//এম মুরশীদ আলী //
রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়ন, বাধাল গ্রামের উত্তরপাড়া এলাকার হিরঙ্গীর হোসেন মোড়লের ছেলে মো. নাঈমুল ইসলাম মোড়ল (২৮) বিদ্যুৎ স্পর্শে মৃত্যু হয়েছে।
পরিবার থেকে জানা যায়- গত ৩ মার্চ সকাল ৮টার দিকে বাড়ি থেকে খুলনা জিরোপয়েন্ট এলাকায় পায়েলিং এর কাজে যায় নাঈমুল ইসলাম মোড়ল। সেখানে ড্রিল মেশিনের ফ্লাগ অসাবধানতা বশত বৈদ্যুতিক সকেটে দেওয়ার সময়, ফ্লাগের একপিন সকেটে ঢুকে আর একপিন বাইরে থাকে হাতে স্পর্শ হয়ে বিদ্যুতে শর্ট লাগে। ঐ সময় কাজে থাকা অন্য সহযোগীরা বিদ্যুৎ লাইন বন্ধ করে দ্রুত উদ্ধারপূর্বক পাশের একটি ক্লিনিকে নিলে তাঁরাও দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলেন। হাসপাতালে নেওয়ার পথে নাঈমুল ইসলাম মোড়লের মৃত্যু হয়ে যায় বলে চাচা আলমগীর হোসেন মোড়ল জানান।
এই অকাল মৃত্যুতে পরিবার-পরিজনের মধ্যে কান্নার আহাজারিতে হৃদয়-বিদারক শোকের ছায়া বিরাজ করছে।

