খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী ও এনভয় গ্রুপের পরিচালক সারমিন সালামের সার্বিক সহযোগিতায়- ৮ এপ্রিল সালাম মূশের্দী সেবা সংঘের আয়োজনে দিনব্যাপী রূপসা উপজেলার আইচগাতী সহ উপজেলার বিভিন্ন ব্যস্ততম চলাচলের জায়গায় মাষ্ক বিহীন পথচারীদের মাঝে বিনামূল্য মাষ্ক বিতরন সহ করোনা ভাইরাস দ্বিতীয় ঢেউ মোকাবেলা করার জন্য পথচারী ও সাধারন মানুষের মাঝে গণসচেতনতা মূলক প্রচারনা ও আলোচনা করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী শারীরিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত এ মাক্স বিতরণ ও আলোচনায় প্রধান অতিথি হিসাবে মাক্স বিতরণ করেন জেলা আওয়ামীলীগের সদস্য অধ্যক্ষ ফ ম আ: সালাম।
আরও উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের আহবায়ক ও আইচগাতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল। জেলা সেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ মোতালেব হোসেন,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক মোঃ ইমদাদুল ইসলাম ইমদাদ ও সিনিয়র সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব।
অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনিরুজ্জামান মনির ও সাধারন সম্পাদক মোঃ আরিফুজ্জামান লিটন,শ্রীফলতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইসহাক সরদার,এমপির প্রধান সমন্বয়কারী ও যুবলীগ নেতা মোঃ নোমান ওসমানী রিচি,সালাম মূর্শেদী সেবা সংঘের টীম লিডার সামসুল আলম বাবু, আওয়ামীলীগ নেতা মিয়া আরিফ হোসেন,এস এম হাফিজুর রহমান হাফিজ,আওয়ামীলীগ নেতা শেখ আবুল হোসেন,সেচ্ছাসেবকলীগ নেতা মোঃ শিমুল হোসেন ও মোঃ সিদ্দিক চৌধুরী সহ নেতৃবৃন্দ প্রমূখ।
// আ: রাজ্জাক সেখ, খুলনা ব্যুরো//

