শেষমুহূর্তে নগরীতে জমে উঠেছে  ঈদের  কেনাকাটা

পলাশ চন্দ্র দাসঃবরিশাল প্রতিনিধি//

বরিশালে জমে উঠেছে ঈদের কেনাকাটা করোনা ভাইরাসের কারণে গত দুই বছর পর এবছর ঈদের কেনাকাটায় যেন প্রাণ ফিরেছে। ক্রেতাদের আগমনে মুখর হয়ে উঠেছে বরিশাল নগরীর বিভিন্ন মার্কেট।

প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন মার্কেটে  চলছে কেনাকাটা দিন রাত যখনই সুযোগ হচ্ছে তখনই ঈদের কেনাকাটায় বেরিয়ে পড়ছেন নারী- পুরুষরা। তবে ঈদ মার্কেটে নারীদের উপস্থিতি রয়েছে চোখে পড়ার মত সকাল আর সন্ধ্যা হলেই ভিড় বাড়ছে বেশি। নগরীর চকবাজার  মার্কেটের ব্যবসায়ীকরা জানান।

গত দুই বছরে করোনার কারণে বেচাকিনা অনেকাংশে কম হয়েছে। এ বছর বেচাকিনা বিগত বছরের চেয়েও অনেক ভালো। তার দাবী থ্রি-পিস, থানকাপড়, কাটাকাপড়, জামদানী শাড়িসহ কাঁচাবাদাম, বিভোর, বুুটিক ফ্যাশন ও রিমিক্স থ্রি-পিসের চাহিদা ক্রেতাদের কাছে অনেক বেশি। চরমোনাই ইউনিয়ন থেকে আসা মুক্তা বেগম নামের এক নারী ক্রেতা বলেন, মেয়ের জন্য তিনি কিনেছেন কাঁচাবাদাম নামের থ্রি-পিস এবং তার জন্য নিয়েছেন জামদানী শাড়ি। তিনি আরও বলেন, পরিবারের সকলের জন্য পোষাক নিতে হবে।

তাই একটু ভালো কিছু নিতে আগে ভাগে ঈদ মার্কেট শেষ করেছেন তিনি। কোতয়ালি থানার ওসি আজিমুল করিম জানান, ঈদকে সামনে রেখে বরিশালের  বিভিন্ন মার্কেট ও গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের টিম সবসময় টহল দিচ্ছে। এছাড়াওর যানজট নিরসনে বিভিন্ন পয়েন্টে পুলিশ কাজ করছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ কাজ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *