ডুমুরিয়া সদরে এনজিসি এন্ড এনসিকে মাধ্যমিক বিদ্যালয়’ শতবর্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা

ডুমুরিয়া সদরে এনজিসি এন্ড এনসিকে মাধ্যমিক বিদ্যালয়’ শতবর্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা

//বিশেষ প্রতিনিধি খুলনা//

খুলনার ডুমুরিয়া সদরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এনজিসি এন্ড এনসিকে মাধ্যমিক বিদ্যালয়’ শতবর্ষে পদার্পণ করেছে।  এ লক্ষে ২৩ এপ্রিল  রোববার সকাল ১১টায় বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উৎসব ও প্রাসঙ্গিক ভাবনা নিয়ে  এক আলোচনা ও কমিটি গঠনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

স্কুলের প্রাক্তন  প্রধান শিক্ষক ও বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি প্রাক্তন মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি ” র সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুুতি মূলক সভায় স্বাগত বক্তব্যদেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ আইয়ুব হোসাইন। সভায় উপস্হিত ছিলেন  প্রাক্তন শিক্ষার্থী অধ্যাপক  ড.শেখ কামরুজ্জামান ও প্রভাষক নুরুল ইসলাম খান,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গাজী আবদুল হালিম প্রাক্তন ইউপি চেয়ারম‍্যান  মোল্যা মোশাররফ হোসেন মফিজ,দৈনিক প্রবর্তন সম্পাদক মোস্তফা সরোয়ার,সাংবাদিক কাজী আব্দুল্লাহ ও এম,এ এরশাদ, প্রধান শিক্ষক শেখ সিরাজুল ইসলাম,হারুন অর- রশিদ,শেখ নাজিবুর রহমান,সোরওয়ার্দী   হাসপাতালের একান্টটেন্ড কাজী মুরাদ, আমজাদ হোসেন,আছফর হোসেন জোয়ারদার, সেলিম আক্তার স্বপন মোঃআসাদুজ্জামান,মনির হোসেন গোলদারসহ স্কুলের শিক্ষক মন্ডলী এবং প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভায় আগামী ২৬,২৭ ও ২৮ অক্টোবর সমন্বিত উদ্যোগে আনন্দঘন ও আড়ম্বরপূর্ণ পরিবেশে শতবর্ষ উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। দল মত নির্বিশেষে সকলকে অনুষ্ঠানটি সাফল্য মন্ডিত করার আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *