বৈশ্বিক মহামারী করোনার দ্বিতীয় ঢেউয়ের আঘাতে সীমান্তবর্তী যশোর জেলার বিভিন্ন উপজেলা অনেকাংশেই বিপর্যস্ত। কিন্তু দীর্ঘদিনের লকডাউন ও স্বাস্থ্যবিধি মানার জন্য হয়তো আজকের করোনা সংক্রমণ ও মৃত্যু গত কয়েকদিনের থেকে কিছুটা কম।করোনা সংক্রমণ ও মৃত্যুর মিছিল কমাতে যেসব বাড়িতে জ্বর, সর্দি,কাশি ও শ্বাস কষ্টের রোগী আছে তাদের সকলের গণহারে করোনা টেষ্ট করে, করোনা আক্রান্ত ও সাধারণ ঋতু পরিবর্তন জনিত কারণে অসুস্থ রোগীদের পৃথক করে ফেলা এবং বাড়িতেই আইসোলেশনে রাখা দরকার।
আর ক্ষেত্র বিশেষে প্রয়োজন হলে হাসপাতালে ভর্তি করা।তাহলে সঠিক করোনা রোগীরা হাসপাতালে ভর্তি সুযোগ পাবেন এবং হাসপাতালে রোগীর চাপ কমবে ও ডাক্তার, নার্সরা রোগীদের পর্যাপ্ত সেবা দিতে পারবেন। আজ ১১ জুলাই -২০২১ রোজ রবিবার যশোর জেনারেল হাসপাতালের আরএমও ও সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় করোনায় ৬ জন ও ১ জন করোনার উপসর্গসহ মোট ৭ জন মৃত্যু বরণ করেছেন।
তথ্য বিশ্লষণে দেখা যায় গত ১ সপ্তাহ যাবত গড় মৃত্যু ছিল ১২ জনের অধিক।সে হিসাবে গত ২ দিন করোনা ও উপসর্গে মৃত্যু কিছুটা নিম্নমুখী। গত ২৪ ঘন্টায় যশোর জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে ৫৪০ জনের নমুনা পরীক্ষায় ১৩৯ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পরিলক্ষিত হয়েছে। শতাংশের হার ২৫.৭৪ শতাংশ যা গত কয়েকদিনের চেয়ে বেশ কিছুটা নিম্নমুখী। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২৪৯ জন যা করোনা ডেডিকেটেড ইউনিটের শয্যা সংখ্যার কয়েকগুণ বেশি। এ পর্যন্ত যশোর জেলায় করোনা সনাক্ত হয়েছে ১৫ হাজার ৩০০ জন।
সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ হাজার ১৬৭ জন।করোনা পজেটিভ রোগী মৃত্যু বরণ করেছেন ২১৮ জন। গত ২৪ ঘন্টায় যশোর জেলার বিভিন্ন উপজেলা অনুযায়ী করোনা সংক্রমিত রোগীর সংখ্যা – যশোর সদরে ৭৪ জন, অভয়নগরে ২০ জন, ঝিকরগাছায় ১৪ জন, মনিরামপুরে ১০ জন, বাঘারপাড়ায় ৮ জন,চৌগাছায় ৬ জন, কেশবপুরে ৫ ও শার্শায় ২ জনসহ মোট ১৩৯ জন।
//নিজস্ব প্রতিবেদক//
ষষ্ঠ শ্রেণির ছাত্র যখন ভ্যানচালক! করোনা পরিক্রমা
বাগেরহাট।। করোনায় মৃত্যু ৩, আক্রান্ত ১৪৪

