জাতির জনকের সমাধিতে আমতলী উপজেলা আওয়ামী লীগের পুষ্পার্ঘ্য অর্পণ

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে পটুয়াখালী-১ আসনের নব নির্বাচিত সাংসদ,বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক এডভোকেট আফজাল হোসেন এর সাথে বরগুনার আমতলী উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন।

আজ ১১ই নভেম্বর সকালে বিশাল গাড়ী বহর নিয়ে আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান দলীয় নেতাকর্মী নিয়ে রওয়ানা হয়ে দুপুরে জাতির জনকের সমাধীস্থলে পৌছান।

এ সময় নব নির্বাচিত সাংসদ এডভোকেট আফজাল হোসেন আমতলী উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে নিয়ে বঙ্গবন্ধুর সমাধীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

জাতির জনকের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণের সময় আরও উপস্থিত ছিলেন, আমতলী উপজেলা পরিষদ এর চেয়ারম্যান এডভোকেট এম এ কাদের মিয়া,ভাইস চেয়ারম্যান ও আমতলী পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ মজিবর রহমান সহ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ,সুশীল সমাজের নেতৃবৃন্দ প্রমুখ।

আমতলীতে বাস পোড়ানোর ঘটনায় মামলা, গ্রেপ্তার-৯

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বিএনপি- জামায়াতের টানা দ্বিতীয় দফা অবরোধের প্রথমদিনে বরগুনার আমতলী উপজেলার আড়পাংগাশিয়ায় বাস পোড়ানোর ঘটনায় ৬৮ জনের নাম উল্লেখ করে ও অনেককে অজ্ঞাতনামা আসামী করে আমতলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পুড়ে যাওয়া শাকুরা পরিবহনের চালক আবুল হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার রাতে মামলাটি দায়ের করেন।পুলিশ বিভিন্ন স্হানে অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেফতার করেছে।

আজ ১০ই নভেম্বর গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বিএনপি-জামায়াতের৷ টানা  দ্বিতীয় দফা অবরোধ চলাকালে বুধবার রাত সাড়ে ৯টার দিকে আমতলীর আড়পাঙ্গাশিয়া বাজারের দক্ষিণ পাশে মধ্য তারিকাটায় আমতলী-তালতলী সড়কে সাকুরা পরিবহন (ঢাকা মেট্টো-ব- ১১-৮৫৭১) নামক ঢাকাগামী একটি পরিবহনে দুর্বৃত্তরা ভাংচুর করে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দিলে বাসটি সম্পূর্ন পুড়ে যায়।

পরিবহনটি রাত ৯টার সময় তালতলী থেকে ৪জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। রাত সাড়ে ৯টার দিকে পথিমধ্যে ঘটনাস্থলে আসা মাত্র দুর্বৃত্তরা সড়কের উপরে গাছের গুড়ি ফেলে বাসটির গতিরোধ করে ভাংচুর ও পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে।

ঘটনা শুনে আমতলী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীও সহায়তায় বাসের আগুন নিয়ন্ত্রনে আনলেও পরিবহনটি পুড়ে ছাই হয়ে যায়।

এ ঘটনায় মামলার পর-পরই পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃতরা হলেন,বশির হাওলাদার,মাসুম হাওলাদার, কাওছার হাওলাদার,লোকমান হাওলাদার,মাসুম তালুকদার,আল-আামিন প্যাদা, খবির হাওলাদার,বাবুল হাওলাদার ও আবুল হাওলাদার।

মামলার তদন্ত কর্মকর্তা আমতলী থানার ওসি (তদন্ত) মোঃ আমির হোসেন সেরনিয়াবাদ জানান,গ্রেফতার  হওয়া ৯ জনের মধ্যে বশির, খবির ও আল-আমিনকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়েছে।

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাখাওয়াত হোসেন তপু বলেন, বাস পোড়ানোর মামলায় গ্রেফতার হওয়া ৯ জনকে আজ শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকী আসামীদের গ্রেফতার এর জন্য অভিযান অব্যাহত আছে।

Daily World News

তালতলীতে থানা হাজতের ছবি ফেসবুকে চলছে সর্বত্র সমালোচনা

ডুমুরিয়ায় সমাজ সেবা অধিদফতরাধীন সামাজিক নিরপত্তা কর্মসূচির আওতায় g2p প্রদ্ধতিতে ভাতা বিবরণে চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক সেমিনার

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি //

ডুমুরিয়া উপজেলা সমাজ সেবা অধিদফতরাধীন সামাজিক নিরপত্তা কর্মসূচির আওতায় g2p প্রদ্ধতিতে ভাতা বিবরণে চ‍্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক সেমিনার ৯ নভেম্বর বুধবার সকালে উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।

সেমিনারে অতিথির বক্তব‍্য দেন জেলা সমাজ সেবা দপ্তরের উপ পরিচালক খান মোতাহার হোসেন, উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান, উপজেলা পরিষদ চেয়ারম‍্যান গাজী এজাজ আহম্মেদ, জেলা সমাজ সেবা দপ্তরের সহকারী পরিচালক আইনাল হক, স্বাগত বক্তব‍্য দেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন  কর্মকর্তা মো: আরশাফ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা রানী মজুমদার, খাদ‍্য কর্মকর্তা মো: কামরুল ইসলাম, ইউপি চেয়ারম‍্যান গোপাল চন্দ্র দে, বিমল কৃষ্ণ সানা, গাজী হুমাউন কবির বুলু, রফিকুল ইসলাম হেলাল, গাজী তৌহিদুল ইসলাম, রঘুনাথপুর ইউনিয়নের প‍্যানেল চেয়ারম্যান মো: মোজাহিদুল ইসলাম ও ভাতাভোগীরা উপস্থিত ছিলেন। সেমিনারে ভাতাভোগীদের সচেতনা সৃষ্টি সহ বিভিন্ন  বিষয়ে আলোকপাত করা হয়।

 

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৩ নভেম্বর খুলনায় আগমন উপলক্ষে ডুমুরিয়ার রঘুনাথপুর, মাগুরখালী ও শরাফপুর ইউনিয়ন আওয়ামী লীগের পৃথক পৃথকভাবে বিশেষ প্রস্তুতি মলক সভা

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি //

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৩ নভেম্বর খুলনায় আগমন উপলক্ষে মঙ্গলবার  ৭ নভেম্বর ডুমুরিয়ার রঘুনাথপুর, মাগুরখালী ও শরাফপুর ইউনিয়ন আওয়ামী লীগের পৃথক পৃথকভাবে বিশেষ প্রস্তুতি মলক সভা অনুষ্ঠিত হয়। বিকেলে মাগুরখালী ইউনিয়ন মাধ‍্যমিক বিদ‍্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানা।

সহকারি অধ‍্যাপক সরোজ কুমার রায়ের পরিচালনায়  ও সন্ধ্যায় শরাফপুর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে বানিয়াখালী স্কুল ভবনে রিজাউল গোলদারের সভাপতিত্বে ও দেলোয়ার হোসেনের পরিচালনায়  প্রধান অতিথি র বক্তব‍্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চনদ এমপি, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ, উপজেলা পরিষদ চেয়ারম্যান  গাজী এজাজ আহম্মেদ,  উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সরদার আবু সাঈদ, সাধারণ  সম্পাদক শাহানেওয়াজ হোসেন জোয়ার্দার, উপজেলা  আওয়ামী লীগ নেতা অধ‍্যাপক জিএম ফারুক হোসেন, মোল্ল‍্যা সোহেল রানা,জামিনী রজ্ঞন সানা,  হাসনা হেনা, ভাইন্স চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা, যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ, শরাফপুর ইউপি চেয়ারম‍্যান শেখ রবিউল ইসলাম,  শৈলেন্দ্রনাথ দাশ,   ওবাইদুর রহমান, মনোরজ্ঞন দাস, দিপঙ্কর রায়, চিত্ত রজ্ঞন সানা, সুকৃতি সানা, স্বরসতি মন্ডল, কাজী মেহেদী হাসান রাজা, খান আবুল বাশার প্রমুখ।

 

জেলার উন্নয়ন নিয়ে প্রতিমন্ত্রীর সাথে বরগুনা-১ এর সাংসদ ও আমতলী মেয়রের সৌজন্য সাক্ষাৎ

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনা জেলার অবকাঠামোগত সার্বিক উন্নয়ন এবং আমতলী ও বরগুনা সদর পৌরসভার উন্নয়নগত অবকাঠামো নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় প্রতিমন্ত্রী ও প্লানিং কমিশনের সচিবের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বরগুনা-১ আসনের মাননীয় সাংসদ অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এবং  আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আমতলী পৌরসভার মেয়র মতিয়ার রহমান।

আজ ৬ই নভেম্বর দুপুরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও প্ল্যানিং কমিশন সচিবপর সাথে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য,বরগুনা জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে বরাদ্দকৃত ৭৫০ কোটি টাকা এবং বরগুনা ও আমতলী পৌরসভার উন্নয়নগত অবকাঠামো নিয়ে সংশ্লিষ্ট সচিব মহোদয়দের সাথে মাননীয় সাংসদ অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আমতলী পৌর মেয়র মতিয়ার রহমান সৌজন্য সাক্ষাৎ পুর্বক গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

তালতলীতে ঔষধ প্রশাসনের আয়োজনে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার তালতলীতে ওষুধ প্রশাসনের আয়োজনে ঔষধ ও কসমেটিক্স আইন-২০২৩ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

৬ নভেম্বর সোমবার বেলা ১১ টায় ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে হলরুমে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির

সহযোগিতায় রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ব্যতীত এন্টিবায়োটিক বিক্রির শাস্তি এবং এন্টিবায়োটিকের মোড়কের লাল রঙের সনাক্তকরণ চিহ্ন’র সচেতনতামূলক সভায় সভাপতিত্ব করেন মাওলানা আফজাল হোসেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বরগুনা জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের তত্বাবধায়ক মোঃ ফজলুল হক।

এ সময় উপস্থিত ব্যবসায়ীগণকে রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ব্যতীত এন্টিবায়োটিক বিক্রি ও এন্টিবায়োটিকের মোড়কের লাল রঙের সনাক্তকরণ চিহ্ন,নকল,ভেজাল, রেজিস্ট্রেশন বিহীন ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে দিকনির্দেশনা মূলক আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ওষুধ ব্যবসায়ী সমিতির সভাপতি মাওলানা মোঃ আফজল হোসেন ,সাধারণ সম্পাদক মোঃ বাদল মিয়াসহ উপজেলার ওষুধ ব্যবসায়ীগণ।

অনুষ্ঠানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক উপস্থিত প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ, সাহসী ও সৎ নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের কাছে বিস্ময় – এমপি সালাম মূশের্দী

//এম মুরশীদ আলী//

বর্তমান সরকার গৃহীত নানাবিধ প্রকল্পের মাধ্যমে রূপসা উপজেলায় প্রত্যক্ষ উপকারভোগী জনসাধারণের পক্ষ হতে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান গত ৫ নভেম্বর, বিকেলে রূপসার আইচগাতী ইউনিয়নে সরকারী বঙ্গবন্ধু কলেজ চত্বরে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ, সাহসী ও সৎ নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের কাছে বিস্ময় - এমপি সালাম মূশের্দী

শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা- ৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ, সাহসী ও সৎ নেতৃত্বে বাংলাদেশ বদলে গেছে। বাংলাদেশের উন্নয়ন এখন বিশ্বের কাছে বিস্ময়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ, সাহসী ও সৎ নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের কাছে বিস্ময় - এমপি সালাম মূশের্দী

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দেশের মানুষের প্রতি যে ভালোবাসা, তা অনন্য। দেশের এমন কোনো ক্ষেত্র নেই যে সেখানে তিনি উন্নয়ন করেননি। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে শেখ হাসিনার নেতৃত্বেই অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে দেশ।

সরকার ২০৪১ সালের মধ্যে জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্রমুক্ত, উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন।

উন্নয়নের এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে নিজ নিজ জায়গায় থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে হবে।

তিনি আরও বলেন, শেখ হাসিনার মতো দূরদর্শী নেতৃত্ব আছে বলেই বাংলাদেশ আজ সঠিক পথে এগিয়ে চলেছে। একজন মানবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি সারাক্ষণ দেশ ও জাতির কল্যাণে সর্বদা কাজ করে চলেছেন। করোনাকালেও সব বাধা অতিক্রম করে মানবতার সেবায় বিরল দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন তিনি।

আওয়ামীলীগ সরকারের গত ১৪ বছরের ধারাবাহিক উন্নয়ন এবং নিরলস প্রচেষ্টায় বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার গৌরব অর্জন করেছে। একই সঙ্গে দেশ আজ বিশ্বের ৪১তম বৃহৎ অর্থনীতির দেশ এবং উন্নয়ন ও সমৃদ্ধির পথে বিশ্বের বিস্ময়।

আলোচনা সভায় রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহান এর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক পুলক কুমার মন্ডল, খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল, উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল বাকী, ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, থানা অফিসার ইনচার্জ মো: শাহিন।

শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: প্রদীপ মজুমদার, মৎস‍্য কর্মকর্তা বাপী কুমার পাল, উপজেলা প্রকৌশলী এস এম ওয়াহিদুজ্জামান, মাধ‍্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভিন, আইসিটি কর্মকর্তা মো: রেজাউল করিম, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, বিআরডিবি কর্মকর্তা তারেক ইকবাল আজিজ, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রাণী রায়, জনস্বাস্থ‍্য প্রকৌশলী মো: রাসেল, খাদ‍্য কর্মকর্তা সুজিত মূখার্জী, পল্লী বিদ‍্যুৎ এর এজিএম আ: হালিম।

তাছাড়া খুলনা জেলা আওয়ামীলীগের সদস্য অধ্যক্ষ ফ, ম আব্দুস সালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ন আহবায়ক মোঃ মোতালেব হোসেন, ইউপি চেয়ারম্যান অধ‍্যাপক আশরাফুজ্জামান বাবুল, ইসহাক সরদার, কামাল হোসেন বুলবুল, মো: জাহাঙ্গীর শেখ, মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, গাজী জিয়াউর রহমান, সাবেক অধ‍্যক্ষ সরদার ফেরদাউস আহমেদ, জেলা আওয়ামীলীগের সাবেক সদস‍্য আ: মজিদ ফকির, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, যুগ্ম সম্পাদক ইমদাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, রবিউল ইসলাম বিশ্বাস, মোস্তাফিজুর রহমান, মিজান সরদার, উপজেলা কৃষকলীগের সভাপতি আ: মান্নান শেখ, সাধারণ সম্পাদক মিয়া আরমান হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাজিব দাস, প‍্যানেল চেয়ারম্যান আনিছুর রহমান মিঠু, ওয়াহিদুজ্জামান মিন্টু, রিনা পারভীন, আকলিমা খাতুন তুলি, শারমিন সুলতানা রুনা, মনিরুল ইসলাম, মনিরুজ্জামান পিলু, মো: আসাদুজ্জামান, ফরিদ শেখ, আশিক খান, রাসেল খান, আজিজুল মোল্লা, মামুন শেখ নাজির শেখ, সরদার নুর ইসলাম, দাউদ আলী, গফ্ফার মল্লিক, নাজিম মোড়ল, রেজাউল করিম, রুবেল হাওলাদার, আজমল হোসেন মিন্টু, যুবলীগের সরদার জসিম, সাইফুল ইসলাম শাওন, খায়রুজ্জামান সজল, শফিকুর রহমান ইমন, মহিউদ্দীন মানিক, ছাত্রলীগের শেখ রিয়াজ, আরিফুল ইসলাম কাজল, জুয়েল সরদার, সাব্বির আহমেদ, সাজ্জাদ হোসেন, সুমন, জিহাদ, জুনায়েদ, আদনান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বতঃস্ফূর্ত ভাবে সরকারের সুবিধা ভোগীরা ও উপজেলার সর্বস্থরের সাধারণ মানুষ আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

প্রধানমন্ত্রীর মুল লক্ষ্যই হল গরীব-দুঃখী মেহনতি মানুষের ভাগ্য পরিবর্তন করা ও মুখে হাসি ফুটানো – সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি //

 সাবেক মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেছেন গরীব মেহনতি দরিদ্র মানুষের মুখে হাসি ফুটাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা  পিতার লালিত স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে।  দেশকে একটি উন্নয়ন ও অগ্রগতি সমৃদ্ধি সোনার বাংলা প্রতিষ্ঠা করার পরিকল্পনা হাতে নিয়েছেন।

গত কয়েক বছর দেশের প্রতিটি অঞ্চলে রাস্তা ঘাট, স্কুল কলেজ প্রতিষ্ঠান কৃষক শ্রমকি মেহনতি মানুষের জন্য নানা মুখি কর্মসংস্থান সৃষ্টি হয়েছে । বয়স্ক ও  ভাতা, বিধবা ভাতা দিয়ে তাদের একটু সুখ ও শান্তির ব্যবস্থা  করছেন। বৃদ্ধ বয়সে আপনাদের হাত খালি থাকে। নিজে কিছু কিনে খাবেন বা নাতি-পুতিদের কিছু কিনে দেবেন, এর জন্য টাকার প্রয়োজন হয়। কিন্তু আপনাদের মধ্যে অনেকেরই সেই সামার্থ্য নেই। আবার অনেক মা-বোন আছেন যাদের অল্প বয়সে স্বামী যারা গেছেন। তারা আজ বিধবা। আবার হাতে টাকাও নেই। এতিম সন্তান নিয়ে সংসার চালানো খুব কঠিন। এমনি করে অনেকে আছেন পঙ্গু, শারিরিক প্রতিবন্ধি ও গর্ভবতী মা আছেন। যাদের দু’মুঠো ভাত জোগানোর মত সহায় সম্পদ নেই।

তাই এসকল কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ তাদের পাশে অবস্থান নিয়েছেন। এছাড়াও তিনি গৃহহীনদের জন্য জমিসহ ঘর তৈরী করে দিচ্ছেন।

আগামী সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে আবারো ক্ষমতায় আনতে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করতে সকলকে আহবান জানান।

৪ নভেম্বর  শনিবার দুপুরে ডুমুরিয়া কলেজ মাঠে ডুমুরিয়া উপজেলা প্রশাসন আয়োজিত সামাজিক নিরাপত্তা বেষ্টুনি, নারী-শিশু উন্নয়ন এবং পেশাজীবি দক্ষতা ও সামার্থ্য বৃদ্ধিতে বর্তমান সরকারের গৃহীত নানাবিধ প্রকল্পের মাধ্যমে প্রত্যক্ষ উপকার ভোগী জনসাধারণের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়া ধন্যবাদ জ্ঞাপন অনুষ্টানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা দেন অতিরিক্ত পুলিশ সুপার (গোয়েন্দা শাখা) তাপস কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) আসিফ ইকবাল, ডুমুরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আশীষ মমতাজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমীন পারভীন রুমা, সদর ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু,শোভনার চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য, ভান্ডারপাড়ার চেয়ারম্যান গোপাল চন্দ্র দে, খর্ণিয়ার চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন, ডুমুরিয়া প্রেসক্লাব সভাপতি এস এম জাহাঙ্গীর আলম প্রমুখ।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরাঘোনার চেয়ারম্যান রফিকুল ইসলাম হেলাল, রুদাঘরা ইউপি চেয়ারম্যান গাজী তৌহিদুজ্জামান, আটলিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হালিম মুন্না, ধামালিয়ার চেয়ারম্যান এম জহুরুল ইসলাম, রঘুনাথপুর চেয়ারম্যান মনোজিৎ বালা, রংপুরের চেয়ারম্যান অধ্যক্ষ সমারেশ মন্ডল, গুটুদিয়ার চেয়ারম্যান তুহিনুল ইসলাম,শরাফপুরের চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম,উপজেলা প্রশাসনের কর্মকর্তা ।

রূপসায় রবি মৌসুমে’র বীজ ও সার বিতরণী উদ্বোধন

এম মুরশীদ আলী :

“কৃষিই সমৃদ্ধি” প্রতিপাদ্য সঙ্গে নিয়ে কৃষি সম্প্রসাণ অধিদপ্তর আয়োজনে, রূপসায় কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের (২০২৩-২৪) বিনামূল্যে রবি মৌসুমে’র বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন গত ২ নভেম্বর, সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা।

খুলনার   রূপসা উপজেলায় সদ্য যোগদান কৃষি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে স্বাগতা বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপ সহকারি কৃষি কর্মকর্তা নীতিশ চন্দ্র বালা, মোঃ সোহেল রানা, মোঃ মুজাহিদুর রহমান, মোঃ রাজু আহম্মেদ, দেবাশীষ কুমার দাস, সমির কুমার ঘোষ, সোহেব তরিকুল্লাহ, মিলি বেগম, আফরোজা মুমু বেগম, প্রমিলা বালা প্রমূখ। সভায় শেষে শত শত কৃষকের মাঝে বীজ ও সার দেওয়া শুরু হয়।

ওমান বাংলাদেশিদের ভিসা দেওয়া স্থগিত করেছে

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

বাংলাদেশের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা দেওয়া স্থগিত করেছে ওমান। রয়্যাল ওমান পুলিশ (আরওপি) এক বিবৃতিতে জানিয়েছে, এ নিষেধাজ্ঞা মঙ্গলবার (৩১ অক্টোবর) থেকে কার্যকর হয়েছে। ওমানভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ওমান ও মাসকাট ডেইলি এ তথ্য জানিয়েছে।

রয়্যাল ওমান পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, পর্যটক ও ভ্রমণ ভিসার যেসব বিদেশি ইতিমধ্যে ওমানে এসেছেন, তাঁদের জন্য ‘ভিসা পরিবর্তন’ কার্যক্রম স্থগিত করা হয়েছে।

এর আগে পর্যটন ও ভ্রমণ ভিসায় ওমানে এসে প্রবাসীরা কর্মী ভিসা নিতে পারতেন। এ সুবিধা স্থগিত হওয়ায় এ রকম যাঁরা ওমানে অবস্থান করছেন তাঁদের দেশে ফিরে কাজের ভিসা নিয়ে আবার ওমানে ফিরতে হবে বলে জানিয়েছে আরওপি।

আরওপির বিবৃতিতে বলা, পর্যটন ও ভ্রমণ ভিসায় সুলতানাত অব ওমানে আসা সব দেশের নাগরিকদের ভিসা পরিবর্তনের সুবিধা স্থগিত করার পাশাপাশি বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা ইস্যু করাও স্থগিত থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ কার্যকর থাকবে।