কোভিডে আক্রান্ত হয়েছেন অক্ষয় কুমার। টুইট করেই জানিয়েছেন

 

এবার কোভিডে আক্রান্ত হলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার রবিবার সকালে নিজেই টুইট করে কথা জানিয়েছেনখিলাড়ি আপাতত নিভৃতবাসে রয়েছেন তিনি প্রয়োজনীয় চিকিৎসাও করাচ্ছেন বলে জানিয়েছেন অক্ষয়

টুইটে তিনি লিখেছেন, ‘সকলকে জানাতে চাই যে, আজ সকালেই আমার কোভিড পজিটিভ ধরা পড়েছে। সমস্ত রকম কোভিডবিধি মেনে নিজেকে একেবারে আলাদা করে রেখেছি। এখন নিভৃতবাসে আছি। চিকিৎসা চলছে অক্ষয় আরও লেখেন, ‘আমার সংস্পর্শে যাঁরা এসেছিলেন তাঁরা অবশ্যই কোভিড পরীক্ষা করিয়ে নিন। নিজের প্রতি খেয়াল রাখুন খুব শীঘ্রই তিনি কাজে ফিরবেন বলেও জানিয়েছেনখিলাড়ি

উল্লেখ্যরামসেতুছবির শুটিংয়ের জন্য অযোধ্যায় ছিলেন অক্ষয়। শনিবারও শুটিং চলেছে ছবির। রবিবার কোভিড পজিটিভ ধরা পড়ায় আপাতত শুটিং থেকে বিরতি নিতে হল তাঁকে

।। বিনোদন ডেস্ক ।।

নির্বাচনী প্রচারে ক্লান্ত নুসরাত বললেন- মুখ্যমন্ত্রীর জন্যও এত করি না

অনলাইন ডেস্ক।।

দলীয় প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচারে গিয়ে ‘বাড়তি আবদারে’ বেকে বসলেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরাত জাহান। দলের তরফেই একটু বেশি সময় ধরে প্রচার চালিয়ে যেতে অনুরোধ জানানো হয়েছিল তাকে। কিন্তু নুসরাত সাফ জানিয়ে দেন, আর পারবেন না তিনি। শুধু তাই নয়, মুখের কথা শেষ হওয়ার আগে গাড়ি থেকেও নেমে যান।

শনিবার অশোকনগরের তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামীর হয়ে প্রচারে যান নুসরাত। খাঁ খাঁ রোদের মধ্যেও এক ঘণ্টার উপর হুডখোলা গাড়িতে চেপে প্রচার করেন তিনি। তার পরেও আরও কিছুক্ষণ তাঁকে প্রচার করার অনুরোধ জানাতেই অভিনেত্রী বেঁকে বসেন বলে।

দলীয় কর্মীদের সঙ্গে নুসরাতের কথোপকথনের একটি ভিডিও সামনে এসেছে। ওই ভিডিওতে দেখা গেছে, দলীয় কর্মীদের মধ্যে কেউ এক জন নুসরাতকে বোঝাচ্ছেন, সামনে বড় রাস্তা। আর আধ কিলোমিটার গেলেই হবে।

 

কিন্তু গাড়ির পিছনের রড ধরে দাঁড়িয়ে থাকা নুসরাত হাত নেড়ে না বলতে থাকেন। তাতেও ওই কর্মী না থামায় চটে যান তিনি। বলেন, ‘‘এক ঘণ্টার উপর শোভাযাত্রা করছি’’। এ কথা বলেই রডের নিচ দিয়ে মাথা গলিয়ে গাড়ি থেকে নেমে যেতে উদ্যত হন নুসরাত। তাকে রেগে যেতে দেখে, এতটা রাস্তা প্রচারের জন্য পাশ থেকে হাততালি দিয়ে তাকে অভিবাদন জানান দলীয় কর্মীরা। পাশ থেকে ‘ঠিক আছে’ বলতেও শোনা যায় কয়েকজনকে।

তবে তাতেও থামেননি নুসরাত। বরং কোনও দিকে না তাকিয়ে গাড়ি থেকে নেমে পড়েন তিনি। আর নামতে নামতেই বলেন, ‘‘এক ঘণ্টার উপর র্যালি করছি। মুখ্যমন্ত্রীর জন্যও করি না। ঠাট্টা করছ?’’

নীলবাড়ির লড়াইয়ে এর আগে একাধিক বার তৃণমূল নেত্রীর সঙ্গে বিভিন্ন সভা এবং মিছিলে দেখা গিয়েছে নুসরাতকে। তবে আচমকা কেন তিনি রেগে গেলেন, তার সদুত্তর এখনও মেলেনি। তৃণমূলও এ নিয়ে কোনও মন্তব্য করেনি।

নুসরাত ক্ষমা চাইলেন কেন ?

অনলাইন ডেস্ক।।
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সংসদ সদস্য নুসরাত জাহান পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে তৃণমূলের হয়ে ক্ষমা চেয়েছেন।

ভারতীয় গণমাধ্যমের খবর, সম্প্রতি ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হুমায়ুন কবীরের সমর্থনে ডেবরার গোলগ্রামে প্রচার সভা করেন নুসরাত জাহান। ভোটের মাঠে ক্ষমা চেয়ে তিনি বলেন, দলের পক্ষ থেকে কোনো ভুল হয়ে থাকলে, ক্ষমা করে দেবেন— ভোট প্রচারে গিয়ে বললেন তিনি।

অভিনেত্রী বলেন, আমাদের দলের মানুষের থেকে যদি কিছু ভুল হয়ে গিয়ে থাকে। আপনাদের তো মন বড়— ক্ষমা করে দেবেন।

উপস্থিত মানুষের উদ্দেশ্যে নুসরাত বলেন, মনে রাখবেন শুধু একটিই মুখ, সেটি দিদির মুখ। যিনি শুধু বাংলার জন্য লড়াই করে যাচ্ছেন।

উল্লেখ্য, শুধু নুসরাতই নন, বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের হয়ে ভোট প্রচার শুরু করেছেন আরও দুই তারকা এমপি মিমি চক্রবর্তী ও দেব। তাদের উপস্থিতিতে ভোটাররা উজ্জীবিত হচ্ছেন।

করোনায় আক্রান্ত আমির খান

অনলাইন ডেস্ক।।

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড পারফেকশনিস্ট আমির খান। ভারতীয় বেশ কিছু গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

আমির খানের মুখপাত্র ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ শনাক্ত হওয়ার পর আমির খান সব নিয়ম মেনে নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। তিনি সুস্থ আছেন। সম্প্রতি যারা তার সংস্পর্শে এসেছেন, তাদের সবার উচিত সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্বাস্থ্য পরীক্ষা করা।’

আমির খান সম্প্রতি কিংবদন্তী অভিনেতা টম হ্যাংকস অভিনীত ‘ফরেস্ট গাম্প’ চলচ্চিত্রটির অফিশিয়াল হিন্দি রিমেক ‘লাল সিং চাড্ডা’র শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন।

মার্চ মাসে নতুন করে একের পর এক বলিউড তারকাদের করোনা আক্রান্ত হওয়ার খবর আসছে। রণবীর কাপুর, মনোজ বাজপেয়ী, সঞ্জয়লীলা বানসালি, রণবীর সোওরি, আশীষ বিদ্যার্থী ও সতীশ কৌশিকের পর এবার ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন আমির খান।

মানবসেবার জন্য সোনুর ছবি বিমানের গায়ে লাগিয়ে সম্মাননা!

অনলাইন ডেস্ক :

মানবসেবার জন্য ‘স্পেশ্যাল হিউম্যানিটেরিয়ান অ্যাকশন অ্যাওয়ার্ড’ পেয়েছেন বলিউড ‍ও দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেতা সোনু সুদ। এই অ্যাওয়ার্ড উপলক্ষে তার ছবি একটি বিমানের পুরো অংশে লাগিয়ে  বিশেষ সম্মাননা জানিয়েছে ভারতীয় একটি বিমানসংস্থা।

ভারতের অন্যতম সমাজসেবক তারকাদের একজন সোনু সুদ। লকডাউনে বহু মানুষের খাবার, পড়াশোনার খরচ, চিকিৎসার খরচসহ নানাবিধ দায়িত্ব পালন করেছিলেন তিনি। সব কিছুই মনে রেখেছে দেশবাসী। তারই ধারাবাহিকতায় ভারতীয় এই বিমানসংস্থাটি এই সমাজ সেবক ও অভিনেতাকে সম্মান জানাতে ছবির সাথে লিখেছে, ‘রক্ষাকর্তা সোনু সুদকে কুর্নিশ।’

ভারতবাসী এই অভিনেতাকে ‘মসিহা’ নাম দিয়েছেন । লকডাউনের সময়ে দেশটির নানা প্রান্তে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করে দিয়েছিলেন তিনি। স্বাস্থ্যকর্মীদের থাকার জন্য নিজের হোটেলের দরজা খুলে দিয়েছিলেন। বিদেশে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের দেশে ফেরার জন্য বিমানের ব্যবস্থা করে দিয়েছিলেন।

নিজের ছবিসহ সেই বিমানের ছবি দিয়ে সোনু গণযোগাযোগ মাধ্যমে ক্যাপশনে লিখেছেন, ‘ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। মা ও বাবা, তোমাদের কথা খুব মনে পড়ছে’।

একসময় মুম্বাই আসার জন্য সোনুর ট্রেনের ভাড়াটুকু ছিল না। তিনি পাঞ্জাবের মগা থেকে মুম্বাই এসেছিলেন অভিনেতা হওয়ার জন্য। সামর্থ্য ছিল না ট্রেনে সংরক্ষিত টিকিট কাটার। কঠিন দিনে বাবা-মা ছিলেন সোনুর পাশে। কিন্তু ছেলের সাফল্য তারা দেখে যেতে পারেননি।

একাত্তরের আলোকে ভারতে ” কনসার্ট ফর বাংলাদেশ ” আয়োজনের পরিকল্পনা

 অনলাইন ডেস্কঃ

বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশের স্বাধীনতাকামী মুক্তিযোদ্ধা ও ভারতে আশ্রয় নেওয়া এককোটি শরনার্থীদের মানবিক সহায়তা করার জন্য বিশ্বখ্যাত সেতার বাদক পন্ডিত রবি শঙ্করের উদ্যোগে কিংবদন্তি ব্যান্ড বিটলসের অন্যতম সদস্য জর্জ হ্যারিসনকে সঙ্গে নিয়ে ১৯৭১ সালের ১ লা আগষ্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে আয়োজন করেন ‘ কনসার্ট ফর বাংলাদেশ।’ ঐ কনসার্টে পন্ডিত রবি শঙ্করের সাথে মঞ্চে ছিলেন ওস্তাদ আলী আকবর খান।

তবলায় সহযোগিতা করেছিলেন বিখ্যাত আল্লারাখা এবং তানপুরায় ছিলেন কমলা চক্রবর্তী। কনসার্টের অন্যতম আকর্ষণ ছিল প্রতিবাদী গানের রাজা, নোবেল বিজয়ী কিংবদন্তি সঙ্গীত শিল্পী বব ডিলান।পারফর্ম করেন জর্জ হ্যারিসন,ব্যাস লিওন রাসেল ও রিঙ্গো স্টার, এরিক ক্লাপটন, বিলি প্রেস্টন, ডন প্রেস্টনসসহ অনেকেই। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১৯৭১ সালের ০১ আগষ্টের ঐতিহাসিক ‘ কনসার্ট ফর বাংলাদেশ ‘- এর আলোকে আরেকটি ‘ কনসার্ট ফর বাংলাদেশ’ আয়োজনের পরিকল্পনা করছে বন্ধু প্রতীম প্রতিবেশী দেশ ভারত।

সেই কনসার্টটির আলোকে ভারতের ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন্সের( আইসিসিআর) আয়োজনে ‘ কনসার্ট ফর বাংলাদেশ’ এর নেতৃত্ব দিবেন পন্ডিত রবি শঙ্করের মেয়ে আনুশকা শঙ্কর ও জর্জ হ্যারিসনের ছেলে ড্যানি হ্যারিসন। ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ জানিয়েছে, এ বছরের শেষের দিকে কনসার্টটি আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে।

ঢাকা থেকে বিয়ে করতে চট্টগ্রামে এসে বাড়ীতে ফেরত গেল ০৬ কিশোর কিশোরী

আবুল হাসেম, চট্টগ্রাম :

 ঢাকার বাড়ী থেকে পালিয়ে চট্টগ্রামে চলে আসে ছয় কিশোর কিশোরী।  তাদের মধ্যে দুই জনের পরিকল্পনা ছিল বিয়ে করে সুখের সংসার করা। বাকীরা ঐ দুই জনের সহযাত্রী। পরিকল্পনা মতে ট্রেন থেকে চট্টগ্রামে নেমে নগরীর রেয়াজ উদ্দিন বাজারে গিয়ে বিয়ের কেনাকাটা করে তারা। তারপর ফিরে আসে চট্টগ্রাম রেল ষ্টেশনে। কিন্ত বেরসিক পুলিশ তাদের পরিকল্পনা ভন্ডুল করে দেয়। আগে থেকে পুলিশ খবর পেয়ে তাদেরকে নগরীর কোতোয়ালী থানায় নিয়ে আসে পুলিশ। পুলিশ তাদের প্রশ্ন করলে মুল রহস্য বেরিয়ে আসে। পরে সমাজ সেবা অধিদপ্তর ও স্থানীয় প্রসাশনের জিম্মায় ঐ কিশোর কিশোরীদের ঢাকায় নিজ বাড়ীতে ফেরত পাঠানো হয়েছে। আজ (শনিবার) চট্টগ্রামের কোতোয়ালী থানা এলাকায় এ বেরসিক ঘটনা ঘটে।

আজ (শনিবার) সকালে কোতোয়ালী থানা হেফাজতে থাকা কিশোর কিশোরীদের চট্টগ্রাম সমাজ সেবা অধিদপ্তরের পরিচালক, পাঁচ জন কিশোর কিশোরীর অবিভাবক ও একজন প্রতিনিধির জিম্মায় তাদেরকে ঢাকায় ফেরত পাঠানো হয়। ছয় জনের মধ্যে তিন জন কিশোর, তিনজন কিশোরী। কিশোরী তিন জনের দুইজন ৬ষ্ট শ্রেনীর এবং একজন পঞ্চম শ্রেনীর শিক্ষার্খী । তিন জন কিশোরে মধ্যে দুই জন নবম এবং এক জন অষ্টম শ্রেনীর শিক্ষার্খী।

চট্টগ্রাম নগর পুলিশের কোতোয়ালী জোনের সহকারী কমিশনার (এসি) নোবেল চাকমা জানান, যে মেয়ের বিয়ের পরিকল্পনা ছিল তার বয়স ১২ বছর। সে ৫ম শ্রেনীর ছাত্রী। ছেলেটির বয়স ১৫/১৬ বছর। সে লেখাপড়া করেনা তাদের সাথে আসা আরো দুই ছেলে দুই মেয়ে। তাদের মধ্যে তিন জনের বয়সই ১২ থেকে ১৫ বছর। একটি ছেলের বয়স সামান্য বেশি, ১৭/১৮ বছর হবে। সকল কিশোর কিশোরীর বাড়ী ঢাকা জেলা ধামরাই উপজেলায়। এসি নোবেল চাকমা আরো জানান,  ঐ কিশোর কিশোরীরা গত শুক্রবার দুপুরে বাড়ী থেকে পালিয়ে চট্টগ্রামে আসে।যে দুই জনের বিয়ে করার কথা ছিল তাদের জন্য কাপড়ও কেনা হয়। খবর পেয়ে পুলিশ তাদেরকে রেল ষ্টেশন থেকে থানায় নিয়ে আসে। তারপরই তাদের অভিভাবকদের খবর দেয়া হয়। শনিবার সকালে কিশোর কিশোরীদের পাঁচ জনের অভিভাবক কোতোয়ালী থানায় আসলে সমাজ সেবা অধিদপ্তরের পরিচালক ও একজন প্রতিনিধির জিম্মায় তাদের নিজ বাড়ীতে ফেরত পাঠানো হয়।