//মোঃ শফিকুল ইসলাম পিকুল, অভয়নগর যশোর//
যশোরের অভয়নগর উপজেলার সুন্দলী এসটি স্কুল এণ্ড কলেজ মাঠ প্রাঙ্গনে মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকালে পিঠা মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ পিঠা মেলা উদ্বোধন করেন।
অধ্যক্ষ আব্দুল লতিফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত পিঠা উৎসব মেলায় উপস্থিত ঊঊঊ মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম,মহিলা বিষয়ক কর্মকর্তা রাজ কুমার পাল,কৃষি অফিসার লাভলী আক্তার, পল্লী মঙ্গল কলেজের অধ্যক্ষ খায়রুল বাশার, মহাকাল কলেজের অধ্যক্ষ ফাইসাল রশিদ, ইকবাল হোসেন, সহকারি অধ্যাপক সেলিম হোসেন, মুক্তিযোদ্ধা অধীর পাড়ে সহ গভর্নিং বডির সভাপতি, সদস্যবৃন্দ, ও বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকবৃন্দসহ,এলাকার সুধীজন,শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

