দৈনিক দেশ রুপান্তর পত্রিকার খুলনা জেলা প্রতিনিধি এস‌এম আমিনুল ইসলাম এর পিতার মৃত‍্যুতে ডুমুরিয়া প্রেস ক্লাবের শোক

দৈনিক দেশ রুপান্তর পত্রিকার খুলনা জেলা প্রতিনিধি এস‌এম আমিনুল ইসলাম এর পিতার মৃত‍্যুতে ডুমুরিয়া প্রেস ক্লাবের শোক

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক দেশ রুপান্তর পত্রিকার খুলনা জেলা প্রতিনিধি এস‌এম আমিনুল ইসলামের পিতা আফসার আলী শেখ (৭৮) বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

সোমবার বিকেলে উপজেলার খর্ণিয়া ইউনিয়নে বামুন্দিয়া গ্রামস্থ নিজ বাড়িতে তিনি শ্বাসকষ্ট অনুভব করলে তাৎক্ষণিক তাকে ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর মঙ্গলবার ভোর ৬টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃ্ত্যুকালে তিনি স্ত্রী,২ পুত্র,৩ কন্যা, নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার জোহরবাদ স্থানীয় মসজিদ মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

এদিকে সাংবাদিক পিতার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন ডুমুরিয়া প্রেস ক্লাবের সাংবাদিকরা তারা হলেন ক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর  আলম, সহ সভাপতি আব্দুর রশিদ এলিন, সাধারন সম্পাদক শেখ মাহাতাব হোসেন, সহ সম্পাদক সাব্বির খান ডালিম, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান বিপ্লব, দপ্তর সম্পাদক শেখ আব্দুল মজিদ, ক্রীড়া সম্পাদক আব্দুর রশিদ,  নির্বাহী সদস্য এম এ এরশাদ, সুজিত মল্লিক, এনামুল বাশার টিটো, সিনিয়র সাংবাদিক জিএম আব্দুস সালাম, এস এম বেলায়েত হোসেন, শেখ সিরাজুল ইসলাম, ইলিয়াস হুসাইন, আশরাফুল আলম, এসএম হাবিবুর রহমান, বাবুল সরদার, আতিয়ার রহমান বদিয়ার, এম এ মজিদ, জাহাঙ্গীর আলম মুকুল, সুমন ব্রহ্ম, আকতারুজ্জামান লিটন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *