//শ্যামল বিশ্বাস, বিশেষ প্রতিনিধি মাগুরা//
১৮ ফেব্রুয়ারি শুক্রবার বিকালে কুরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হয় প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন। এছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটাসহ নানা আয়োজনের মাধ্যমে দিনটি উদযাপন করেছে শ্রীপুর এমআরইউ। মাগুরা রিপোর্টার্স ইউনিটির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দৈনিকে গনমুক্তি পত্রিকার শ্রীপুর উপজেলা প্রতিনিধি মোঃ সিরাজুল ইসলাম টোকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি জনাব এইচ এন কামরুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাগুরা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক জনাব মোঃ ইউনুস আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু, মাগুরা রিপোর্টার্স ইউনিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আহমেদ, সদস্য খন্দকার নজরুল ইসলাম মিলন, নাজমুল হাসান মিরাজ , মিরাজ আহমেদ,সাংবাদিক জুয়েল রানা,সাংবাদিক জাহিদুল ইসলাম জুয়েল, সাংবাদিক সোহেল রানা,সাংবাদিক রাশিদুল ইসলাম, সাংবাদিক রাব্বি হোসেন প্রমুখ।
cপেশাগত দক্ষতা বৃদ্ধি, প্রতিভা বিকাশ, পেশাগত মান উন্নয়ন, মর্যাদা প্রতিষ্ঠা, বস্তুনিষ্ঠ ও সুস্থ সাংবাদিকতা বিকাশে সদস্যদের জন্য কল্যাণমূলক এবং প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করে আসছে। এম আর ইউ মাগুরায় অবস্থানরত পেশাজীবী সাংবাদিকদের একটি স্বতন্ত্র সংগঠন। যা সংবাদকর্মীদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তাদেরকে আরও দক্ষ করে তুলতে কাজ করে আসছে। এছাড়া এমআরইউ সক্রিয়ভাবে সাংবাদিকদের স্বাধীনতাও পর্যবেক্ষণ করে’
আমতলীতে খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সে তিন দিন ব্যাপি মাহফিলের আখেরি মোনাজাত অনুষ্ঠিত

