বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটেনি বলে বরিশাল স্বাস্থ্য বিভাগসুত্র থেকে জানা যায়। এ নিয়ে টানা ২ মাস পর বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা শূন্যে হলো। তবে করোনার উপসর্গ নিয়ে ২জনের মৃত্যুর খবর পাওয়া যায়। গত ২৬ জুনের পর আজ মৃত্যুর সংখ্যা শূন্যের ঘরে এলো ।
একই সময়ে বরিশাল বিভাগে করোনা রোগী শনাক্ত হয়েছেন মাত্র ১১৩ জন। আর এ সময়ের মধ্যে ৮৩২ জন সুস্থতা লাভ করেছেন ৩০ আগস্ট সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস। বরিশাল স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা যায় এ নিয়ে বরিশাল বিভাগে করোনায় এপর্যন্ত মৃত্যুর সংখ্যা হলো ৬৫৪ জন। বরিশাল বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ হাজার ৬৯৮ জনে।
বরিশাল বিভাগে এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ৮৩২ জন, যা নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩৮ হাজার ১৯০ জন। বরিশাল জেলায় নতুন আক্রান্ত ৩৯জন, এ নিয়ে এজেলায় মোট আক্রান্ত১৭ হাজার ৮২৬ জন।
পটুয়াখালী জেলায় নতুন আক্রান্ত১৮জন, এ নিয়েএজেলায় মোট আক্রান্ত ৬ হাজার ২৮ জন। ভোলা জেলায় নতুন আক্রান্ত ৪৫জন সহ মোট আক্রান্ত ৬ হাজার ৪৪৯ জন।
পিরোজপুর জেলায় নতুন আক্রান্ত ৫ জনসহ এ জেলায় মোট আক্রান্ত ৫ হাজার ১৫৩ জন।
বরগুনা জেলায় নতুন আক্রান্ত ৪ জনসহ এ জেলায় মোট আক্রান্ত ৩ হাজার৭১৫ জন।
ঝালকাঠি জেলায় নতুন আক্রান্ত২ জন,এ নিয়েএজেলায় মোট আক্রান্ত ৪ হাজার ৫২৭ জন। বরিশাল শেবাচিম হাসপাতালে সূত্রে জানা যায়,গত ২৪ ঘণ্টায় শুধু বরিশাল শেবাচিম হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে দু’জনের মৃত্যু হয়েছে। যা নিয়ে শুধুশেবাচিম হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডেই উপসর্গ নিয়ে ৯৪১ জন এবং করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত হয়ে ৪০৩ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ৯৪১ জনের মধ্যে দু’জনের কোভিড টেস্টের রিপোর্ট এখনও হাতে আসে নি বলেও জানানো যায়।
বরিশালশেবাচিম হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ৩০ আগস্ট সকাল পর্যন্ত শেবাচিমের করোনা আইসোলেশন ওয়ার্ডে নতুন ৪ জন ও করোনা ওয়ার্ডে ৪ জন নতুন ভর্তি হয়েছেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন মোট ৯৯ জন চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে ৫১ জন করোনা ওয়ার্ডে এবং ৪৮ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন বলেও জানানো হয়। এদিকে বরিশাল শেবাচিম আরটি পিসিআর ল্যাবে মোট ১৮৯ জন করোনা পরীক্ষা করানো হয়। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ২৮ শতাংশ।
//পলাশ চক্রবর্ত্তী, বিশেষ প্রতিবেদক, বরিশাল//
যশোরে মাদক অভিযান।। বিভিন্ন প্রকার মাদকসহ গ্রেফতার-৫

