মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধিঃ
যশোরের অভয়নগরে প্রকৌশলী আরশাদ পারভেজ ধোপাদী মডেল স্কুল আগমন উপলক্ষে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । বহস্পতিবার ১৫ ডিসেম্বর বেলা ১১ টায় ধোপাদী মডেল স্কুলের আয়োজনে এ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে যশোর জেলা আ’লীগের সদস্য ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা প্রকৌশলী আরশাদ পারভেজকে স্কুলের শিক্ষার্থীরা ফুল দিয়ে বরণ করে নেন । এরপর ধোপাদী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে ধোপাদী মডেল স্কুলের শিক্ষার্থীরা ও তাকে ফুলেল শুভেচ্ছা জানান। ধোপাদী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শরীর চর্চা উপভোগ করেন। পরে স্কুল সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রকৌশলী আরশাদ পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আব্দুর রউফ মোল্যা।

অনুষ্ঠান সভাপতিত্ব করেন ধোপাদী মডেল স্কুলের সভাপতি মকবুল সরদার। এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ৪নং ওর্য়াড কাউন্সিলর তালিম হোসেন, রোকেয়া বেগম, সাবেক ওর্য়াড কাউন্সিলর জাকির হোসেন, বিএনপি নেতা মশিয়ার রহমান মশি, ধোপাদী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ইসমাইল হোসেন, প্রধান শিক্ষক নজরুল ইসলাম, শ্রমিকলীগ নেতা নজরুল ইসলাম সরদার, আ’লীগ নেতা মোতালেব ফারাজী, রবিউল ইসলাম লুলু, লৎফার মজুমদার, রফিকুল ইসলাম মজুমদার। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক নওয়াপাড়া পত্রিকার নির্বাহী সম্পাদক ও নওয়াপাড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মো. মফিজুর রহমান দপ্তরী, দপ্তর সম্পাদক শাহিন হাসান, নায়েব তহিদুর রহমান তহিদ, নওয়াপাড়া্ পৌর স্বেচ্ছাসেবক লীগের মেহেদি ইসলাম রাজন, প্রাক্তন শিক্ষক পরিতোষ দত্ত, অলিয়ার সরদার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন আশিকুর রহমান মিঠু

