জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বাবা আর নেই

//নিজস্ব প্রতিবেদক//

জনপ্রিয় নাট্যাভিনেত্রী তানজিন তিশার বাবা আবুল কালাম মারা গেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

শনিবার রাত ৯টা ৫৫ মিনিটে রাজধানীর কাকরাইলের ইসলামিয়া সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তানজিন তিশার সহ-অভিনেতা তৌসিফ মাহবুব বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তানজিন তিশার বাবা ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তার শারীরিক অবস্থা খারাপ হলে রাজধানীর কাকরাইলের ইসলামিয়া সেন্ট্রাল হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল। শনিবার সন্ধ্যা পর্যন্ত তার শরীর ভালো থাকলেও হঠাৎ করে আবার অসুস্থ হয়ে পড়লে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

এর আগে ২০২১ সালের আগস্টে তানজিন তিশার বাবা আবুল কালাম অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। ওই সময় তার মাইনর স্ট্রোক হয়েছিল। তবে ৯ আগস্ট ফেসবুকে এক স্ট্যাটাসে এ অভিনেত্রী তার বাবার সুস্থতার খবর জানিয়েছিলেন।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরো এগিয়ে নিতে আগ্রহী যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত

 

সিলেট শাহজালালের মাজারে গজার মাছ দেখে আনন্দিত দর্শনার্থী ভিডিও

//সিলেট থেকে মোঃ হোসেন গাজী//

দরগাহে হযরত শাহজালাল রহ. এর মাজার।

২০০৩ সালের ৪ ডিসেম্বর বিষ প্রয়োগে পুকুরের প্রায় ৭শ’ গজার মাছ হত্যা করা হয়। ফলে পুকুরটি গজার মাছ শুন্য হয়ে পড়ে। মরে যাওয়া মাছগুলোকে মসজিদের পশ্চিম দিকের গোরস্থানে পুঁতে ফেলা হয়। মাজারে ঐতিহ্যের ধারক বাহক এই মাছগুলোর আবারও সংরক্ষণের জন্য মাজার কর্তৃপক্ষ ও সরকারের উদ্যোগে পুকুরটি খনন করে তাকে আবার নতুন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মাছ  চাষের উপযোগী করে তোলা হয়।

পুকুরটি মাছ শুন্য হয়ে যাওয়ার পর হযরত শাহজালাল (রঃ) এর অপর সফরসঙ্গী মৌলভীবাজারের শাহ মোস্তফা(রঃ) এর মাজার থেকে ২০০৪ সালের ১১ জানুয়ারি ২৪ টি গজার মাছ এনে পুকুরে ছাড়া হয়। বর্তমানে পুকুরের গজার মাছের সংখ্যা ১২ শতাধিক। দর্শনার্থীরা ছোট মাছ কিনে গজার মাছকে  খাওয়াতে দেখা গেছে।

বৃহস্পতিবার সরেজমিন ঘুরে দেখা যায়, বর্তমানে করোনা মোহামারীর কারণে মাজারে লোকসমাগম আগের তুলনায় অনেক কম। করোনা মহামারি (অমিক্রন)র প্রভাব পড়েছে দরগাহ সংলগ্ন হোটেল গুলোতেও। দর্শনার্থীদের উপস্থিতি কম হওয়ার কারণে হোটেল ও দোকানীদের বেচাকেনা তুলনামূলক কম।

পড়ুল দৈনিক বিশ্ব

English Dainikbiswa

আল বায়াত স্টেডিয়াম বিশ্বকাপের নান্দনিক উদ্বোধনী ভেন্যু (ভিডিও)

 

জন্মদিনে কিকি উপহার পেলেন সালমান খান

অল্প কিছুদিন আগেই সাপে কেটেছিলো সালমান খানকে। তেমন কিছু না হলেও প্রতিষেধক নিয়ে বাড়িতে ফিরেন অভিনেতা। গত ২৭ ডিসেম্বর ছিলো এই তারকা অভিনেতার জন্মদিন। পানভেলের ফার্ম হাউজে জাকজমক পার্টি করেছেন, নেচেছেনও। জন্মদিনটি যে একটু ব্যতিক্রমই কেটেছে সালমান খানের, তা বোঝা গেল কয়েকটি ভিডিও দেখে।

ইনস্টাগ্রামের ভিডিওতে দেখা গেল, রাস্তায় অটো চালাচ্ছেন সালমান খান। তা দেখে উৎসুক জনতা ভিডিও করছেন। কোনো ভিডিওতে দেখা গেল, বলিউড অভিনেত্রী জেনেলিয়া ডিসুজার সঙ্গে ধুন্ধুমার নাচছেন সালমান খান। জন্মদিনে পেয়েছেন নানা উপহারও। কোনো কোনো উপহারের দাম কোটিও ছাড়িয়ে গেছে। এ নিয়ে প্রতিবেদনও করেছে ভারতীয় গণমাধ্যমগুলো।

জ্যাকুলিন ফার্নান্দেজের সঙ্গে সালমানের সম্পর্ক খুবই ভালো। এই অভিনেত্রী ভাইজানকে উপহার দিয়েছেন ১০ থেকে ১২ লাখ রুপির ঘড়ি। সঞ্জয় দত্তের সঙ্গেও বন্ধুত্বের সম্পর্ক সালমান খানের। সঞ্জুবাবা উপহার দিয়েছেন ডায়মন্ডের ব্রেসলেট যেটির দাম পড়েছে সাত থেকে আট লাখ রুপি।

ভাই সোহেল খান সালমান খানকে উপহার দিয়েছেন একটি বিএমডব্লিউ গাড়ি। যার দাম ২৩ থেকে ২৫ লাখ রুপির মধ্যে। আরেক ভাই আরবাজ খান দিয়েছেন অডি গাড়ি। দাম দুই থেকে তিন কোটি রুপি।

সাবেক প্রেমিকের জন্মদিনে উপহার পাঠাতে ভোলেননি ক্যাটরিনা। তিনি সালমান খানকে দিয়েছেন সোনার ব্রেসলেট। দাম দুই থেকে তিন লাখ রুপি।

অনিল কাপুর দিয়েছেন লেদারের একটি জ্যাকেট। দাম ২৮ লাখ রুপি। যে জ্যাকেটের দাম বাংলাদেশি মুদ্রায় ৩০ লাখ টাকা। শিল্পা শেঠি দিয়েছেন সোনা ও ডায়মন্ডের মিশেলে ব্রেসলেট। দাম ১৬ থেকে ১৭ লাখ রুপি।

সালমানের বাবা সেলিম খানও ছেলের জন্মদিনে উপহার দিয়েছেন। বাবা দিয়েছেন আস্ত একটি অ্যাপার্টমেন্ট। দাম পড়েছে ১২ থেকে ১৩ কোটি রুপি। বোনের স্বামী আয়ুশ শর্মা তাকে দিয়েছেন সোনার চেইন। দাম ৭৩ হাজার রুপি। বোন অর্পিতা খান দিয়েছেন রোল্যাক্স ব্র্যান্ডের ঘড়ি। দাম ১৫ থেকে ১৭ লাখ রুপি।

//দৈনিক বিশ্ব বিনোদন ডেস্ক//

পড়ুন দৈনিক বিশ্ব …

নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী (২৩তম)

মাগুরায় তিন দিনব্যাপী আলোচনাসভা  ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

মাগুরা জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে ১৯-২১ ডিসেম্বর ০৩ (তিন) দিন ব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক উৎসবের শুভ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৯-ডিসেম্বর) বিকালে সৈয়দ আতর আলী গণ গ্রন্থাগার চত্বরে এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি, বিতর্ক প্রতিযোগিতা প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতার মধ্য দিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক উৎসব শুরু হয়। মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ফ.ম. আব্দুল ফাত্তাহ, মাগুরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামরুজ্জামান, মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু নাসির বাবলু, মাগুরা পৌরসভার মেয়র মোঃ খুরশীদ হায়দার টুটুল, জেলা তথ্য অফিসার মোঃ রেজাউল করিম।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছি, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এস এম আব্দুর রহমান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট সাইফুজ্জামান শিখর বলেন,  মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে আমরা জানতে পারিনি। আমাদেরকে সূক্ষ্মভাবে বিকৃতি ইতিহাস জানানো হয়েছে। তিনি সবাইকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার জন্য আহ্বান জানান।

//শ্যামল বিশ্বাস, বিশেষ প্রতিনিধি মাগুরা//

পড়ুন দৈনিক বিশ্ব …

খুলনা প্রেসক্লাবের নবনির্মিত ব্যাংকুয়েট হলের উদ্বোধন

রামপালে নিহত আওয়ামী লীগ নেতা ফিরোজের জানাযা সম্পন্ন

‘মিস ইউনিভার্স’ খেতাব জিতলেন ভারতের হারনাজ সান্ধু

//আন্তর্জাতিক বিনোদন ডেস্ক//

‘মিস ইউনিভার্স’ খেতাব জিতলেন ভারতের হারনাজ সান্ধু। ২১ বছর পর আবারও ‘মিস ইউনিভার্স’ পেল ভারত। এবারও খেতাবটি জিতলেন এক পাঞ্জাবি রূপসী। এর আগে ২০০০ সালে এ খেতাব জিতেছিলেন পাঞ্জাবের লারা দত্ত। আর ১৯৯৪ সালে খেতাবটি পেয়েছিলেন বাঙালি সুস্মিতা সেন। হারনাজ তৃতীয় ভারতীয় হিসেবে এ খেতাব জিতলেন।

রোববার দিবাগত রাতে ইসরায়েলের এইলাটে বসেছিল ৭০তম মিস ইউনিভার্সের আসর। সেখানেই প্যারাগুয়ের নাদিয়া ফেরেইরা ও দক্ষিণ আফ্রিকার লালেলা এমএসওয়ানেকে পেছনে ফেলে সেরার মুকুট ছিনিয়ে নেন পাঞ্জাবের ২১ বছরের তরুণী হারনাজ।

‘মিস ইউনিভার্স’ খেতাব জিতলেন ভারতের হারনাজ সান্ধু

 

২০১৭ সালে হারনাজ মডেলিং শুরু করেন। তিনি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তরের শিক্ষার্থী। এর আগে ২০১৯ সালে অনুষ্ঠিত ফেমিনা মিস ইন্ডিয়া পাঞ্জাবে বিজয়ী হয়েছিলেন তিনি। হারনাজের মা গাইনি চিকিৎসক। তাঁর অনুপ্রেরণাই হারনাজকে সাফল্য এনে দিয়েছে। হারনাজ একাধারে হিন্দি, পাঞ্জাবি ও ইংরেজি ভাষায় দক্ষ। তিনি পাঞ্জাবি ভাষায় শের লিখতে ভালোবাসেন। এ মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর সাফল্য উদ্‌যাপন করছেন ভক্তরা।

‘বঙ্গবন্ধু’ ছবিটিতে শেখ হাসিনা চরিত্রে নুসরাত ফারিয়া: কি বললেন

বঙ্গন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক নিয়ে নির্মিত ‘বঙ্গবন্ধু’ ছবিটিতে শেখ হাসিনা চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ছবিটিতে নিজের শুটিং পার্ট শেষ করে তিনি বললেন, ‘শেখ হাসিনা চরিত্রটি আমি সারা জীবন লালন করব। আমার জীবনের অন্যরম এক জার্নি ছিলো এটা।’

রোববার সমকালকে ফারিয়া জানান, আপাতত বলা যায় বঙ্গবন্ধুর বায়োপিকের আমার শুটিং পার্ট শেষ। তবে এরপর আবার শুটিং করা যে লাগবে না সেটা বলা যায় না। পরে লাগতেও পারে আবার নাও পারে। তাই আনুষ্ঠানিকভাবে বলতে পারছিনা শেষ। বলতে হচ্ছে আপাতত শেষ।

ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল নির্মাণ করছেন ছবিটি। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত এ ছবিটির প্রথম ধাপের শুটিং ভারতের পর শেষ ধাপের শুটিং হচ্ছে বাংলাদেশে।

ছবিটির শুটিং শেষ করে আবেগে ভাসলেন নুসরাত ফারিয়া। বললেন, ‘এই সিনেমার প্রত্যেকটি চরিত্র খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি চরিত্রই ইতিহাসের অংশ। এই ইতিহাসের অংশ হয়ে শ্যাম বেনেগাল স্যারের সঙ্গে যে জার্নিটা এতোদিন দিলাম তা আজীবন মনে থাকবে। ছবিটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রটি নিঃসন্দেহে আমার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র।’

শুটিং শেষে করে নুসরাত ফারিয়া ফেসবুকে শ্যাম বেনেগালের সঙ্গে তোলা একটি সাদাকালো ছবিও শেয়ার করেছেন। সেখানে ক্যাপশনে নিজের অনুভূতি প্রকাশ করেছেন তিনি।  ছবিতে তরুণ শেখ হাসিনার রূপেই দেখা যাচ্ছে ফারিয়াকে।

‘বঙ্গবন্ধু’ ছবিতে কেন্দ্রীয় চরিত্র তথা বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক আরিফিন শুভ। তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ, বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা ও দীঘি।

এছাড়াও আরও অভিনয় করছেন দিলারা জামান, সিয়াম আহমেদ, চঞ্চল চৌধুরী, খায়রুল আলম সবুজ, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগর প্রমুখ।

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

সৌদি আরবে জুমার খুতবায় তাবলিগ জামাতের সমালোচনার নির্দেশ

 

শাকিব খানের ব্যাংক হিসাব তলব করেছে এনবিআর

চিত্রনায়ক নায়ক শাকিব খানের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) । সম্প্রতি ব্যাংকগুলোতে পাঠানো এনবিআরের এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে। সেই চিঠিতে উল্লেখ করা হয়, শাকিব খান রানার নামে বা তার ওপর নির্ভরশীল পরিবারের অন্য সদস্যদের একক বা যৌথ নামে ব্যাংক হিসাব বা তাদের মালিকানাধীন কোনো প্রতিষ্ঠানের নামে ব্যাংক হিসাব থাকলে তার তথ্য জমা দিতে হবে।

চিঠিতে আরও বলা হয়, ২০১৩ সালের ১ জুলাই থেকে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত লেনদেনের বিবরণী এনবিআরে পাঠাতে হবে। ব্যাংক হিসাবের পাশাপাশি তাঁদের নামে যেকোনো সঞ্চয়ী হিসাব চলতি হিসাব, ঋণ হিসাব, বৈদেশিক মুদ্রা হিসাব, ক্রেডিট কার্ড, লকার বা ভল্ট, সঞ্চয়পত্র, শেয়ার হিসাব থাকলে তার বিবরণীও জমা দিতে হবে। এমনকি বন্ধ হয়ে গেছে এমন হিসাব থাকলেও তা জমা দিতে হবে।

২০১৯ সালে অভিনয়শিল্পী ক্যাটাগরি থেকে তৃতীয় সর্বোচ্চ করদাতা হন শাকিব খান। আয়কর অধ্যাদেশের ১৯৮৪–এর ১১৩ (এফ) ধারার ক্ষমতাবলে এই হিসাব তলব করেছে এনবিআর। আয়কর ফাঁকির অনুসন্ধানের জন্য এই ধারা ব্যবহার করে থাকে এনবিআর।

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

ওমিক্রন: হিন্দুস্তান টাইমসের ওই প্রতিবেদনে ‘উচ্চ ঝুঁকি’তে বাংলাদেশ

পুষ্প সিনেমার এক গানে দুই কোটি নিচ্ছেন সামান্থা !

ভারতের দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তিনি একটি সিনেমায় আইটেম গানের পারিশ্রমিক হিসেবে নিচ্ছেন প্রায় দুই কোটি টাকা ! ‘পুষ্প : দ্য রাইজ পার্ট ওয়ান’ নামের এই সিনেমাটি পরিচালনা করছেন সুকুমার। আর সেই গানের শুট হবে মাত্র চার দিন, হায়দরাবাদের রামোজি রাও ফিল্মসিটির বিশেষ সেটে। এই এক গানের জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন এই অভিনেত্রী।

খবরে বলা হয়, এই চার দিন গানের শুট করতে সামান্থা পারিশ্রমিক হাঁকিয়েছেন এক কোটি ৭৫ লাখ রুপি (বাংলাদেশের মুদ্রায় প্রায় দুই কোটি টাকা), ট্যাক্স ও অন্যান্য খরচ মিলে দুই কোটি টাকা ছাড়াবে।

বহুল প্রতীক্ষিত ‘পুষ্প : দ্য রাইজ পার্ট ওয়ান’ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এ বছরের ১৭ ডিসেম্বর। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তারকা অভিনেতা আল্লু অর্জুন, ফাহাদ ফাসিল ও রশ্মিকা মন্দানা।

সিনেমাটিতে শ্রীভাল্লির ভূমিকায় অভিনয় করেছেন রশ্মিকা মন্দানা এবং লরি ড্রাইভার পুষ্প রাজের ভূমিকায় অভিনয় করেছেন আল্লু অর্জুন। সিনেমাটি তেলেগু, তামিল, কন্নড়, মালয়ালাম ও হিন্দি ভাষায় মুক্তি পাবে। সংগীতায়োজন করেছেন দেবী শ্রী প্রসাদ।

সম্প্রতি নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের (ডিভোর্স) ঘোষণা দিয়েছেন। সামান্থা ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমি শক্তিশালী, আমি প্রাণবন্ত, আমি পারফেক্ট নই। আমি একাগ্রতায় বিশ্বাসী, আমার মধ্যে উগ্র ভাবও আছে। আমি মানুষ, আমি যোদ্ধা।’

সামান্থা কথাগুলো লিখে নিজেই নিজেকে বিশ্লেষণ করেছেন। শুধু তাই নয়, কথাগুলো হয়তো কোনো এক সময় তার মা তাকে বলেছিলেন। তাই সামান্থা হ্যাশট্যাগে লিখেছেন, ‘আমার মা বলেছে।’

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

৭০০০ একর জমি ক্রয়ের অভিযোগ রাজারবাগ দরবার শরীফের পীরের বিরুদ্ধে: দুদক

 

কেন মৃত্যুর ১৩ বছর পর মুক্তি পাচ্ছে মান্নার শেষ ছবি…!

ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক মান্নার মৃত্যুর ১৩ বছর পর মুক্তি পাচ্ছে তার শেষ সিনেমা ‘জীবন যন্ত্রণা’।

২০০৮ সালে শেষ হওয়া ছবিটির শুটিং করে যেতে পারলেও ডাবিং শেষ করে যেতে পারেননি মান্না। একই বছরের ফেব্রুয়ারিতে না ফেরার দেশে পাড়ি জমান এ নায়ক।

সূত্রের খবর, মহান মুক্তিযুদ্ধভিত্তিক নির্মিত ছবিটি আগামী ১৬ ডিসেম্বর বা ২৬ মার্চে মুক্তি পেতে পারে প্রেক্ষাগৃহে।

প্রশ্ন উঠতেই পারে, ১৩ বছর পর কেন ছবিটি মুক্তি পেতে যাচ্ছে? কী এমন দোষ ছিল যে সেন্সরবোর্ডে ছবিটি আটকে ছিল?

এর জবাবে এক গণমাধ্যমকে ছবির প্রযোজক ও অন্যতম পরিচালক খোরশেদ আলম খসরু জানালেন, ছবিটির নাম নিয়ে আপত্তি ছিল সেন্সরবোর্ডের।

তিনি বলেন, ‘প্রথমে ছবির নাম ছিল ‘লীলা মন্থন’। ওই নামে ২০১১ সালে সেন্সরে জমা দিই। কিন্তু নামটি নিয়ে সেন্সর বোর্ডের আপত্তি ছিল। নানা জটিলতার কারণে এরপর ছবিটি নিয়ে আর এগোইনি। দীর্ঘ সময় পর ছবির নাম পরিবর্তন করে ‘জীবন যন্ত্রণা’ নামে চলতি বছরের মাঝামাঝিতে সেন্সরে জমা দিয়েছিলাম।’

শুধু কি এই নামের জন্য এতোটা বছর ছবিটি শেকলে বন্দী ছিল?

জানা গেছে, ছবির শুটিংয়ের কারিগরি সহায়তা বাবদ প্রযোজকের কাছে বিএফডিসির প্রায় পাঁচ লাখ টাকা পাওনা ছিল। সম্পূর্ণ টাকা পরিশোধ না করায় বিএফডিসি ছাড়পত্র দেয়নি।

বিষয়টি স্বীকার করে প্রযোজক খসরু বলেন, ‘ছবিটি নিয়ে আমাদের অতো তাড়াহুড়ো ছিল না। নানা ঝামেলায় বিএফডিসির পাওনাটা পরিশোধ করতে দেরি হয়ে গেছে। টাকা পরিশোধের পর গত অক্টোবরে ছবিটি সেন্সরে পাস হয়েছে। এখন মুক্তির প্রস্তুতি নিচ্ছি। যেহেতু এটি মুক্তিযুদ্ধের ছবি, তাই মুক্তিযুদ্ধের বিশেষ দিনকে সামনে রেখেই মুক্তি দিতে চাই। হতে পারে সেটা ১৬ ডিসেম্বর বা ২৬ মার্চ।’

তারকাবহুল ছবিটি নির্মিত হয়েছে মুক্তিযুদ্ধের সময়কার একদল যৌনকর্মীর মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নেওয়ার গল্প নিয়ে। এতে মান্না ছাড়াও অভিনয় করেছেন চিত্রনায়িকা মৌসুমী ও পপি। আরো আছেন মিশা সওদাগর।

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

৭০০০ একর জমি ক্রয়ের অভিযোগ রাজারবাগ দরবার শরীফের পীরের বিরুদ্ধে: দুদক

পবন কল‌্যাণ এর নতুন মুভির শুটিংএ কি বলল নিধি আগারওয়াল

ভারতের দক্ষিণী সিনেমার পাওয়ার স্টার পবন কল‌্যাণ। অভিনয় ক‌্যারিয়ারে অসংখ‌্য দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন ৫৩ বছর বয়েসী এই অভিনেতা। তার পরবর্তী সিনেমা ‘হরি হারা বীরা মালু’। কৃষ পরিচালিত এ সিনেমায় তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন ২৮ বছর বয়েসী অভিনেত্রী নিধি আগরওয়াল। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী জানান, সিনেমাটিতে পবন কল‌্যাণের সঙ্গে তাকে রোমান্স করতে দেখা যাবে।

পবন কল‌্যাণ ও নিধি আগরওয়ালের বয়সের ব‌্যবধান ২৫ বছর। অভিনয়ের ক্ষেত্রে বয়সের এতটা ব‌্যবধান সমস‌্যা কিনা? এমন এক প্রশ্নের উত্তরে নিধি বলেন—‘তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির একজন চিরসবুজ নায়ক পবন কল‌্যাণ। তার সঙ্গে আমার দুর্দান্ত রসায়ন দেখতে পাবেন দর্শক।’

পবন কল‌্যাণের সঙ্গে শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে নিধি আগরওয়াল বলেন—‘আমরা বেশ কিছু দৃশ‌্যের শুটিং করেছি, যেগুলো সুন্দরভাবে শেষ হয়েছে। পবন কল‌্যাণ খুবই দুষ্টু ও মজার একজন মানুষ। আমার কাছে মনে হয়েছে আমি ২৫ বছর বয়েসী কোনো নায়কের সঙ্গে রোমান্স করছি। সত‌্যিকার অর্থে আমি কোনো পার্থক‌্য খুঁজে পাইনি।’

অ‌্যাকশন-অ‌্যাডভেঞ্চার ঘরানার এ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করছেন পবন। এতে পঞ্চমী চরিত্রে অভিনয় করছেন নিধি। এছাড়াও অন‌্যান‌্য চরিত্রে অভিনয় করছেন—অর্জুন রামপাল, জ‌্যাকলিন ফার্নান্দেজ, আথিয়া মেনন প্রমুখ। তেলেগু ভাষার এ সিনেমা মেগা সুরিয়া প্রোডাকশনের ব‌্যানারে প্রযোজনা করছেন আর দয়াকর রাও।

//বিনোদন ডেস্ক//

পড়ুন দৈনিক বিশ্ব …

মাগুরায় দুই মেম্বার পদপ্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত ৪ আহত প্রায় ১০

বরিশালে বিসর্জনের মধ্যদিয়ে দুর্গোৎসবের সমাপ্তি