অবিরাম লকডাউনের ফলে বৈশ্বিক মহামারী করোনার সংক্রমণের চেইন ভেঙে গিয়েছে বিধায় দ্বিতীয় ঢেউয়ের আঘাত ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে আসছে।ফলে সারাদেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু ও সনাক্ত উভয়ই কমতে শুরু করেছে।যার প্রভাব সীমান্তবর্তী যশোর জেলাতেও পরিলক্ষিত হয়েছে এবং গত ৪ দিন করোনার সংক্রমণ ছিল ১০ শতাংশের নিচেয় এবং করোনায় মৃত্যু ছিল না বললেই চলে।
তবে বৈশ্বিক মহামারী করোনার দ্বিতীয় ঢেউয়ের আঘাতে গত কয়েকদিন যাবত মৃত্যুর মিছিলে কোন ব্যক্তি যুক্ত না হলেও আজ পুনরায় করোনায় আক্রান্ত হয়ে রোগীর মৃত্যু ঘটেছে যশোর জেলার করোনা ডেডিকেটেড হাসপাতালে।
আজ ৩ সেপ্টেম্বর -২০২১ রোজ শুক্রবার যশোর জেনারেল হাসপাতালের আরএমও ও সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু বরণ করেছেন ৪ জন। এযাবৎ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন ৪৬৫জন।
গত ২৪ ঘন্টায় জেলায় ২৫২ জনের নমুনা পরীক্ষায় করোনা ভাইরাসের সংক্রমণ পরিলক্ষিত হয়েছে ২৯জনের শরীরে। সনাক্তের হার ১১.৫০শতাংশ যা গত ৪ দিনের চেয়ে ১ শতাংশের কিছুটা বেশি ।
সনাক্ত হওয়া করোনা রোগীদের মধ্যে যশোর সদর উপজেলায় করোনা পজেটিভ ২৪জন,অভয়নগরে ১জন, কেশবপুরে ১জন,ঝিকরগাছায় ৪ জন।চৌগাছা,মনিরামপুর , বাঘারপাড়া ও শার্শায় আজ কোন করোনা পজেটিভ রোগী সনাক্ত হয়নি।
যশোর জেলায় আজ পর্যন্ত করোনা পজেটিভ রোগী সনাক্ত হয়েছে ২১ হাজার ২০৪ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ হাজার ৮৭৫ জন।
// নিজস্ব প্রতিনিধি //
বঙ্গোপসাগরে ট্রলারসহ ১৩ ভারতীয় জেলেকে আটক করেছে কোস্টগার্ড
১২ সেপ্টেম্বর থেকে স্কুল কলেজ খুলবে, নভেম্বর থেকে এসএসসি এইচএসসি পরীক্ষা

