গণতন্ত্রের মানসকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে সারাদেশে ৭৫ লক্ষ করোনার ভ্যাকসিন নেওয়ার উদ্যোগ নেয় স্বাস্থ্য অধিদপ্তর।
তারই ধারাবাহিকতায় আজ ২৮ সেপ্টেম্বর -২০২১ রোজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর জন্মদিবসের প্রাক্কালে জনগণকে অতি সংক্রমণব্যাধি করোনার হাত থেকে রক্ষা করার জন্য যশোর জেলায় ১ লক্ষ ৪১ হাজার মানুষকে গণটীকার আওতায় আনার উদ্যোগ নেয় জেলা স্বাস্থ্য বিভাগ।
আর এ উদ্যোগ সফল করার জন্য যশোর জেলায় ১ শত কেন্দ্রে আজ সকাল ৯ ঘটিকা থেকে বিকাল ৩ ঘটিকা পর্যন্ত চলবে এ গণকর্মসূচি। লক্ষ্যমাত্রা পূরণ হলে যশোরের প্রায় সাড়ে ৪ লাখ মানুষকে করোনা ভ্যাকসিনের আওতায় আসবে।

যশোর সিভিল সার্জনের মুখপাত্র ডাঃ রেহনেওয়াজ রনি জানিয়েছেন, আজকের এ গণটীকা কর্মসূচিতে যশোরের জেলার ৮টি উপজেলার ৯১ টি ইউনিয়নে ১ হাজার ৫ শত ডোজ করে মোট ১ লক্ষ ৩৬ হাজার ৫ শত টীকা সরবরাহ করা হয়েছে এবং যশোর পৌরসভার ৯ টি ওয়ার্ডে ৫০০ ডোজ করে মোট ৪ হাজার ৫০০ টীকাসহ সর্বোসাকুল্যে ১ লক্ষ ৪১ হাজার ডোজ টীকা সরবরাহ করা হয়েছে যা ১০০ টি কেন্দ্রের মাধ্যমে জনগণকে দেওয়া হবে।
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত গণটীকা কর্মসূচি সফল করতে রবিবার বিকাল থেকে সকল এলাকায় মাইকিং করা ছাড়াও বাড়ি বাড়ি গিয়ে মানুষকে টীকা গ্রহনের জন্য উদ্ধুদ্ধ করা হয় বিধায় টীকাকেন্দ্রগুলিতে জনগণের উপচে পড়া ভিড় দেখা গেছে।
//নিজস্ব প্রতিনিধি//
জগন্নাথপুরে রাস্তার মাটি কেটে ২ লাখ টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ এক প্রবাসীর বিরুদ্ধে

