জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি||
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ৩ নং পুটিখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের টানা তিন বারের বিপুল ভোটে নির্বাচিত সদস্য মোঃ রফিকুল ইসলাম খানের বিরুদ্ধে বহিরাগত মানুষ ভাড়া করে এনে মিথ্যা তথ্য প্রচার করেন এক মানববন্ধনের মাধ্যমে।
ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলামের সাথে নির্বাচনে বিপুল ভোটে হেরে গিয়ে মোঃ আলিম শেখ মিথ্যা ও অযৌক্তিক তথ্য প্রচার করেন এবং মানববন্ধনে অংশ গ্রহণ করা সকলেই অন্য ইউনিয়নের ভাড়াটিয়া বলে স্হানীয়দের দাবি।
মানববন্ধনে বলা হয়, মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া গুচ্ছ ঘর এবং পানির ট্যাংক প্রদানে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে ইউপি সদস্য মোঃ রফিকুল।
ইউপি সদস্যের সুনাম নষ্ট করা এবং এলাকায় অরাজকতা সৃষ্টি করার উদ্দেশ্যেই এ মিথ্যা মানববন্ধন করা হয় বলেও স্হায়ীদের দাবি।
এ বিষয়ে ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম খান রবিবার (১৮ফেব্রুয়ারি) সকাল ১০টায় এক মানববন্ধন করেন। এতে স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গুচ্ছ গ্রামের শতশত নারী পুরুষ অংশগ্রন করেন।
মানববন্ধনে স্থানীয়রা বলেন, এটা ছিল নির্বাচনে হেরে যাওয়ার প্রতি হিংসা সব সাজানো ও বহিরাগত মানুষ টাকা দিয়ে ভাড়া করে এনে করা হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে মিথ্যা খবর ছড়িয়ে এলাকার শান্তি নষ্ট করছে।
ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম খান বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট আমি এ রকম কাজে জড়িত নেই বলেই এলাকার সাধারণ মানুষ আমাকে ভোট দিয়ে তিন বার ইউপি সদস্য বানিয়েছেন। আমার সাথে নির্বাচনে ভোটে হেরে গিয়ে প্রতি হিংসা মূলক ভাবে এ সব মিথ্যা প্রচার করছে এবং আমাকে সামাজিক ও রাজনৈতিক ভাবে হয়রানির চেষ্টা চালানো হচ্ছে।
ইউপি সদস্য আরো বলেন, কেহ যদি এ রকম ঘটনার সাথে জড়িত প্রমান করতে পারে আমি আমার সদস্য পদ থেকে পদত্যাগ করবো। এই অযৌক্তিক ভিত্তিহীন ও মিথ্যা মানববন্ধনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই সেই সাথে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

