মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত- হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৪ ব্যক্তি মৃত্যুবরণ করেন। এ সময়ে ২০৫ জনের দেহে নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ সনাক্ত হয়েছে। এ পর্যন্ত- চট্টগ্রামে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ৪৯ হাজার ৫৪৫ জন।
আজ ২৮ এপ্রিল ( বুধবার) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৯ টি ল্যাবে ১ হাজার ৬৬২ টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ২০৫ জনের দেহে করোনার সংক্রমণের সনাক্ত হয়েছে।
তৎমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৯৩ টি নমুনা পরীক্ষা করে ৩১ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রফিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৩২৫ টি নমুনা পরীক্ষা করে ৪২ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ( চমেক) হাসপাতাল ল্যাবে ৪৩৯ টি নমুনা পরীক্ষা করে ৯ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। সিভাসু ল্যাবে ২০৯ টি নমুনা পরিক্ষা করে ৫ড় জনের করোনা সনাক্ত হয়েছে।
তা ছাড়া বেসরকারী ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১০০ টি নমুনা পরীক্ষা করে ২১ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৩০০ টি নমুনা পরীক্ষা করে ১৮ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৮ টি নমুনা পরিক্ষা করে ১৮ জন। চট্টগ্রাম সেন্টার হাসপাতাল ল্যাবে ১০ টি নমুনা পরীক্ষা করে ৩ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ৩ টি নমুনা পরীক্ষা করে কােন নমুনায় করোনা সনাক্ত হয় নি।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৬৬২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত- হয়েছেন ২০৫ জন। এ সময়ে ৪ জন করোনা আক্রান্ত রোগি মৃত্যুবরণ করেছেন। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ১৬৪ জন, উপজেলায় ৪১ জন।
// আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো //

