//শ্যামল বিশ্বাস, বিশেষ প্রতিনিধি মাগুরা//
ফাউন্ডেশনটি শুধুমাত্র মাগুরার মহম্মদপুর উজেলায় করোনায় আক্রান্ত রোগিদের জন্য ব্যবস্থাপত্র অনুযায়ী ঔষধ, প্রয়োজনে খাদ্য সহায়তা, জরুরী অবস্থায় এ্যাম্বুলেন্স এবং অক্সিজেন সেবাসহ মৃতদের দাফন বা সৎকার করবে বলে জানিয়েছেন মাও. আব্দুস শুকুর (রহ.) ফাউন্ডেশনের সেক্রেটারী জেনারেল মুহাম্মদ আব্দুর রহমান। আব্দুর রহমান আরো জানান, আমরা একটি মনিটরিং সেল গঠন করেছি। তিনটি হটলাইন নাম্বার চালু করেছি। ০১৬২৮-৭৭২৩৮৮, ০১৯২১-২৬১২২৭ ও ০১৭৪৩-১৯৪৯৪৯ এই তিনটি নাম্বারে ফোন করলে আমাদের স্বেচ্ছাসেবক সেখানে চলে যাবে।

