ন‌ওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতিকে সংবর্ধনা

মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍ঃ

যশোরের অভয়নগরে নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিককে প্রেসক্লাবের সাংবাদিকদের উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়েছে । রবিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় প্রেসক্লাবের অডিটোরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । গত ৩০ অক্টোবর দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনপ্রিয় ও পাঠক প্রিয় যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজ পত্রিকার স্টাফ রিপোর্টার নজরুল ইসলাম মল্লিক, সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক পেয়েছেন। তারই পরিপ্রেক্ষিতে ন‌ওয়াপাড়া প্রেসক্লাবের যুগ্ম- সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজের সঞ্চালনায় ও সিনিয়র সহ-সভাপতি-এস,এম মুজিবুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, উপদেষ্টা সুনীল দাস, এস এম ফারুক আহমেদ, মোঃ আবিদ হাসান, সাধারণ সম্পাদক মোঃ মোজাফফর আহমেদ, সহ- সাঃ সম্পাদক -আশরাফ হোসেন প্রিন্স, দপ্তর সম্পাদক শাহিন আহমেদ, আইসিটি সম্পাদক তারিম আহমেদ ইমন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি অধ্যক্ষ খাইরুল বাশার, সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ, নির্বাহী সদস্য-রবিউল ইসলাম বিশ্বাস, এছাড়া উপস্থিত ছিলেন, সদস্য- জাকির হোসেন হৃদয়, ডিআর আনিস, মোঃ শফিকুল ইসলাম পিকুল, জসিম উদ্দীন বাচ্চু, রকিবুল ইসলাম রুবেল, আশরাফুল ইসলাম লিপু, মোঃ কামাল হোসেন, ওসামা, রাজয় প্রমুখ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *