//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//
ডুমুরিয়ায় উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর বালক – বালিকা দের চুডান্ত পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বালক চ্যাম্পিয়ান বরুনা সরকারি প্রাথমিক ও বালিকা কুলটি প্রাথমিক বিদ্যালয়।
২৭ এপ্রিল সোমবার বিকেলে ডুমুরিয়া যুব সংঘ ফুটবল খেলায় উপজেলা পর্যায়ে চুড়ান্ত খেলায় বালিকা দলের কুলটি সরকারি প্রাথমিক ও বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যেকার খেলায় কুলটি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ান হয়। একই মাঠে বালকদের খেলায় রংপুর সাড়াতলা প্রাথমিক ও বরুনাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যেকার খেলায় ৩-০গোলে বরুনা বাজার প্রাথমিক বিদ্যালয় জয়লাভ করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে পুরষ্কার বিতরন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি অফিসার সবিতা সরকার। বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারি কমিশনার ভূমি অমিত কুমার, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোল্ল্যা মোশাররফ হোসেন মফিজ, বিএনপি নেতা মশিউর রহমান লিটন, শেখ শাহিনুর রহমান, জেলা কৃষকদলের সভাপতি মোল্ল্যা কবির হোসেন, শেখ ফরহাদ হোসেন,সদর ইউপি চেয়ারম্যান গাজী হুমাউন কবির বুলু, যুব উন্নযন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টার কর্মকর্তা মোসলেম উদ্দিন, শিক্ষক এস এম রবিউল ইসলাম লাবু মোঃ শফিকুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, আক্তার হোসেন, খেলা পরিচালনা করেন স,ম নাজমুল হোসেন ও সমারেশ মন্ডল, আলোচনা সভা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে পুরষ্কার তুলে দেন অতিথি বৃন্দ।

