হাইমচর উপজেলার ৫ নং হাইমচর ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মৌসুমী নেতার দলীয় সম্ভাব্য প্রার্থী হওয়ার কথা শুনে ইউনিয়নে আওয়ামীলীগ, ওয়ার্ড, তৃনামূল, নেতৃবৃন্দ ও ভোটারদের মাঝে চরম ক্ষোভ দেখা যায়, সরেজমিনে গেলে স্থানীয় নেতৃবৃন্দ ও ভোটাররা জানান নির্বাচন আসলে একজন নেতা ঢাকা থেকে আসেন দলীয় প্রার্থী হওয়ার জন্য কিন্তু মহামারী করোনা,বন্যা কালীন সময়ে দলীয় কোন অনুষ্ঠানে তিনি আসেনা এবং দেখাও যায়না আর তিনি এখন দলীয় প্রার্থী হওয়ার জন্য দলের সমর্থনের আশা করেন।
এই ব্যাপারে ৫ নং হাইমচর ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শফিক মাল, সাধারণ সম্পাদক মোঃ মহন সরদার, ২ নং ওয়ার্ডে শাহাজাহান ও কালু সরকার, ৪ নং ওয়ার্ডের আক্তার সরকার, বাদল গাইন,৫ নং ওয়ার্ডের ছৈয়দ হাওলাদার ও আবু সায়েদ বয়াতি, ৬ নং ওয়ার্ডের জাকির, জুয়েল গোলদার, বাদশা মাল,রহিল মোল্লা, রিপন, জসিম সরকার সহ নেতৃবৃন্দ একই কথা বলেন যে সুখে-দুখে যাকে পাই সে হলো আমাদের চেয়ারম্যান ও দলীয় শাহাদাৎ ভাই।
এই বন্যা ও মহামারিতে সে এলাকার গরীব দুখী অসহায় কর্মহীন দিনমজুর পরিবারের মাঝে সব সময় পাশে থেকে সার্বিক সহযোগিতা ও খোঁজ খবর নিয়েছেন।
তাই উপজেলা, জেলা ও মাননীয় শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডাঃ দীপু মনি এমপি কাছে আমাদের অনুরোধ ৫ নং হাইমচর ইউনিয়নে শাহাদাৎ সরকারের মতো যোগ্য,সৎ,ত্যাগী নেতাকে আগামী ইউপি নির্বাচনে দলীয় নৌকা প্রতিক দিলে জনগনের ভোটে আওয়ামীলীগের বিজয় সুনিশ্চিত হবে বলে স্থানীয় নেতৃবৃন্দ ও ভোটারা জানান।
//বিশেষ প্রতিনিধি//
নওয়াপাড়া পৌরসভা নির্বাচনে আবারো মেয়র নির্বাচিত হলেন-আ’লীগ প্রার্থী সুশান্তকুমার দাস

