অনূর্ধ্ব ১৭ ফুটবল ফাইনাল খেলায় ঘাটভোগ সূর্য‍মূখী ক্রীড়া চক্র চ‍্যাম্পিয়ন

অনূর্ধ্ব ১৭ ফুটবল ফাইনাল খেলায় ঘাটভোগ সূর্য‍মূখী ক্রীড়া চক্র চ‍্যাম্পিয়ন

//মোল্লা জাহাঙ্গীর আলম//

ফকিরহাট উপজেলার ঐতিহ্যবাহী  মানসা শাপলা ক্রীড়া চক্রের আয়োজনে অনূর্ধ্ব ১৭আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ২২ জুলাই বিকালে বাহিরদিয়া মাধ্যমিক স্কুল মাঠে অনুষ্ঠিত

হয়।

রূপসার ঘাটভোগ সূর্যমুখী ক্রীড়া চক্র ও মানসা শাপলা ক্রীড়া চক্রের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ঘাটভোগ সূর্যমুখী ক্রীড়া চক্র ১-০ গোলে মানসা ক্রীড়া চক্রকে পরাজিত করে চ্যাম্পিয়ন অর্জন করেন।

খেলা শেষে পুরস্কার বিতরণে উপস্থিত ছিলেন ঘাটভোগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জান মিজান, বাহিরদিয়া মানসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রেজাউল করিম ফকির, বাহিরদিয়া মাধ‍্যমিক বিদ‍্যালয়ের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক বাবলু কুমার আশ, রূপসা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, সাবেক চেয়ারম‍্যান শাহজাহান কবীর প‍্যারিস, ফকিরহাট উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলতাফ হোসেন টিপু, বাহিরদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বাস সাইফুল ইসলাম, ইউপি সদস্য  রবীন্দ্রনাথ হালদার বাটুল, কাজী আব্দুল কুদ্দুস, রফিকুল ইসলাম,মাওলানা আবু সালেহ,

বাহিরদিয়া মাধ‍্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মো: জাহাঙ্গীর হোসেন, মনিরুল ইসলাম, আশরাফ আলী সরদার, সমাজসেবক আতিয়ার রহমান মোড়ল, হাফিজুর রহমান,শেখ মোহাম্মাদ আলী, কবির মীর, আবুল হোসেন শেখ,রাসেল মোল্লা প্রমূখ।

আরো উপস্থিত ছিলেন খুলনার রূপসা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মোরশেদ আলম বাবু, ক্লাবের সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক শেখ সহ ক্লাবের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *