বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাড: রুহুল কবির রিজভীর শারীরিক অবস্স্থা স্থিতিশীল

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাড: রুহুল কবির রিজভীর শারীরিক অবস্স্থা স্থিতিশীল

 

গত ১৬ মার্চ করোনা পজিটিভ রিপোর্ট আসে বিএনপি’র প্রবীণ রাজনৈতিক নেতা রুহুল কবির রিজভীর। এরপর গত ১৭ মার্চ তিনি স্কয়ার হাসপাতালে ভর্তি হন। গত দু’দিন তার শারীরিক অবস্থা কিছুটা অবনতি হলে বৃহস্পতিবার ১ এপ্রিল তাকে আইসিইউতে নেওয়া হয়।

ঢাকার স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। এ বিষয়টি নিশ্চিত করেছেন দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

ডা. রফিকুল ইসলাম।  বলেন, রুহুল কবির রিজভীর অক্সিজেন লেভেল আগের চেয়ে উন্নতি হয়েছে। কাশি কমেছে। তিনি স্বাভাবিক খাবার খাচ্ছেন। আশু রোগ মুক্তির জন্য তিনি দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

।। ডেস্ক নিউজ ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *