মাহাবুব আলম,রাণীশংকৈল( ঠাকুরগাঁও) প্রতিনিধি।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের চাঁদনী মার্কেটে ২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কসপ মালিক সমিতির রাণীশংকৈল ও হরিপুর উপজেলার উপদেষ্টা মন্ডলির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে উপদেষ্টা মন্ডলীর সদস্য উপজেলা আ”লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমেদ, কেন্দ্রিয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা এম এ এস রবিউল ইসলাম সবুজ, আ’ লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আহম্মদ হোসেন বিপ্লব,হরিপুর উপজেলার ভাইস চেয়ারম্যান”র প্রতিনিধি জেলা কমিটি কৃষক লীগের কৃষি পণ্য বিষয়ক সম্পাদক আনিসুরজ্জামান শান্ত, প্রোপ্রাইটর আশা স্টীল এনামুল হক, অটোমোবাইল ওয়ার্কসপ সমিতির সভাপতি শ্রী অমল সরকার, সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ, প্রেসক্লাব প্রতিষ্টাতা সভাপতি ও ইত্তেফাক প্রতিনিধি অধ্যাপক আনোয়ারুল ইসলামসহ সমিতির অন্য নেতা কর্মী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আ’ লীগ যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার বিপ্লব।
বক্তারা তাদের বক্তব্যে সংগঠনের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে সকলের সহযোগিতা কামনা করেন।

