ডুমুরিয়া উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খান আলী মুনসুর এর ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে ১৬ জানুযারি রোববার উপজেলা বিএনপি ও মহুরুমের পরিবারের আয়োজনে নানা কর্মসূচী গ্রহন করা হয। উপজেলার বিএনপির নেতৃবৃন্দ বাদ জোহর মরহুমের কবর জিয়ারত, বাদ আছর ডুমুরিয়া সদরের প্রাক্তন সাব-রেজিস্ট্রি জামে মসজিদে দোয়া মাহাফিল অনুষ্ঠিত হয।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মোল্ল্যা মোশাররফ হোসেন মফিজ, যুগ্ন আহবায়ক শেখ সরোয়ার, শেখ শাহিনুর রহমান, মোল্ল্যা কবির হোসেন, মশিউর রহমান, সরদার মোজাফর হোসেন, মোনায়েম গাজী, মাষ্টার আমিরুল ইসলাম, শাহেদুজ্জামান বাবু, মাষ্টার আইযুব হোসেন, মাহাবুর রহমান, শাহানুর রহমান, মোল্ল্যা মশিউর রহমান, আবুল হোসেন সরদার, শেখ আব্দুর রশিদ, এ্যাড, মশিউর রহমান, শফি জোয়াদার, জিএম রফিকুল,আবু সাঈদ, রমজান গাজি, ফজলু মোড়ল, হালিম বাগাতি, আরশাদ আলী বিশ্বাস, ছাদেক বিশ্বাস,
অপরদিকে বিএনপির অপর একটি অংশ দুপুরে জোহর বান পরাতন ট্রলার ঘাট মদিনা মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করে। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিছেল উপজেলা পরিষদের ভাইন্স চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, শেখ মতিযার রহমান বাচ্চু, ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার, শেখ হাফিজুর রহমান, সরদার আ: মালেক, জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক খান ইসমাইল হোসেন, শেখ ফরহাদ হোসেন, আ: রব আকুঞ্জি, হেমায়েত রশিদ, শহিদ খান, রাজ্জাক সরদার, জাফর খান, শাহিনুল ইসলাম প্রমুখ।
প্রসঙ্গত, ডুমুরিয়া উপজেলা পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান ও রাজনীতি বিদ খান আলী মুনসুর ২০১৯ সালের ১৬ জানুয়ারী আকষ্মিক ভাবে হার্ট এ্যাটাকে মৃত্যু বরণ করেন।
//জাহিদুর রহমান বিপ্লব, নিজস্ব সংবদদাতা খুলনা//
সকাল হলেই নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন

