মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত- হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় মৃত্যুর রেকর্ড সৃষ্টি হয়েছে। এ সময়ে ১১ জনের মৃত্যু হয়েছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর থেকে চট্টগ্রামে এক দিনে এত সংখ্যক মৃত্যুর ঘটনা ঘটে নি। এ নিয়ে চট্টগ্রামে করোনায় মৃত্যুবরণকারীর সংখ্যা দাড়ালো ৪৯৭ জনে। এ সময়ে ১৭১ জনের দেহে নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ সনাক্ত হয়েছে। এ পর্যন্ত- চট্টগ্রামে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ৪৮ হাজার ৮৮৭ জন। তৎমধ্যে মহানগরে ৩৯ হাজার ২৪১ জন এবং বিভিন্ন উপজেলায় ৯ হাজার ৬৪৬ জন।
আজ ( রবিবার) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৬ টি ল্যাবে ১ হাজার ৩৩০ টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৭১ জনের দেহে করোনার সংক্রমণের সনাক্ত হয়েছে। তৎমধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রফিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৩১৭ টি নমুনা পরীক্ষা করে ৪৩ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ( চমেক) হাসপাতাল ল্যাবে ৪৬৮ টি নমুনা পরীক্ষা করে ৩৫ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।
তা ছাড়া বেসরকারী ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৫৭ টি নমুনা পরীক্ষা করে ২৪ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৩১২ টি নমুনা পরীক্ষা করে ৩৫ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৬২ জনের নমুনা পরীক্ষা করে ৩২ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। চট্টগ্রাম সেন্টার হাসপাতাল ল্যাবে ১৪ টি নমুনা পরীক্ষা করে ২ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। অন্য দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাব (চবি), কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম ভেটেনারী অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে গত ২৪ ঘণ্টায় কোনো নমুনা পরীক্ষা করা হয় নি।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৩৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্- হয়েছেন ১৭১ জন। উক্ত সময়ে ১১ জন করোনায় আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। মৃত্যুরবণকারীদের মধ্যে ৮ জন মহানগরীর ৩ জন উপজেলার বাসিন্দা। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ১৪১, উপজেলায় ৩০ জন। এ পর্যন্- চট্টগ্রামে করোনায় আক্রান্ত- রোগিদের মধ্যে মোট মৃত্যু হয়েছে ৪৯৭ জনের। তৎমধ্যে ৩৭০ জন মহানগরীর এবং ১২৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় মোট ৩০ জন ব্যক্তি নতুন করে করোনায় আক্রান্ত- হয়েছেন। তৎমধ্যে সাতকানিয়ায় ৩ জন, আনোয়ারায় ১ জন, চন্দনাইশে ৬ জন, পটিয়ায় ১ জন, বোয়ালখালীতে ১ জন, রাউজানে ৬ জন, ফটিকছড়িতে ২ জন, হাটহাজারীতে ১ জন, সীতাকুন্ডে ৫ জন এবং মিরসরাই উপজেলায় ৪ জন।
আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো :

