নগদের মালিকানা নিয়ে যে জটিলতা

মোবাইল ফোনে অর্থ লেনদেনের আলোচিত প্রতিষ্ঠান ‘নগদ’-এর মালিকানা নিয়ে আইনগত জটিলতা দেখা দিয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, নগদের ৫১ শতাংশ মালিকানা ডাক বিভাগের হাতে নেয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে। এই প্রক্রিয়ায় আইনি জটিলতা নিরসনের জন্য ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে আগামী সপ্তাহে একটি বৈঠক করবে।

এদিকে, নগদ কর্তৃপক্ষ প্রায় ১৩ হাজার গ্রাহকের অ্যাকাউন্ট বন্ধ করে এসব অ্যাকাউন্টের তথ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দিয়েছে। নগদের উর্ধ্বতন কর্মকর্তারা বলেছেন, সন্দেহজনক লেনদেনের কারণে তারা এটা করেছেন এবং এখন তদন্ত করে অস্বাভাবিক লেনদেন নেই, এমন অ্যাকাউন্ট খুলে দেয়া হচ্ছে।

নগদের ব্যবসা শুরু

নগদ তাদের অর্থ লেনদেনের কার্যক্রম চালানোর আড়াই বছর পর এসে এর মালিকানা এবং ব্যবসা পরিচালনা নিয়ে প্রশ্ন উঠেছে।

থার্ড ওয়েভ টেকনোলজিস নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান ডাক অধিদফতরের একটি চুক্তি করে মোবাইল ব্যাংকিংয়ের অনুমতি নিয়েছিল ২০১৭ সালে। ওই চুক্তি অনুযায়ী বেসরকারি প্রতিষ্ঠাটির সাথে ডাক বিভাগের মুনাফা ভাগাভাগি হয়েছে। কিন্তু ডাক বিভাগের মালিকানা ছিল না।

ডাক বিভাগের ব্র্যান্ড ব্যবহার করে বেসরকারি প্রতিষ্ঠানটি নগদ নামে বাজারে লেনদেন শুরু করে ২০১৯ সালের মার্চ মাসে।

মালিকানা ও নাম পরিবর্তন

গত বছর প্রতিষ্ঠানটিরই নাম পরিবর্তন করে থার্ড ওয়েভের পরিবর্তে নগদ করা হয়েছে। শুরুতে নগদের মালিকানায় যারা ছিলেন, তাদের অনেকে ছেড়ে দেয়ায় মালিকানায় আওয়ামী লীগের দুজন সংসদ সদস্য যুক্ত হন। তারা হলেন নাহিম রাজ্জাক এবং রাজী মোহাম্মদ ফখরুল।

এখন নগদের মোট নয়জন পরিচালক রয়েছেন। এরমধ্যে ছয়জন বাংলাদেশের নাগরিক। যুক্তরাজ্য, কানাডা ও সিঙ্গাপুরের একজন করে নাগরিক আছেন।

মালিকানা নিয়ে জটিলতা কোথায়?

নগদকে সরকারের ডাক বিভাগের প্রতিষ্ঠান হিসাবে প্রচার করা হলেও এর কাগজপত্রে ডাক বিভাগের মালিকানা নেই বলে কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা জানিয়েছেন।

এখন নগদের ৫১ শতাংশ মালিকানা ডাক অধিদপ্তরের কাছে দেয়ার সিদ্ধান্ত নেয়ার পর সরকার তা বাস্তবায়ন করতে গিয়ে আইনগত জটিলতায় পড়েছে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আফজাল হোসেন বলেছেন, সরকারের অধিদপ্তরের সাথে একটি চুক্তির মাধ্যমে একটি বেসরকারি প্রতিষ্ঠানের ডিজিটাল অর্থ লেনদেনের এ ধরনের কার্যক্রমের নজির দেশে নেই।

সেজন্য প্রতিষ্ঠাটিকে কোম্পানি করার ক্ষেত্রে আইনগত সমস্যা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

‘আইনগত জটিলতা নিরসন করে আমরা এটাকে পূর্ণাঙ্গ কোম্পানি করতে চাইছি’, বলেন হোসেন।

সরকার ৫১ শতাংশ এবং থার্ড ওয়েভ টেকনোলজিস ৪৯ শতাংশ মালিকানা ভাগাভাগি করে ‘নগদ সার্ভিসেস পিএলসি’ নামের পাবলিক লিমিটেড কোম্পানি করার কথা সরকার বলছে।

‘নগদের সাথে সরকারের চুক্তি কখনও প্রকাশ করা হয়নি’

বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা জানিয়েছেন, ডাক বিভাগ সর্ম্পকিত আইনে নগদ তাদের কার্যক্রম চালানোর কথা বলেছে।

কিন্তু নগদ অর্থ লেনদেনের পাশাপাশি পেমেন্টের দায়িত্বও পালন করেছে। ফলে কেন্দ্রীয় ব্যাংক অর্থ মন্ত্রণালয় আপত্তি তুলেছে।

কোম্পানি আইনে বিশেষজ্ঞ আইনজীবী ফাউজিয়া করিম বলেন, সেবাদানকারী সরকারি প্রতিষ্ঠান ডাক বিভাগের সাথে চুক্তি করে কোনো বেসরকারি প্রতিষ্ঠান মোবাইল ব্যাংকিং ব্যবসা করছে- এ ব্যাপারে প্রশ্ন তোলার সুযোগ রয়েছে বলে তিনি মনে করেন।

তিনি বলেন, আমাদের দেশে সরকারি প্রতিষ্ঠানের সাথে এ ধরনের চুক্তি যখন হয়, এগুলো সাধারণত প্রকাশ করা হয় না।

‘এসব ক্ষেত্রে কি ধরনের অংশীদারিত্ব থাকছে বেসরকারি প্রতিষ্ঠানের সাথে, এ ব্যাপারে কোনো গেজেটও প্রকাশ করা হয়নি অথবা সংসদ বা অন্য কোনো ফোরামেও আলোচনা করা হয়নি- সে ব্যাপারে জনগণও সচেতন নয়। আমরাও আজকাল প্রশ্ন তুলি না’, বলেন ফাউজিয়া করিম।

ডাক বিভাগ শুধুই ব্র্যান্ড

কাগজপত্রে ডাক বিভাগের কোনো মালিকানা না থাকার অভিযোগ রয়েছে। তবে নগদের কার্যক্রমে ডাক বিভাগকে শুধু ব্র্যান্ড হিসাবে ব্যবহারের অভিযোগ মানতে রাজি নয় কর্তৃপক্ষ।

মোহাম্মদ আফজাল হোসেন বলেছেন, এত দিন মুনাফা ভাগাভাগি করা হতো। সেখানে ডাক বিভাগের ৫১ শতাংশ এবং বেসরকারি প্রতিষ্ঠানটি ৪৯ শতাংশ মুনাফার অংশীদার ছিল।

তিনি উল্লেখ করেন, এখন সরকার মালিকানার শেয়ার নিয়ে একটা পূর্ণাঙ্গ কোম্পানি করছে।

মালিকানা নিয়ে নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদও একইরকম বক্তব্য দিয়েছেন।

নগদের ১৩ হাজার অ্যাকাউন্ট বন্ধ

মালিকানা প্রশ্নে নানা আলোচনার মাঝেই গত কয়েক দিন নগদের ১৩ হাজার গ্রাহকের অ্যাকাউন্ট বন্ধ করে তাদের তথ্য সরকারের ফাইন্যান্সিয়াল ইউনিট এবং পুলিশ-র‍্যাবের কাছে হস্তান্তর করা হয়েছে।

যাদের নগদ অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে, এমন অনেক গ্রাহক মঙ্গলবার ঢাকার রাস্তায় প্রতিবাদ বিক্ষোভ করেছেন।

তাদের একজন নাম পরিচয় প্রকাশ না করার শর্তে বলেন, তাদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা রক্ষা করা হয়নি।

তবে নগদের তানভীর আহমেদ বলেছেন, অস্বাভাাবিক লেনদেনের কারণে তারা এমন ব্যবস্থা নেন।

তিনি যুক্তি দিতে গিয়ে আরো বলেছেন, ‘আমরা গত সপ্তাহে লক্ষ্য করেছিলাম যে দুটি ই-কমার্স সাইট থেকে অস্বাভাবিক রিফান্ড যাচ্ছে বিভিন্ন অ্যাকাউন্টে। ১২-১৩ হাজার অ্যাকাউন্টে আমরা এরকম পেয়েছি। এক দিনে হয়তো ৪০ বার রিফান্ড যাচ্ছে, যেটা অস্বাভাবিক।’

‌‌’আমরা সাময়িকভাবে এই অ্যাকাউন্টগুলো স্থগিত করে ফারদার তদন্তের আগে আমরা আসলে তথ্য ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এবং সাইবার ক্রাইম ইউনিটকে দিয়েছি। এগুলো সাথে সাথে ব্লক না করলে গ্রাহকের অর্থ নিয়ে একটা ঝুঁকি তৈরি হতো’ বলে দাবি করেন নগদের ব্যবস্থাপনা পরিচালক।

তিনি অবশ্য বলেছেন, নিরাপরাধ বা নিরীহ গ্রাহকের অ্যাকাউন্ট বাছাই করে সেগুলো তারা খুলে দিচ্ছেন।

‘প্রথমে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি। এখন আমরা ফাইন্যান্সিয়াল ইউনিটের সাথে তদন্ত করে অস্বাভাবিক লেনদেনে জড়িত নয়, এমন অ্যাকাউন্টগুলো খুলে দিচ্ছি’, বলেন আহমেদ।

এদিকে নগদের মালিকানা নিয়ে আইনগত জটিলতা নিরসনে কেন্দ্রীয় ব্যাংকসহ সরকারের বিভিন্ন পক্ষের মধ্যে আলোচনার পর সর্বশেষ আন্ত:মন্ত্রণালয় বৈঠকও করা হয়েছে।

এখন মন্ত্রণালয় আগামী সপ্তাহে বৈঠকে করে অগ্রগতি পর্যালোচনা করতে চাইছে।

নগদের গ্রাহক প্রায় সাড়ে পাঁচ কোটি। দৈনিক নগদ-এর লেনদেন হচ্ছে ৭৫০কোটি টাকা।

সূত্র : বিবিসি

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

বসিলায় ‘জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘেরাও: আটক ১

জগন্নাথপুর পৌরসভার ২০২১-২০২২ অর্থ বছরের ৫১কোটি ৪১লক্ষ ৩০হাজার টাকার বাজেট পেশ

জগন্নাথপুর পৌরসভার ২০২১-২০২২ অর্থ বছরের ৫১কোটি ৪১লক্ষ ৩০হাজার টাকার প্রস্তাবিত বাজেট পেশ করা হয়েছে। বৈশিক মহামারী করোনা ভাইরাস সংক্রমণের কারণে স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে পৌরবাসীর জন্য কল্যাণমূখী বাজেট ঘোষনা করেন পৌর মেয়র আক্তার হোসেন । জগন্নাথপুর পৌরসভাকে একটি নান্দনিক শহরে রূপান্তরিত করার প্রত্যয় ব্যক্ত করে প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে আয় ১ কোটি ৯১লক্ষ ৩০ হাজার টাকা, উন্নয়ন খাতে আয় ৪৯ কোটি ৫০লক্ষ টাকা এবং মোট আয় দেখানো হয়েছে ৫১ কোটি ৪১লক্ষ ৩০ হাজার টাকা।

এর মধ্যে রাজস্ব ব্যয় দেখানো হয়েছে ১কোটি ৮৮ লাখ ৩০হাজার টাকা, উন্নয়ন ব্যয় দেখানো হয়েছে ৪৯কোটি ৫০লক্ষ টাকা, মোট ব্যায় দেখানো হয়েছে ৫১কোটি ৩৮লাখ ৩০হাজার টাকা।

উদ্বৃত্ত ৩ লক্ষ  টাকা।

গতকাল বুধবার দুপুরে পৌরভবনের সম্মেলন কক্ষে  প্রস্তাবিত বাজেট পেশ উপলক্ষে পৌর সভার মেয়র  আক্তার হোসেনের সভাপতিত্বে ও সচিব সতীশ গোস্বামী’র পরিচালনায়  অনুষ্ঠিত  আলোচনা সভায়র শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জগন্নাথপুর কোর্ট জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন জালালী, আলোচনা সভায় বক্তব্য  রাখেন ৫ নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল হক , প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর কৃষ্ণ চন্দ্র চন্দ, প্রবীণ সাংবাদিক শংকর রায়, সিনিয়র সাংবাদিক  জহিরুল ইসলাম লাল মিয়া, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় যুগ্ন-মহাসচিব রিয়াজ রহমান, সাংবাদিক শাহজাহান মিয়া প্রমূখ। এসময়  জগন্নাথপুর  উপজেলায় কর্মরত সাংবাদিকসহ পৌরসভার কাউন্সিলর , মহিলা কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

//মোঃ রনি মিয়া,  জগন্নাথপুর প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছার নামে একাধিক ফেসবুক আইডি খুলে চাঁদাবাজি

 

অসহায় ও ক্ষুদ্র জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে কাজ করছে পল্লী সঞ্চয় ব্যাংক : আব্দুস সালাম মূর্শেদী এমপি

//আ: রাজ্জাক শেখ,খুলনা প্রতিনিধি//

খুলন-৪ আসনের সংসদ সদস আব্দুস সালাম মূর্শেদী বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এদেশের অসহায় দরিদ্র জনগোষ্ঠীর কথা চিন্তা করে তাদের ভাগ্যোন্নয়নের জন্য সহজ শর্তে ক্ষুদ্র ঋনের ব্যাবস্থা করেছেন পল্লী সঞ্চয় ব্যাংকের মাধ্যমে।

তিনি আরো বলেন, একটি বাড়ী একটি খামার এর মধ্যদিয়ে এখন এটি একটি ব্যাংকের পূর্নাঙ্গ রুপ পেয়েছে। এখান থেকে লোন নিয়ে বাড়ীতে ছোট ছোট খামার করে লাভবান হচ্ছে হাজার হাজার মানুষ।

সোমবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১১টায় দিঘলিয়া উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের  নবনির্মিত ভবনের উদ্ভোদন অনুষ্ঠানে ভিডিও কন্ফারেন্স এর মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দিঘলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম, পল্লী সঞ্চয় ব্যাংক দিঘলিয়ার ম্যানেজার মোঃ হাবিবুর রহমান, উপজেলা সহকারী প্রোগ্রামার সমীর কুমার বিশ্বাস, দিঘলিয়া সদর ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি শেখ আনসার আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান তারেক, সদর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক সৈয়দ জামিল মোর্শেদ মাসুম, সাংবাদিক গাজী জামসেদুল ইসলাম সৌরভ, কিশোর কুমার দে,মোঃ রাজিবুল ইসলাম সহ পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনগণের কাছে আমাদের ভূমিকা প্রশংসনীয়, বরিশাল মেট্রোপলিটন পুলিশ

পুলিশ কমিশনার মহোদয়ের নেতৃত্বে বরিশাল মেট্রোপলিটন পুলিশ এর ভুমিকা প্রশংসনীয় হচ্ছে। আমাদের এই ধারা অব্যাহত রাখতে হবে।অতিরিক্ত পুলিশ কমিশনার বিএমপি।

আজ (০৬) সেপ্টেম্বর সোমবার সকাল ৮ ঘটিকায় অতিরিক্ত পুলিশ কমিশনার সদর-দপ্তর বিএমপি প্রলয় চিসিম পুলিশ লাইন্স বরিশালে মাস্টার প্যারেড পরিদর্শন করেন।

এসময় তিনি বলেন,আমরা পুলিশ কমিশনারের নেতৃত্বে অনেক দূর এগিয়ে আছি, জনগণের কাছে আমাদের ভূমিকা প্রশংসনীয়, এই ধারা অব্যাহত রাখতে হবে।

আমাদের দ্বারা কোন লোক যেন ক্ষতিগ্রস্থ না বা এই দেশ সম্পর্কে বিরুপ মন্তব্য তৈরি না হয়, সে মর্মে আরও পেশাদারিত্বের সাথে কাজ করতে হবে, ক্ষতিগ্রস্থ ভুক্তভোগীকে সঠিকভাবে নির্ভেজাল সেবা নিশ্চিত করতে সবাইকে সতর্কতার সাথে অবশ্যই স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে সাবধানে থেকে কাজ করতে হবে,

এ বিষয়ে কমিশনার মহোদয়ের কঠোর নির্দেশনা রয়েছে।

প্রতি সপ্তাহে এই মাস্টার প্যারেড চলমান থাকবে, মাস্টার প্যারেড ডিসিপ্লিন এর সহায়ক ভূমিকা পালন করে, একই সাথে বাজে দৃষ্টিভঙ্গী, দুর্নীতি থেকে নিজেকে দূরে রাখতে সাহায্য করে।

প্যারেডে নেতৃত্ব দেন, প্যারেড অধিনায়ক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ ফারুক হোসেন ও প্যারেড উপ-অধিনায়ক আরআই (পুলিশ পরিদর্শক) বিএমপি মোঃ মোবাক্ষের হোসেন।

এসময়ে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার বিএমপি ক্রাইম এন্ড অপস মোঃ এনামুল হক, উপ-পুলিশ কমিশনার সদর-দপ্তর বিএমপি মোঃ নজরুল হোসেন, উপ-পুলিশ কমিশনার সাপ্লাই এন্ড লজিস্টিকস মোঃ জুলফিকার আলি হায়দার সহ অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ।

//পলাশ চন্দ্র দাস: বরিশাল //

পড়ুন দৈনিক বিশ্ব …

আসাদুল হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে রাণীশংকৈলে মানববন্ধন অনুষ্ঠিত

 

মোংলা কোষ্টগার্ডের অভিযানে ২টি তক্ষকসহ এক চোরা শিকারী আটক

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি//

কোস্টগার্ড পশ্চিম জোন( মোংলা) বিরল প্রজাতির দুইটি তক্ষকসহ এক চোরাকারবারী কে আটক করেছে । সোমবার( ০৬ সেপ্টেম্বর) মধ্যরাতে কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ান কর্তৃক দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়নের গুনারী গ্রামের মিস্ত্রিপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে তক্ষক ২ টি জব্দ করা হয়।

এসময় মৃত্যুঞ্জয় মিস্ত্রি(৪৭) নামে এক চোরাকারবারীকে আটক করে কোস্টগার্ডের অভিযানিক দলটি। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তালেঃ কমান্ডার আমিরুল হক কতৃক মেইল বার্তায় এ তথ্য নিয়ে নিশ্চিত করে জানান, জব্দকৃত বিরল প্রজাতির তক্ষক দুটির মধ্যে একটির ওজন ৩৬৫ গ্রাম ও দৈর্ঘ্য ১৬ ইঞ্চি এবং অপরটির ওজন ৩৫৫ গ্রাম ও দৈর্ঘ্য ১৪ ইঞ্চি। যেগুলোর আনুমানিক মুল্য ২ কোটি ১৬ লক্ষ টাকা বলে দাবী কোস্টগার্ডের এ কর্মকর্তার।

আটককৃত চোরাকারবারী মৃত্যুঞ্জয় মিস্ত্রি খুলনা জেলার দাকোপ উপজেলার গুনারী গ্রামের অরবিন্দু মিস্ত্রি এর ছেলে। জব্দকৃত তক্ষক ও আটক ব্যক্তিকে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য নলিয়ান ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়।##

একটি বাটন টিপলেই যেকোন অর্থ লেনদেনকারীর তথ্য সরকার পাবে 

মানুষের আর্থিক খাতে জালিয়াতি বন্ধ ও অর্থ লোপাটকারীদের শনাক্তে বহুমুখী তদারকি শুরু হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের নিয়মিত ও বিশেষ তদন্তের পাশাপাশি প্রযুক্তিকেও কাজে লাগানো হবে। এর আওতায় এক ছাতার নিচে আসবে আর্থিক প্রতিষ্ঠানের সব লেনদেন। ফলে একটি বোতাম টিপেই মিলবে জালজালিয়াত বা অর্থ লুটেরাদের লেনদেনের সব তথ্য।

এটি সফল করার লক্ষ্যে গঠন করা হচ্ছে ইন্টার-অপারেবল ডিজিটাল ট্রানজেকশন প্ল্যাটফরম (আইডিটিপি)। যেখানে এক আইডিতে (জাতীয় পরিচয়পত্রের নম্বর) গ্রাহকের সব হিসাব ও লেনদেনের তথ্য থাকবে। কেন্দ্রীয় গেটওয়ে দিয়ে হবে সব লেনদেন।

এবিষয় সংশ্লিষ্টরা বলেছেন, এ ধরনের কাঠামো কার্যকর হলে অর্থনৈতিক অপরাধ রোধে যোগ করবে নতুন মাত্রা। লেনদেন সহজ হবে। নগদ টাকার পরিবর্তে গ্রাহকরা অনলাইন লেনদেনে উৎসাহিত হবেন। ভূমিকা রাখবে কাগজের মুদ্রাবিহীন সমাজ (ক্যাশলেস সোসাইটি) গঠনেও, যা উন্নত দেশগুলোয় ইতোমধ্যে গঠিত হয়েছে।

এতে প্রাথমিকভাবে ১৩টি প্রতিষ্ঠান যুক্ত হলেও অক্টোবরের মধ্যে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এর আওতায় আসবে। শুরুতেই যুক্ত হচ্ছে সোনালী ব্যাংক, ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, পূবালী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ব্র্যাক ব্যাংক, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড এবং তথ্যপ্রযুক্তি সহায়তাকারী প্রতিষ্ঠান রিকারশন ফিনটেক লিমিটেড।

যারা প্রতিষ্ঠানগুলো তদারকির জন্য থাকবেন তারা হলেন:  বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক, সিস্টেম এনালিস্ট ও উপপরিচালক পর্যায়ের তিন কর্মকর্তাও নিযুক্ত করা হয়েছে। পুরো বিষয়টি সামনে রেখে একটি প্রকল্প নেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৫৪ কোটি ৯৫ লাখ ৪৭ হাজার ৩৩৯ টাকা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সহযোগিতায় বাংলাদেশ ব্যাংক আইডিটিপি প্রকল্পটি বাস্তবায়ন করছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বহুমুখী নজরদারির পরও বন্ধ হচ্ছে না অস্বাভাবিক লেনদেন। বাণিজ্যিক ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, মোবাইল ব্যাংকিং ও অনলাইনে এসব চলছেই। নিয়ন্ত্রণে আসছে না অর্থ জালিয়াতি ও মানি লন্ডারিং।

জঙ্গি অর্থায়ন হচ্ছে, সাইবার অপরাধের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটছে

এ ধরনের অনিয়ম তদন্তে হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীসহ তদারক সংস্থাগুলো। ফলে উন্নত বিশ্বের মতো কেন্দ্রীয়ভাবে একই সার্ভারে সব ধরনের লেনদেনের তথ্য না থাকার আক্ষেপ ছিল বহুদিনের। এবার সেই আক্ষেপের কিছুটা হলেও অবসান হতে যাচ্ছে। একই ছাতার নিচে আসছে সব ধরনের আর্থিক প্রতিষ্ঠান। ব্যাংক, লিজিং কোম্পানি, মোবাইল ব্যাংকিং কোম্পানিসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান এর আওতায় পড়বে।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, এই প্ল্যাটফরমের অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) ব্যবহার করবে ফিনটেক (ফিন্যান্সিয়াল টেকনোলজি) প্রতিষ্ঠানগুলো। এই সার্ভিসের আওতায় রেমিট্যান্স আদান-প্রদান, মার্চেন্ট পেমেন্ট, বিল পরিশোধ, ই-কমার্স, এম-কমার্স, মেশিন-টু-মেশিন পেমেন্টসহ অর্থ হস্তান্তর ও লেনদেন করা যাবে।

এটি মূলত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো পেমেন্ট সিস্টেম অপারেটরদের সঙ্গে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেনে সেতুবন্ধ তৈরি করবে, যা একদিকে ডিজিটাল ফিন্যান্সিয়াল ইনক্লুশনকে ত্বরান্বিত করবে, অন্যদিকে লেনদেনের যাবতীয় তথ্য একটি আইডিতে সংরক্ষিত থাকবে। ফলে একটি বোতাম টিপেই যে কোনো গ্রাহকের সব ধরনের হিসাব ও লেনদেনের তথ্য পাওয়া যাবে।

এ প্রসঙ্গে সার্টের পরিচালক এবং আইডিটিপি প্রোডাক্ট ডেভেলপমেন্ট সমন্বয় ও পরীক্ষণ কমিটির সভাপতি তারেক এম বরকতউল্লাহ যুগান্তরকে বলেন, ডিসেম্বরের আগেই প্রকল্পটি উদ্বোধন হবে। এ সময়ের মধ্যে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে এক ছাতার নিচে আনা হবে। এটির পূর্ণাঙ্গ বাস্তবায়ন হলে দেশ ক্যাশলেস সোসাইটির দিকে এগিয়ে যাবে। মূল বিষয়টি হলো-এর মাধ্যমে একটি গেটওয়েতে সব আর্থিক প্রতিষ্ঠান চলে আসবে।

তিনি বলেন, যেহেতু একটি আইডির মাধ্যমে এখানে লেনদেন হবে, তাই যিনি অর্থ পাঠাবেন এবং যিনি গ্রহণ করবেন-প্রত্যেকের তথ্যই ওই আইডিতে থাকবে। ব্যাংকগুলো গ্রাহকের বিস্তারিত জানবে। কেউ যদি জঙ্গিবাদ বা সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন করে, তাহলে ব্যাংক সহজেই তা শনাক্ত করতে পারবে। জাতীয় পরিচয়পত্রটাই গ্রাহকের আইডি হিসাবে কাজ করবে।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার ভিশনের মধ্যে অন্যতম একটি হলো ক্যাশলেস সোসাইটিতে চলে যাওয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ও বিভিন্ন সময়ে এ বিষয়ে গুরুত্বারোপ করেছেন। ফলে এই প্রকল্পের অন্যতম লক্ষ্যও সেটি।

বিজিডি ই-গভ সার্টের সিনিয়র টেকনিক্যাল স্পেশালিস্ট (ডিজিটাল সিকিউরিটি) তৌহিদুর রহমান বলেন, এ প্রকল্পের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা হবে, যা ক্যাশলেস সোসাইটি গঠনে সহায়ক হবে। ডিজিটাল অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে পারস্পরিক বিনিময় যোগ্যতা, কম খরচ, নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত হবে।

সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগের ডিআইজি মো. আবদুল্লাহেল বাকীর সঙ্গে এ বিষয়ে কথা হয়। তিনি বলেন, এখন ব্যাংকিং চ্যানেলে কোনো অর্থনৈতিক অপরাধ নিয়ে কাজ করলে বিএফআইইউ-এর সহায়তা নিতে হয়। অনুরোধ করতে হয় অভিযুক্তদের লেনদেনের হিসাব সংগ্রহ করে দেওয়ার জন্য। তাদের কাছ থেকে তথ্য পেলে সেগুলো নিয়ে ব্যাংকে গিয়ে প্রত্যেকটি লেনদেন আলাদা আলাদা করে তদন্ত করা হয়। মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রে আলাদাভাবে তাদের কাছ থেকে তথ্য নিতে হয়। তাদের কাছ থেকে তথ্য পাওয়া বেশ জটিল। এই পদ্ধতি বাস্তবায়িত হলে খুব সহজেই তথ্য পাওয়া যাবে। তদন্তের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে। সূত্র:যুগান্তর

//অনলাইন নিউজ//

Dainik Biswa News

পড়ুন দৈনিক বিশ্ব …

যশোরে প্রায় অর্ধলক্ষাধিক টাকার জাল নোটসহ মহিলা গ্রেফতার

 

মুক্তিযুদ্ধকালে দাদা ভাইয়ের লেখা সেই হিসাবের খাতা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর

//অনলাইন নিউজ//

মুক্তিযুদ্ধকালীন মুজিব বাহিনীর কোষাধ্যক্ষ ছিলেন আওয়ামী লীগ নেতা ইলিয়াস আহমেদ চৌধুরী (দাদা ভাই)। যুদ্ধের সময় ভারতের ‘অন্তিনগর’ ও ‘মেলাঘর’ ক্যাম্পে মুক্তিযোদ্ধাদের থাকা-খাওয়ার খরচ নিজ হাতে লিখে রাখতেন তিনি। দাদা ভাইয়ের নিজহাতে লেখা ঐতিহাসিক  সেই হিসাবের খাতাটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে।

গত বুধবার সংসদের অধিবেশন শেষে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর হাতে খাতাটি তুলে দেন মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরী দাদভাইয়ের বড় ছেলে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী। এ সময় দাদাভাইয়ের  ছোট ছেলে সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী উপস্থিত ছিলেন।

চিফ  হুইপ নূর-ই-আলম চৌধুরী এ বিষয়ে গতকাল সাংবাদিকদের বলেন, যুদ্ধের সময় আব্বা নিজ হাতে অন্তিনগর ও মেলাঘর ক্যাম্পে মুক্তিযোদ্ধাদের থাকা খাওয়ার খরচসহ বিভিন্ন হিসাব লিখে রাখতেন। ওই খাতা আমার আব্বার হেফাজতে ছিল। দীর্ঘদিন পর সেই খাতাটি খুঁজে পাওয়া যায়।

পড়ুন দৈনিক বিশ্ব …

Dainik Biswa News

বঙ্গোপসাগরে ট্রলারসহ ১৩ ভারতীয় জেলেকে আটক করেছে কোস্টগার্ড

বঙ্গোপসাগরে ট্রলারসহ ১৩ ভারতীয় জেলেকে আটক করেছে কোস্টগার্ড

বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে অবৈধভাবে মৎস্য আহরণের সময় ভারতীয় মাছ ধরার ট্রলার “পিতা মাতার অশির্বাদ-১২” নামের ফিশিং ট্রলারসহ ১৩ ভারতীয় জেলেকে আটক করেছে মোংলা  কোস্টগার্ড পশ্চিম জোনের টহল জাহাজ বিসিজিএস স্বাধীন বাংলা।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান। তিনি বলেন, গত ২ সেপ্টেম্বর রাত সাড়ে ১০ টায় কোস্টগার্ড জাহাজ বিসিজিএস স্বাধীন বাংলা সমুদ্রে টহলরত অবস্থায় বাংলাদেশের জলসীমায় একটি বিদেশী মাছ ধরার ট্রলারকে অবৈধভাবে মৎস্য আহরণ করতে দেখে। উক্ত ট্রলার কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কোস্ট গার্ডের টহলরত জাহাজ তাদের ধাওয়া করে মোংলা ফেয়ারওয়ে বয় থেকে ১৭ নটিক্যাল মাইল উত্তর পশ্চিমে বাংলাদেশের জলসীমানা হতে আটক করে। পরবর্তীতে জব্দকৃত ট্রলার ও আটককৃত ১৩ জন ভারতীয় জেলেকে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ডের আওতাভুক্ত এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন, বনজ সম্পদ সংরক্ষণ, চোরাচালান ও মৎস্য সম্পদ রক্ষার উদ্দেশ্যে বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক সার্বক্ষণিক টহল জোরদার করা হয়েছে এবং নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

//এ এইচ নান্টু, বিশেষ  প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

১২ সেপ্টেম্বর থেকে স্কুল কলেজ খুলবে, নভেম্বর থেকে এসএসসি এইচএসসি পরীক্ষা

 

রূপসা উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা রিয়েল হিরো অ্যাওয়ার্ডে ভূষিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন

 

রূপসা  উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা সারমিন সালাম মানবসেবা ও জনকল্যাণমুখী কাজের জন্য ‘রিয়েল হিরো অ্যাওয়ার্ড’ ভূষিত হয়েছেন।খুলনা জেলা ভিত্তিক সমাজ সেবামূলক প্রতিষ্ঠান ‘সালাম মূর্শেদী সেবা সংঘ’, ‘সালাম মূর্শেদী ব্লাড ব্যাংক’ ও ‘সারমিন সালাম অক্সিজেন ব্যাংক’ এর প্রতিষ্ঠাতা হিসেবে সামাজিক উন্নয়ন ও সমাজ সেবামূলক অসামান্য অবদানের জন্য বুধবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকার হোটেল লা মেরিডিয়ানে থলে ডটকম এর আয়োজনে সারমিন সালামকে ‘Best Ambassador Of Humanity’ ক্যাটাগরিতে ‘রিয়েল হিরো’ অ্যাওয়ার্ড পুরস্কার প্রদান করা হয়। উনার এ সম্মান কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন  রূপসা উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

ক্লাবের সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক শেখ, সিনিয়র সহ সভাপতি জি এম আসাদুজ্জামান, সহ সভাপতি এম মুরশিদ আলী,  যুগ্ন সম্পাদক মোঃ মুস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আঃ মজিদ শেখ, কোষাধ্যক্ষ ফ ম আইয়ুব আলী, দপ্তর সম্পাদক চন্দন ভট্টাচার্য্য, প্রচার সম্পাদক মোশারফ হোসেন,ক্রীড়া সম্পাদক নাজিম সরদার,  সদস্য এইচ এম রোকন,  নূর ইসলাম, মিলন সাহা, আনিচুর রহমান, এ‍্যাড:এস. এম.আরিফুল ইসলাম, মো:ফিরোজ শেখ, কুরবান শেখ প্রমূখ।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

বরিশালে কনস্টেবলের হাতে কিশোর বলৎকার, উভয়ই আটক: তদন্তে পুলিশ

 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতা শহীদ শেখ আবু নাসের’র জন্মদিনে আলোচনা সভা ও দোয়া

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতা মুক্তিযুদ্ধের সংগঠক শহীদ শেখ আবু নাসের  এর ৯৩তম জন্মদিন  উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল খুলনাস্থ দলীয় কার্যালয়ে আজ বুধবার (১সেপ্টেম্বর)সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।

অনুষ্টানে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বি এম এ সালাম।

জেলা আওয়ামীলীগের সদস্য ও সংসদ সদস্য আব্দুস সালাম মূশের্দীর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রূপসা উপজেলা  আওয়ামীলীগের সভাপতি  ও পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দীন বাদশা।

বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের সদস্য অধ্যক্ষ  ফ ম আ:সালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল,সামসুন নাহার,ভাইস চেয়ারম‍্যান ফারহানা আফরোজ মনা, শারাফাত হোসেন মুক্তি।

জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মোতালেব হোসেন এর পরিচালনায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সস্পাদক  ইমদাদুল ইসলাম, আওয়ামীলীগ নেতা এস এম হাবিব,ইউপি

চেয়ারম্যান  আলহাজ্ব ইসহাক সরদার, মোস্তাফিজুর রহমান,  রবিউল ইসলাম বিশ্বাস, আকতার ফারুক,স ম জাহাঙ্গীর, মাওলানা আব্দুর রাজ্জাক রাজা, মোল্লা দেলোয়ার হোসেন দিলু, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবিএম কামরুজ্জামান, উপজেলা যুবলীগ নেতা  এমপির প্রধান সমন্বয়কারী যুবলীগ নেতা নোমান ওসমান রিচি, জেলা মহিলালীগ নেত্রী  রিনা পারভীন,  আওয়ামীলীগ নেতা ফরিদ শেখ, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রুহুল আমিন রবি,  জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মো: মঈন উদ্দীন,শ্রমীক নেতা হারুন মোল্লা,সাইফুল ইসলাম, উপজেলা মহিলালীগের সাধারণ সম্পাদক নয়ন তারা,  উপজেলা যুবমহিলালীগের সভাপতি আকলিমা খাতুন তুলি, সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুনা, এমপি প্রতিনিধি  আলহাজ্ব শেখ আসাদুজ্জামান, রাজিব দাস, আজিজুল হক কাজল, সুব্রত বাগচী, আজমল ফকির,নুর ইসলাম সরদার, খান ফরাদুজ্জামান সুমন, আনোয়ারুল ইসলাম, শামীম হাসান তুহিন, শেখ শামীম হাসান,মেজবা  উদ্দীন, সালাম মূশের্দী সেবা সংঘের টিম লিডার যুবলীগ নেতা সামসুল আলম বাবু, রূপসা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ:রাজ্জাক শেখ, মো: আবদুল্লাহ, সেবা সংঘের তরিকুল, খলিল, সোহেল, আরাফাত, হৃদয়, রিয়াজ,প্রিন্স,  শিমুল শেখ, জাহিদুল, ইমন প্রমূখ।

শহীদ শেখ আবু নাসের ও সকল শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান বক্তারা।

দোয়া মোনাজাত করেন আওয়ামীলীগ নেতা প্রভাষক মো:  অহিদুজ্জামান।

//স্টাফ রির্পোটার//

পড়ুন দৈনিক বিশ্ব …

“মাগুরা জেলার পরিবেশ বিপর্যয় রোধে করনীয়”- আয়োজক- সবুজ আন্দোলন