রূপসা উপজেলা প্রেসক্লাবে আহ্বায়ক কমিটি গঠন

রূপসা উপজেলা প্রেসক্লাবে আহ্বায়ক কমিটি গঠন

//এম মুরশীদ আলী //

রূপসা উপজেলা প্রেসক্লাবের কার্যকরি সভা গত ২৩ আগষ্ট সন্ধ্যায় ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এ সভায় ক্লাবের পূর্বের কমিটির সভাপতি ও সেক্রেটারি সহ সকল পদের স্থগিত পূর্বক বিলুপ্ত ঘোষনা দেওয়া হয়।একই সময় ৯০ দিনের আহবায়ক কমিটি গঠনের মাধ্যমে ক্লাবের কার্যক্রম চলমান রাখা হয়। ক্লাবের সিনিয়র সহ সভাপতি জিএম আসাদুজ্জামান আহবায়ক এবং ইউশা মোল্লাকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালনের জন্য সকলের সম্মতিক্রমে নির্ধারণ করা হয়। বাকিরা সবাই সদস্য পদ হিসেবে বিবেচিত থাকবে।

ঘোষনা থাকে যে, ক্লাব ঘরটি পূর্ণ নির্মান,  অরাজনৈতিক পেশায় সাংবাদিক হিসেবে কাজ করা। কোন রাজনৈতিক দলের ছবি ক্লাব কক্ষে ব্যবহার না করা এবং গঠনতন্ত্রের নিয়মানুযায়ী ক্লাব প্রচালিত করার ইত্যাদি প্রসঙ্গে উল্লেখ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন- সাবেক সভাপতি সৈয়দ মোরশেদ আলম বাবু, প্রতিষ্ঠাতা সভাপতি মো. মহিবুল্লাহ আল মামুন, প্রতিষ্ঠাতা সেক্রেটারি এম মুরশীদ আলী, সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ফ, ম আয়ুইব আলী, সাবেক কোষাধ্যক্ষ মো. নাহিদুজ্জামান, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ শেখ, সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম বাবু, দপ্তর সম্পাদক মোশারফ হোসেন, সাবেক প্রচার সম্পাদক নাজিম সরদার, ক্রীড়া সম্পাদক মিলন মোল্লা, সদস্য আজিজুল ইসলাম, শিক্ষক মারুফ হোসেন, রায়হান মুন্সী, মাসুম সরদার, আনিসুর রহমান, আহাম্মদ হোসেন প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *