউ কেউ সস্তা রাজনীতি করতে চাইছেন। বিএনপি নেতা মির্জা ফখরুল বলছেন, ‘এবার জাতিসংঘ নিষেধাজ্ঞা দেবে’। কেউ বলছেন- ‘ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা দেবে’। এভাবে অপপ্রচার চালানো হচ্ছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে নিষেধাজ্ঞা আর বাড়াবে না বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে আমাদের আলাপ হয়েছে। রাষ্ট্রদূত জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টের একজন সদস্য, যিনি নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন, সেটা তার ব্যক্তিগত মতামত। শাহরিয়ার আলম বলেন, আওয়ামী লীগ মনে করে না, টিপিক্যাল লবিস্টের প্রয়োজন আছে। বিএনপির মতো লুকিয়ে কিছু করব না। জনগণের কাছে সম্পূর্ণ জবাবদিহিতা থাকবে। গোপন এজেন্ডা থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।

প্রসঙ্গত, গত বছরের ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। পৃথকভাবে এই নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট ও পররাষ্ট্র দপ্তর।

এই নিষেধাজ্ঞার পর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে র‍্যাবকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি জেনারেল জ্যঁ পিয়ের ল্যাকোঁয়ারকে চিঠি দেয় আন্তর্জাতিক ১২টি মানবাধিকার সংস্থা।

র‍্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় বাংলাদেশ অসন্তোষ জানিয়েছে। ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলারকে গত ১১ ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে ঢাকার অসন্তোষের কথা জানানো হয়।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে চিঠিও দিয়েছেন ড. মোমেন। এর এক সপ্তাহের মধ্যেই পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনকে ফোন করে এ বিষয়ে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

English Dainikbiswa

পড়ুল দৈনিক বিশ্ব

চাঁদপুরের মতলবে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষ: নিহত ৪

চাঁদপুরের হাইমচরে ৬০০০ পারিবারের মাঝে সাইলো (বিজ সংরক্ষণ পাত্র) বিতরণ

//মোঃ হোসেন গাজী, চাঁদপুর//

মুজিববর্ষ উপলক্ষে দুর্যোগপ্রবণ এলাকায় ৩ লাখ পারিবারের মাঝে সাইলো (বিজ সংরক্ষণ পাত্র) বিতরণের উদ্যোগে নিয়েছে সরকার। পরিবার পর্যায়ে খাদ্যশস্য সংরক্ষণের সক্ষমতা বাড়াতে এসব সাইলো তৈরি ও বিতরণের টার্গেট নিয়েছে শেখ হাসিনা সরকার।

এরই মধ্যে খাদ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ কাজ শুরু করে দিয়েছে। এর আগেও সরকার একই উদ্দেশ্যে দুর্যোগপ্রবণ ১৯ জেলার ৬৩ উপজেলার ৫ লাখ দরিদ্র পরিবারের মধ্যে বিনামূল্যে  পারিবারিক সাইলো বিতরণ করেছে।

এর আগে ২০১৮ সালের ৬ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঝালকাঠি জেলা সদর, কাঁঠালিয়া ও নলছিটি উপজেলায় পারিবারিক সাইলো বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এদিকে ৫ হাজার মেট্রিক টন ধারণক্ষমতাসম্পন্ন আরও ২০০টি সাইলো দিয়েছেন এ সরকার।

এরই ধারাবাহিকতায় চাঁদপুর জেলার হাইমচর উপজেলার ৬টি ইউনিয়নের ৬০০০ পরিবারের মাঝে পারিবারিক সাইলো ( বিজ সংরক্ষণ পাত্র)  বিতরণ করা হয়েছে।

৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে হাইমচর উপজেলা পরিষদ মাঠে সাইলো বিতরণের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নূর হোসেন পাটওয়ারী, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন ২নং আলগী উত্তর ইউনিয়ন পরিষদের সচিব মোঃ  আজহারুল ইসলাম গাজী সহ উপজেলা খাদ্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন

সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়: বিভাগীয় কমিশনার মো: ইসমাইল হোসেন

//আ. রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

খুলনা বিভাগীয় কমিশনার মো: ইসমাইল হোসেন বলেছেন, সরকার কৃষি বান্ধব সরকার। কৃষির ক্ষেত্রে  সফলতা বাড়ানোর জন্য প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের আধুনিক কৃষক হিসেবে গড়ে তুলার কাজ চলছে।

কৃষক যাতে উৎপাদিত ফসল বিশেষ করে শাকসবজি দেশের বিভিন্ন অঞ্চল  পৌঁছাতে পারে সেই জন্য আমরা নানামুখী উদ্যোগ নিয়েছি।

আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। এক্ষেত্রে কেউ প্রত্যক্ষ কেউ পরোক্ষভাবে কাজ করছেন। তিনি বলেন, জনপ্রতিনিধি থেকে শুরু করে সরকারি কর্মকর্তা-কর্মচারী সকলেই নিজ নিজ দায়িত্ব পালন করলে দেশের মানুষ উপকৃত হবে।

দেশের মানুষকে ভালো রাখার জন্য করোনার এই মহামারির মধ্যেও সকলের জন্য সরকার কাজ করেছেন। এ জন্য বর্তমানে দেশের স্বাস্থ্য সেবায় সুবাতাস বইছে।

তিনি ১ ফেব্রুয়ারী বেলা ১১ টায় রূপসা অফিসার্স ক্লাবে  ফসলের বন্ধু পোকা সংরক্ষণ এবং পোকা দমনে সবুজ প্রযুক্তির ব্যবহার বিষয়ক সাত দিনের এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

খুলনা শহরে অ্যাডমিনিস্ট্রেটিভ কনভেনশন সেন্টার নির্মাণ প্রকল্পের আওতায় এ  প্রশিক্ষণ কর্মশালায় আয়োজিত অনুষ্ঠানে ষভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মারুফুল আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার উপ-পরিচালক মোঃ হাফিজুর রহমান, রূপসা উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা, ভারপ্রাপ্ত উপজেলা নিবার্হী অফিসার সাজ্জাদ হোসেন। বক্তৃতা করেন  থানা অফিসার ইনচার্জ সরদার মোশারফ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরিদুজ্জামান, ভাইচ চেয়ারম্যান আবদুল্লাহ যোবায়ের,উপজেলা প্রকৌশলী এস এম ওয়াহিদুজ্জামান, ইউপি চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান,  কৃষক ইদ্রিস গোলদার ও নারী কৃষক চন্দ্রা বৈরাগী। এসময় কৃষকদের মাঝে বিভিন্ন  কৃষি উপকরণ বিতরণ করা হয়।

পড়ুল দৈনিক বিশ্ব

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে থ্রি হুইলার মালিক সমিতির অফিস উদ্বোধন

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের সেবক হয়ে কাজ করে যাচ্ছেন: সালাম মূশের্দী এমপি

খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের সেবক হয়ে কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনগণের পাশে থাকে যেমন সহযোগিতা করেছেন তেমনি তার সুযোগ‍্য কন‍্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় মানুষের পাশে রয়েছেন। দেশে বিধবা ও বয়স্ক ভাতাসহ সকল ধরনের ভাতা তিনি চালু করেছেন।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীনদের বসবাসের জন‍্য বিনামূল্যে ঘর বিতরণ করেছেন। যা চলমান রেখেছেন। শেখ হাসিনার ক্ষুদ্র কর্মী হিসাবে রূপসা,তেরখাদা ও দিঘলিয়া বাসীর নিকট প্রধান মন্ত্রীর সকল কর্মকান্ড ঘরে ঘরে পৌঁছে দিতে চাই।

দেশের উন্নয়নের জন্য সকল ভেদাভেদ ভুলে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। শীত ও করোনা যতদিন থাকবে সালাম মুর্শেদী সেবা সংঘের মাধ‍্যমে ততদিন বাংলাদেশ আওয়ামী লীগের সেবা ততদিন অব্যাহত থাকবে।

মঙ্গলবার (২৫ জানুয়ারী) বিকালে এমপি’র খুলনাস্থ দলীয় কার্যালয় রূপসা উপজেলার নৌকা মাঝি, ভ্যান চালক সমিতি, নৃ-ত্বাত্তিক জনগোষ্ঠী, মোটর শ্রমিক, গৃহ নির্মাণ শ্রমিক, হ্যান্ডলিং শ্রমিক,ক্লাব কর্মচারী,জেলখানা ঘাট,ফেরি কর্মচারী,মাহিন্দ্রা ও মাইক্রো চালক সদস্যদের মাঝে নিজস্ব অর্থায়নে শীতবস্ত্র বিতরণ অনুষ্টানে জুম কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কামাল উদ্দিন বাদশা’র সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মোতালেব হোসেন এর পরিচালনায়
বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আ: সালাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ মোরশেদুল আলমবাবু, আলহাজ্ব নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা।

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক, রবিউল ইসলাম বিশ্বাস,
জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবিএম কামরুজ্জামান, এমপির প্রধান সমন্বয়কারী যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি, উপজেলা আওয়ামী লীগ নেতা মিয়া আরিফ হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিনা পারভিন,
উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রুহুল আমিন রবি, সাধারণ সম্পাদক রাজিব দাস টাল্টু, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আকলিমা খাতুন তুলি, সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুনা, ফরিদ শেখ, ইউপি সদস‍্য আনিচুর রহমান মিঠু, মিরাজ মল্লিক, সালাম মুর্শেদী সেবা সংঘের টিম লিডার সামছুল আলম বাবু, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মো: মঈন উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, যুবলীগ নেতা আশিষ রায়, প্রদীপ বিশ্বাস, সরদার জসিম উদ্দীন, স্বেচ্ছাসেবকলীগ নেতা শিমুল শেখ, প্রশান্ত দে, ছাত্রলীগের রিয়াজ প্রমূখ।

।।খুলনা ব্যুরো।।

পড়ুন দৈনিক বিশ্ব

ডুমুরিয়ায় তেল জাতীয়  ফসলের উৎপাদন বৃদ্ধি শীর্ষক মাঠ দিবস

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বীর মুক্তিযোদ্ধা আঃ সামাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মাহাবুব আলম ,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নপর রাজোর বাকালি পাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আঃ সামাদ (২৪ জানুয়ারি সোমবার ) দুপুরে নিজ বাড়িতে অসুস্থবস্থায় মৃত্যু বরণ করেন। (ইন্না লিল্লাহে…রাজেউন) তিনি দীর্ঘদিন ধরে দূরারোগ্যে ভুগছিলেন।

তিনি ২ স্ত্রী,৪ ছেলে ২ মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। এদিন বিকাল ৫ টা ১৫ মিনিটে তার রাষ্ট্রীয় মর্যাদা সম্পন্ন হয়

এ সময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) ইদ্রজিৎ সাহা, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, বাচোর ইউনিয়ন আ’লীগ সভাপতি আনোয়ারুল ইসলাম ও থানা পুলিশ।পরে তাকে স্থানীয় মাদ্রাসা মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।তাঁর মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড গভীর শোক প্রকাশ করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর উন্নয়ন ও সমৃদ্ধি এনে দেশকে বিশ্বের কাছে মর্যাদাশীল দেশে পরিনত করেছ: সালাম মূশের্দী এমপি

খুলনা-৪ আসনের সংসদ সদস‍্য আব্দুস সালাম মূশের্দী বলেছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু একটি নাম নয়। তিনি বাঙ্গালীর চিন্তা ও প্রেরণার উৎস। বাঙ্গালীর যত সফলতা ও অর্জন তার মূলে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অবিচ্ছেদ্য। তাঁর কর্ম ও আদর্শ চিরকাল আমাদের মাঝে বেঁচে থাকবে।

বঙ্গবন্ধুর নামকে নয় তাঁর কর্ম ও চিন্তাধারাকে ভালবাসতে হবে। তিনি ছিলেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ শাসক ও রাষ্ট্র নায়ক ছিলেন।

তিনি আরো বলেন, বঙ্গবঙ্গু’র সুযোগ‍্য কন‍্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে করোনা মহামারিটি বাংলাদেশে অন্যান্য দেশের মতো মারাত্মকভাবে আঘাত হানতে পারেনি।

আমরা এই মহামারি থেকে খুব দ্রুত উত্তরণ করছি এবং এক দশক আগে আমাদের যে অর্থনৈতিক পুনরুত্থান ঘটেছিল, তা সচল রেখে একটি ভালো অবস্থানে পৌঁছতে সক্ষম হই।

সরকার দৃশ্যমান কাজ করছে। আমরাও তার প্রতিনিধি হয়ে সরকারের পাশাপাশি দৃশ্যমান কাজ করব।

মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের কোন জায়গা বাংলাদেশে হবেনা। সকলকে একত্রিত হয়ে এদের পরিহার করতে হবে।

সরকারকে বিব্রত করার চেষ্টা করছে একটি কুচক্রী মহল। সরকার বিরোধীদের কোন প্রকার ছাড় দেওয়া হবে না।
শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে দেশকে উন্নয়ন ও সমৃদ্ধি এনে দেশকে বিশ্বের কাছে মর্যাদাশীল দেশে পরিনত করেছ।

আইনশৃংখলা বিগত সরকারের শাসন আমল থেকে অনেকটাই ভাল থাকায় দেশের মানুষ নির্ভয়ে চলাচল করছে।

রূপসা উপজেলা মাসিক আইন শৃংখলা ও সমন্বয় কমিটির সভা ২৪জানুযারী (সোমবার) বেলা ১১টায় ইউএনও কক্ষে অনুষ্টিত হয়।

সহকারী কমিশন ভূমি মো:সাজ্জাদ হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম‍্যান কামাল উদ্দিন বাদশা, ভাইস চেয়ারম‍্যান আবদুল্লাহ যোবায়ের, ফারহানা আফরোজ মনা, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা: শফিকুল ইসলাম,থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন,কৃষি কর্মকর্তা মো:ফরিদুজ্জামান।

এসময় বক্তৃতা করেন মাধ‍্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভিন, উপজেলা প্রকৌশলী এস এম ওয়াহিদুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আরিফ হোসেন, মাধ‍্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভিন, বন কর্মকর্তা মুজিবুর রহমান, সমবায় কর্মকর্তা প্রশান্ত ব‍্যানার্জী, জনস্বাস্থ‍্য প্রকৌশলী শেখ মো: রাসেল, ইউপি চেয়ারম‍্যান অধ‍্যাপক আশরাফুজ্জামান বাবুল, আলহাজ্ব এসহাক সরদার, মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, রুপসা প্রতিনিধি গোলাম হোসেন ডালিম সহকারী শিক্ষা কর্মকর্তা মন্ডল মধু সুদন, সহকারী মৎস‍্য কর্মকর্তা লিয়াকত আলী, আনসার ভিডিপি কর্মকর্তা আজিজা বেগম,আওয়ামীলীগ নেতা আ:মজিদ ফকির, সৈয়দ মোরশেদুল আলম বাবু, এস এম হাবিব,আজিজুল হক কাজল, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি শিক্ষক শামসুর রহমান,ইসলামী ফাউন্ডেশন এর মডেল কেয়ারটেকার আব্দুস সালাম, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিনয় হালদার,বাজার কমিটির সভাপতি জুলফিকার আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ,শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

//আ: রাজ্জাক শেখ, খুলনা//

পড়ুন দৈনিক বিশ্ব

মোংলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত