চট্টগ্রামে করোনার টিকা শেষ: টিকাদান কর্মসূচি বন্ধ : গ্রহনার্থীদের বিক্ষোভ

চট্টগ্রামে করোনার টিকা শেষ: টিকাদান কর্মসূচি বন্ধ : গ্রহনার্থীদের বিক্ষোভ

 চট্টগ্রামে মহামারী করোনা ভাইরাসের প্রতিষেধক টিকা ফুরিয়ে এসেছে। টিকা না থাকায় ইতিমধ্যে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের টিকাদান কর্মসূচি বন্ধ করে দেয়া হয়েছে। টিকা না পেয়ে রাস্তায় দাড়িয়ে বিক্ষোভ করেছেন টিকা নিতে আসা জনতা।
আজ (রবিবার) নগরীর জেনারেল হাসপাতালের সামনে এ চিত্র দেখা গেছে। হাসপাতালে গিয়ে দেখা যায়, এই হাসপাতালের প্রবেশ পথ বন্ধ করে দেয়া হয়েছে। গেইটের বাইরে অবস্’ান করছেন করোনা টিকার দ্বিতীয় ডোজ নিতে আসা প্রায় দেড় শতাধিক মানুষ। টিকা নিতে আসা গ্রাহকরা জানান, শনিবার থেকে টিকা প্রদানের কার্যক্রম বন্ধ করে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এসএমএস আসার পরও হাসপাতাল থেকে টিকা দেওয়া হচেছ না। আবার টিকা নেই তাও বলা হচ্ছেনা।
এ বিষয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী জানান, আমাদের টিকা কার্যক্রম চলমান রয়েছে। যাদের টিকার তারিখ ও এসএমএস দেওয়া হয় নি তারাও টিকা নেওয়ার জন্য ভির করেছেন। তাদের টিকা দিতে না চাইলে তারা হাসপাতাল কর্মচারীদের মারধর করছেন তাই প্রবেশ পথ বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে হাসপাতলের প্রবেশ পথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।        
এর আগে শনিবারও টিকা না পেয়ে এই হাসপাতালের সামনে বিক্ষোভ করেন করোনার দ্বিতীয় ডোজ নিতে আসা আগ্রহীরা। অন্যদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালেও ফুরিয়ে এসেছে টিকার মজুদ। টিকা শেষ হয়ে যাওয়ায় সিভিল সার্জন কার্যালয় থেকে সামান্য সংখ্যক টিকা এনে টিকাদান কার্যক্রম সীমিত পরিসরে চালানো হচেছ। 
এ প্রসঙ্গে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এসএম হুমায়ুন কবির জানান, আমাদের এখানে টিকার মজুদ ফুরিয়ে এসেছে। সিভিল সার্জন কার্যালয় থেকে কিছু টিকা এনে কার্যক্রম চালু রেখেছি। এ ব্যাপারে জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে টিকাদান কার্যক্রম এখনো চলছে। সিটি কর্পোরেশন এলাকায় সীমিত সংখ্যক মানুষকে টিকা দেওয়া হচেছ। আমাদেরও টিকার মজুদ ফুরিয়ে এসেছে।
// আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো //
——————————

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *