ব্র‍্যাকের এখানে এখন প্রকল্পের আয়োজনে ডুমুরিয়ায় যুব সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি //

ডুমুরিয়ায় ব্র‍্যাকের সামাজিক ক্ষমতা আইনি সুরক্ষা কর্মসূর্চী অধিকার এখানে এখন প্রকল্পের আয়োজনে ১৯ নভেম্বর রবিবার সকালে উপজেলা অফিসার্স ক্লাবে  যুব সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সমকালের উপজেলা প্রতিনিধি  এম এ এরশাদ এর সভাপতিত্বে কর্মশালায় প্রকল্পের লক্ষ‍্যে উদেশ‍্য বিষয়ে  প্রবন্ধন উপস্থাপন করেন ব্র‍্যাকের অধিকার এখানে এখন প্রকল্পের এরিয়া কোঅর্ডিনেটর মো: জিল্লুর রহমান ও ডিওইএম শিখা রানী পরিচালনায় বক্তব‍্য দেন ব্র‍্যাক উপজেলা শাখার ম‍্যানেজার শিবপদ দাস, সাংবাদিক কাজী আবদুল্লাহ, ইউথ সদস‍্য ইমরান হোসেন,বিথী, বৃষ্টি, নাজমুল, শুভদেব, এবং  উপজেলার  বিভিন্ন পত্রিকার কর্মরত সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

কর্মশালায় যৌন শিক্ষা, স্থাস্থ‍্য ও জেন্ডার এবং প্রকল্পের মাধ‍্যমে তরুণেরা ঐক‍্য হযে নিজেদের অধিকার সম্পর্কে সমাজের বিভিন্ন শ্রেশির পেশার মানুষদের সচেতনতা বৃদ্ধি, জনমত, আইন ও নীতিমালা, প্রযোজনীয় পরিবর্তন করতে সুশীল সমাজের শক্তিশালী করতে ভূমিকা রাখতে সকলকে ঐকবদ্ধ হতে হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *