//রূপসা প্রতিনিধি//
রূপসার ঘাটভোগ ইউনিয়ন শিয়ালী এলাকায় র্যাব-৬ অভিযান পরিচালনা করে অস্ত্র সহ একজনকে আটক করেছে।
প্রেসবিজ্ঞপ্তিতে জানা যায়, কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ সেখানে অভিযান চালিয়ে বিনয় বিশ্বাস (৪৬) কে গ্রেপ্তার করে। এ সময় র্যাব তার কাছ থেকে দেশি তৈরি ওয়ান শুটারগান উদ্ধার হয়। পরে গ্রেফতারকৃত আসামীকে রূপসা থানায় হস্তান্তর পূর্বক আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়।

