//পলাশ চক্রবর্ত্তী, বিশেষ প্রতিবেদক বরিশাল//
১৫ দফা দাবিতে সারা দেশের মতো বরিশালেও ৭২ ঘণ্টার কর্মবিরতি শুরু করেছে পণ্য পরিবহন মালিক-শ্রমিকরা। ২১সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৬টা থেকে এই কর্মবিরতি শুরু হয়। আর চলবে ২৪ সেপ্টেম্বর সকাল ৬টা পর্যন্ত।
আজ সকাল থেকে বরিশাল-ঢাকা মহাসড়কের রহমতপুর বিমান বন্দর এলাকায় বিভিন্ন জেলা থেকে আসা ট্রাক, কাভার্ডভ্যান, প্রাইমুভার, মিনিট্রাক ও পিকাপ আটকে দেয় পন্য পরিবহন শ্রমিকেরা।
এতে বিমানবন্দর মোড় এলাকায় আটকে পড়ে বিভিন্ন এলাকা থেকে আসা শত শত পণ্যবোঝাই যানবাহন। দাবি আদায়ের পক্ষে তারা সকাল থেকে ওই এলাকায় বিক্ষোভ মিছিলও করে।
বরিশাল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন কালাম মোল্লা বলেন, সহজ শর্তে ড্রাইভিং লাইসেন্স প্রদান, সড়কে ট্রাফিক পুলিশের চাঁদাবাজি বন্ধ, পণ্য পরিবহন খাতে (ট্রাক, কাভার্ডভ্যান, প্রাইমুভার-ট্রেইলার প্রভৃতি) সরকার নিবন্ধিত শ্রমিক ইউনিয়নগুলোর গঠনতন্ত্র সম্মত কল্যাণ তহবিলের চাঁদা সংগ্রহের ওপর আরোপিত বিধিনিষেধ প্রত্যাহারসহ ১৫ দফা দাবিতে তারা আজএই কর্মবিরতি শুরু করেছে।
বরিশাল জেলাট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ছালাম জানান দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মবিরতি চলবে।

