খুলনা সিটির মেয়র উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের পথে

//খুলনা ব্যুরো//

উন্নত চিকিৎসার জন্য খুলনা সিটি করপোরেশনের মেয়র ও খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেক বৃহস্পতিবার সকালে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকাত্যাগ করেছেন। তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে খুলনা সিটি মেয়র ঢাকাত্যাগ করেন। চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হবে। সিটি মেয়রের সঙ্গে রয়েছেন তার স্ত্রী এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়য়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, ভাইজি সুমাইয়া সুলতানা মেঘলা ও জামাই মঈনুল ইসলাম।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মো. রেদওয়ান মারুফ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মেয়র আগের থেকে অনেকটা সুস্থ। তিনি পায়ে হেঁটে বিমানে উঠেছেন।

সিটি মেয়রের পরিবারের সদস্যরা জানান, গত ৭ মে তীব্র জ্বর, ডায়াবেটিস ও প্রস্টেট গ্ল্যান্ডে ইনফেকশন নিয়ে মেয়র খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পর দিন থেকে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। গত বছর তার প্রস্টেট গ্ল্যান্ডে অপারেশন করা হয়েছিল। বর্তমানে অপারেশনের ওই স্থানে ইনফেকশন হয়ে যায়।

ডোমারে চয়ন আহবায়ক ও তহিদুলকে সদস্য সচিব করে উপজেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটি অনুমোদন

//নিজস্ব প্রতিবেদক//

নীলফামারীর ডোমার উপজেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছে জেলা আহবায়ক কমিটি।আসাদুজ্জামান চয়ন আহবায়ক এবং সার্জেন্ট অবসরপ্রাপ্ত তহিদুল ইসলামকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছে নীলফামারী জেলা শাখার আহবায়ক ও নীলফামারী -০৩ সৈয়দপুর ও কিশোরগঞ্জ আসনে জাতীয় পার্টি থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য  আহসান আদেলুর রহমান এমপি।

সোমবার ১৬ মে নীলফামারী জেলা শাখার আহবায়ক ও নীলফামারী-০৩ সৈয়দপুর কিশোরগঞ্জ আসনের জাতীয় পার্টি থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য আহসান আদেলুর রহমান এমপি স্বাক্ষরিত ডোমার উপজেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদনের কপি উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আসাদুজ্জামান চয়ন বরাবর প্রেরণ করেন।

উক্ত আহবায়ক কমিটিতে আহবায়ক আসাদুজ্জামান চয়ন, যুগ্ম আহ্বায়ক, মিজানুর রহমান জুয়েল (কাউন্সিলর), হুমায়ুন কবির মঞ্জু, আতিকুর রহমান, রাশেদুল ইসলাম, আশরাফুল ইসলাম (বুলু আর্মি), শফিকুল ইসলাম শফি, সামিউল ইসলাম সম্রাট, মশিউর রহমান, আবুল কালাম, ফয়জুল ইসলাম ফজলু এবং আনোয়ারুল ইসলাম বাবু, সদস্য সচিব সার্জেন্ট অবসরপ্রাপ্ত তহিদুল ইসলাম এবং কার্যকরী সদস্য ১৮ জনের নাম অন্তর্ভুক্ত করে সর্বমোট ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছে নীলফামারী জেলা আহবায়ক কমিটি।

উল্লেখ্য যে, উক্ত আহবায়ক কমিটিকে আগামী ৬০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে উপজেলা জাতীয় পার্টির সম্মেলন করার নির্দেশনা প্রদান করা হয়েছে।

মাগুরায় বিএনপির বিক্ষোভ সমাবেশে হঠাৎ বিশৃঙ্খলা

//সুজন মাহমুদ, মাগুরা জেলা প্রতিনিধি//

শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ এই প্রতিপাদ্য কে সামনে রেখে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি, দেশে দ্রব্য মূল্যের লাগামহীন উর্দ্বোগতি এবং দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়।

রবিবার ১৫ মে সকাল ১০.৩০ মিনিটের সময় মাগুরা জেলা বিএনপির কার্যালয় ইসলামপুর পাড়ার অফিসের সামনে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মাগুরা জেলা বিএনপি আহবায়ক আলী আহমেদ এর সভাপতিত্বে ও সঞ্চালকে ছিলেন সদস্য সচিব মাগুরা জেলা বিএনপি মো. আখতার হোসেন।

সমাবেশে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন, সদস্য বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল জয়নুল আবেদীন ফারুক। এছাড়াও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আলহাজ্ব মনোয়ার হোসেন খান,  জেলা বিএনপি যুগ্ম আহবায়ক মো. ফারুকুজ্জামান ফারুক, হাসান ইমাম সুজা, আলমগীর হোসেন, এ্যাডভোকেট রেজাউল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক আবু তাহের সবুজ, যুবদলের সভাপতি এ্যাডভোকেট ওয়াশিকুর রহমান কল্লোল, সাধারণ সম্পাদক মো. ফিরোজ আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আশরাফুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক গোলাম জাহিদ , সাংগঠনিক সম্পাদক হাসানুর রহমান হাসু, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এহসানুল হক পলাশ, পৌর বিএনপি আহবায়ক মাসুদ হাসান খান কিজিল, থানা আহবায়ক কুতুবউদ্দিন কুতুব, মহিলা দলের সভাপতি উম্বিয়া কুলসুম উম্বি, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সানজিদা ইয়াসমিন বিউটি সহ বিএনপির ৪ উপজেলার নেতা-কর্মী বৃন্দ।

কিন্তু হঠাৎ করে প্রধান অতিথি জয়নুল আবেদীনের বক্তব্য চলাকালীন সময়ে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এসময় তাদের মধ্যে বাকবিতন্ডার একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এই ঘটনার সময়ে সাংবাদিকসহ বিএনপির লোকজন আহত হয়েছে। মাগুরা প্রথম আলোর জেলা প্রতিনিধি আশিকুর রহমান শশী সংবাদ সংগ্রহের সময় গুরুতর আহত হয়।

এ সময়ে সময়ে হামলায় যুবদলের সভাপতি এ্যাডভোকেট ওয়াশিকুর রহমান কল্লোল মাথায় আঘাতপ্রাপ্ত হলে দ্রুত তাকে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়।

এই ঘটনার সাথে জড়িত থাকায় পুলিশ মাগুরা ভায়না মোড় থেকে মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি মামুন, মাগুরা পাল্লা গ্রামের লুৎফর,জেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম সহ ৫ জনকে আটক করেছে বলে দাবি করেছেন বিএনপির নেতৃবৃন্দ। মাগুরা জেলা বিএনপি যুগ্ম আহবায়ক ফারুকুজ্জামান ফারুক বলেন, বিএনপির এই সমাবেশ সারাদেশে গতকাল ১৪ মে হয়েছে, যেহেতু গতকাল মাগুরা জেলা আওয়ামীলীগের একটা বড় প্রোগ্রাম ছিলো সেহেতু আজ ঢাকা কেন্দ্রীয় বিএনপির কার্যালয় থেকে অনুমতি নিয়ে মাগুরা জেলা পুলিশের অনুমতি সাপেক্ষে সমাবেশ সুষ্ঠু ও ভালো ভাবে চলছিলো কিন্তু হঠাৎ করে পুলিশের একটা দল এসে মাইকের মাউথ জোর পূর্বক ছিনিয়ে নেয় এবং আমাদের দলের লোকজনের উপর অর্তকিত হামলা চালায়।

তিনি আরও বলেন এটা হলো বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা পরিকল্পিত নীল নকশা, তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। মহিলা দলের সভাপতি উম্বি ও সাধারণ সম্পাদক বিউটি একইভাবে অভিযোগ করেন।

English Dainikbiswa

সালমান – পূজার নতুন ধামাকা সিনেমা আসছে শীঘ্রই…

নরেন্দ্র মোদী এরপরেও প্রধানমন্ত্রী থাকার ব্যাপারে চমৎকার মন্তব্য করেছেন

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘‌আমাকে বিরোধী দলের এক নেতা বলেছেন, আপনি দু’বার প্রধানমন্ত্রী পদে মনোনীত হয়েছেন, এরপর আর কী চান? আসলে ওই বিরোধী নেতার মনোভাব হল, দু’বার প্রধানমন্ত্রী হলেই সব চাহিদার সমাপ্তি ঘটে যায়। কিন্তু আমি সেই প্রকৃতির মানুষ নই। সমস্ত জনস্বার্থবাহী প্রকল্প যতক্ষণ না ১০০ শতাংশ বাস্তবায়িত হচ্ছে, ততক্ষণ বিশ্রাম নেব না।’‌

শনিবার গুজরাটের ‘উৎকর্ষ সমারোহ’ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেন। খবর হিন্দুস্তান টাইমসের।

খবরে বলা হয়, ওই মন্তব্যের পরই তিনি প্রধানমন্ত্রী থাকতে চান তা স্পষ্ট হয়ে ওঠে।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, আগামী ২০২৪ সালে প্রধানমন্ত্রীর বয়স হবে ৭৩ বছর। আর দেখা যাচ্ছে, কেন্দ্র–রাজ্য বিভিন্ন সিনিয়র, প্রবীণ বিজেপি নেতাকে প্রত্যক্ষ রাজনীতি থেকে সন্ন্যাস দেওয়া হয়েছে। কেউ চলে গিয়েছেন বানপ্রস্থে। কেউ রাজ্যপাল হয়েছেন। সেখানে নরেন্দ্র মোদী নিজেই বার্তা দিলেন, ২০২৪ সালে বিজেপি জয়ী হলে প্রধানমন্ত্রী হবেন তিনিই। অর্থাৎ ২০২৯ সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর পদে থাকবেন। তখন তার বয়স হবে ৭৮ বছর! স্বাধীন ভারতে তিনবার টানা প্রধানমন্ত্রী হয়েছেন একমাত্র জওহরললাল নেহরু।

রূপসায় ইউনিয়ন যুবলীগের প্রস্তুতিমূলক সভা

//রূপসা প্রতিনিধি//

রূপসা উপজেলা নৈহাটি ইউনিয়ন আওয়ামী যুবলীগের বিশেষ বর্ধিত সভা নৈহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে শুক্রবার বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক  ও উপজেলা যুবলীগের আহবায়ক এবিএম কামরুজ্জামান।

বিশেষ অতিথির বক্তৃতা করেন  ইউপি চেয়ারম‍্যান কামাল হোসেন বুলবুল, জেলা  যুবলীগ নেতা হারুন মোল্লা, নাসির হোসেন সজল, হারুন অর রশিদ, নোমান ওসমানী রিচি, কামরুজ্জামান সোহেল, আ:মজিদ শেখ, সরদার জসিম উদ্দিন, সাইদুর রহমান সগীর,  তারেক আজিজ, শেখ সাগর।

ইউনিয়ন যুবলীগের আহবায়ক বাদশা মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম  আহবায়ক  জাহিদুর রহমান এর পরিচালনায়  বক্তৃতা করেন ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মো: ফরিদ শেখ, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান শেখ,সাধারণ  সম্পাদক নাজির শেখ, মামুন শেখ, শফিকুর রহমান ইমন, ইউনিয়ন যুবলীগের সভাপতি রবিউল ইসলাম, শামীম হাসান লিটন, সাধারণ সম্পাদক এম শাহনেওয়াজ কবীর টিংকু, করিম শেখ,শারাফাত হোসেন উজ্জল, হায়দার আলী, মো: নাহিদুজ্জামান, কৃষকলীগের সভাপতি  শামীম হাসান, সাধারণ সম্পাদক জিয়াউদ্দীন,  উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শাফিরুল ইসলাম হিমেল, হুমায়ন, যুবলীগের  মহিউদ্দিন মানিক,সোহাগ শেখ, সাইফুল ইসলাম পলু, শেখ সোহাগ, গিয়াস উদ্দিন, রহিম মিনা, ফারুক শেখ, কামরুল ইসলাম, এডভোকেট ফিরোজ মেহবুব, সুলতান রাজু শাওন সাগর,সজীব প্রমূখ।

ডুমুরিয়ায় যুবদল নেতার সুস্থ‍্যতা কামনায় দোয়া অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ডুমুরিয়া  উপজেলা  শাখার সদস‍্য সচিব মোল্ল‍্যা  মশিউর রহমানের আশু সুস্থ‍্যতা করে ১৩ মে শুক্রবার বিকেলে বিএনপি দলীয় কার্যলযে  এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয।

যুবদলের আহবায়ক প্রভাষক মঞ্জুর রশিদ এর সভাপতিত্বে ও সরদার বিল্লাল হোসেনের পরিচালনায় বক্তব‍্য রাখেন নিলৎপল নিলয, মোক্তারুজ্জামান সবুজ, শফিকুল ইসলাম, খান আবুল কালাম, শাহিনুর রহমান, দেলোয়ার হোসেন, আমিনুল ইসলাম, মুরাদ হোসেন, মাসুদ খান, শাহাজান আলী, শহিদুল ইসলাম, মেম্বার  রবিউল ইসলাম, আবু বক্কার, পারভেজ গাজী, আয়ুব মাহমুদ, সোহাগ মোড়ল, কালাম মোর্শেদ, সবুজ গাজী, তিতাস, রিপন, বাবু, জিএম রফিকুল ইসলাম, হাবিবুর রহমান, মনিরুল ইসলাম, মিজানুর রহমান, ফেরদৌস আলম, মারুফ সরদার, জাহিদ হাসান,, মিজানুর রহমান, আব্দুল কাদের, লিটন হোসেন, ডালিম, আমিনুর, আলামিন, আজগর, মনিরুল মোল্ল‍্যা, নূর ইসলাম মোল্ল‍্যা প্রমুখ। দোয়া পরিচালনা রেন  মাও : খলিলুর রহমান।

 

আমাদের নিয়ে বসুন, এক কাপ চা খাওয়ান, আপনাকে সৎ বুদ্ধি দেব- জাফরুল্লাহ

//দৈনিক বিশ্ব ডেস্ক//

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী আপনি জনগণের কথা ভাবুন। আমাদের সবাইকে নিয়ে বসুন, এক কাপ চা খাওয়ান। আমরা আপনাকে সৎ বুদ্ধি দেব। সর্বদলীয় সরকার নিয়ে চলুন আলোচনা করি। এমনও মানুষ আছে যারা দলকানা নয়, যারা দেশের জন্য সৎপরামর্শ দেবে। নতুবা বাংলাদেশের অবস্থাও শ্রীলংকার মতো হবে।

শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে যুব অধিকার পরিষদ আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ভোজ্যতেলসহ দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে সমাবেশ করেছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। শারীরিক অসুস্থতা নিয়ে হুইলচেয়ারে চেপে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

নিরপেক্ষ নির্বাচনে জোর দিয়ে জাফরুল্লাহ বলেন, আমি আগেও বলেছি— একটি নির্দলীয় নিরপেক্ষ সর্বজনীন সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং সুশাসন নিশ্চিত করতে হবে। আজ আমাদের সবার উদ্যোগ হতে হবে দেশের কল্যাণে, দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায়, দেশকে কল্যাণকর একটি রাষ্ট্রে পরিণত করার।

বর্ষীয়ান এ মুক্তিযোদ্ধা বলেন, ভোজ্যতেলের দাম বেড়েছে কেজিতে ৩৮ টাকা। তারা মনে করছে, দুই টাকা তো কমই রাখা হয়েছে। ২০০ টাকা তো আর করা হয়নি। এই জাতীয় উপহাস দেশবাসী আর কত দেখবে? আমাদের ঈশান কোণে মেঘ জমেছে, আপনারা রক্ষা পাবেন না। এখনও সময় আছে। খোদার কাছে যেভাবে মাফ চান, জনগণের কাছেও তেমনি মাফ চান।

খাদ্যদ্রব্যের দাম নিয়ন্ত্রণ করা খুব কঠিন কাজ নয় উল্লেখ করে তিনি বলেন, বুদ্ধিজীবীরা আছেন, ভালো-ভালো কথা বলছেন। অনেক পরামর্শদাতা আছেন, যারা সৎ পরামর্শ দিচ্ছেন। তাদের পরামর্শ শোনা হয় কিনা জানি না। সজ্জনার বলছেন, মেগা প্রজেক্টের মায়া ছাড়েন, জনগণের কথা বলেন।

English Dainikbiswa

ইলন মাস্ক কেন টুইটার কেনার চুক্তি স্থগিত করলেন…?

বরগুনার আমতলীতে স্বাধীনতা বিরোধী মুক্ত আওয়ামীলীগ কমিটির দাবীতে মুক্তিযোদ্ধাদের সভা

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলীতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বৃহস্পতিবার সকাল ১১ টায়  স্বাধীনতা বিরোধীদের আওয়ামী লীগ কমিটিতে না রাখার বিষয়ে মুক্তিযোদ্ধাদের এক সভা অনুষ্ঠিত হয়।

সভা শুরুতে কোরআন তেলওয়াত ও শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরনে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কাউন্সিল এর সাবেক দপ্তর সম্পাদক,আমতলী কমান্ড কাউন্সিলের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএম শামসুদ্দিন আহম্মেদ সানুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন,বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মৃধা,নাজমুল আহসান নান্নু,আনোয়ার হোসেন ফকির,শাহ আলম তালুকদার, সামুদ্দিন আহম্মেদ, আঃ জলিল প্রমুখ।

সভায় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা অনুযায়ী  আওয়ামী লীগ কমিটিতে কোন রাজাকার,আল বদর, আল শামস ও শান্তি কমিটির কোন সদস্য বা পরিবারের কোন  সন্তান থাকতে পারবে না।পুর্বের কোন কমিটিতে যদি কাহারো নাম থাকে তাহলে তাকে বাদ দিতে হবে। আমরাও আমতলী উপজেলায় এসব লোকদের আওয়ামী লীগ কমিটিতে না রাখার দাবী জানাই।

সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএম শামসুদ্দিন আহম্মেদ সানু বলেন, গুলিশাখালী ইউনিয়নে ৫৬জন মুক্তিযোদ্ধা। এর মধ্যে ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ কমিটিতে কোন মুক্তিযোদ্ধা সদস্যকে রাখা হয়নি। বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাবেক চেয়ারম্যান এ্যাড. নুরুল ইসলাম রাজাকারের সন্তান। তাকে বাদ দিয়ে আওয়ামী পরিবার ও স্বাধীনতার পক্ষের শক্তি আওয়ামী লীগ কমিটিতে সভাপতি পদে রাখার সুপারিশ করছি। অনুষ্ঠানে উপজেলার শতাধিক বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।

English Dainikbiswa

১০০০ টাকার লাল নোট অচল নয় : বাংলাদেশ ব্যাংক

দুই বিমানের সংঘর্ষ// বিমান লিজ// কার লাভ আর কার ক্ষতি

ক্যাসিনো সম্রাট ও তার অনুসারী এবং বর্তমান রাজনৈতিক অবস্থান

//অনলাইন নিউজ ডেস্ক//

ক্যাসিনোকাণ্ডে কোণঠাসা যুবলীগের বিতর্কিত নেতারা এখন প্রকাশ্যে আসতে মরিয়া। রাজনৈতিকভাবে অপরাধের দায়মুক্তিও চান তারা। এজন্য তাদের কেউ কেউ দলীয় ফোরামে দীর্ঘদিন ধরে দেন-দরবার করছেন। তবে সবকিছু ছাপিয়ে সম্রাটের কারামুক্তি তাদের জন্য বড় এক পাওয়া। সম্রাট অনুসারীদের সবাই উচ্ছ্বসিত। আনন্দের বন্যা বইছে তাদের মধ্যে।

বুধবার বিকাল থেকে এই আনন্দ উচ্ছ্বাসের ঢেউ আছড়ে পড়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। যেখানে চিকিৎসাধীন আছেন ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। তার অনুসারীরা হারানো শক্তি পুনরুদ্ধারে ইতোমধ্যে জোর প্রস্তুতি নিতে শুরু করেছেন।

সংশ্লিষ্টরা বলছেন, যুবলীগের বর্তমান নেতৃত্ব ক্লিন ইমেজের সঙ্গে সংগঠন চালানোর পক্ষে। এ কারণে সম্রাটসহ বহিষ্কৃত নেতাদের রাজনৈতিক পুনর্বাসন ততটা সহজ হবে না। তাছাড়া শুদ্ধি অভিযানে সম্রাটের অনুসারীদের অনেকেই হারিয়েছেন পদ-পদবি। সম্রাট নিজেও গুরুতর অসুস্থ। সব মিলিয়ে ভবিষ্যৎ পথটা মসৃণ নয়। এজন্য পর্দার আড়ালে ভিন্ন হিসাব-নিকাশও চলছে। কেননা কোনো কারণে পাশা উলটে গেলে কী হবে সেটিও আর একবার ঝালাই করে নিতে চান কেউ কেউ।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাফ জানিয়ে দিয়েছেন, ক্যাসিনোসহ অবৈধ কোনো ব্যবসা চলতে দেওয়া হবে না। বুধবার বিকালে তিনি এমন দৃঢ় অভিমত ব্যক্ত করেন। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ক্যাসিনোকে আইনগতভাবে বৈধতা দেওয়া হবে কিনা সেটি তার জানা নেই। এটি ভবিষ্যতের বিষয়।’ অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সম্রাটসহ ক্যাসিনো সংশ্লিষ্টরা দলে ফিরতে পারবে কিনা সেটি দলের সাংগঠনিক সিদ্ধান্তের বিষয়। এ বিষয়ে তার মতামত দেওয়ার সুযোগ নেই।’

খোঁজ নিয়ে জানা যায়, ক্যাসিনো মামলার বেশিরভাগ আসামি এখনো পলাতক। কেউ কেউ জামিনে মুক্তি পেয়ে চলে গেছেন বিদেশে। বেশ কয়েকজন দেশে থাকলেও চলাফেরা করছেন পর্দার আড়ালে। হাতেগোনা দু-একজন প্রকাশ্যে ঘোরাফেরা করলেও রাজনীতিতে নিষ্ক্রিয়।

অভিযানের মুখে পদ হারানো খোদ যুবলীগের সাবেক চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী এখনো মাঠের বাইরে। জেল থেকে ফিরে কৃষক লীগের সাবেক ডাকসাইটে নেতা সফিকুল ইসলাম ফিরোজ চলে গেছেন ‘স্বেচ্ছা অবসরে’। ফলে কলাবাগান এলাকায় তার একক আধিপত্য এখন পড়তির দিকে। ক্যাসিনো সংশ্লিষ্টতার অভিযোগে দুদকের জালে আটকে আছেন সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও জাতীয় পার্টি নেতা শফিকুল ইসলাম সেন্টু। দীর্ঘদিন সিঙ্গাপুরে পলাতক থাকলেও তিনি এখন দেশেই আছেন।’

সূত্র বলছে, ক্যাসিনো সংশ্লিষ্টতার অভিযোগে ডাকসাইটে অনেক নেতা পদবি হারান। এদের মধ্যে অন্যতম স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোল্লা আবু কাওসার ও কৃষক লীগের সাবেক সভাপতি মোতাহার হোসেন। অভিযোগ অস্বীকার করলেও সমালোচনার মুখে তারা অনেকটাই রাজনীতির মাঠের বাইরে।

র‌্যাব জানায়, অভিযানের পর থেকেই পলাতক মতিঝিলের সাবেক ওয়ার্ড কাউন্সিলর মমিনুল হক ওরফে সাঈদ। তাকে কয়েক দফা গ্রেফতারের চেষ্টা করা হলেও সফল হয়নি র‌্যাব। বর্তমানে তিনি দুবাইয়ে স্থায়ীভাবে বসবাস করছেন। সাঈদের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত ফটিক, সুমন এবং যুবলীগ নেতা জামাল বেশ কিছুদিন পলাতক থাকলেও এখন তারা এলাকায় প্রকাশ্যে স্বাভাবিক জীবনযাপন করছেন।

ফকিরাপুলের ইয়্যাংম্যানস ক্লাবে ক্যাসিনো আয়োজক যুবলীগ নেতা বকুল ওরফে বরিশল্ল্যা বকুল এবং মুক্তিযোদ্ধা ক্লাবের ক্যাসিনো হোতা আলী মিয়াও ফিরেছেন ক্লাবপাড়ায়। তারা সক্রিয় রাজনীতির মাঠেও। তাদের বিরুদ্ধে একাধিক ক্যাসিনো মামলা বিচারাধীন।

এলাকায় ফিরেছেন ওয়ান্ডারারর্স ক্লাবের ক্যাসিনো আয়োজক মোবারক ও করিম। উত্তরা এলাকার ক্যাসিনো হোতা কামালকে যুবলীগের বিভিন্ন সভা-সমাবেশে এখন দেখা যায় নিয়মিত। এক প্রভাবশালী মন্ত্রীর নাম ভাঙিয়ে চলাফেরা করছেন তিনি। এদিকে মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি এসএম রফিউল ইসলাম ওরফে সোহেলও ফিরেছেন দেশে। তবে পদ হারিয়ে দলীয় ফোরামে কোণঠাসা তিনি। সম্রাটের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত শাহিন আহম্মেদ দীর্ঘদিন ধরে পলাতক মালয়েশিয়ায়। যুবলীগের সাবেক ক্ষমতাধর নেতা খালিদ মাহমুদ ভুঁইয়া এবং এনামুল হক আরমান এখনো কারাবন্দি।

সূত্র বলছে, ক্যাসিনো মামলার আসামি যুবলীগ নেতা ইমরান এবং জাকির রাজনীতি বাদ দিয়ে এখন পুরোদস্তুর ব্যবসায়ী। তারা কখনো দেশে, আবার কখনো থাকেন বিদেশে। এভাবে কাটছে দিন। এছাড়া ক্যাসিনোবিরোধী অভিযানের শুরুতেই গ্রেফতার ঠিকাদার সিন্ডিকেটের হোতা জিকে শামীম জেলে বসেই নিয়ন্ত্রণ করছেন তার ব্যবসা।

সূত্র বলছে, কাসিনোকাণ্ডে সুবিধাভোগীর তালিকায় নাম আসে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তার। তাদের বেশ কয়েকজন শাস্তিমূলক বদলির মুখে পড়েন। তবে তাদের বেশিরভাগই বিভাগীয় তদন্তে নির্দোষ প্রমাণিত হয়েছেন। কয়েকজনকে লঘু দণ্ড দেওয়া হয়েছে। একমাত্র ব্যতিক্রম রমনার সাবেক এডিসি শিবলি নোমান। তাকে দোষী সাব্যস্ত করে পার্বত্য চট্টগ্রামে বদলি করা হয়। অবশ্য অন্যরা ইতোমধ্যে প্রাইজপোস্টিং পেতে সক্ষম হয়েছেন।

English Dainikbiswa

দুর্ঘটনা কবলিত এ্যাম্বুলেন্স থেকে উদ্ধার হলো ফেন্সিডিল

গণতন্ত্র মঞ্চ নামে নতুন রাজনৈতিক দল যোগ হতে যাচ্ছে

//অনলাইন নিউজ ডেস্ক//

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আ স ম আবদুর রবের জেএসডিসহ সাতটি রাজনৈতিক দল মিলে নতুন জোট হচ্ছে। ‘গণতন্ত্র মঞ্চ’ নামে এ জোটের আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে চলতি মাসেই।

আপাতত সাতটি দল থাকলেও ভবিষ্যতে পরিধি আরও বাড়ানো হবে। এ নিয়ে মঙ্গলবার সকালে রাজধানীর হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সাত দলের শীর্ষ নেতাদের বৈঠক হয়। তারা নতুন জোটের নাম নির্ধারণ, কাঠামো, কর্মসূচি প্রণয়ন, অন্য রাজনৈতিক দলগুলোকে সংযুক্তিসহ নানা কর্মকৌশল নিয়ে আলোচনা করেন। ২৩ মে পরবর্তী বৈঠক হওয়ার কথা রয়েছে।

সাত দলে জেএসডি ছাড়াও অন্য রয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, নাগরিক ঐক্য, গণঅধিকার পরিষদ, ভাসানী অনুসারী পরিষদ, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও গণসংহতি আন্দোলন। সূত্র জানায়, চার ঘণ্টাব্যাপী বৈঠকে ক্ষমতাসীন আওয়ামী লীগের অধীনে নির্বাচনে অংশগ্রহণ না করার বিষয়ে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছে এ সাতটি রাজনৈতিক দল। পাশাপাশি বর্তমান সরকারের পদত্যাগ এবং একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সুষ্ঠু অবাধ ও গ্রহণযোগ্য পরিবেশ নিশ্চিত করে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে একমত হয়েছেন দলগুলোর শীর্ষ নেতারা। বৈঠকে অংশ নেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর, ভাসানী অনুসারী পরিষদের সভাপতি ডা. জাফরুল্লাহ চৌধুরী, মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ূম প্রমুখ। এর আগে ২৮ এপ্রিল রাজধানীর গণস্বাস্থ্য কেন্দ্রে এ সাত দলের প্রথম বৈঠক হয়।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না যুগান্তরকে বলেন, আমরা কতগুলো বিষয় চিহ্নিত করে একমত হয়েছি। এ সরকারের অধীনে নির্বাচন নয়, তাদের পদত্যাগ করতে হবে। তারপর একটা অন্তর্বর্তীকালীন সরকার গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করবে। এখন কীভাবে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে, কতদিন মেয়াদ হবে-এসব বিষয়ে আমরা সাংবিধানিক দিকগুলোও খতিয়ে দেখছি। পরের বৈঠকগুলোতে এ নিয়ে আরও আলোচনা হবে।

নতুন জোট গঠন নিয়ে সংশ্লিষ্ট নেতারা জানান, সরকারবিরোধী আন্দোলনে এ জোট বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ না হলেও যুগপৎভাবে দাবি আদায়ে রাজপথে কর্মসূচি দেবে। তবে সাত দলের সমন্বিত দাবিগুলোর প্রতি কোনো দল একমত প্রকাশ করে যোগ দিতে চাইলেও ধর্মভিত্তিক কোনো সংগঠনকে যুক্ত করবেন না। সেক্ষেত্রে জামায়াত বা এ ধরনের কোনো সংগঠনকে জোটে রাখা হবে না। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, নির্বাচন ও শাসনতন্ত্র প্রশ্নে ন্যূনতম কর্মসূচি, নাম ও কাঠামো এবং অন্যদের সংযুক্তির বিষয়ে আমাদের মধ্যে আলোচনা চলছে। পরবর্তী বৈঠকে রাজপথের কর্মসূচি বিষয়ে আলোচনা হবে।

ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, অবিলম্বে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে ও অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবিতে সাত দল একমত হয়েছে। এ ঐক্যকে আরও বৃহত্তর ঐক্য হিসাবে গড়ে তোলার জন্য আমরা কাজ করব। গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেন, আমরা এখন নাম চূড়ান্ত করে, আট-দশটি দাবি নির্ধারণ করে ঐক্যবদ্ধ হয়েছি। দেশ-জাতির প্রয়োজনে এ মঞ্চ।

তবে আমরা আক্রমণাত্মক নয়, সহনশীলভাবে এগিয়ে যেতে চাই। এদিকে সরকারবিরোধী রাজনৈতিক দলগুলো নিয়ে বিএনপির বৃহত্তর জাতীয় ঐক্য প্রক্রিয়া শুরুর মধ্যে এ সাত দলের রাজনৈতিক জোট নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একজন নীতিনির্ধারক যুগান্তরকে বলেন, আগামী জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের সঙ্গে সরকারবিরোধী সব রাজনৈতিক দলেরই মিল রয়েছে। বর্তমান সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন নয়, ইতোমধ্যে এমন মত জানিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলো। এমনকি সরকার পতনের জন্য আন্দোলনে যেতেও একমত সবাই। এখন এ বিষয়ে যার যার জায়গা থেকে যে কোনো উদ্যোগ গ্রহণ করতেই পারে, তাতে দোষের কিছু নেই।

English Dainikbiswa

বেপরোয়া মাদক ব্যাবসায়ীরা।। বিজিবির উপড় হামলা ও গাড়ী ভাঙচুর

খুলনার অমিত জাবির ছাত্র , হলের ছাদ থেকে লাফদিয়ে আত্মহত্যা