পাঁচ দিনের ব্যবধানে আবার বাড়ল সোনার দাম

পাঁচ দিনের ব্যবধানে আবার বাড়ল সোনার দাম

//নিজস্ব প্রতিবেদক//

পাঁচ দিনের ব্যবধানে দেশের বাজারে ফের সোনার দাম বাড়ল। এবার প্রতি ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে সোনার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ফ‌লে দেশের বাজা‌রে ভা‌লো মানের সোনা প্রতি ভরির দাম বেড়ে দাঁড়াচ্ছে ৭৯ হাজার ৩১৫ টাকায়।

মঙ্গলবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বুধবার থেকে দেশে নতুন এ দাম অনুযায়ী স্বর্ণ কেনাবেচা হবে।

প্রকাশিত বাজুসের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা কিনতে খরচ পড়বে ৭৯ হাজার ৩১৫ টাকা। ২১ ক্যারেটের সোনার দাম ৯৩৩ টাকা বাড়িয়ে ৭৫ হাজার ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের ৮১৬ টাকা বেড়ে প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ৬৪ হাজার ৯৬৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৬৪২ টাকা বাড়িয়ে ৫৪ হাজার ৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের এক হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।

উল্লেখ্য, গত ৩ মার্চ সোনার দাম বাড়িয়েছিলও বাউস। ওই দামে মঙ্গলবার পর্যন্ত ২২ কায়েতের সোনা ছিলো ৭৮ হাজার ২৬৫ টাকা। ২১ কায়েতের ৭৪ হাজার ৭৬৬ টাকা, ১৮ কায়েতের ৬৪ হাজার ১৫২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ছিল ৫৩ হাজার ৪২১ টাকা।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পুড়লো ৩০০ ঘর, শিশুর মৃত্যু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *