খুলনার রূপসার ইলাইপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় এএসআই নিহত

খুলনার রূপসার ইলাইপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় এএসআই নিহত

//নিজস্ব প্রতিবেদক//

 খুলনা-মোংলা মহাসড়কে যাত্রীবাহী বাস চাপায় মোটর সাইকেল চালক খুলনার সিটি এসবি এএসআই নাসিম  নিহত ও শফিকুল ইসলাম নামে এক ব‍্যক্তি গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

 নিহত নাসিম বটিয়াঘাটা উপজেলার বিরাট গ্রামের ওয়াদুদ মল্লিকের ছেলে।

সোমবার বিকেল আনুমানিক পৌনে ৫ টায় রূপসা উপজেলার ইলাইপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ দুর্ঘটনা কবলিত মোটর সাইকেল উদ্ধার ও ঘাতক বাসটি জব্দ করেছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, খুলনা সিটি এসবি’র এএসআই নাসিম উদ্দীন(৩৮) তার সঙ্গী শফিকুল ইসলামকে নিয়ে খুলনা-হ ১১-৭৩৮৪ নম্বরের মোটর সাইকেল যোগে বটিয়াঘাটার বাইনতলা থেকে রূপসার দিকে আসতে থাকে। সে জাবুসা-ইলাইপুর সড়ক হয়ে খুলনা-মোংলা মহাসড়কে মোটরসাইকেল নিয়ে উঠলে মোংলা থেকে রূপসাগামী  জোতি পরিবহন নামের যাত্রীবাহী বাসের (ঢাকা মোট্রো-জ ১১-১৯৮০) সাথে সজোরে আঘাত লাগে।

 সাথে সাথে মোটর সাইকেল চালক নাসিম ও আরোহী শফিকুল ইসলাম ছিটকে রাস্তার উপর পড়ে রক্তাক্ত জখম হয় এবং মোটর সাইকেলটি বাসের নিচে ঢুকে চ্যাসিসের সাথে আটকে যায়। প্রায় ২ কিলোমিটার বাস চালক মোটর সাইকেলটি চ্যাসিসে বাধিয়ে বাস চালিয়ে রূপসা বাস স্ট্যান্ডে চলে আসে।

 এএসআই নাসিম চিকিৎসাধীন অবস্থায় খুলনার বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে মারা যান।

এঘটনার খবর পেয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন ও বাস স্ট্যান্ড পুলিশ ফাঁড়ির সদস‍্যরা  বাসস্ট্যান্ড থেকে দুর্ঘটনা কবলিত বাসটি  আটক করে।

English Dainikbiswa

বরিশালে পুলিশ তদন্ত করতে গেলে সন্দেহে প্রতিবাসীকে কুপিয়ে জখম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *