মোঃ হোসেন গাজী।।
হাইমচরের জনতা বাজার সংলগ্ন পূর্ব দিকে মিজি বাড়িতে রসু মিজি ও তাহার সন্ত্রাসী বাহিনীরা,নিরীহ মমিনা বেগম,স্বামীঃ আব্বাস মিজি-কে হত্যার চেষ্টায় মারধর করে রসু মিজির সন্ত্রাসী বাহিনীরা,,,
হাইমচর উপজেলার ৩’নং দক্ষিণ আলগী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের,জনতাবাজার মিজি বাড়িতে পূর্ব শত্রুতার জেরধরে নিরীহ পরিবারের উপর বর্বরোচিত সন্ত্রাসী স্টাইলে হামলা চালায়।
২৩’শে এপ্রিল শনিবার বিকাল ৪ টায় মিসেস মমিনা বেগম,স্বামীঃআব্বাস মিজি’এর উপর অতর্কিত হামলা করেন,,,উগ্র ও বেপরোয়া রসু মিজি, আনোয়ার মিজি,আমজাদ মিজি,রুবি বেগম সহ আরো অনেকেই-সর্বসাং পূর্ব চর কৃষ্ণপুর।
মমিনা বেগম’কে দেশীয় অস্ত্রশস্ত্র ধারা আঘাত করলে গুরুতর আঘাতের কারণে জ্ঞান হারিয়ে ফেলে মমিনা বেগম।প্রতিবেশীদের সাহায্যে স্বামীঃ আব্বাস মিজি মমিনা বেগম’কে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
কর্তব্যরত চিকিৎসক জানান,আমেনার মাথায় গুরুতর আঘাত ও ক্ষত রয়েছে,এলোপাথাড়ি মারধর এর কারণে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম রয়েছে।
আমেনার স্বামী বলেন,রসু মিজির অত্যাচারে আমরা আমাদের বসদ ভিটা বিক্রিকরে অন্যত্র চলে যাবার চিন্তা করছি।আমরা রসু মিজি ও তাহার পরিবারের ভয়ে মুখ খুলে জোরে কথাটুকু বলতে পারিনা,আজ আমার স্ত্রী’কে তারা ৫/৭জন একত্রে এলোপাথাড়ি মারধর করে,,,অত্র এলাকার চেয়ারম্যান ও মেম্বার দের কাছে গীয়ে ও আমরা বিচার পাইনি।আমরা এখন আইনের মাধ্যমে এই বর্বরোচিত হামলার ন্যয় বিচারের প্রার্থনা করছি।
এবিষয়ে রসু মিজি গং দের বাড়িতে গেলে তারা বাড়িতে নেই বলে সংবাদকর্মীদের কিছু বলবেনা বলে এড়িয়ে যান।এবিষয়ে হাইমচর থানায় একটি অভিযোগ করেন মমিনা বেগমের স্বামী আব্বাস মিজি।

