//আবুল হাসেম, চট্টগ্রাম প্রতিনিধি//
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চট্টগ্রাম কতৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে শিষ্টাচার বহির্ভূত ও চাকরির শৃঙ্খলা পরিপন্থি আচরণ করার কারণে বোর্ডের দুই কর্মকর্তাকে সাময়িক ভাবে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২৭ এপ্রিল) চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিব ও চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) আব্দুল আলীম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৬ এপ্রিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে বোর্ডের সচিব ও চেয়ারম্যান (রুটিন দায়িত্ব¡) শাখা প্রধান, সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে শিষ্টাচার বহির্ভূত ও চাকরির শৃঙ্খলা পরিপন্থি আচরণের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করে বোর্ডের সুনাম ও মর্যাদাহানি করা হয়েছে। যা সরকারি কর্মচারী চাকুরি বিধিমালা অনুযায়ী অসদাচরণের সামিল। এহেন অসদাচরণের জন্য চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা মো. ওসমান গণি ও স্টেনোগ্রাফার মো. নাসির উদ্দিনকে চাকরি হতে সাময়িক ভাবে বরখাস্ত করা হলো।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাময়িক বরখাস্তকালীন সময়ে তারা নি¤েœাক্ত সুবিধাদি প্রাপ্য হবেন। খোরপোষ হিসেবে মূল বেতনের অর্ধেক হারে প্রাপ্য হবেন, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা পূর্ণহারে প্রাপ্য হবেন, যাতায়াত ও টিফিন ভাতা প্রাপ্য হবেন না। এ বিয়য়ে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিব ও চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) প্রফেসর আব্দুল আলীম জানান, শৃঙ্খলা ভঙ্গের কারণে বোর্ডের দুই কর্মকর্তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
ঈদের আনন্দ অনিশ্চিত হয়ে পড়েছে আমতলীর ১৯ বীর মুক্তিযোদ্ধা পরিবারের!

