মাদকের ভয়াবহতা আজ সমাজের রন্ধ্রেরন্ধ্রে প্রবেশ করেছে। মাদকের এই ভয়াবহতা থেকে আগামী প্রজন্মকে রক্ষা করার তাগিদ নিয়ে সারাদেশে অব্যহতভাবে মাদকদ্রব্য চোরাচালানের বিরুদ্ধে অভিযান পরিচালিত হচ্ছে।

আর এই অব্যহত অভিযানের অংশ হিসাবে ” একটি গ্রাম হতে একটি দেশ মাদকমুক্ত হবে সমগ্র বাংলাদেশ “- এই স্লোগানকে ধারক ও বাহক মনে করে কুমিল্লা জেলার সম্মানিত পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার পৃথক দুটি অভিযানে মাদক ব্যবসায়ী শাহাদাত হোসেকে দুটি বস্তায় রাখা ২৪ কেজি গাঁজাসহ সদর দক্ষিণ থানাধীন শেওড়াতলী থেকে এবং মাদক ব্যবসায়ী মোবারক হোসেনকে ১৫ কেজি গাঁজাসহ চৌদ্দগ্রাম থানার উজিরপুর ইউনিয়নের প্রতাপপুর গ্রাম থেকে গ্রেফতার করেন।
উক্ত মাদকদ্রব্য চোরাচালানকারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় ০২ টি পৃথক মামলা দায়ের করা হয়েছে।
//স্বীকৃতি বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক//

