//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া, খুলনা//
ডুমুরিয়ায় কাজী শামছুর রহমান মৎস্য আড়ৎ এর উদ্বোধন উপলক্ষ্যে ১৭ জুলাই রোববার বিকেলে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আড়ৎ চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাজী ফরিদ আহমেদ।
ফিতা কেটে উদ্বোধন ও অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক মৎস্য প্রাণি সম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ- এমপি। আরো বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগ নেতা আবু সাইদ সরদার, শেখ নাজিবুর রহমান, ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য, যুবলীগ আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ।
উপস্থিত ছিলেন শিক্ষক আইয়ুব হুসাইন, শফিকুল ইসলাম, ব্যবসায়ী জিয়াউর রহমান জিয়া সহ ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা শরিফুল ইসলাম।

