করোনার বৈশ্বিক মহামারী নিয়ন্ত্রণে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে আজ ২২ এপ্রিল – রোজ বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত জয়দেবপুর বাজার, আক্কাস মার্কেট,জয়বাংলা রোড,বোর্ড বাজার ও জাতীয় বিশ্ববিদ্যালয় রোড এলাকাসহ আরও কয়েকটি এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।
সরকারি নির্দেশনা মেনে অত্যাবশ্যকীয় পণ্যের দোকান ব্যতিত অন্যান্য দোকান বন্ধ রাখা এবং করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে চলার উপর জোর প্রচারণা চালানো হয়। এসময় অত্যাবশ্যকীয় পণ্যের দোকান ব্যতীত অন্য দোকান খোলা রাখা,মাস্ক না পরা, হেলমেট ও লাইসেন্স বিহীন যানবাহন চালানোর কারণে সংক্রামক রোগ প্রতিরোধ,নিয়ন্ত্রণ ও নির্মুল আইন ও সড়ক পরিবহন আইনে ০৭ টি মামলায় ৫৫০০/- ( পাঁচ হাজার পাঁচশত) টাকা এবং চান্দনা চৌরাস্তা, নলজানি ও বাসন এলাকায় স্বাস্থ্যবিধি না মেনে জনসমাগম করা ও মাস্ক না পরার জন্য আরও ০৭ মামলায় ৪০০০/- ( চার হাজার) টাকাসহ সর্বোসাকুল্যে ৯৫০০/-( নয় হাজার পাঁচশত) টাকা জরিমানা করা হয়।
এসময় জনস্বার্থে জেলা প্রশাসনের পক্ষ থেকে সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। এছাড়াও পদ্মা সাটেল আরব ফ্যাশন লিঃ ও ব্যাং জিন বাংলাদেশ লিঃ নামক দুটি গার্মেন্টস ফ্যাক্টরি পরিদর্শন করেন। ফাক্টরি দুটি যথাযথ স্বাস্থ্য বিধি মেনে কাজ চলছে।
করোনাকালীন সময়ে তাদের অধিকতর সাবধনতা অবলম্বন ও সরকারি নির্দেশনা মেনে চলার পরামর্শ দেন।
নিজস্ব প্রতিবেদকঃ

