//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
ডুমুরিয়া উপজেলা যুবলীগের প্রাক্তন সভাপতি ও সদর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান শেখ কবিরুল ইসলামের ২২তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ৫ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে উপজেলা যুবলীগের উদ্যেগে দলীয় কার্যালযে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয।
উপজেলা যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ্র ঘোষের সভাপতিত্বে ও এ্যাড.আরশাফুল আলম রাজুর পরিচালনায় আলোচনা সভায় ভ্যারচুয়াল বক্তব্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু সাইদ সরদার, শেখ নাজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জিএম ফারুক, খান আবু বক্কার, সরদার আব্দুল গনি, মোল্ল্যা সোহেল রানা,রেজাউল গোলদার,কাজী ইমদাদ হোসেন, মহিলা আওয়ামী লীগের তহমিনা বেগম, মাসুদ রানা নান্টু, মোল্ল্যা জাহিদুল ইসলাম, শেখ ইকবাল হোসেন, প্রভাষক অমিত বিশ্বাস, রবিউল ইসলাম আন্টু, বিকাশ মন্ডল,বিশ্বনাথ দে, দাউদ মোড়ল, হাবিবুর রহমান মহলদার রাজিউল বারী সৈকত, আব্দুল হামিদ সরদার, মাহমুদ খান, তৌহিদুজ্জামান রাতুল, শ্রমীক লীগের এরশাদ আলী, আছাদুজ্জামান মিন্টু, ছাত্রলীগের সভাপতি খান আবুল বাশার, সাধারণ সম্পাদক শেখ মাসুদ রানা, যুব মহিলা লীগের সভাপতি শিমু আক্তার প্রমুখ। আলোচনা সভার পর তার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয। অপরদিকে রাতে কবির স্মৃতি পরিষদের আয়োজনে স্থানীয় স্কুল মাঠে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয।

